Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Sunday
June 14, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SUNDAY, JUNE 14, 2026
পানি সম্পদ মন্ত্রণালয়ে আসতে পারে ১০ হাজার ৫৩৩ কোটি টাকার বরাদ্দ প্রস্তাব

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
11 June, 2026, 03:20 pm
Last modified: 11 June, 2026, 03:26 pm

Related News

  • বাজেটকে স্বাগত জানাল বিজিএমইএ; নীতিগত স্থিতিশীলতা, বন্ড ও ভ্যাট ব্যবস্থার আধুনিকায়নসহ ৫ দাবি 
  • ব্যাংক থেকে সোয়া লাখ কোটি টাকা ঋণ নিলে বেসরকারি বিনিয়োগ বাধাগ্রস্ত হতে পারে: আইসিএবি
  • ২৬ শতাংশ বাড়ল জলবায়ু বাজেট, কোন খাতে ব্যয় হবে অর্থ?
  • বাজেট ইতিহাসে সর্বোচ্চ, সংস্কারমুখী ও ব্যবসাবান্ধব, বাস্তবায়ন বড় চ্যালেঞ্জ: বিসিআই
  • সম্পদের সীমাবদ্ধতার মধ্যেও প্রতিটি শ্রেণির মানুষের জন্য বরাদ্দ রাখা হয়েছে: অর্থমন্ত্রী

পানি সম্পদ মন্ত্রণালয়ে আসতে পারে ১০ হাজার ৫৩৩ কোটি টাকার বরাদ্দ প্রস্তাব

আগামী পাঁচ বছরে ২০ হাজার কিলোমিটার নদী-খাল ও জলাশয় খনন ও পুনঃখননের কর্মসূচি বাস্তবায়নের লক্ষ্য নির্ধারণ করা হতে পারে।
টিবিএস রিপোর্ট
11 June, 2026, 03:20 pm
Last modified: 11 June, 2026, 03:26 pm
ছবি: সংগৃহীত

সমন্বিত ও টেকসই পানি সম্পদ ব্যবস্থাপনাকে সরকারের অন্যতম অগ্রাধিকার হিসেবে উল্লেখ করে আসন্ন বাজেটে এ খাতে ২০২৬-২৭ অর্থবছরে ১০ হাজার ৫৩৩ কোটি টাকার বরাদ্দ প্রস্তাব করা হতে পারে।

বন্যা ব্যবস্থাপনা, নদীভাঙন রোধ, ভূমি পুনরুদ্ধার, জলাবদ্ধতা নিরসন, নিষ্কাশন ব্যবস্থার উন্নয়ন ও লবণাক্ততা প্রতিরোধে সরকার একাধিক প্রকল্প বাস্তবায়নের উদ্যোগ নিতে পারে।

এর অংশ হিসেবে দেশজুড়ে খাল খনন ও পুনঃখনন কর্মসূচি আরও সম্প্রসারণের পরিকল্পনা থাকতে পারে। আগামী পাঁচ বছরে ২০ হাজার কিলোমিটার নদী-খাল ও জলাশয় খনন ও পুনঃখননের কর্মসূচি বাস্তবায়নের লক্ষ্য নির্ধারণ করা হতে পারে।

এর মধ্যে ইতোমধ্যে ৬ হাজার ৫৯৮ কিলোমিটার খাল খননের কাজ চলমান রয়েছে। ২০২৬-২৭ অর্থবছরে ৩০৯ কিলোমিটার বাঁধ নির্মাণ, পুনঃনির্মাণ ও মেরামত এবং ফ্লাড ওয়াল নির্মাণের পরিকল্পনা থাকতে পারে। একই সঙ্গে ৪৮৪ কিলোমিটার নদ-নদীর নাব্যতা বৃদ্ধি ও ড্রেজিং কার্যক্রমের লক্ষ্য নির্ধারণ করা হতে পারে।

নদী পুনরুদ্ধার কর্মসূচির আওতায় প্রতিটি বিভাগে অন্তত একটি নদী বা জলাশয় দখলমুক্ত ও পুনরুজ্জীবিত করার পরিকল্পনাও থাকতে পারে। এর মধ্যে ভৈরব, তিতাস, আড়িয়াল খাঁ, মগনা, সুরমা, কুশিয়ারা ও অন্যান্য নদী পুনরুদ্ধারের উদ্যোগ থাকতে পারে।

হাওর-হাওরাঞ্চলের সমন্বিত উন্নয়ন এবং উপকূলীয় এলাকায় লবণাক্ততা নিরসনের কার্যক্রমও জোরদার করার পরিকল্পনা থাকতে পারে। ইতোমধ্যে 'পদ্মা ব্যারেজ প্রকল্প' অনুমোদন করেছে সরকার।

দক্ষিণ-পশ্চিমাঞ্চলের কৃষি, পরিবেশ ও পানি ব্যবস্থাপনায় দীর্ঘমেয়াদি পরিবর্তনের লক্ষ্য নিয়ে আগামী ৭ বছরে প্রকল্পটি বাস্তবায়ন করতে চায় সরকার। ওই প্রকল্পে দেশের প্রায় ৩৭ শতাংশ মানুষ সরাসরি উপকৃত হবে বলে আশা করছে সরকার। চার বিভাগের ১৯ জেলার ১২০টি উপজেলার মানুষ এই সুবিধা ভোগ করবে।

এছাড়া, দেশের উত্তরাঞ্চলের মানুষের ভাগ্য বদল ও জীবনযাত্রার মান উন্নয়নে সরকার 'তিস্তা মহাপরিকল্পনা' বাস্তবায়নের উদ্যোগ নিয়েছে।

Related Topics

টপ নিউজ

পানি সম্পদ মন্ত্রণালয় / বাজেট ২০২৬-২৭ / নদীভাঙন রোধ

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • প্রতীকী ছবি: সংগৃহীত
    সাইনিং মানির বাইরে ডেভেলপারের তৈরি ফ্ল্যাটের ওপরও ১৫% ক্যাপিটাল গেইনস ট্যাক্স দিতে হবে জমির মালিকদের
  • প্রতীকী ছবি: সংগৃহীত
    ধানমন্ডিতে হাসপাতালের ৮ তলা থেকে ফেলে অভিনেত্রীকে হত্যার অভিযোগ, স্বামী গ্রেপ্তার
  • ইরানের ইসফাহানে একটি পারমাণবিক স্থাপনার স্যাটেলাইট চিত্র, ২০২৫ সালের ১১ নভেম্বর। ছবি: ম্যাক্সার
    মার্কিন অভিযানের আশঙ্কা: ইউরেনিয়াম ভান্ডার সিল করে দিচ্ছে ইরান, মাইন পাতছে প্রবেশপথে, ধসিয়ে দিচ্ছে সুড়ঙ্গ
  • ফুজেইরাহ তেল শিল্প জোনে ইরানের হামলা, ১৪ আম্রচ ২০২৬। ছবি: রয়টার্স
    সব ধরনের হামলা বন্ধ রাখবে—এই শর্তে আমিরাত থেকে বিলিয়ন বিলিয়ন ডলার পাচ্ছে ইরান
  • মার্কিন ধনকুবের ইলন মাস্ক। ছবি: রয়টার্স
    বিশ্বের প্রথম ট্রিলিয়নিয়ার ইলন মাস্ক, কিন্তু ১ ট্রিলিয়ন ডলার আসলে কত টাকা?
  • নাঈম হাসান। ছবি: সংগৃহীত
    পাইপ দিয়ে পেটানো হয় ক্রিকেটার নাঈমকে, থানায় বাবাকেও হেনস্তার অভিযোগ; দুঃখ প্রকাশ সিএমপির

Related News

  • বাজেটকে স্বাগত জানাল বিজিএমইএ; নীতিগত স্থিতিশীলতা, বন্ড ও ভ্যাট ব্যবস্থার আধুনিকায়নসহ ৫ দাবি 
  • ব্যাংক থেকে সোয়া লাখ কোটি টাকা ঋণ নিলে বেসরকারি বিনিয়োগ বাধাগ্রস্ত হতে পারে: আইসিএবি
  • ২৬ শতাংশ বাড়ল জলবায়ু বাজেট, কোন খাতে ব্যয় হবে অর্থ?
  • বাজেট ইতিহাসে সর্বোচ্চ, সংস্কারমুখী ও ব্যবসাবান্ধব, বাস্তবায়ন বড় চ্যালেঞ্জ: বিসিআই
  • সম্পদের সীমাবদ্ধতার মধ্যেও প্রতিটি শ্রেণির মানুষের জন্য বরাদ্দ রাখা হয়েছে: অর্থমন্ত্রী

Most Read

1
প্রতীকী ছবি: সংগৃহীত
অর্থনীতি

সাইনিং মানির বাইরে ডেভেলপারের তৈরি ফ্ল্যাটের ওপরও ১৫% ক্যাপিটাল গেইনস ট্যাক্স দিতে হবে জমির মালিকদের

2
প্রতীকী ছবি: সংগৃহীত
বাংলাদেশ

ধানমন্ডিতে হাসপাতালের ৮ তলা থেকে ফেলে অভিনেত্রীকে হত্যার অভিযোগ, স্বামী গ্রেপ্তার

3
ইরানের ইসফাহানে একটি পারমাণবিক স্থাপনার স্যাটেলাইট চিত্র, ২০২৫ সালের ১১ নভেম্বর। ছবি: ম্যাক্সার
আন্তর্জাতিক

মার্কিন অভিযানের আশঙ্কা: ইউরেনিয়াম ভান্ডার সিল করে দিচ্ছে ইরান, মাইন পাতছে প্রবেশপথে, ধসিয়ে দিচ্ছে সুড়ঙ্গ

4
ফুজেইরাহ তেল শিল্প জোনে ইরানের হামলা, ১৪ আম্রচ ২০২৬। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

সব ধরনের হামলা বন্ধ রাখবে—এই শর্তে আমিরাত থেকে বিলিয়ন বিলিয়ন ডলার পাচ্ছে ইরান

5
মার্কিন ধনকুবের ইলন মাস্ক। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

বিশ্বের প্রথম ট্রিলিয়নিয়ার ইলন মাস্ক, কিন্তু ১ ট্রিলিয়ন ডলার আসলে কত টাকা?

6
নাঈম হাসান। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

পাইপ দিয়ে পেটানো হয় ক্রিকেটার নাঈমকে, থানায় বাবাকেও হেনস্তার অভিযোগ; দুঃখ প্রকাশ সিএমপির

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net