Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Sunday
October 04, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SUNDAY, OCTOBER 04, 2026
নিম্ন আয়ের মানুষের জন্য কড়াইল বস্তিসহ ৫৮ এলাকায় ১ লাখ ফ্ল্যাট নির্মাণের পরিকল্পনা: গণপূর্তমন্ত্রী

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
28 June, 2026, 02:15 pm
Last modified: 28 June, 2026, 02:27 pm

Related News

  • ২৪ দিনে রাজউকের প্ল্যান অনুমোদনের উদ্যোগ, নারায়ণগঞ্জের জন্য বিশেষ মাস্টারপ্ল্যান: গণপূর্তমন্ত্রী
  • ৪ সংসদীয় স্থায়ী কমিটি গঠন, দায়িত্ব পেলেন যারা
  • অনুমোদিত নকশার বাইরে ভবন নির্মাণের সুযোগ আর থাকছে না: গণপূর্তমন্ত্রী
  • মাইলস্টোন ট্র্যাজেডি: তদন্তে ফ্লাইট নিরাপত্তা ব্যবস্থার আমূল সংস্কারের সুপারিশ; বাস্তবায়িত হয়নি কোনোটিই
  • পুরান ঢাকার রূপান্তর: অসম্ভবকে কি এবার সম্ভব করা যাবে?

নিম্ন আয়ের মানুষের জন্য কড়াইল বস্তিসহ ৫৮ এলাকায় ১ লাখ ফ্ল্যাট নির্মাণের পরিকল্পনা: গণপূর্তমন্ত্রী

সংসদকে মন্ত্রী জানান, রাজউক প্রণীত ঢাকা মহানগরীর ডিটেইল এরিয়া প্ল্যান (ড্যাপ) ২০২২-২০৩৫-এর আওতায় নিম্ন আয়ের মানুষের জন্য সাশ্রয়ী আবাসন নিশ্চিত করতে কড়াইল বস্তিসহ ৫৮টি স্থান চিহ্নিত করা হয়েছে।
টিবিএস রিপোর্ট
28 June, 2026, 02:15 pm
Last modified: 28 June, 2026, 02:27 pm
গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী জাকারিয়া তাহের। ছবি: সংগৃহীত

দেশের নিম্ন আয়ের মানুষের আবাসন সংকট নিরসনে রাজধানীর কড়াইল বস্তিসহ ৫৮টি এলাকায় সরকারি ও বেসরকারি উদ্যোগে এক লাখ ফ্ল্যাট নির্মাণের পরিকল্পনা গ্রহণ করেছে সরকার। এছাড়া গাজীপুর, রাজশাহী, খুলনা ও চট্টগ্রামসহ দেশের বিভিন্ন বিভাগীয় ও জেলা শহরে স্বল্প ও সীমিত আয়ের মানুষের জন্য উন্নত আবাসন নিশ্চিত করতে একাধিক বড় প্রকল্প নেওয়া হচ্ছে।

শনিবার (২৮ জুন) জাতীয় সংসদের বাজেট অধিবেশনে প্রশ্নোত্তর পর্বে গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী জাকারিয়া তাহের এসব তথ্য জানান। ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের সংসদ সদস্য রুমিন ফারহানার এক লিখিত প্রশ্নের জবাবে তিনি সরকারের এই পরিকল্পনার কথা তুলে ধরেন।

সংসদকে মন্ত্রী জানান, রাজউক প্রণীত ঢাকা মহানগরীর ডিটেইল এরিয়া প্ল্যান (ড্যাপ) ২০২২-২০৩৫-এর আওতায় নিম্ন আয়ের মানুষের জন্য সাশ্রয়ী আবাসন নিশ্চিত করতে কড়াইল বস্তিসহ ৫৮টি স্থান চিহ্নিত করা হয়েছে। এসব এলাকায় সরকারি ও বেসরকারি অংশীদারত্বের মাধ্যমে পর্যায়ক্রমে এক লাখ ফ্ল্যাট নির্মাণ করা হবে।

গাজীপুর অঞ্চলের পরিকল্পনা সম্পর্কে মন্ত্রী বলেন, টঙ্গীর দত্তপাড়ায় জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষের নিজস্ব ৯৮ একর জমিতে সীমিত আয়ের মানুষের জন্য আবাসিক ফ্ল্যাট নির্মাণের একটি বড় প্রকল্প গ্রহণের উদ্যোগ নেওয়া হয়েছে।

এছাড়া ঢাকার বাইরে বস্তিবাসী ও স্বল্প আয়ের মানুষের জীবনমান উন্নয়নে বিশেষ উদ্যোগের কথা জানিয়ে জাকারিয়া তাহের বলেন, উন্নয়ন সহযোগী সংস্থার আর্থিক সহায়তায় রাজশাহী, দিনাজপুর, বরিশাল, খুলনা, কুষ্টিয়া, ময়মনসিংহ এবং নারায়ণগঞ্জ সিটি করপোরেশন ও পৌর এলাকার মোট ৩৭টি বস্তিতে বসবাসকারী মানুষের জন্য একটি উন্নয়ন প্রকল্প গ্রহণের কাজ চলছে।

রাজশাহী ও খুলনার প্রকল্প বিষয়ে মন্ত্রী জানান, রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষ 'পদ্মা আবাসিক এলাকা'র ৫৭৮ নম্বর প্লটে নিম্ন আয়ের মানুষের জন্য ১৬টি ফ্ল্যাট নির্মাণের পদক্ষেপ নিয়েছে। অন্যদিকে, খুলনা উন্নয়ন কর্তৃপক্ষ খুলনা শহরের হরিণটানা মৌজায় প্রায় ৮ একর জমিতে স্বল্প আয়ের মানুষের জন্য আবাসিক ফ্ল্যাট নির্মাণ প্রকল্প বাস্তবায়নের পরিকল্পনা হাতে নিয়েছে।

বন্দরনগরী চট্টগ্রামের আবাসন সমস্যা সমাধানে মন্ত্রী বলেন, চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের (চউক) মালিকানাধীন সল্টগোলা এলাকার প্রায় ৮৩ কাঠা জমিতে মাসিক ভাড়াভিত্তিক আবাসিক সুবিধা গড়ে তোলার প্রস্তাব বর্তমানে বিবেচনাধীন রয়েছে। এই প্রকল্পটি স্ব-অর্থায়ন অথবা সরকারি-বেসরকারি অংশীদারত্বের (পিপিপি) ভিত্তিতে বাস্তবায়িত হতে পারে।
 
Related Topics

টপ নিউজ

রাজউক / কড়াইল বস্তি / ফ্ল্যাট / গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয় / গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: বিজনেস ইনসাইডার
    ইলন মাস্কের সঙ্গে হঠাৎ বিচ্ছেদ, শেষ খুদে বার্তা প্রকাশ করলেন চার সন্তানের মা শিভন জিলিস
  • ছবি: বলিউড হাঙ্গামা
    চীনকে ‘ইতিবাচকভাবে’ উপস্থাপনের পর সরকারের সবুজ সংকেত পেল সালমানের আটকে থাকা সিনেমা
  • ছবি: সংগৃহীত
    ‘এ বিষয়ে আমাদের কোনো বিকল্প ছিল না’: ভারতে হাসিনার অবতরণ প্রসঙ্গে দিনেশ ত্রিবেদী
  • ফাইল ছবি/সংগৃহীত
    রামপাল বিদ্যুৎকেন্দ্রে রেকর্ড ১,৩২১ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন, যুক্ত হচ্ছে জাতীয় গ্রিডে 
  • ছবি সৌজন্যে: হোয়াইট হাউস
    ট্রাম্পের সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমান ও জুবাইদা রহমানের ছবি প্রকাশ
  • ছবি: সংগৃহীত
    ৩ হাজার কোটি টাকার এলইডি বাল্বের বাজারের অর্ধেকই মান-সনদহীন, চাপে নিয়ম মেনে চলা উৎপাদকরা

Related News

  • ২৪ দিনে রাজউকের প্ল্যান অনুমোদনের উদ্যোগ, নারায়ণগঞ্জের জন্য বিশেষ মাস্টারপ্ল্যান: গণপূর্তমন্ত্রী
  • ৪ সংসদীয় স্থায়ী কমিটি গঠন, দায়িত্ব পেলেন যারা
  • অনুমোদিত নকশার বাইরে ভবন নির্মাণের সুযোগ আর থাকছে না: গণপূর্তমন্ত্রী
  • মাইলস্টোন ট্র্যাজেডি: তদন্তে ফ্লাইট নিরাপত্তা ব্যবস্থার আমূল সংস্কারের সুপারিশ; বাস্তবায়িত হয়নি কোনোটিই
  • পুরান ঢাকার রূপান্তর: অসম্ভবকে কি এবার সম্ভব করা যাবে?

Most Read

1
ছবি: বিজনেস ইনসাইডার
আন্তর্জাতিক

ইলন মাস্কের সঙ্গে হঠাৎ বিচ্ছেদ, শেষ খুদে বার্তা প্রকাশ করলেন চার সন্তানের মা শিভন জিলিস

2
ছবি: বলিউড হাঙ্গামা
বিনোদন

চীনকে ‘ইতিবাচকভাবে’ উপস্থাপনের পর সরকারের সবুজ সংকেত পেল সালমানের আটকে থাকা সিনেমা

3
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

‘এ বিষয়ে আমাদের কোনো বিকল্প ছিল না’: ভারতে হাসিনার অবতরণ প্রসঙ্গে দিনেশ ত্রিবেদী

4
ফাইল ছবি/সংগৃহীত
বাংলাদেশ

রামপাল বিদ্যুৎকেন্দ্রে রেকর্ড ১,৩২১ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন, যুক্ত হচ্ছে জাতীয় গ্রিডে 

5
ছবি সৌজন্যে: হোয়াইট হাউস
বাংলাদেশ

ট্রাম্পের সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমান ও জুবাইদা রহমানের ছবি প্রকাশ

6
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

৩ হাজার কোটি টাকার এলইডি বাল্বের বাজারের অর্ধেকই মান-সনদহীন, চাপে নিয়ম মেনে চলা উৎপাদকরা

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net