স্থানীয় সরকার জানিয়েছে পরীক্ষা সুষ্ঠুভাবে হচ্ছে: শিক্ষামন্ত্রী
দেশের বিভিন্ন পরীক্ষা কেন্দ্রে স্থানীয় সরকার কর্তৃপক্ষের কাছ থেকে পাওয়া তথ্য অনুযায়ী চলমান এইচএসসি পরীক্ষা সুষ্ঠুভাবে অনুষ্ঠিত হচ্ছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহসানুল হক মিলন।
মঙ্গলবার (১৪ জুলাই) জাতীয় সংসদের অধিবেশনের প্রশ্নোত্তর পর্বে ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের সংসদ সদস্য রুমিন ফারহানার প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
এসময় শিক্ষামন্ত্রী বলেন, 'পরীক্ষা পদ্ধতিতে যে সিস্টেম আছে, সেখানে লোকাল গভর্নমেন্ট (স্থানীয় সরকার) তাৎক্ষণিক ব্যবস্থা নিতে পারে। আমরা বারবার জিজ্ঞেস করেছি, তারা বলছে পরীক্ষা সুষ্ঠুভাবে হচ্ছে।'
তিনি বলেন, 'আবহাওয়ার কারণে চট্টগ্রামের পরীক্ষা স্থগিত রাখা হয়েছে।'
এ বিষয়ে আবহাওয়াবিদদের সঙ্গে কথা বলা হয়েছে বলেও জানান তিনি।
শিক্ষামন্ত্রী বলেন, 'আমরা আবহাওয়াবিদদের সঙ্গে কথা বলেছি। তারা জানিয়েছে বৃষ্টি হবে না।'
তিনি আরও বলেন, 'একটি সমস্যা শুধু কুমিল্লা মহিলা কলেজে হয়েছিল। সেখানে ভেজা কাপড়ের কারণে বাড়ি থেকে কাপড় এনে দেওয়া হয় এবং এক ঘণ্টা পর পরীক্ষা নেওয়া হয়েছে।'
শিক্ষার্থীদের বিষয়টি গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে জানিয়ে শিক্ষামন্ত্রী বলেন, 'কোমলমতি শিক্ষার্থীদের জন্য আমাদের মায়া সবসময় ছিল। সেজন্য আমরা সবসময় মনিটরিং করি।'
