Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Tuesday
September 29, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
TUESDAY, SEPTEMBER 29, 2026
মাদকের বাহকরাই ধরা পড়ে, ব্যবসায়ীরা বা তাদের পরিবারের সদস্যরা সংসদে যান: রুমিন ফারহানা

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
13 July, 2026, 08:40 pm
Last modified: 13 July, 2026, 08:43 pm

Related News

  • মাদকের ডিজিটাল প্রমাণ যাচাইয়ে ‘ফরেনসিক ল্যাব’ চায় ডিএনসি
  • মাদক-অবৈধ অস্ত্র নির্মূলে সমন্বিতভাবে কাজ করবে প্রশাসন: পানি সম্পদমন্ত্রী
  • যেকোনো নাগরিক যেকোনো সময় দেশ ছাড়তে ও ঢুকতে পারেন: হাসিনার ফেরার প্রসঙ্গে রুমিন
  • ব্রাহ্মণবাড়িয়ায় রুমিন ফারহানার সমর্থকদের ওপর বিএনপি নেতাকর্মীদের হামলার অভিযোগ
  • জুয়া ও মাদক অনেক অপরাধের মূল কারণ: স্বরাষ্ট্রমন্ত্রী

মাদকের বাহকরাই ধরা পড়ে, ব্যবসায়ীরা বা তাদের পরিবারের সদস্যরা সংসদে যান: রুমিন ফারহানা

তিনি বলেন, ‘যতদিন পর্যন্ত আমরা সরাসরি মাদক ব্যবসার সঙ্গে জড়িত এবং যাদের হাত দিয়ে টেকনাফ সীমান্ত হয়ে বাংলাদেশে মাদক প্রবেশ করে, সেই মূল হোতাদের ধরতে না পারব, ততদিন কোনো আইন দিয়েই এই সমস্যার সমাধান করা সম্ভব হবে না।’
টিবিএস রিপোর্ট
13 July, 2026, 08:40 pm
Last modified: 13 July, 2026, 08:43 pm
ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের স্বতন্ত্র সংসদ সদস্য রুমিন ফারহানা। ফাইল ছবি: সংগৃহীত

মাদক মামলায় বারবার মাদকদ্রব্য বহনকারীরাই গ্রেপ্তার হন, কিন্তু মাদক ব্যবসার সঙ্গে জড়িত ব্যক্তিরা বা তাদের পরিবারের সদস্যরা সংসদে যান বলে অভিযোগ করেছেন ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের স্বতন্ত্র সংসদ সদস্য রুমিন ফারহানা।

তিনি বলেন, 'প্রতিদিন যেসব মাদক মামলা সামনে আসে, সেখানে দেখা যায় বারবার ক্যারিয়ার বা বাহকরাই ধরা পড়েন। কিন্তু বদির মতো যাদের নাম বিভিন্ন সরকারি দপ্তরের প্রতিবেদনে মাদক ব্যবসার সঙ্গে জড়িত হিসেবে উঠে আসে, তারা সংসদে যান। আর তারা যেতে না পারলে তাদের পরিবারের সদস্যরা সংসদে যান।'

সোমবার (১৩ জুলাই) ত্রয়োদশ জাতীয় সংসদের অধিবেশনের ২৩তম কার্যদিবসে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ (সংশোধন) বিল, ২০২৬ পাসের জন্য উত্থাপনের পর বিলটির ওপর জনমত যাচাই-বাছাইয়ের প্রস্তাবের আলোচনায় অংশ নিয়ে তিনি এ অভিযোগ করেন।

এ সময় অধিবেশনে সভাপতিত্ব করেন ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল।

রুমিন ফারহানা বলেন, 'যতদিন পর্যন্ত আমরা সরাসরি মাদক ব্যবসার সঙ্গে জড়িত এবং যাদের হাত দিয়ে টেকনাফ সীমান্ত হয়ে বাংলাদেশে মাদক প্রবেশ করে, সেই মূল হোতাদের ধরতে না পারব, ততদিন কোনো আইন দিয়েই এই সমস্যার সমাধান করা সম্ভব হবে না।'

তিনি বলেন, 'বিদ্যমান আইন যথেষ্ট কঠোর। মাত্র ২৫ গ্রাম বা তার বেশি মাদক উদ্ধার হলেই যাবজ্জীবন কারাদণ্ড কিংবা মৃত্যুদণ্ড পর্যন্ত দেওয়ার বিধান রয়েছে।'

তিনি আরও বলেন, 'কিন্তু এরপরও লাখ লাখ পিস ইয়াবা কিংবা কয়েক কেজি হেরোইনসহ মাদকের চালান বহনকারী ক্যারিয়াররা গ্রেপ্তার হলেও তদন্ত মূল হোতাদের পর্যন্ত পৌঁছায় না।'

এর আগে, ত্রয়োদশ জাতীয় সংসদের দ্বিতীয় ও প্রথম বাজেট অধিবেশনের ১৬তম কার্যদিবসে গত ২৭ জুন ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটের ওপর সাধারণ আলোচনায় অংশ নিয়ে সরকারি দল বিএনপির সংসদ সদস্য গয়েশ্বর চন্দ্র রায়ও একই প্রসঙ্গ তুলে ধরেছিলেন।

তিনি বলেছিলেন, 'আগে শুনতাম বদি, এখন তো বদি নাই, বদি তো বধ হয়ে গেছে। এখন ওইখানকার দায়িত্বটা কে নিছে? বাড়ির আশেপাশের লোক, স্বরাষ্ট্রমন্ত্রীর তো চেনার কথা। এতদিন ওইদিক দিয়ে মাদক আসা বন্ধ হওয়া উচিত ছিল।'

তিনি আরও বলেছিলেন, 'আইন দিয়ে কোনো কিছু হয় না। আইন কার্যকর করার জন্য সাহস লাগে, সৎ সাহস লাগে, ইচ্ছা লাগে। সুতরাং আমাদের এখন বড় একটি চ্যালেঞ্জ হলো বাংলাদেশে মাদকাসক্তি।'

Related Topics

টপ নিউজ

রুমিন ফারহানা / মাদক / স্বতন্ত্র সংসদ সদস্য / ব্রাহ্মণবাড়িয়া-২

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • প্রতীকী ছবি: টিবিএস
    সাভারের ট্যানারি বর্জ্য থেকে চীনা প্রতিষ্ঠানের ১.৫ মিলিয়ন ডলারের পণ্য রপ্তানি
  • ছবি: ছৈয়দ মওলা/টিবিএস
    চট্টগ্রাম থেকে মিয়ানমার হয়ে চীনের কুনমিং পর্যন্ত সরাসরি সড়ক যোগাযোগ চায় বাংলাদেশ
  • মোজতবা খামেনি তার পিতা আলী খামেনির স্থলাভিষিক্ত হয়ে ইরানের ইসলামী প্রজাতন্ত্রের সর্বোচ্চ নেতা হন। ছবি: সংগৃহীত
    প্রথম হামলায় আহত মোজতবা খামেনি হাসপাতালে থাকা অবস্থায় যুক্তরাষ্ট্রের ফের হামলা, উদ্ধার হন ধ্বংসস্তূপ থেকে
  • প্রতীকী ছবি/সংগৃহীত
    বাংলা কিউআরে লেনদেন বাড়াতে ২ হাজার টাকায় ৬ টাকা প্রণোদনা
  • অনুমোদনহীন ২২ অনলাইন পেমেন্ট প্ল্যাটফর্মে ঝুঁকিপূর্ণ লেনদেন, স্থায়ীভাবে বন্ধের উদ্যোগ কেন্দ্রীয় ব্যাংকের
    অনুমোদনহীন ২২ অনলাইন পেমেন্ট প্ল্যাটফর্মে ঝুঁকিপূর্ণ লেনদেন, স্থায়ীভাবে বন্ধের উদ্যোগ কেন্দ্রীয় ব্যাংকের
  • ছবি: সৈয়দ জাকির হোসেন
    দেশের ব্যস্ততম মহাসড়কের বিভাজক যখন পরিণত হয় আবাদি জমিতে

Related News

  • মাদকের ডিজিটাল প্রমাণ যাচাইয়ে ‘ফরেনসিক ল্যাব’ চায় ডিএনসি
  • মাদক-অবৈধ অস্ত্র নির্মূলে সমন্বিতভাবে কাজ করবে প্রশাসন: পানি সম্পদমন্ত্রী
  • যেকোনো নাগরিক যেকোনো সময় দেশ ছাড়তে ও ঢুকতে পারেন: হাসিনার ফেরার প্রসঙ্গে রুমিন
  • ব্রাহ্মণবাড়িয়ায় রুমিন ফারহানার সমর্থকদের ওপর বিএনপি নেতাকর্মীদের হামলার অভিযোগ
  • জুয়া ও মাদক অনেক অপরাধের মূল কারণ: স্বরাষ্ট্রমন্ত্রী

Most Read

1
প্রতীকী ছবি: টিবিএস
অর্থনীতি

সাভারের ট্যানারি বর্জ্য থেকে চীনা প্রতিষ্ঠানের ১.৫ মিলিয়ন ডলারের পণ্য রপ্তানি

2
ছবি: ছৈয়দ মওলা/টিবিএস
বাংলাদেশ

চট্টগ্রাম থেকে মিয়ানমার হয়ে চীনের কুনমিং পর্যন্ত সরাসরি সড়ক যোগাযোগ চায় বাংলাদেশ

3
মোজতবা খামেনি তার পিতা আলী খামেনির স্থলাভিষিক্ত হয়ে ইরানের ইসলামী প্রজাতন্ত্রের সর্বোচ্চ নেতা হন। ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

প্রথম হামলায় আহত মোজতবা খামেনি হাসপাতালে থাকা অবস্থায় যুক্তরাষ্ট্রের ফের হামলা, উদ্ধার হন ধ্বংসস্তূপ থেকে

4
প্রতীকী ছবি/সংগৃহীত
অর্থনীতি

বাংলা কিউআরে লেনদেন বাড়াতে ২ হাজার টাকায় ৬ টাকা প্রণোদনা

5
অনুমোদনহীন ২২ অনলাইন পেমেন্ট প্ল্যাটফর্মে ঝুঁকিপূর্ণ লেনদেন, স্থায়ীভাবে বন্ধের উদ্যোগ কেন্দ্রীয় ব্যাংকের
অর্থনীতি

অনুমোদনহীন ২২ অনলাইন পেমেন্ট প্ল্যাটফর্মে ঝুঁকিপূর্ণ লেনদেন, স্থায়ীভাবে বন্ধের উদ্যোগ কেন্দ্রীয় ব্যাংকের

6
ছবি: সৈয়দ জাকির হোসেন
ফিচার

দেশের ব্যস্ততম মহাসড়কের বিভাজক যখন পরিণত হয় আবাদি জমিতে

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net