Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Saturday
June 13, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SATURDAY, JUNE 13, 2026
বড় বাজেটে বড় দুর্নীতির সুযোগ রয়েছে: নাহিদ ইসলাম

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
12 June, 2026, 04:55 pm
Last modified: 12 June, 2026, 04:57 pm

Related News

  • বাজেটকে ‘দলীয় বাজেট’ বলা নিকৃষ্ট মন্তব্য: স্বরাষ্ট্রমন্ত্রী
  • বাজেট ‘ফাঁপা বুলি’ ও ‘প্রতারণামূলক’: এনসিপি
  • ২০২৫-২৬ অর্থবছরের সংশোধিত বাজেটে সামগ্রিক ব্যয় ২ হাজার কোটি টাকা কমলেও ২৭ মন্ত্রণালয়ের বরাদ্দ বেড়েছে
  • বাজেটের অগ্রাধিকারকে স্বাগত জানাল এমসিসিআই, তবে ‘উচ্চাভিলাষী’ রাজস্ব লক্ষ্যমাত্রা নিয়ে সংশয়
  • ‎বাজেটের প্রভাব পড়েনি নিত্যপণ্যের বাজারে, সরবরাহ থাকায় সবজির দাম তুলনামূলক কম

বড় বাজেটে বড় দুর্নীতির সুযোগ রয়েছে: নাহিদ ইসলাম

তিনি বলেন, ‘শিক্ষা, স্বাস্থ্য ও সামাজিক নিরাপত্তায় বরাদ্দ বৃদ্ধি এবং কিছু পণ্যের কর কমানো ইতিবাচক হলেও দেশে নজিরবিহীন দ্রব্যমূল্য ও বিদ্যুতের দাম বৃদ্ধির কারণে এই বাজেট বাস্তবায়নযোগ্য হবে না।’
টিবিএস রিপোর্ট
12 June, 2026, 04:55 pm
Last modified: 12 June, 2026, 04:57 pm
ছবি: সংগৃহীত

প্রস্তাবিত বিশাল বাজেটে বড় ধরনের দুর্নীতির সুযোগ রয়েছে এবং এটি সামগ্রিকভাবে বাস্তবতা বিবর্জিত ও উচ্চাভিলাষী বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম।

তিনি অভিযোগ করে বলেন, 'বড় বাজেট মানেই বড় দুর্নীতি করার সুযোগ তৈরি হওয়া। বিভিন্ন সরকারি কর্মসূচিতে দলীয় এমপিরা বরাদ্দ পেলেও সেখানে কোনো স্বচ্ছতা বা জবাবদিহি নেই। অর্থমন্ত্রীর বক্তব্যে ঋণ খেলাপিদের টাকা ফেরত নেওয়া, আওয়ামী আমলের লুটেরা ও পাচারকৃত টাকা আদায় এবং বিচারের বিষয়ে কোনো সুনির্দিষ্ট দিক-নির্দেশনা নেই।'

আজ শুক্রবার (১২ জুন) চট্টগ্রাম সার্কিট হাউজে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন।

এসময় নাহিদ ইসলাম বলেন, 'গত বৃহস্পতিবার সরকার প্রায় ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার যে বাজেট ঘোষণা করেছে এবং প্রায় ৬ লাখ ৯ হাজার কোটি টাকার রাজস্ব লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে, তা বর্তমান কর কাঠামো ও প্রশাসনের মাধ্যমে অর্জন করা সম্ভব নয়। বাংলাদেশের ইতিহাসে এত রাজস্ব কখনোই আদায় হয়নি এবং সর্বশেষ বাজেটেও যেখানে মাত্র ৩ লাখ কোটির কিছু বেশি রাজস্ব আদায় হয়েছে, সেখানে এক বছরের মাথায় তা দ্বিগুণ করা অসম্ভব।'

তিনি বলেন, 'বাজেটের পূর্বে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) পক্ষ থেকে একটি ছায়া বাজেট উপস্থাপন করা হয়েছিল যা সরকারকে সহায়তা করতে পারত। রাজনৈতিক সংস্কারের পর অর্থনৈতিক সংস্কারের আশা করা হলেও এই বাজেটের মাধ্যমে তা সম্ভব নয়।'

তিনি আরও বলেন, 'শিক্ষা, স্বাস্থ্য ও সামাজিক নিরাপত্তায় বরাদ্দ বৃদ্ধি এবং কিছু পণ্যের কর কমানো ইতিবাচক হলেও দেশে নজিরবিহীন দ্রব্যমূল্য ও বিদ্যুতের দাম বৃদ্ধির কারণে এই বাজেট বাস্তবায়নযোগ্য হবে না।'

নাহিদ বলেন, 'এস আলমসহ বড় বড় মাফিয়ারা জনগণের টাকা লুট করে বিদেশে থাকলেও তাদের বিচারের আওতায় আনার কোনো বক্তব্য বাজেটে পাওয়া যায়নি; উল্টো ইসলামী ব্যাংককে আবার এস আলমের হাতে দেওয়ার চেষ্টা চলছে।' এছাড়া, রাজনৈতিক প্রতিহিংসা থেকে আদ্-দীন হাসপাতাল বন্ধ করে জামায়াত বা ১১ দলকে কোণঠাসা করার চেষ্টা চলছে বলেও তিনি দাবি করেন।

তিনি দেশের অর্থনীতির তিনটি মৌলিক সমস্যা—ব্যাংকিং খাতের নাজুক অবস্থা, জ্বালানি ও বিদ্যুৎ খাতের অসম চুক্তি এবং তরুণদের কর্মসংস্থানের সংকট উল্লেখ করে বলেন, 'বাজেটের ঘাটতি মেটাতে সরকার ব্যাংক থেকে ঋণ নিলে বেসরকারি খাতে বিনিয়োগ ও কর্মসংস্থান সংকুচিত হবে, যা থেকে উত্তরণের কোনো উপায় বাজেটে অনুপস্থিত। এই সামগ্রিক ভঙ্গুর অর্থনীতিকে দিশা দেখানোর মতো কোনো বাজেট এটি হয়নি।'

আওয়ামী লীগ প্রসঙ্গে নাহিদ ইসলাম বলেন, 'আওয়ামী লীগ সন্ত্রাসবাদী সংগঠন, তারা নিষিদ্ধ রয়েছে। ট্রাইব্যুনালের বিচারের মাধ্যমে দলগতভাবে তাদের বিচার করা হবে। সংসদে এটা আইনগতভাবে নিষিদ্ধ।'

প্রশাসন কার্যকর ব্যবস্থা না নিলে এবং মিডিয়াতে তাদের উসকানিমূলক প্রচারণা চালানো হলে তা আইন লঙ্ঘন হবে এবং সরকার ও প্রশাসন তা দেখবে বলে তিনি আশা প্রকাশ করেন। 

চট্টগ্রামের স্থানীয় সমস্যা নিয়ে কথা বলতে গিয়ে তিনি বলেন, 'চট্টগ্রামে জলাবদ্ধতা একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ সমস্যা এবং বৃষ্টি হলেই নগরবাসী ভোগান্তিতে পড়ে।'
এই সংকট নিরসনে দ্রুত ব্যবস্থা নেওয়ার জন্য তিনি চট্টগ্রাম সিটি কর্পোরেশন ও প্রশাসনের প্রতি আহ্বান জানান।

এর আগে তিনি চট্টগ্রামের ষোলশহরের ঐতিহ্যবাহী দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান জামেয়া আহমদিয়া সুন্নিয়া আলিয়া মাদ্রাসা সংলগ্ন দায়েম নাজির জামে মসজিদে জুমার নামাজ আদায় করেন।

এসময় তার সঙ্গে উপস্থিত ছিলেন এনসিপির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী এবং চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক এসএম সুজা উদ্দিন।

নামাজ শেষে তারা মাদ্রাসার শিক্ষক, শিক্ষার্থী, আলেম-ওলামা এবং সাধারণ মুসল্লিদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করেন।

পরে উপস্থিতদের উদ্দেশে দেওয়া বক্তব্যে এনসিপির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, জুলাই গণ-অভ্যুত্থানে জামেয়া মাদ্রাসার ছাত্রদের যে গুরুত্বপূর্ণ অবদান ছিল, তা সমগ্র জাতি চিরকাল কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করবে। অতীতে ও বর্তমানে বিভিন্ন রাজনৈতিক শক্তি এই প্রতিষ্ঠান ও সুন্নীয়তকে রাজনৈতিক প্রভাববলয়ের মধ্যে আবদ্ধ করার চেষ্টা করেছে এবং এখনও সেই প্রবণতা দেখা যাচ্ছে।

তাই তিনি আহ্বান জানান যেন জামেয়া মাদ্রাসা কোনো বিশেষ রাজনৈতিক গোষ্ঠীর মধ্যে সীমাবদ্ধ না থেকে, তার নিজস্ব ঐতিহ্য, আদর্শ ও স্বকীয়তা বজায় রেখে একটি স্বাধীন দ্বীনি প্রতিষ্ঠান হিসেবে সুন্নীয়তের আদর্শ ও আউলিয়ায়ে কেরামের উত্তরাধিকার ধারণ করে সমগ্র জাতির কল্যাণে পথনির্দেশনা দেয়।

Related Topics

টপ নিউজ

বাজেট / এনসিপি / নাহিদ ইসলাম / বিরোধীদলীয় চিফ হুইপ

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • খরার কবলে চীনের জিয়াংসি প্রদেশ। পোয়াং হ্রদের উপনদী গান নদীর শুকিয়ে যাওয়া তলদেশজুড়ে সৃষ্টি হয়েছে অসংখ্য ফাটল। ছবি: রয়টার্স
    আনুষ্ঠানিকভাবে শুরু হয়ে গেছে ‘গডজিলা’ এল নিনো; দ্রুত ‘ভয়াবহ পরিস্থিতির’ আশঙ্কা বিজ্ঞানীদের
  • ইলন মাস্ক। ছবি: রয়টার্স
    বিশ্বের প্রথম ট্রিলিয়নিয়ার হলেন ইলন মাস্ক
  • তাপানুলি ওরাংওটাং। ছবি: নেচার পিকচার লাইব্রেরি/অ্যালামি
    চার দিনের বৃষ্টিতেই নির্মূল হয়ে গেছে বিশ্বের সবচেয়ে দুর্লভ ওরাংওটাংদের ৭ শতাংশ
  • ছবি: সিএনপি
    আজ রাতে ইরানে ‘কঠিন আঘাত’ হানব, খারগ দ্বীপ ও অন্যান্য তেল অবকাঠামোর নিয়ন্ত্রণ নেব: ট্রাম্প
  • দক্ষিণ কোরিয়ার সাবেক প্রেসিডেন্ট ইউন সুক ইওল। ছবি: রয়টার্স
    উত্তর কোরিয়ায় ড্রোন পাঠিয়ে উত্তেজনা সৃষ্টির দায়ে দ. কোরিয়ার সাবেক প্রেসিডেন্টের ৩০ বছরের কারাদণ্ড
  • ইরানের রাজধানী তেহরানে ট্রাম্প ও হরমুজ প্রণালি সংবলিত বিলবোর্ডের সামনে ইরানের পতাকা হাতে দাঁড়ানো এক ব্যক্তি। ছবি: রয়টার্স
    ট্রাম্প যে ইরান চুক্তিতে সই করতে প্রস্তুত, তাতে কী আছে?

Related News

  • বাজেটকে ‘দলীয় বাজেট’ বলা নিকৃষ্ট মন্তব্য: স্বরাষ্ট্রমন্ত্রী
  • বাজেট ‘ফাঁপা বুলি’ ও ‘প্রতারণামূলক’: এনসিপি
  • ২০২৫-২৬ অর্থবছরের সংশোধিত বাজেটে সামগ্রিক ব্যয় ২ হাজার কোটি টাকা কমলেও ২৭ মন্ত্রণালয়ের বরাদ্দ বেড়েছে
  • বাজেটের অগ্রাধিকারকে স্বাগত জানাল এমসিসিআই, তবে ‘উচ্চাভিলাষী’ রাজস্ব লক্ষ্যমাত্রা নিয়ে সংশয়
  • ‎বাজেটের প্রভাব পড়েনি নিত্যপণ্যের বাজারে, সরবরাহ থাকায় সবজির দাম তুলনামূলক কম

Most Read

1
খরার কবলে চীনের জিয়াংসি প্রদেশ। পোয়াং হ্রদের উপনদী গান নদীর শুকিয়ে যাওয়া তলদেশজুড়ে সৃষ্টি হয়েছে অসংখ্য ফাটল। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

আনুষ্ঠানিকভাবে শুরু হয়ে গেছে ‘গডজিলা’ এল নিনো; দ্রুত ‘ভয়াবহ পরিস্থিতির’ আশঙ্কা বিজ্ঞানীদের

2
ইলন মাস্ক। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

বিশ্বের প্রথম ট্রিলিয়নিয়ার হলেন ইলন মাস্ক

3
তাপানুলি ওরাংওটাং। ছবি: নেচার পিকচার লাইব্রেরি/অ্যালামি
আন্তর্জাতিক

চার দিনের বৃষ্টিতেই নির্মূল হয়ে গেছে বিশ্বের সবচেয়ে দুর্লভ ওরাংওটাংদের ৭ শতাংশ

4
ছবি: সিএনপি
আন্তর্জাতিক

আজ রাতে ইরানে ‘কঠিন আঘাত’ হানব, খারগ দ্বীপ ও অন্যান্য তেল অবকাঠামোর নিয়ন্ত্রণ নেব: ট্রাম্প

5
দক্ষিণ কোরিয়ার সাবেক প্রেসিডেন্ট ইউন সুক ইওল। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

উত্তর কোরিয়ায় ড্রোন পাঠিয়ে উত্তেজনা সৃষ্টির দায়ে দ. কোরিয়ার সাবেক প্রেসিডেন্টের ৩০ বছরের কারাদণ্ড

6
ইরানের রাজধানী তেহরানে ট্রাম্প ও হরমুজ প্রণালি সংবলিত বিলবোর্ডের সামনে ইরানের পতাকা হাতে দাঁড়ানো এক ব্যক্তি। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ট্রাম্প যে ইরান চুক্তিতে সই করতে প্রস্তুত, তাতে কী আছে?

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net