Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Tuesday
July 07, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
TUESDAY, JULY 07, 2026
দেশে আবারও একদলীয় শাসন প্রতিষ্ঠার পাঁয়তারা চলছে: নাহিদ ইসলাম

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
07 July, 2026, 06:45 pm
Last modified: 07 July, 2026, 06:48 pm

Related News

  • জনগণের ন্যায়বিচার প্রাপ্তি নিশ্চিত করাই সরকারের মূল লক্ষ্য: চিফ হুইপ 
  • স্বাধীনতার পর এমন জনকল্যাণমুখী ও জীবনঘনিষ্ঠ বাজেট প্রণীত হয়নি: চিফ হুইপ
  • গণভোটের রায় বাস্তবায়ন করে সরকারকে প্রমাণ করতে হবে তারা জুলাই গণঅভ্যুত্থানের পক্ষে: নাহিদ
  • সৌরবিদ্যুৎ ব্যবহার বাড়ানোর লক্ষ্যে ব্যাপক সংস্কারের পরামর্শ সিপিডির
  • সংসদে ঋণখেলাপি নিয়ে বিতর্ক: ব্যাংক খাতের সংকট নিয়ে সরকারের সমালোচনা

দেশে আবারও একদলীয় শাসন প্রতিষ্ঠার পাঁয়তারা চলছে: নাহিদ ইসলাম

তিনি বলেন, ‘যারা আবার একদলীয় শাসন প্রতিষ্ঠার চেষ্টা করছে, তাদের আওয়ামী লীগের পরিণতি স্মরণ করিয়ে দিতে চাই। ষোলো বছর একদলীয় শাসনের পর আওয়ামী লীগ হেলিকপ্টারে করে দিল্লিতে পালিয়ে গেছে।’
টিবিএস রিপোর্ট
07 July, 2026, 06:45 pm
Last modified: 07 July, 2026, 06:48 pm
ছবি: সংগৃহীত

দেশে আবারও একদলীয় শাসন প্রতিষ্ঠার পাঁয়তারা চলছে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম।

তিনি বলেন, 'বিগত সময়ে দেশে একদলীয় শাসন ছিল। কেউ কথা বলতে পারত না, গুমের শিকার হতো। আবারও বাংলাদেশকে একদলীয় শাসনের দিকে নেওয়া হচ্ছে। সংসদে আমাদের কথা বলতে দেওয়া হয় না। আমরা জনসভায় কথা বলতে গেলে বোমা ও ককটেল নিক্ষেপ করা হয়।'

মঙ্গলবার (৭ জুলাই) টাঙ্গাইলের সখীপুর উপজেলায় এনসিপির 'দেশ গড়তে জুলাই জাগরণ'- কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত জুলাই পদযাত্রা ও পথসভায় তিনি এসব কথা বলেন।

এ সময় নাহিদ ইসলাম বলেন, 'যারা আবার একদলীয় শাসন প্রতিষ্ঠার চেষ্টা করছে, তাদের আওয়ামী লীগের পরিণতি স্মরণ করিয়ে দিতে চাই। ষোলো বছর একদলীয় শাসনের পর আওয়ামী লীগ হেলিকপ্টারে করে দিল্লিতে পালিয়ে গেছে।'

তিনি বলেন, 'শান্তিপূর্ণ কর্মসূচিতে ককটেল ফাটিয়ে কিংবা হামলা চালিয়ে আমাদের পদযাত্রা বন্ধ করা যাবে না। সখীপুরবাসী সেই ষড়যন্ত্র ব্যর্থ করে দিয়েছে।'

জুলাই অভ্যুত্থানের প্রসঙ্গ তুলে এনসিপির আহ্বায়ক বলেন, '২০২৪ সালে তরুণরা দেশের পরিবর্তনের জন্য জীবন দিয়েছে। যদি মাদক, দুর্নীতি ও লুটপাট অব্যাহত থাকে, তাহলে সেই আত্মত্যাগের কোনো মূল্য থাকবে না। এক দলকে ক্ষমতা থেকে সরিয়ে আরেক দলের লুটপাটের জন্য দেশের ছাত্র-জনতা জীবন দেয়নি।'

বিচার ও আইনের শাসনের প্রসঙ্গ তুলে নাহিদ বলেন, 'আমরা ন্যায়বিচারের কথা বলেছি। কিন্তু ৫ তারিখের পর সারাদেশে মামলা বাণিজ্য হয়েছে। নিরীহ ব্যবসায়ীদের বিরুদ্ধে মামলা দিয়ে হয়রানি করা হয়েছে। আওয়ামী লীগের বিচার হোক, তবে নিরীহ মানুষকে হয়রানি করা যাবে না। চাঁদাবাজি ও লুটপাটও চলতে দেওয়া হবে না।'

গণভোট বাস্তবায়ন, কর্মসংস্থান সৃষ্টি, বিদ্যুৎ সংকট সমাধান, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ এবং সীমান্ত সুরক্ষার দাবিতে আয়োজিত এ কর্মসূচিতে এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম, ঢাকা বিভাগের সাংগঠনিক সম্পাদক সাইফুল্লাহ হায়দার এবং সখীপুর পৌরসভার এনসিপির মেয়র প্রার্থী মাওলানা আনসার আলীসহ কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা উপস্থিত ছিলেন।

Related Topics

টপ নিউজ

নাহিদ ইসলাম / একদলীয় শাসন / চিফ হুইপ / এনসিপির আহ্বায়ক

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • সোমবার রাজধানী তেহরানে কালো জ্যাকেট পরে, মুখে মাস্ক লাগিয়ে শোকাহত মানুষের ভিড়ের মধ্যে হাঁটতে দেখা যায় আহমাদিনেজাদকে। ছবি: সংগৃহীত
    খামেনির শোকযাত্রায় দেখা মিলল ‘নিহত’ আহমাদিনেজাদের
  • ৬ জুলাই, ২০২৬; হামাস সরকারের গণমাধ্যম দপ্তরের প্রধান ইসমাইল আল থাওয়াবতা মধ্য গাজার দেইর আল-বালাহ এলাকায় এক সংবাদ সম্মেলনে এই সিদ্ধান্তের কথা জানান। ছবি: এএফপি
    গাজায় নিজেদের শাসন কাঠামো ভেঙে দেওয়ার ঘোষণা হামাসের
  • কোলাজ: টিবিএস
    ১০ হাজার কোটির বাজার! ঢাকায় যেভাবে ডালপালা মেলছে বোটক্স ও ফিলারের ‘অ্যাস্থেটিক অর্থনীতি’
  • টিবিএস ইলাস্ট্রেশন
    জুন মাসের বিদ্যুৎ বিল ও মিটার ভাড়া নিয়ে বিভ্রান্তি: দাপ্তরিক ভুল স্বীকার করে যে ব্যাখ্যা দিল বিদ্যুৎ বিভাগ
  • প্রতীকী ছবি: সংগৃহীত
    মঙ্গলবার টানা ১৬ ঘণ্টা গ্যাস থাকবে না যেসব এলাকায়
  • ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো। ছবি: সংগৃহীত
    বালোগানের নিষেধাজ্ঞা স্থগিত করে ফিফা ‘রেড লাইন’ অতিক্রম করেছে: উয়েফা

Related News

  • জনগণের ন্যায়বিচার প্রাপ্তি নিশ্চিত করাই সরকারের মূল লক্ষ্য: চিফ হুইপ 
  • স্বাধীনতার পর এমন জনকল্যাণমুখী ও জীবনঘনিষ্ঠ বাজেট প্রণীত হয়নি: চিফ হুইপ
  • গণভোটের রায় বাস্তবায়ন করে সরকারকে প্রমাণ করতে হবে তারা জুলাই গণঅভ্যুত্থানের পক্ষে: নাহিদ
  • সৌরবিদ্যুৎ ব্যবহার বাড়ানোর লক্ষ্যে ব্যাপক সংস্কারের পরামর্শ সিপিডির
  • সংসদে ঋণখেলাপি নিয়ে বিতর্ক: ব্যাংক খাতের সংকট নিয়ে সরকারের সমালোচনা

Most Read

1
সোমবার রাজধানী তেহরানে কালো জ্যাকেট পরে, মুখে মাস্ক লাগিয়ে শোকাহত মানুষের ভিড়ের মধ্যে হাঁটতে দেখা যায় আহমাদিনেজাদকে। ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

খামেনির শোকযাত্রায় দেখা মিলল ‘নিহত’ আহমাদিনেজাদের

2
৬ জুলাই, ২০২৬; হামাস সরকারের গণমাধ্যম দপ্তরের প্রধান ইসমাইল আল থাওয়াবতা মধ্য গাজার দেইর আল-বালাহ এলাকায় এক সংবাদ সম্মেলনে এই সিদ্ধান্তের কথা জানান। ছবি: এএফপি
আন্তর্জাতিক

গাজায় নিজেদের শাসন কাঠামো ভেঙে দেওয়ার ঘোষণা হামাসের

3
কোলাজ: টিবিএস
ফিচার

১০ হাজার কোটির বাজার! ঢাকায় যেভাবে ডালপালা মেলছে বোটক্স ও ফিলারের ‘অ্যাস্থেটিক অর্থনীতি’

4
টিবিএস ইলাস্ট্রেশন
বাংলাদেশ

জুন মাসের বিদ্যুৎ বিল ও মিটার ভাড়া নিয়ে বিভ্রান্তি: দাপ্তরিক ভুল স্বীকার করে যে ব্যাখ্যা দিল বিদ্যুৎ বিভাগ

5
প্রতীকী ছবি: সংগৃহীত
বাংলাদেশ

মঙ্গলবার টানা ১৬ ঘণ্টা গ্যাস থাকবে না যেসব এলাকায়

6
ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো। ছবি: সংগৃহীত
খেলা

বালোগানের নিষেধাজ্ঞা স্থগিত করে ফিফা ‘রেড লাইন’ অতিক্রম করেছে: উয়েফা

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net