Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Wednesday
August 05, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
WEDNESDAY, AUGUST 05, 2026
আঞ্চলিক শান্তি-স্থিতিশীলতা রক্ষায় সৌদি নেতৃত্বাধীন সামুদ্রিক জোটে যোগ দিয়েছে বাংলাদেশ

বাংলাদেশ

আরব নিউজ
02 August, 2026, 08:55 am
Last modified: 02 August, 2026, 09:16 am

Related News

  • বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য বছরে ৫০০ শিক্ষাবৃত্তি দেবে সৌদি আরব: রাষ্ট্রদূত
  • বাংলাদেশের পরিবহন, লজিস্টিকস ও সামুদ্রিক খাতে বিনিয়োগ বাড়াতে আগ্রহী সৌদি আরব
  • সৌদি সফরে প্রধানমন্ত্রীকে আমন্ত্রণ জানালেন মোহাম্মদ বিন সালমান
  • ইরানের অনুমতি ছাড়া হরমুজ পাড়ি দেওয়া ‘অগ্রহণযোগ্য ও বিপজ্জনক’, জাহাজ চলাচলে হুঁশিয়ারি তেহরানের
  • ২৪ ঘণ্টায় আইআরজিসির ‘অনুমতি ও তদারকিতে’ ২৬ জাহাজ হরমুজ পার হয়েছে: ইরান

আঞ্চলিক শান্তি-স্থিতিশীলতা রক্ষায় সৌদি নেতৃত্বাধীন সামুদ্রিক জোটে যোগ দিয়েছে বাংলাদেশ

সৌদি প্রতিরক্ষা মন্ত্রণালয়ের উদ্যোগে রিয়াদে আয়োজিত একটি আন্তর্জাতিক বৈঠকের পর বৃহস্পতিবার বহুজাতিক সামুদ্রিক প্রতিরক্ষা জোট গঠন করা হয়। বাংলাদেশ, কুয়েত, বাহরাইন, পাকিস্তান, তুরস্ক ও জর্ডানসহ ১৪টি দেশ এই জোটকে সমর্থন দিয়েছে।
আরব নিউজ
02 August, 2026, 08:55 am
Last modified: 02 August, 2026, 09:16 am
ছবি: আরব নিউজ

আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখার প্রচেষ্টায় সহায়তা করতে সৌদি আরবের নেতৃত্বাধীন সামুদ্রিক জোটে যোগ দিয়েছে বাংলাদেশ। শনিবার আরব নিউজকে এ তথ্য জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম। 

সৌদি আরব আন্তর্জাতিক এই জোট গঠনের ঘোষণা দেওয়ার পর তিনি এ কথা বলেন।

সৌদি প্রতিরক্ষা মন্ত্রণালয়ের উদ্যোগে রিয়াদে আয়োজিত একটি আন্তর্জাতিক বৈঠকের পর বৃহস্পতিবার বহুজাতিক সামুদ্রিক প্রতিরক্ষা জোট গঠন করা হয়। বাংলাদেশ, কুয়েত, বাহরাইন, পাকিস্তান, তুরস্ক ও জর্ডানসহ ১৪টি দেশ এই জোটকে সমর্থন দিয়েছে।

বাব এল-মান্দেব প্রণালি, লোহিত সাগর ও এডেন উপসাগরসহ গুরুত্বপূর্ণ জলপথে নৌচলাচলের স্বাধীনতা রক্ষা, আন্তর্জাতিক বাণিজ্যপথ নিরাপদ রাখা এবং জ্বালানি সরবরাহের পথ সুরক্ষিত করাই এই জোটের লক্ষ্য।

বাংলাদেশের পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম বলেন, "লোহিত সাগর ও আশপাশের জলপথে জাহাজ চলাচল নিরাপদ রাখার লক্ষ্যে সামুদ্রিক প্রতিরক্ষা জোট গঠনের ধারণার সঙ্গে আমরা একমত।"

তিনি বলেন, "আমরা এই অঞ্চলে স্থিতিশীলতা চাই, শান্তি চাই। সেই বিবেচনা থেকেই আমরা জোটে যোগ দিয়েছি।"

গত ২০ জুলাই সৌদি আরবের বিরুদ্ধে হুথিদের আরোপ করা সামুদ্রিক অবরোধের প্রেক্ষাপটে এই জোট গঠিত হয়েছে। ফেব্রুয়ারির শেষ দিকে ইরানকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের যুদ্ধ শুরুর পর হরমুজ প্রণালি বন্ধ হয়ে গেলে তেলবাহী জাহাজ লোহিত সাগর দিয়ে চলাচল শুরু করে। এরপর হুথিদের অবরোধে সেই সরবরাহও ব্যাহত হয়।

সৌদি প্রতিরক্ষা মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, নতুন এই জোটের স্থায়ী সদর দপ্তর সৌদি আরবে হবে। এর লক্ষ্য হলো 'সম্মিলিত সামুদ্রিক নিরাপত্তা জোরদার করা, নৌচলাচলের স্বাধীনতা ও বৈশ্বিক বাণিজ্য সুরক্ষিত রাখা এবং অভিন্ন হুমকি মোকাবিলায় আন্তর্জাতিক যৌথ দায়িত্ববোধের নীতি বাস্তবায়ন করা।'

বিবৃতিতে বলা হয়, 'জোটটি পুরোপুরি প্রতিরক্ষামূলক। এটি কোনো রাষ্ট্র, জোট বা আন্তর্জাতিক সংস্থাকে লক্ষ্য করে গঠিত হয়নি। রাষ্ট্রের সার্বভৌমত্বের প্রতি সম্মান রেখে, নৌচলাচলের স্বাধীনতা রক্ষা এবং আন্তর্জাতিক আইন সম্পূর্ণভাবে মেনে জোটটি সব কার্যক্রম পরিচালনা করবে।'

যুক্তরাষ্ট্রে বাংলাদেশের সাবেক রাষ্ট্রদূত হুমায়ুন কবিরের মতে, এই জোটে ঢাকার যোগ দেওয়ার সিদ্ধান্তটি 'নীতিগতভাবে প্রতীকী'।

হুমায়ুন কবির আরব নিউজকে বলেন, "পশ্চিমমুখী আমাদের অধিকাংশ বাণিজ্য লোহিত সাগর দিয়েই পরিচালিত হয়। তাই সেখানে নৌচলাচলে কোনো বাধা সৃষ্টি হলে তা সরাসরি আমাদের ওপর প্রভাব ফেলতে পারে।"

বাংলাদেশের ইউরোপ, যুক্তরাষ্ট্র ও কানাডামুখী রপ্তানির আনুমানিক ৭০ শতাংশ লোহিত সাগর দিয়ে পরিবহন করা হয়—এ বিষয়টির প্রতি ইঙ্গিত করে তিনি এ কথা বলেন।

তিনি আরও বলেন, "এই দৃষ্টিকোণ থেকে আমি মনে করি, জোটটিকে সমর্থন করে বাংলাদেশ বার্তা দিয়েছে যে, আমরা বিশ্বব্যাপী এবং বিশেষ করে লোহিত সাগরে নৌচলাচলের স্বাধীনতাকে সমর্থন করি। কারণ, এটি সরাসরি আমাদের স্বার্থের সঙ্গে সম্পর্কিত।"

Related Topics

টপ নিউজ

সৌদি নেতৃত্বাধীন সামুদ্রিক জোট / সামুদ্রিক জোট / বাংলাদেশ-সৌদি আরব / জোট গঠন / জোট / জাহাজ চলাচল

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • অনলাইন জুয়া, হুন্ডির অভিযোগ: ১৪ হাজার এমএফএস অ্যাকাউন্ট ফ্রিজ করছে বিএফআইইউ
    অনলাইন জুয়া, হুন্ডির অভিযোগ: ১৪ হাজার এমএফএস অ্যাকাউন্ট ফ্রিজ করছে বিএফআইইউ
  • পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম। ছবি: সংগৃহীত
    শেখ হাসিনার ভার্চুয়াল অনুষ্ঠানে অংশগ্রহণ নিয়ে ভারতের অবস্থান জানতে চায় বাংলাদেশ
  • বাংলাদেশ ও দক্ষিণ কোরিয়ার জাতীয় পতাকা। ছবি: ফ্রিপিক
    আজ সেপা সই করছে বাংলাদেশ ও দক্ষিণ কোরিয়া, ঢাকার জন্য উন্মুক্ত হবে ১১১ সেবা উপ-খাত
  • প্রধানমন্ত্রী তারেক রহমানের মেয়ে জাইমা রহমান। ছবি: সংগৃহীত
    লাইনে দাঁড়িয়ে পরীক্ষা দিয়ে ড্রাইভিং লাইসেন্স নিলেন জাইমা রহমান
  • ফাইল ছবি
    চলতি হিসেবের বিপরীতে টিটি ডিসকাউন্টিং সুবিধা বাতিল করল কেন্দ্রীয় ব্যাংক
  • ছবি: সংগৃহীত
    মুখ্যমন্ত্রী বিজয়ের সঙ্গে অভিনেত্রীকে জড়িয়ে ‘কুরুচিকর’ মন্তব্য, তামিলনাড়ুর বিরোধীদলীয় নেতা গ্রেপ্তার 

Related News

  • বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য বছরে ৫০০ শিক্ষাবৃত্তি দেবে সৌদি আরব: রাষ্ট্রদূত
  • বাংলাদেশের পরিবহন, লজিস্টিকস ও সামুদ্রিক খাতে বিনিয়োগ বাড়াতে আগ্রহী সৌদি আরব
  • সৌদি সফরে প্রধানমন্ত্রীকে আমন্ত্রণ জানালেন মোহাম্মদ বিন সালমান
  • ইরানের অনুমতি ছাড়া হরমুজ পাড়ি দেওয়া ‘অগ্রহণযোগ্য ও বিপজ্জনক’, জাহাজ চলাচলে হুঁশিয়ারি তেহরানের
  • ২৪ ঘণ্টায় আইআরজিসির ‘অনুমতি ও তদারকিতে’ ২৬ জাহাজ হরমুজ পার হয়েছে: ইরান

Most Read

1
অনলাইন জুয়া, হুন্ডির অভিযোগ: ১৪ হাজার এমএফএস অ্যাকাউন্ট ফ্রিজ করছে বিএফআইইউ
বাংলাদেশ

অনলাইন জুয়া, হুন্ডির অভিযোগ: ১৪ হাজার এমএফএস অ্যাকাউন্ট ফ্রিজ করছে বিএফআইইউ

2
পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

শেখ হাসিনার ভার্চুয়াল অনুষ্ঠানে অংশগ্রহণ নিয়ে ভারতের অবস্থান জানতে চায় বাংলাদেশ

3
বাংলাদেশ ও দক্ষিণ কোরিয়ার জাতীয় পতাকা। ছবি: ফ্রিপিক
অর্থনীতি

আজ সেপা সই করছে বাংলাদেশ ও দক্ষিণ কোরিয়া, ঢাকার জন্য উন্মুক্ত হবে ১১১ সেবা উপ-খাত

4
প্রধানমন্ত্রী তারেক রহমানের মেয়ে জাইমা রহমান। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

লাইনে দাঁড়িয়ে পরীক্ষা দিয়ে ড্রাইভিং লাইসেন্স নিলেন জাইমা রহমান

5
ফাইল ছবি
অর্থনীতি

চলতি হিসেবের বিপরীতে টিটি ডিসকাউন্টিং সুবিধা বাতিল করল কেন্দ্রীয় ব্যাংক

6
ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

মুখ্যমন্ত্রী বিজয়ের সঙ্গে অভিনেত্রীকে জড়িয়ে ‘কুরুচিকর’ মন্তব্য, তামিলনাড়ুর বিরোধীদলীয় নেতা গ্রেপ্তার 

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net