Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Wednesday
July 15, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
WEDNESDAY, JULY 15, 2026
হবিগঞ্জে খোয়াই নদীর বাঁধে ভাঙন, ২৫ গ্রাম প্লাবিত

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
10 July, 2026, 04:05 pm
Last modified: 10 July, 2026, 04:17 pm

Related News

  • সিলেট-সুনামগঞ্জে পানি সামান্য কমলেও বাড়ছে শঙ্কা, হবিগঞ্জ-মৌলভীবাজারে পানিবন্দি অর্ধলক্ষাধিক
  • চট্টগ্রামে আর্জেন্টিনার পতাকা টানাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেল যুবকের
  • হবিগঞ্জে ব্রাজিল-আর্জেন্টিনা সমর্থকদের সংঘর্ষে আহত ২৫
  • সুনামগঞ্জ ও হবিগঞ্জে বজ্রপাতে ৫ কৃষকের মৃত্যু
  • হবিগঞ্জে লাইনচ্যুত তেলবাহী ট্রেনের ৪০ শতাংশ ক্ষতিগ্রস্ত, ৫ সদস্যের তদন্ত কমিটি গঠন

হবিগঞ্জে খোয়াই নদীর বাঁধে ভাঙন, ২৫ গ্রাম প্লাবিত

হবিগঞ্জ সদর, বাহুবল ও বানিয়াচং উপজেলায় প্রায় ৩০ হাজার মানুষ পানিবন্দি হয়ে পড়েছেন। তাদের মধ্যে সদর উপজেলার এক হাজার মানুষ আশ্রয়কেন্দ্রে উঠেছেন।
টিবিএস রিপোর্ট
10 July, 2026, 04:05 pm
Last modified: 10 July, 2026, 04:17 pm
ছবি: সংগৃহীত

টানা কয়েক দিনের ভারী বর্ষণ ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে ভয়াবহ রূপ নিয়েছে হবিগঞ্জের খোয়াই নদী। বৃহস্পতিবার (১০ জুলাই) রাতে খোয়াই নদীর প্রতিরক্ষা বাঁধ ভেঙে লোকালয়ে বন্যার পানি প্রবেশ করেছে। এতে অন্তত ২৫টি গ্রাম প্লাবিত হয়েছে।

হবিগঞ্জ সদর, বাহুবল ও বানিয়াচং উপজেলায় প্রায় ৩০ হাজার মানুষ পানিবন্দি হয়ে পড়েছেন। তাদের মধ্যে সদর উপজেলার এক হাজার মানুষ আশ্রয়কেন্দ্রে উঠেছেন।

বৃহস্পতিবার রাতে হবিগঞ্জ সদর উপজেলার লস্করপুর ইউনিয়নের কালিগঞ্জ এলাকায় খোয়াই নদীর বাঁধ ভেঙে পানি লোকালয়ে ঢুকতে শুরু করে। অল্প সময়ের মধ্যে বাঁধের শতাধিক ফুট অংশ ভেঙে যায়। পরে স্থানীয় বাসিন্দারা গবাদিপশু ও প্রয়োজনীয় মালামাল নিয়ে নিরাপদ স্থানে আশ্রয় নেন।

এছাড়া, বানিয়াচং উপজেলার রাধাপুর এলাকায় খোয়াই নদীর বাঁধের আরেকটি স্থান ভেঙে গেছে। নদীর পানি বাড়তে থাকায় নদীতীরবর্তী ও হাওরাঞ্চলের মানুষের মধ্যে বন্যার আশঙ্কা দেখা দিয়েছে।

কালীগঞ্জ এলাকায় বাঁধের অংশটি ভেঙে যাওয়ার পর দ্রুত বেগে নোয়াবাদ, চরহামুয়া, সুঘর, বনগাও, নতুন বাজার, বালিহাটা, কালীগঞ্জ, যাদবপুর, বিষ্ণরামপুর, দক্ষিণচর, রামনগর ও বনদক্ষিণসহ অন্তত ১৫টি গ্রামে পানি প্রবেশ করে।

হঠাৎ বন্যায় ঘরবাড়ি তলিয়ে যাওয়ায় চরম বিপাকে পড়েছেন দুর্গতরা। নারী, শিশু ও বৃদ্ধদের নিয়ে গবাদিপশু এবং ঘরের মূল্যবান আসবাবপত্রসহ নিরাপদ আশ্রয়ের খোঁজে ছুটছেন মানুষ।

অনেকে নিকটস্থ শিক্ষাপ্রতিষ্ঠান ও আশ্রয়কেন্দ্রে অবস্থান নিয়েছেন, আবার কেউ কেউ আশ্রয় নিয়েছেন আত্মীয়-স্বজনের বাড়িতে। এছাড়া হবিগঞ্জ শহরের কামড়াপুর ও দানিয়ালপুর এলাকার বেশ কিছু ঘরেও পানি প্রবেশ করেছে।

এদিকে, হবিগঞ্জ শহরের মাছুলিয়া পয়েন্টের শহর রক্ষা বাঁধটিও এখন চরম ঝুঁকিতে রয়েছে। বাঁধটি টিকিয়ে রাখতে স্থানীয় বাসিন্দারা বাঁশ দিয়ে অস্থায়ীভাবে মেরামতের কাজ করে যাচ্ছেন।

তবে স্থানীয়দের অভিযোগ, পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) সময়মতো প্রয়োজনীয় ব্যবস্থা না নেওয়া ও গাফিলতির কারণেই এই ভাঙনের ঝুঁকি বৃদ্ধি পেয়েছে।

বৃহস্পতিবার রাত ১২টার দিকে আকস্মিকভাবে পানি বৃদ্ধি পাওয়ায় হবিগঞ্জ-মিরপুর সড়কের বিভিন্ন স্থান তলিয়ে গেছে। সড়কের ওপর পানি উঠে যাওয়ায় যানবাহন চলাচল মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। পানি আরও বৃদ্ধি পেলে সড়কটি দিয়ে সম্পূর্ণ যোগাযোগ বন্ধ হয়ে যাওয়ার আশঙ্কা তৈরি হয়েছে, যা হবিগঞ্জ সদরের সঙ্গে মিরপুরের যোগাযোগকে বিচ্ছিন্ন করে দিতে পারে।

ছবি: সংগৃহীত

কালিগঞ্জ গ্রামের কৃষক আব্দুল করিম (৪৫) বলেন, 'বৃহস্পতিবার রাতে হঠাৎ বাঁধ ভেঙে পানি ঢুকতে শুরু করে। ঘুমের মধ্যেই বুঝতে পারি, পানি বাড়ছে। কোনোমতে গরু-ছাগল ও ঘরের জরুরি জিনিসপত্র নিয়ে পরিবারের সদস্যদের সঙ্গে নিরাপদ স্থানে সরে আসি।'

দ্রুত বাঁধ মেরামতের পাশাপাশি ক্ষতিগ্রস্ত কৃষক পরিবারগুলোর জন্য পর্যাপ্ত ত্রাণ ও ক্ষতিপূরণের ব্যবস্থা করার দাবি জানান তিনি।

হবিগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আব্দুল্লাহ্-আবু-জাহের জানান, সদর উপজেলার ৩০টি গ্রামের প্রায় ৩০ হাজার মানুষ পানিবন্দি রয়েছেন। তাদের মধ্যে এক হাজার মানুষ আশ্রয়কেন্দ্রে উঠেছেন।

জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা আলমগীর হোসেন জানান, সদর উপজেলার বাইরে বাহুবলে ১২৫টি এবং বানিয়াচংয়ে ১২০টি পরিবার পানিবন্দি রয়েছে। এসব পরিবারের সদস্যসংখ্যা প্রায় এক হাজার।

তিনি বলেন, 'জরুরি পরিস্থিতি মোকাবিলায় পাঁচ লাখ টাকা, ১০০ টন চাল ও এক হাজার ৮২০ প্যাকেট শুকনো খাবার মজুত রয়েছে। এর মধ্যে বিভিন্ন উপজেলায় এক হাজার ৬২০ প্যাকেট শুকনো খাবার বরাদ্দ দেওয়া হয়েছে।'

হবিগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী সায়েদুর রহমান বলেন, 'এখন পর্যন্ত খোয়াই নদীর বাঁধের দুটি স্থান ভেঙেছে। আরও কয়েকটি স্থানে ভাঙনের আশঙ্কা রয়েছে। তবে নতুন করে ভারী বৃষ্টি না হলে নদ-নদীর পানি কমতে পারে।'

তিনি জানান, ঝুঁকিপূর্ণ স্থানগুলোতে স্থানীয় বাসিন্দাদের সহায়তায় বস্তায় মাটি ভরে বাঁধ মেরামতের কাজ চলছে।

পানি উন্নয়ন বোর্ড (পাউবো), হবিগঞ্জ সূত্রে জানা গেছে, উজান ও দেশের অভ্যন্তরে টানা ভারী বৃষ্টির কারণে হবিগঞ্জের নদ-নদীর পানি দ্রুত বাড়ছে। কালনী-কুশিয়ারা নদীর আজমিরীগঞ্জ পয়েন্টে পানি বিপৎসীমার ৭৭ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে।

কুশিয়ারা নদীর মারকুলি পয়েন্টে পানি বিপৎসীমার ১৮ সেন্টিমিটার এবং সুতাং নদীর সুতাং ব্রিজ পয়েন্টে ৬৩ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। তিনটি পয়েন্টেই পানি বাড়ছে।

এদিকে, বন্যার পানি বাড়ায় হবিগঞ্জ-মিরপুর সড়কের বিভিন্ন অংশ তলিয়ে গেছে। এতে যানবাহন চলাচল মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। পানি আরও বাড়লে সড়কটিতে যান চলাচল পুরোপুরি বন্ধ হয়ে যেতে পারে। এতে হবিগঞ্জ সদরের সঙ্গে মিরপুর ও আশপাশের এলাকার যোগাযোগ বিচ্ছিন্ন হওয়ার আশঙ্কা রয়েছে।

হবিগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক মো. মঈনুক হক বলেন, বন্যা পরিস্থিতি তদারকি করতে ইতোমধ্যেই একটি কন্ট্রোল রুম খোলা হয়েছে। জরুরি পরিস্থিতি মোকাবেলার জন্য প্রশাসনের কাছে ৫ লক্ষ টাকা, ১০০ টন চাল এবং ১৮২০ প্যাকেট শুকনো খাবার মজুদ রয়েছে। এছাড়া বন্যাদুর্গতদের জন্য তাৎক্ষণিকভাবে ১ হাজার ৬২০ প্যাকেট শুকনো খাবার বরাদ্দ করা হয়েছে।

Related Topics

টপ নিউজ

হবিগঞ্জ / গ্রাম প্লাবিত / খোয়াই নদী / বাঁধে ভাঙন

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: সংগৃহীত
    নিজেদের নির্বাচিত প্রধানমন্ত্রীর বিরুদ্ধেই আবারও রাজপথে নেপালের জেন-জিরা, কিন্তু কেন?
  • ছবি: সংগৃহীত
    ছাত্রশিবির থেকে বিদায় নিলেন ডাকসু ভিপি সাদিক কায়েম
  • ডোনাল্ড ট্রাম্প। ছবি: সংগৃহীত
    আমরাই হব হরমুজের ‘অভিভাবক’, মোটা অঙ্কের পারিশ্রমিক নেব: ট্রাম্প
  • টিকিটের নামে প্রতারণা: ফ্লাইট এক্সপার্টের বিরুদ্ধে ৩৫ কোটি টাকার মানিলন্ডারিং মামলা
    টিকিটের নামে প্রতারণা: ফ্লাইট এক্সপার্টের বিরুদ্ধে ৩৫ কোটি টাকার মানিলন্ডারিং মামলা
  • ছবি: এপি
    হরমুজ দিয়ে পরিবাহিত পণ্যের ওপর ২০ শতাংশ শুল্ক নেবে যুক্তরাষ্ট্র: ট্রাম্প
  • ছবি: সিসিটিভি ফুটেজে ধারণকৃত ভিডিও থেকে নেওয়া
    চট্টগ্রামে ইন্টারনেট সেবাদানকারী প্রতিষ্ঠানের কাছে ২ কোটি টাকা চাঁদা দাবি, না পেয়ে হামলা-ভাঙচুর, ৩৫ লাখ টাকা লুট

Related News

  • সিলেট-সুনামগঞ্জে পানি সামান্য কমলেও বাড়ছে শঙ্কা, হবিগঞ্জ-মৌলভীবাজারে পানিবন্দি অর্ধলক্ষাধিক
  • চট্টগ্রামে আর্জেন্টিনার পতাকা টানাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেল যুবকের
  • হবিগঞ্জে ব্রাজিল-আর্জেন্টিনা সমর্থকদের সংঘর্ষে আহত ২৫
  • সুনামগঞ্জ ও হবিগঞ্জে বজ্রপাতে ৫ কৃষকের মৃত্যু
  • হবিগঞ্জে লাইনচ্যুত তেলবাহী ট্রেনের ৪০ শতাংশ ক্ষতিগ্রস্ত, ৫ সদস্যের তদন্ত কমিটি গঠন

Most Read

1
ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

নিজেদের নির্বাচিত প্রধানমন্ত্রীর বিরুদ্ধেই আবারও রাজপথে নেপালের জেন-জিরা, কিন্তু কেন?

2
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

ছাত্রশিবির থেকে বিদায় নিলেন ডাকসু ভিপি সাদিক কায়েম

3
ডোনাল্ড ট্রাম্প। ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

আমরাই হব হরমুজের ‘অভিভাবক’, মোটা অঙ্কের পারিশ্রমিক নেব: ট্রাম্প

4
টিকিটের নামে প্রতারণা: ফ্লাইট এক্সপার্টের বিরুদ্ধে ৩৫ কোটি টাকার মানিলন্ডারিং মামলা
বাংলাদেশ

টিকিটের নামে প্রতারণা: ফ্লাইট এক্সপার্টের বিরুদ্ধে ৩৫ কোটি টাকার মানিলন্ডারিং মামলা

5
ছবি: এপি
আন্তর্জাতিক

হরমুজ দিয়ে পরিবাহিত পণ্যের ওপর ২০ শতাংশ শুল্ক নেবে যুক্তরাষ্ট্র: ট্রাম্প

6
ছবি: সিসিটিভি ফুটেজে ধারণকৃত ভিডিও থেকে নেওয়া
বাংলাদেশ

চট্টগ্রামে ইন্টারনেট সেবাদানকারী প্রতিষ্ঠানের কাছে ২ কোটি টাকা চাঁদা দাবি, না পেয়ে হামলা-ভাঙচুর, ৩৫ লাখ টাকা লুট

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net