Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Friday
July 31, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
FRIDAY, JULY 31, 2026
পটাশ-চিনি বার্ন: ফেসবুক ‘তান্ত্রিক’ সেজে নারীদের হাত পোড়ানো প্রতারক চক্রের ৩ সদস্য গ্রেপ্তার

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
27 July, 2026, 01:15 pm
Last modified: 27 July, 2026, 01:20 pm

Related News

  • চট্টগ্রামে জিমেইল ও ব্যাংক অ্যাকাউন্ট হ্যাক করে অর্থ আত্মসাৎ, চক্রের মূলহোতাসহ গ্রেপ্তার ২
  • পটাশ-চিনি বার্ন: অনলাইনে প্রতারণার ফাঁদে পড়ে যেভাবে হাত হারাচ্ছে কিশোরী-যুবতীরা
  • ৪০০ কোটি টাকা আত্মসাতের অভিযোগ, অপরাধী চক্রের ১ সদস্য গ্রেপ্তার
  • বিদেশে চাকরির প্রলোভন দেখিয়ে প্রতারণা, চক্রের মূল হোতা রিমান্ডে
  • পাসপোর্ট ভেরিফিকেশনের প্রতারক চক্র থেকে সতর্ক থাকুন: স্পেশাল ব্রাঞ্চ

পটাশ-চিনি বার্ন: ফেসবুক ‘তান্ত্রিক’ সেজে নারীদের হাত পোড়ানো প্রতারক চক্রের ৩ সদস্য গ্রেপ্তার

টিবিএস রিপোর্ট
27 July, 2026, 01:15 pm
Last modified: 27 July, 2026, 01:20 pm
ছবি: টিবিএস

সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে কথিত 'তান্ত্রিক' সেজে মানুষের বিভিন্ন সমস্যা সমাধানের কথা বলে অর্থ হাতিয়ে নেওয়া একটি প্রতারক চক্রের তিন সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। পিবিআই জানিয়েছে, এই প্রতারক চক্রটি পটাশিয়াম পারম্যাঙ্গানেট ও চিনির রাসায়নিক বিক্রিয়ার মাধ্যমে নারীদের হাতের তালুতে ক্ষত সৃষ্টি করত। পরে জিনের ভয় দেখিয়ে ও ক্ষত সারানোর নামে ভুক্তভোগীদের কাছ থেকে বড় অঙ্কের অর্থ আদায় করত তারা।

গত ২৪ জুলাই মধ্যরাতে কুমিল্লার চান্দিনা থানার হাড়িখোলা বিলের বাড়ি এলাকায় অভিযান চালিয়ে এই প্রতারক চক্রের প্রধান অহিদ মিয়া ওরফে কুয়েত (২৪) ও মাহে আলমকে (২৭) গ্রেপ্তার করা হয়। পরে তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে একই দিন ভোর ৭টা ৪০ মিনিটে নোয়াখালীর সুধারাম থানার পূর্ব এওজবালিয়া গ্রামে অভিযান চালিয়ে অহিদ মিয়ার ছোট ভাই মো. হাসান আলী (২০)-কে গ্রেপ্তার করে পিবিআই-এর একটি দল। তাদের কাছ থেকে একাধিক মোবাইল ফোন ও সিম কার্ড উদ্ধার করা হয়েছে।

আজ সোমবার (২৭ জুলাই) সকাল সাড়ে ১১টায় রাজধানীর দক্ষিণ কল্যাণপুরে পিবিআই কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান সংস্থাটির বিশেষ পুলিশ সুপার মো. ফজলে এলাহী।

সংবাদ সম্মেলনে জানানো হয়, মোসাম্মৎ সালমা আক্তার নামের এক নারী ফেসবুকে 'রহমত আলী কবিরাজ' নামের একটি আইডির মাধ্যমে কথিত ওই তান্ত্রিকের সঙ্গে পরিচিত হন। স্বামীর পরকীয়া সম্পর্ক দূর করার প্রলোভন দেখিয়ে ওই তান্ত্রিক প্রথমে হাদিয়া বাবদ সালমার কাছ থেকে ১ হাজার ৫০০ টাকা এবং পরে জালালী কবুতর কেনার অজুহাতে আরও ৩ হাজার ৫০০ টাকা বিকাশের মাধ্যমে হাতিয়ে নেয়।

পটাশ-চিনি বার্ন: অনলাইনে প্রতারণার ফাঁদে পড়ে যেভাবে হাত হারাচ্ছে কিশোরী-যুবতীরা

পরবর্তীতে জিনের মাধ্যমে সমস্যা সমাধানের কথা বলে ভুক্তভোগীকে বাজার থেকে পটাশিয়াম পারম্যাঙ্গানেট ও রসালো মিষ্টি কিনতে বলা হয় এবং ইমো ভিডিও কলে যুক্ত হয়ে কথিত তান্ত্রিকের নির্দেশনা অনুযায়ী তা ব্যবহার করতে বলা হয়। নির্দেশনা মেনে হাতের তালুতে পটাশ ও মিষ্টি একসাথে মেলাতেই রাসায়নিক বিক্রিয়া ঘটে এবং ভুক্তভোগীর বাম হাতের তালুতে গুরুতর দাহ্য ক্ষত (বার্ন) সৃষ্টি হয়। পরে এই ক্ষত জিনের মাধ্যমে সারিয়ে দেওয়ার আশ্বাস দিয়ে বিভিন্ন সময়ে বিকাশ ও নগদের মাধ্যমে আরও ১৬ হাজার টাকাসহ মোট ২১ হাজার টাকা প্রতারণা করে আত্মসাৎ করে চক্রটি। এ ঘটনায় ভুক্তভোগী বাদী হয়ে গত ২১ জুন খিলক্ষেত থানায় সাইবার নিরাপত্তা আইনে মামলা করেন।

পিবিআই মামলাটির তদন্তভার নেওয়ার পর তথ্য-প্রযুক্তি ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ঘটনার সঙ্গে জড়িত আসামিদের অবস্থান শনাক্ত করে কুমিল্লা ও নোয়াখালীতে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে। আসামিরা অর্থ আত্মসাতের কথা স্বীকার করেছেন এবং অহিদ মিয়া ও হাসান আলী ১৬৪ ধারায় আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।

পিবিআই কর্মকর্তা বলেন, গ্রেপ্তারকৃতরা একটি সংঘবদ্ধ চক্রের সক্রিয় সদস্য। চক্রটি সামাজিক যোগাযোগমাধ্যমে 'তান্ত্রিক কবিরাজ', 'হোসেন কবিরাজ', 'আসমা কবিরাজ' এবং 'রহমত আলী কবিরাজ' নামে ভুয়া ফেসবুক আইডি ও ইমো অ্যাকাউন্ট ব্যবহার করে নারীদের সঙ্গে যোগাযোগ স্থাপন করত। বিশ্বাস অর্জনের পর তারা পটাশিয়াম পারম্যাঙ্গানেট ও রসালো মিষ্টি একসঙ্গে হাতের তালুতে বা নাভিতে নিয়ে কিছুক্ষণ ধরে রাখার নির্দেশ দিত। এর ফলে সংঘটিত রাসায়নিক বিক্রিয়ায় ভুক্তভোগীদের হাত ও নাভিতে গুরুতর ক্ষত সৃষ্টি হতো। পরে সেই ক্ষত জিনের মাধ্যমে সারিয়ে দেওয়ার নাম করে এবং জিনের ভয় দেখিয়ে বিকাশ ও নগদের মাধ্যমে বড় অঙ্কের অর্থ আদায় করে যোগাযোগ বিচ্ছিন্ন করে দিত।

তিনি আরও জানান, প্রতারক চক্রটি পার্শ্ববর্তী দেশ ভারতেও একই ধরনের ভুয়া ফেসবুক পেজ পরিচালনা করত এবং ভারতীয় মোবাইল নম্বর ব্যবহার করে সাধারণ মানুষের সঙ্গে প্রতারণা করত। বিভিন্ন সমস্যা সমাধান ও তদবিরের নামে তারা গুগল পে-এর মাধ্যমে অর্থ গ্রহণ করত এবং পরে হুন্ডির মাধ্যমে সেই অর্থ বাংলাদেশে এনে আত্মসাৎ করত। নিজেদের ভুয়া ফেসবুক পেজগুলো মানুষের কাছে পৌঁছে দিতে তারা নিয়মিত 'বুস্টিং' করত।

কতজন মানুষ এই ধরনের প্রতারণার শিকার হয়েছেন জানতে চাইলে পিবিআই কর্মকর্তা বলেন, শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের তথ্য অনুযায়ী, গত কয়েক মাস ধরে একই ধরনের রাসায়নিক ক্ষত নিয়ে অন্তত ২০০ জন ভুক্তভোগী গুরুতর আহত অবস্থায় সেখানে চিকিৎসা নিয়েছেন।

প্রতারক চক্রটি এই রাসায়নিক বিক্রিয়া কীভাবে শিখল—এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, গ্রেপ্তারকৃতরা মূলত ইউটিউব দেখে জানতে পারে যে পটাশিয়াম পারম্যাঙ্গানেটের সঙ্গে চিনি বা মিষ্টিজাতীয় কিছু মিশিয়ে ঘর্ষণ দিলে তীব্র তাপ ও আগুনের সৃষ্টি হয়। সেখান থেকেই তারা এই প্রতারণার কৌশল রপ্ত করে। তারা বেদে সম্প্রদায়ের সদস্য এবং তাদের গ্রামের অনেকেই এ ধরনের প্রতারণার সঙ্গে জড়িত।

এই কর্মকর্তা আরও জানান, এ ধরনের আরও অন্তত চারটি মামলা বর্তমানে পিবিআই তদন্ত করছে। এই চক্রের অন্যান্য সহযোগীদের শনাক্ত ও গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত রয়েছে।

Related Topics

টপ নিউজ

পটাশ-চিনি / প্রতারক চক্র

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ড. সাদেকা হালিম। ফাইল ছবি: সংগৃহীত
    সাদেকা হালিমসহ ঢাকা বিশ্ববিদ্যালয়ের ৩ শিক্ষক ও এক কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত, ৪ শিক্ষককে অব্যাহতি
  • ফাইল ছবি: রয়টার্স
    শেয়ার বিক্রি হলে বিশ্বকাপসহ ফিফার সব আসর বয়কটের সিদ্ধান্ত ইউরোপের ৫৫ দেশের
  • ছবি: এপিএম টার্মিনালস
    ৫৫০ মিলিয়ন ডলারের লালদিয়া টার্মিনালের নকশা প্রকাশ করল এপিএম টার্মিনালস; ডিসেম্বরে শুরু নির্মাণকাজ
  • ওয়াশিংটন ডিসির ন্যাশনাল ক্যাথেড্রালে প্রয়াত মার্কিন সিনেটর লিন্ডসে গ্রাহামের শেষকৃত্যানুষ্ঠানে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। গ্রাহাম ছিলেন ইসরায়েলের কট্টর সমর্থকদের অন্যতম। ছবি: রয়টার্স
    আমাকে বিদেশে গ্রেপ্তারের চেষ্টা ঠেকাতে তৈরি রয়েছে ইসরায়েলের ‘স্পেশাল ফোর্স’: নেতানিয়াহু
  • প্রধানমন্ত্রী তারেক রহমানের শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা মাহদী আমিন। ফাইল ছবি: সংগৃহীত
    আগস্টের শেষ সপ্তাহে মালয়েশিয়ায় কর্মী পাঠানো শুরু, অগ্রাধিকার পাবে বোয়েসেল: মাহদী আমিন
  • ছবি: সংগৃহীত
    ক্রিকেট মাঠের ‘চায়নাম্যান’ স্পিনার থেকে যেভাবে দুর্ধর্ষ সন্ত্রাসী হয়ে উঠলেন ‘ডেভিড ইমন’

Related News

  • চট্টগ্রামে জিমেইল ও ব্যাংক অ্যাকাউন্ট হ্যাক করে অর্থ আত্মসাৎ, চক্রের মূলহোতাসহ গ্রেপ্তার ২
  • পটাশ-চিনি বার্ন: অনলাইনে প্রতারণার ফাঁদে পড়ে যেভাবে হাত হারাচ্ছে কিশোরী-যুবতীরা
  • ৪০০ কোটি টাকা আত্মসাতের অভিযোগ, অপরাধী চক্রের ১ সদস্য গ্রেপ্তার
  • বিদেশে চাকরির প্রলোভন দেখিয়ে প্রতারণা, চক্রের মূল হোতা রিমান্ডে
  • পাসপোর্ট ভেরিফিকেশনের প্রতারক চক্র থেকে সতর্ক থাকুন: স্পেশাল ব্রাঞ্চ

Most Read

1
ড. সাদেকা হালিম। ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

সাদেকা হালিমসহ ঢাকা বিশ্ববিদ্যালয়ের ৩ শিক্ষক ও এক কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত, ৪ শিক্ষককে অব্যাহতি

2
ফাইল ছবি: রয়টার্স
খেলা

শেয়ার বিক্রি হলে বিশ্বকাপসহ ফিফার সব আসর বয়কটের সিদ্ধান্ত ইউরোপের ৫৫ দেশের

3
ছবি: এপিএম টার্মিনালস
বাংলাদেশ

৫৫০ মিলিয়ন ডলারের লালদিয়া টার্মিনালের নকশা প্রকাশ করল এপিএম টার্মিনালস; ডিসেম্বরে শুরু নির্মাণকাজ

4
ওয়াশিংটন ডিসির ন্যাশনাল ক্যাথেড্রালে প্রয়াত মার্কিন সিনেটর লিন্ডসে গ্রাহামের শেষকৃত্যানুষ্ঠানে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। গ্রাহাম ছিলেন ইসরায়েলের কট্টর সমর্থকদের অন্যতম। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

আমাকে বিদেশে গ্রেপ্তারের চেষ্টা ঠেকাতে তৈরি রয়েছে ইসরায়েলের ‘স্পেশাল ফোর্স’: নেতানিয়াহু

5
প্রধানমন্ত্রী তারেক রহমানের শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা মাহদী আমিন। ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

আগস্টের শেষ সপ্তাহে মালয়েশিয়ায় কর্মী পাঠানো শুরু, অগ্রাধিকার পাবে বোয়েসেল: মাহদী আমিন

6
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

ক্রিকেট মাঠের ‘চায়নাম্যান’ স্পিনার থেকে যেভাবে দুর্ধর্ষ সন্ত্রাসী হয়ে উঠলেন ‘ডেভিড ইমন’

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net