Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Wednesday
September 30, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
WEDNESDAY, SEPTEMBER 30, 2026
টানা বৃষ্টিতে জলাবদ্ধতায় নাকাল নগরবাসী, যানজট নিরসনে ট্রাফিক পুলিশের অক্লান্ত প্রচেষ্টা

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
12 July, 2026, 05:40 pm
Last modified: 12 July, 2026, 05:49 pm

Related News

  • ভারী বৃষ্টিতে ডুবল রাজধানীর বিভিন্ন এলাকা, দুর্ভোগে নগরবাসী
  • ঢাকার যানজট নিরসনে কারওয়ান বাজারের কিচেন মার্কেট স্থানান্তরসহ একগুচ্ছ সিদ্ধান্ত   
  • ২৪ ঘণ্টায় ১৬৭ মিলিমিটার বৃষ্টি, আবারও জলাবদ্ধতা চট্টগ্রামে 
  • স্থানীয়দের মালিকানাবোধে যেভাবে নতুন জীবন পেল মহাখালীর অবহেলিত পুকুর
  • বান্দরবানে বন্যা পরিস্থিতির উন্নতি: পানি নামলেও কাদা ও আবর্জনায় চরম দুর্ভোগ

টানা বৃষ্টিতে জলাবদ্ধতায় নাকাল নগরবাসী, যানজট নিরসনে ট্রাফিক পুলিশের অক্লান্ত প্রচেষ্টা

প্রবল এই বৃষ্টিপাতের কারণে রাজধানীর বিজয় সরণি, মানিক মিয়া এভিনিউ, কারওয়ান বাজার, ধানমন্ডি, মিরপুর, কাজীপাড়া, কালশী, বনানীসহ বিভিন্ন প্রধান পানির নিচে তলিয়ে গেছে। ঢুবে গেছে বেশিরভাগ অলিগলি। বাদ যায়নি এলিভেটেড এক্সপ্রেসওয়েও। আর এই জলাবদ্ধতার কারণে বিভিন্ন সড়কে সৃষ্টি হয়েছে তীব্র যানজট।
টিবিএস রিপোর্ট
12 July, 2026, 05:40 pm
Last modified: 12 July, 2026, 05:49 pm
আজ (১২ জুলাই) রাজধানীর গ্রিন রোডে টানা বৃষ্টিতে সৃষ্ট জলাবদ্ধতার মধ্যে কোমরসমান পানি পেরিয়ে চলাচল করছেন মানুষ। ছবি: রাজীব ধর/টিবিএস

টানা বৃষ্টিতে রাজধানীর বিভিন্ন সড়কে জলাবদ্ধতার সৃষ্টি হওয়ায় চরম দুর্ভোগে পড়েছে নগরবাসী। প্রধান সড়ক থেকে অলিগলি—বিভিন্ন এলাকায় জমে থাকা পানির কারণে যান চলাচল ধীরগতির হয়ে পড়ে। বিভিন্ন সড়কে দেখা যায় তীব্র যানজটও।

তবে এই যানজট নিরসনে সকাল থেকেই মাঠে রয়েছে ডিএমপির ট্রাফিক বিভাগ। তাদের অক্লান্ত পরিশ্রমে স্বাভাবিক হতে শুরু করেছে ট্রাফিক ব্যবস্থা।

আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী, রোববার সকাল ৬টা থেকে দুপুর ১২টা পর্যন্ত ছয় ঘণ্টায় ঢাকায় ৮২ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। এর আগে রাত ১২টা থেকে সকাল ৬টা পর্যন্ত ৭৬ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড হয়েছে।

প্রবল এই বৃষ্টিপাতের কারণে রাজধানীর বিজয় সরণি, মানিক মিয়া এভিনিউ, কারওয়ান বাজার, ধানমন্ডি, মিরপুর, কাজীপাড়া, কালশী, বনানীসহ বিভিন্ন প্রধান পানির নিচে তলিয়ে গেছে। ঢুবে গেছে বেশিরভাগ অলিগলি। বাদ যায়নি এলিভেটেড এক্সপ্রেসওয়েও। আর এই জলাবদ্ধতার কারণে বিভিন্ন সড়কে সৃষ্টি হয়েছে তীব্র যানজট।

একদিকে যানজট, অন্যদিকে বৃষ্টিতে ভোগান্তিতে পড়তে হয়েছে নগরবাসীকেও। 

সরেজমিনে দেখা যায়, সড়কের কোথাও কোমর সমান পানি, তো কোথাও হাঁটু পানি। এই জলমগ্ন রাস্তায় চলাচল করতে যানবাহনগুলোকে ব্যাপক বেগ পেতে হচ্ছে। কোথাও কোথাও যানবাহন বিকল হয়ে পড়ে আছে।

এই প্রতিবন্ধকতা ও ধীরগতির কারণেই সড়কে যানজটের সৃষ্টি হচ্ছে। তবে এই বৃষ্টি ও জলাবদ্ধতার মধ্যেই ট্রাফিক নিয়ন্ত্রণে অক্লান্ত পরিশ্রম করতে দেখা গেছে ট্রাফিক পুলিশ সদস্যদের। হাঁটু সমান পানির মধ্যে দাঁড়িয়েই তারা যানজট নিরসনের চেষ্টা করছেন।

কোথাও কোথাও পানি নামার ম্যানহোলের ঢাকনা খুলতে সাহায্য করছেন তারা। কোথাও আবার বিকল হয়ে পড়া গাড়ি সরিয়ে নিচ্ছেন রাস্তার পাশে।

আজ (১২ জুলাই) ভারী বৃষ্টিতে সৃষ্ট জলাবদ্ধতার মধ্যে রাজধানীর ইসিবি চত্বরে পানিতে তলিয়ে যাওয়া সড়ক দিয়ে চলাচল করছে যানবাহন।

বিকাল ৪টায় কথা হলে গুলশান ট্রাফিক বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মো. আনোয়ার সাঈদ দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে (টিবিএস) বলেন, 'টানা বৃষ্টির কারণে এলিভেটেড এক্সপ্রেসওয়ের কাকলী র‍্যাম্পের নিচের অংশসহ বনানী, খিলক্ষেত, ঢাকা গেট এবং বিভিন্ন নিচু এলাকায় ব্যাপক জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। এসব সড়কে যানবাহনের চলাচল ধীরগতির রয়েছে এবং কিছু স্থানে যানজটের সৃষ্টি হয়েছে। আমরা সর্বাত্মক চেষ্টা করছি যান চলাচল স্বাভাবিক করতে। এজন্য অতিরিক্ত ফোর্স দায়িত্ব পালন করছে।'

তিনি আরও বলেন, 'পানি নামতে শুরু করেছে। আশা করছি আর বৃষ্টি না হলে ঘণ্টা খানেকের মধ্যে সড়কে যান চলাচল স্বাভাবিক হয়ে যাবে।'

মিরপুর ট্রাফিক বিভাগের ডিসি মোহাম্মদ ছানোয়ার হোসেন বলেন, 'আজ স্বাভাবিক বৃষ্টির তুলনায় অনেক বেশি বৃষ্টিপাত হয়েছে। যে কারণে বিভিন্ন সড়কে জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। পানির মধ্যে যানবাহনগুলো ধীরে চলাচল করার কারণে কিছুটা যানজটের সৃষ্টি হয়েছে। তবে এখন পরিস্থিতি স্বাভাবিক আছে।'

সার্বিক বিষয়ে জানতে চাইলে ডিএমপির ট্রাফিক উত্তরের যুগ্ম কমিশনার আ স ম শামসুর রহমান ভূঁঞা টিবিএসকে বলেন, 'ভারী বৃষ্টিপাতের কারণে এলিভেটেড এক্সপ্রেসওয়ের বনানী ক্রসিং নিচে পানি জমে ব্লকের সৃষ্টি হয়েছে। এছাড়াও বিভিন্ন সড়ক পানির নিচে তলিয়ে গেছে। বৃষ্টি বন্ধ হওয়ায় দুপুরের পর থেকে পানি নামতে শুরু করেছে।'

তিনি বলেন, 'আমাদের ট্রাফিক সদস্যরা সকাল থেকে বৃষ্টির মধ্যে অক্লান্ত পরিশ্রম করে যান চলাচল স্বাভাবিক করার চেষ্টা করছেন। অতিরিক্ত ফোর্সও মোতায়েন করা হয়েছে। অনেক জায়গায় গাড়ি পানির কারণে গাড়ি বিকল হয়ে গেছে। আমাদের ট্রাফিক সদস্যরা সেগুলোকে নিজে ধাক্কা দিয়ে সরিয়ে একপাশে নিয়েছেন। যাতে যান চলাচল স্বাভাবিক থাকে।'

তিনি আরও বলেন, 'এছাড়া পানি নামতে স্বেচ্ছাসেবকদেরও সহযোগিতা করছেন তারা। আশা করি কিছু সময়ের মধ্যেই পানি নেমে গেলে সড়কের পরিস্থিতি স্বাভাবিক হয়ে যাবে।'
 
Related Topics

টপ নিউজ

টানা বৃুষ্ট / জলাবদ্ধতা / যানজট নিরসন / ট্রাফিক পুলিশ

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: টিবিএস
    আমার ১৫ বছরের ক্যারিয়ার; একটা শাড়ির জন্য আদালতে আসব, এটা কাম্য নয়: আদালতে তানজিন তিশা
  • প্রতীকী ছবি: সংগৃহীত
    যুক্তরাষ্ট্রের বিশেষ ওষুধ শুল্ক ছাড়ের তালিকায় বাংলাদেশসহ ২০ দেশ
  • ছবি: রয়টার্স
    গত ২৫ বছরে বন্ধ হয়ে গেছে রাশিয়ার প্রায় অর্ধেক স্কুল; সবচেয়ে বেশি বন্ধ হয়েছে গ্রামীণ অঞ্চলে
  • ছবি: সংগৃহীত
    বাংলাদেশকে নভেম্বর পর্যন্ত এলএনজি সরবরাহ করতে পারবে না কাতার
  • প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ। ছবি : বাসস
    বাংলাদেশে ১ বিলিয়ন ডলারের বেশি বিনিয়োগে আগ্রহী মার্কিন এআই ও সেমিকন্ডাক্টর কোম্পানি: ববি হাজ্জাজ
  • ছবি: ইউপিএলের ফেসবুক পেইজ থেকে সংগৃহীত
    ‘অসমাপ্ত আত্মজীবনী’ বিক্রি, তালা মেরে দেওয়া হলো ইউপিএলের বাংলাবাজার বিক্রয়কেন্দ্রে

Related News

  • ভারী বৃষ্টিতে ডুবল রাজধানীর বিভিন্ন এলাকা, দুর্ভোগে নগরবাসী
  • ঢাকার যানজট নিরসনে কারওয়ান বাজারের কিচেন মার্কেট স্থানান্তরসহ একগুচ্ছ সিদ্ধান্ত   
  • ২৪ ঘণ্টায় ১৬৭ মিলিমিটার বৃষ্টি, আবারও জলাবদ্ধতা চট্টগ্রামে 
  • স্থানীয়দের মালিকানাবোধে যেভাবে নতুন জীবন পেল মহাখালীর অবহেলিত পুকুর
  • বান্দরবানে বন্যা পরিস্থিতির উন্নতি: পানি নামলেও কাদা ও আবর্জনায় চরম দুর্ভোগ

Most Read

1
ছবি: টিবিএস
বাংলাদেশ

আমার ১৫ বছরের ক্যারিয়ার; একটা শাড়ির জন্য আদালতে আসব, এটা কাম্য নয়: আদালতে তানজিন তিশা

2
প্রতীকী ছবি: সংগৃহীত
বাংলাদেশ

যুক্তরাষ্ট্রের বিশেষ ওষুধ শুল্ক ছাড়ের তালিকায় বাংলাদেশসহ ২০ দেশ

3
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

গত ২৫ বছরে বন্ধ হয়ে গেছে রাশিয়ার প্রায় অর্ধেক স্কুল; সবচেয়ে বেশি বন্ধ হয়েছে গ্রামীণ অঞ্চলে

4
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

বাংলাদেশকে নভেম্বর পর্যন্ত এলএনজি সরবরাহ করতে পারবে না কাতার

5
প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ। ছবি : বাসস
বাংলাদেশ

বাংলাদেশে ১ বিলিয়ন ডলারের বেশি বিনিয়োগে আগ্রহী মার্কিন এআই ও সেমিকন্ডাক্টর কোম্পানি: ববি হাজ্জাজ

6
ছবি: ইউপিএলের ফেসবুক পেইজ থেকে সংগৃহীত
বাংলাদেশ

‘অসমাপ্ত আত্মজীবনী’ বিক্রি, তালা মেরে দেওয়া হলো ইউপিএলের বাংলাবাজার বিক্রয়কেন্দ্রে

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net