Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Thursday
September 24, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
THURSDAY, SEPTEMBER 24, 2026
যমুনায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী, শুরু হচ্ছে শরিকদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় 

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
20 July, 2026, 08:15 pm
Last modified: 20 July, 2026, 08:21 pm

Related News

  • জাতিসংঘে আজ বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী
  • রোহিঙ্গা সংকট সমাধানে প্রধানমন্ত্রীর ৫ প্রস্তাব
  • প্রধানমন্ত্রীর সঙ্গে গেটস ফাউন্ডেশনের সিইওর সাক্ষাৎ, স্বাস্থ্যসেবা, স্বাস্থ্যব্যবস্থার আধুনিকায়ন নিয়ে আলোচনা
  • বোয়িং থেকে আরও ১১ উড়োজাহাজ কিনছে বিমান, আগাম অভিনন্দন মার্কিন রাষ্ট্রদূতের
  • দেশকে অস্থিতিশীল করতে পলাতক ফ্যাসিস্ট কলকাঠি নাড়ছে, আর গুপ্ত-সুপ্তরা পাখা দিয়ে বাতাস দিচ্ছে: রিজভী 

যমুনায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী, শুরু হচ্ছে শরিকদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় 

দলীয় সূত্রগুলো বলছে, পরস্পরের মধ্যে হৃদ্যতা বাড়ানো, দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি পর্যালোচনা এবং সমন্বিতভাবে রাষ্ট্র সংস্কারের ৩১ দফা রূপরেখা বাস্তবায়নের লক্ষ্যেই মূলত এই খোলামেলা আলোচনার আয়োজন করা হয়েছে।
টিবিএস রিপোর্ট
20 July, 2026, 08:15 pm
Last modified: 20 July, 2026, 08:21 pm
ছবি: সংগৃহীত

যুগপৎ আন্দোলনে অংশ নেওয়া মিত্র রাজনৈতিক দল ও জোটের শীর্ষ নেতাদের সঙ্গে পূর্বনির্ধারিত শুভেচ্ছা বিনিময় ও নৈশভোজে যোগ দিতে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান।  

সোমবার (২০ জুলাই) সন্ধ্যা সাড়ে ৭টায় তিনি যমুনায় প্রবেশ করেন।

এর আগে প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন এবং বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান এই মতবিনিময় সভার তথ্য নিশ্চিত করেছিলেন। 

তারা জানান, সরকারবিরোধী আন্দোলনে অংশ নেওয়া শরিক দলগুলোর শীর্ষ নেতাদের সম্মানেই প্রধানমন্ত্রীর এই বিশেষ আয়োজন।

প্রধানমন্ত্রীর কার্যালয় সূত্রে জানা গেছে, রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনার এই অনুষ্ঠানে যুগপৎ আন্দোলনের শরিক দলগুলোর প্রায় দেড় শতাধিক শীর্ষ নেতাকে আমন্ত্রণ জানানো হয়েছে। 

ইতোমধ্যে আমন্ত্রিত অতিথিরা অনুষ্ঠানস্থলে পৌঁছাতে শুরু করেছেন। অনুষ্ঠানে প্রধানমন্ত্রী ও শরিক দলের নেতাদের পাশাপাশি বিএনপির স্থায়ী কমিটির সদস্যরাও উপস্থিত থাকছেন।

নির্বাচন ও সরকার গঠনের পর শরিক দলগুলোর শীর্ষ নেতাদের সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমানের এটিই প্রথম আনুষ্ঠানিক যৌথ মতবিনিময় সভা। 

দলীয় সূত্রগুলো বলছে, পরস্পরের মধ্যে হৃদ্যতা বাড়ানো, দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি পর্যালোচনা এবং সমন্বিতভাবে রাষ্ট্র সংস্কারের ৩১ দফা রূপরেখা বাস্তবায়নের লক্ষ্যেই মূলত এই খোলামেলা আলোচনার আয়োজন করা হয়েছে।

শেষ খবর পাওয়া পর্যন্ত, যমুনা প্রাঙ্গণে তারেক রহমানের উপস্থিতিতে শরিক দলের শীর্ষ নেতাদের সঙ্গে কুশল ও শুভেচ্ছা বিনিময় পর্ব শুরু হয়েছে।

Related Topics

টপ নিউজ

প্রধানমন্ত্রী / তারেক রহমান / যমুনা

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: এএফপি
    ৬ মাসে ‘গডজিলা’ এল নিনোর প্রভাবে সাড়ে ৪ লাখ মানুষের মৃত্যুর আশঙ্কা; বাংলাদেশে প্রাণ হারাতে পারে ৬০০
  • বাবার কাছ থেকে ইস্টার্ন ব্যাংকের ১.৬৪ কোটি শেয়ার উপহার পাচ্ছেন চেয়ারম্যান আনিস আহমেদ
    বাবার কাছ থেকে ইস্টার্ন ব্যাংকের ১.৬৪ কোটি শেয়ার উপহার পাচ্ছেন চেয়ারম্যান আনিস আহমেদ
  • ফুডপান্ডার লোগো। ছবি: সংগৃহীত
    প্রতারণা মামলায় ফুডপান্ডার শীর্ষ ৫ কর্মকর্তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানার পর হাইকোর্ট থেকে আগাম জামিন
  • ছবি: সংগৃহীত
    বাস-মিনিবাসের ভাড়া বাড়িয়ে প্রজ্ঞাপন জারি
  • ইলাস্ট্রেশন: টিবিএস
    বিজ্ঞপ্তি, পরীক্ষা ছাড়াই ৮,৫৪২ কর্মী নিয়োগ: এস আলমের আমলে ইসলামী ব্যাংকের অনিয়ম উঠে এল বাংলাদেশ ব্যাংকের নতুন তদন্তে
  • স্বাস্থ্য অধিদপ্তরের লগো। ছবি: সংগৃহীত
    সরকারি হাসপাতালের ১ কিমির মধ্যে নতুন ক্লিনিক নয়, প্র্যাকটিস করতে পারবেন না সরকারি চিকিৎসক

Related News

  • জাতিসংঘে আজ বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী
  • রোহিঙ্গা সংকট সমাধানে প্রধানমন্ত্রীর ৫ প্রস্তাব
  • প্রধানমন্ত্রীর সঙ্গে গেটস ফাউন্ডেশনের সিইওর সাক্ষাৎ, স্বাস্থ্যসেবা, স্বাস্থ্যব্যবস্থার আধুনিকায়ন নিয়ে আলোচনা
  • বোয়িং থেকে আরও ১১ উড়োজাহাজ কিনছে বিমান, আগাম অভিনন্দন মার্কিন রাষ্ট্রদূতের
  • দেশকে অস্থিতিশীল করতে পলাতক ফ্যাসিস্ট কলকাঠি নাড়ছে, আর গুপ্ত-সুপ্তরা পাখা দিয়ে বাতাস দিচ্ছে: রিজভী 

Most Read

1
ছবি: এএফপি
আন্তর্জাতিক

৬ মাসে ‘গডজিলা’ এল নিনোর প্রভাবে সাড়ে ৪ লাখ মানুষের মৃত্যুর আশঙ্কা; বাংলাদেশে প্রাণ হারাতে পারে ৬০০

2
বাবার কাছ থেকে ইস্টার্ন ব্যাংকের ১.৬৪ কোটি শেয়ার উপহার পাচ্ছেন চেয়ারম্যান আনিস আহমেদ
অর্থনীতি

বাবার কাছ থেকে ইস্টার্ন ব্যাংকের ১.৬৪ কোটি শেয়ার উপহার পাচ্ছেন চেয়ারম্যান আনিস আহমেদ

3
ফুডপান্ডার লোগো। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

প্রতারণা মামলায় ফুডপান্ডার শীর্ষ ৫ কর্মকর্তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানার পর হাইকোর্ট থেকে আগাম জামিন

4
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

বাস-মিনিবাসের ভাড়া বাড়িয়ে প্রজ্ঞাপন জারি

5
ইলাস্ট্রেশন: টিবিএস
বাংলাদেশ

বিজ্ঞপ্তি, পরীক্ষা ছাড়াই ৮,৫৪২ কর্মী নিয়োগ: এস আলমের আমলে ইসলামী ব্যাংকের অনিয়ম উঠে এল বাংলাদেশ ব্যাংকের নতুন তদন্তে

6
স্বাস্থ্য অধিদপ্তরের লগো। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

সরকারি হাসপাতালের ১ কিমির মধ্যে নতুন ক্লিনিক নয়, প্র্যাকটিস করতে পারবেন না সরকারি চিকিৎসক

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net