Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Saturday
June 13, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SATURDAY, JUNE 13, 2026
বাজেটকে ‘দলীয় বাজেট’ বলা নিকৃষ্ট মন্তব্য: স্বরাষ্ট্রমন্ত্রী

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
12 June, 2026, 10:30 pm
Last modified: 12 June, 2026, 10:31 pm

Related News

  • সংশোধিত বাজেটে ২৭ মন্ত্রণালয় ও বিভাগের বরাদ্দ বাড়ল ৫৬,১১৭ কোটি টাকা
  • বাজেট ‘ফাঁপা বুলি’ ও ‘প্রতারণামূলক’: এনসিপি
  • ২০২৫-২৬ অর্থবছরের সংশোধিত বাজেটে সামগ্রিক ব্যয় ২ হাজার কোটি টাকা কমলেও ২৭ মন্ত্রণালয়ের বরাদ্দ বেড়েছে
  • বাজেটের অগ্রাধিকারকে স্বাগত জানাল এমসিসিআই, তবে ‘উচ্চাভিলাষী’ রাজস্ব লক্ষ্যমাত্রা নিয়ে সংশয়
  • বড় বাজেটে বড় দুর্নীতির সুযোগ রয়েছে: নাহিদ ইসলাম

বাজেটকে ‘দলীয় বাজেট’ বলা নিকৃষ্ট মন্তব্য: স্বরাষ্ট্রমন্ত্রী

শুক্রবার (১২ জুন) বিকেলে কক্সবাজারের চকরিয়া পৌর বাস টার্মিনালে প্রধানমন্ত্রীর সফর ঘিরে স্থানীয় বিএনপির অনুষ্ঠিতব্য জনসভাস্থল পরিদর্শনকালে সাংবাদিকদের প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী এসব কথা বলেন।
টিবিএস রিপোর্ট
12 June, 2026, 10:30 pm
Last modified: 12 June, 2026, 10:31 pm
ছবি: টিবিএস

গণতান্ত্রিকভাবে প্রতিষ্ঠিত সরকারের বাজেটকে 'দলীয় বাজেট' বলে আখ্যায়িত করা একটি নিকৃষ্ট মন্তব্য বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেছেন, ''সরকারের ঘোষিত বাজেট অবশ্যই বিএনপি ও নির্বাচনী জোটে থাকা দলগুলোর বাজেট; এটাকে কেউ যদি দলীয় বাজেট বলেন—তাহলে গণতান্ত্রিকভাবে প্রতিষ্ঠিত সরকারকে যদি দলীয় বাজেটের জন্য দায়ী করা হয়, সেটা একটা নিকৃষ্ট মন্তব্য।''

শুক্রবার (১২ জুন) বিকেলে কক্সবাজারের চকরিয়া পৌর বাস টার্মিনালে প্রধানমন্ত্রীর সফর ঘিরে স্থানীয় বিএনপির অনুষ্ঠিতব্য জনসভাস্থল পরিদর্শনকালে সাংবাদিকদের প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী এসব কথা বলেন।

বিগত ১৭ বছরে প্রায় ধ্বংসপ্রাপ্ত আর্থিক ও ব্যাংকিং ব্যবস্থার ওপর দাঁড়িয়ে মাত্র ৩ মাসের মধ্যে যে বাজেট প্রণয়ন করা হয়েছে, সেটাই সরকারের সবচাইতে বড় কৃতিত্ব বলে মন্তব্য করেন সালাহউদ্দিন আহমদ। তিনি বলেন, "বাজেটে রাজস্ব আয় যেভাবে কমানো হয়েছে, আবার রাজস্ব আয়ের পরিধিও অনেক বৃদ্ধি করা হয়েছে; তার মধ্য দিয়েই রাজস্ব আয় বৃদ্ধি পাবে। রাজস্ব আয় বৃদ্ধি পেলে উন্নয়ন বাজেটে রাজস্ব আয়ের অবদান থাকবে।"

ঋণ ও পরনির্ভরতা কমিয়ে স্বনির্ভরতা অর্জনে সরকার বাজেটে বিশেষ নীতি নিয়েছে উল্লেখ করে তিনি বলেন, "উন্নয়ন বাজেটে যদি আমরা সবসময় ব্যাংক নির্ভর থাকি এবং বৈদেশিক সাহায্য নির্ভর থাকি; তাহলে আমাদের সারাজীবন নির্ভরশীলতার মধ্য দিয়ে যেতে হবে।"

শনিবার (১৩ জুন) প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন তারেক রহমান একদিনের সফরে কক্সবাজার আসছেন। তাঁর সফরের সার্বিক প্রস্তুতি ও নিরাপত্তা ব্যবস্থা তদারকি করতে শুক্রবার বেলা ১১টার দিকে কক্সবাজার পৌঁছান স্বরাষ্ট্রমন্ত্রী। সকালে তিনি প্রধানমন্ত্রীর নির্ধারিত অনুষ্ঠানস্থল, জনসভা মঞ্চ, প্রশাসনিক প্রস্তুতি এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি সরেজমিনে পর্যবেক্ষণ করেন। এ সময় সংশ্লিষ্ট প্রশাসনিক কর্মকর্তা, আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য এবং আয়োজকদের সঙ্গে মতবিনিময় করে প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন তিনি।

পরিদর্শনকালে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, "প্রধানমন্ত্রীর কক্সবাজার সফরকে কেন্দ্র করে সরকার সর্বোচ্চ গুরুত্ব দিয়ে নিরাপত্তা ও প্রশাসনিক প্রস্তুতি নিশ্চিত করেছে। সফরের প্রতিটি কর্মসূচি যাতে শান্তিপূর্ণ, সুশৃঙ্খল ও নিরাপদভাবে সম্পন্ন হয়, সে লক্ষ্যে সংশ্লিষ্ট সকল সংস্থা সমন্বিতভাবে কাজ করছে।"

প্রধানমন্ত্রীর কর্মসূচি স্থল পরিদর্শনকালে স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে জেলা বিএনপির সভাপতি ও সংসদ সদস্য শাহজাহান চৌধুরী, সাধারণ সম্পাদক ও সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট শামীম আরা স্বপ্নাসহ স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
 
Related Topics

টপ নিউজ

বাজেট / স্বরাষ্ট্রমন্ত্রী

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • খরার কবলে চীনের জিয়াংসি প্রদেশ। পোয়াং হ্রদের উপনদী গান নদীর শুকিয়ে যাওয়া তলদেশজুড়ে সৃষ্টি হয়েছে অসংখ্য ফাটল। ছবি: রয়টার্স
    আনুষ্ঠানিকভাবে শুরু হয়ে গেছে ‘গডজিলা’ এল নিনো; দ্রুত ‘ভয়াবহ পরিস্থিতির’ আশঙ্কা বিজ্ঞানীদের
  • ইলন মাস্ক। ছবি: রয়টার্স
    বিশ্বের প্রথম ট্রিলিয়নিয়ার হলেন ইলন মাস্ক
  • তাপানুলি ওরাংওটাং। ছবি: নেচার পিকচার লাইব্রেরি/অ্যালামি
    চার দিনের বৃষ্টিতেই নির্মূল হয়ে গেছে বিশ্বের সবচেয়ে দুর্লভ ওরাংওটাংদের ৭ শতাংশ
  • ছবি: সিএনপি
    আজ রাতে ইরানে ‘কঠিন আঘাত’ হানব, খারগ দ্বীপ ও অন্যান্য তেল অবকাঠামোর নিয়ন্ত্রণ নেব: ট্রাম্প
  • দক্ষিণ কোরিয়ার সাবেক প্রেসিডেন্ট ইউন সুক ইওল। ছবি: রয়টার্স
    উত্তর কোরিয়ায় ড্রোন পাঠিয়ে উত্তেজনা সৃষ্টির দায়ে দ. কোরিয়ার সাবেক প্রেসিডেন্টের ৩০ বছরের কারাদণ্ড
  • ইরানের রাজধানী তেহরানে ট্রাম্প ও হরমুজ প্রণালি সংবলিত বিলবোর্ডের সামনে ইরানের পতাকা হাতে দাঁড়ানো এক ব্যক্তি। ছবি: রয়টার্স
    ট্রাম্প যে ইরান চুক্তিতে সই করতে প্রস্তুত, তাতে কী আছে?

Related News

  • সংশোধিত বাজেটে ২৭ মন্ত্রণালয় ও বিভাগের বরাদ্দ বাড়ল ৫৬,১১৭ কোটি টাকা
  • বাজেট ‘ফাঁপা বুলি’ ও ‘প্রতারণামূলক’: এনসিপি
  • ২০২৫-২৬ অর্থবছরের সংশোধিত বাজেটে সামগ্রিক ব্যয় ২ হাজার কোটি টাকা কমলেও ২৭ মন্ত্রণালয়ের বরাদ্দ বেড়েছে
  • বাজেটের অগ্রাধিকারকে স্বাগত জানাল এমসিসিআই, তবে ‘উচ্চাভিলাষী’ রাজস্ব লক্ষ্যমাত্রা নিয়ে সংশয়
  • বড় বাজেটে বড় দুর্নীতির সুযোগ রয়েছে: নাহিদ ইসলাম

Most Read

1
খরার কবলে চীনের জিয়াংসি প্রদেশ। পোয়াং হ্রদের উপনদী গান নদীর শুকিয়ে যাওয়া তলদেশজুড়ে সৃষ্টি হয়েছে অসংখ্য ফাটল। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

আনুষ্ঠানিকভাবে শুরু হয়ে গেছে ‘গডজিলা’ এল নিনো; দ্রুত ‘ভয়াবহ পরিস্থিতির’ আশঙ্কা বিজ্ঞানীদের

2
ইলন মাস্ক। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

বিশ্বের প্রথম ট্রিলিয়নিয়ার হলেন ইলন মাস্ক

3
তাপানুলি ওরাংওটাং। ছবি: নেচার পিকচার লাইব্রেরি/অ্যালামি
আন্তর্জাতিক

চার দিনের বৃষ্টিতেই নির্মূল হয়ে গেছে বিশ্বের সবচেয়ে দুর্লভ ওরাংওটাংদের ৭ শতাংশ

4
ছবি: সিএনপি
আন্তর্জাতিক

আজ রাতে ইরানে ‘কঠিন আঘাত’ হানব, খারগ দ্বীপ ও অন্যান্য তেল অবকাঠামোর নিয়ন্ত্রণ নেব: ট্রাম্প

5
দক্ষিণ কোরিয়ার সাবেক প্রেসিডেন্ট ইউন সুক ইওল। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

উত্তর কোরিয়ায় ড্রোন পাঠিয়ে উত্তেজনা সৃষ্টির দায়ে দ. কোরিয়ার সাবেক প্রেসিডেন্টের ৩০ বছরের কারাদণ্ড

6
ইরানের রাজধানী তেহরানে ট্রাম্প ও হরমুজ প্রণালি সংবলিত বিলবোর্ডের সামনে ইরানের পতাকা হাতে দাঁড়ানো এক ব্যক্তি। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ট্রাম্প যে ইরান চুক্তিতে সই করতে প্রস্তুত, তাতে কী আছে?

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net