Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Thursday
June 11, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
THURSDAY, JUNE 11, 2026
লক্ষ্মীপুরে পতাকা টাঙানো নিয়ে ব্রাজিল-আর্জেন্টিনা সমর্থকদের সংঘর্ষ, আহত ১

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
09 June, 2026, 05:45 pm
Last modified: 09 June, 2026, 05:51 pm

Related News

  • চট্টগ্রাম সিটি কলেজে ছাত্রদল-শিবিরের দফায় দফায় সংঘর্ষ, আহত ৬
  • ব্রাজিলে মিলল বিশালাকার ডাইনোসরের নতুন প্রজাতির সন্ধান
  • ব্রাহ্মণবাড়িয়ায় পাওনা টাকা নিয়ে দফায় দফায় সংঘর্ষ, আহত ৩০
  • বিড়াল যখন বিশ্বচ্যাম্পিয়ন!
  • ম্যারাডোনার মৃত্যুর পাঁচ বছর: শ্রদ্ধাঞ্জলি, ন্যায়বিচার ও সম্পত্তির উত্তরাধিকার নিয়ে দ্বন্দ্ব

লক্ষ্মীপুরে পতাকা টাঙানো নিয়ে ব্রাজিল-আর্জেন্টিনা সমর্থকদের সংঘর্ষ, আহত ১

আহতের বড় ভাই মনির হোসেন দাবি করেন, 'অভিযুক্ত ব্যক্তি এর আগেও আমাদের পরিবারের সদস্যদের হুমকি দিয়েছেন। এই ঘটনার সুষ্ঠু তদন্ত ও বিচার দাবি করছি।'
টিবিএস রিপোর্ট
09 June, 2026, 05:45 pm
Last modified: 09 June, 2026, 05:51 pm
প্রতীকী ছবি: সংগৃহীত

লক্ষ্মীপুরে পতাকা টাঙানোকে কেন্দ্র করে ব্রাজিল ও আর্জেন্টিনা সমর্থকদের মধ্যে বিরোধের জেরে এক যুবক আহত হওয়ার খবর পাওয়া গেছে। 

সোমবার (৮ জুন) সন্ধ্যায় চন্দ্রগঞ্জ থানাধীন হাজিরপাড়া ইউনিয়নের যাত্রাপুর তুলাগাছতলা এলাকায় এই ঘটনা ঘটে।

আহত যুবকের নাম আজাদ হোসেন (২৮)। তিনি স্থানীয় আব্দুর রহমানের ছেলে। ঘটনার পর স্থানীয়রা তাকে উদ্ধার করে লক্ষ্মীপুর সদর হাসপাতালে ভর্তি করেন।

ভুক্তভোগীর পরিবারের অভিযোগ, এলাকায় আর্জেন্টিনার পতাকা টাঙানোকে কেন্দ্র করে দীর্ঘদিন ধরে দুই পক্ষের মধ্যে উত্তেজনা চলছিল। ঘটনার দিন বিকেলে সেই উত্তেজনার জেরে হামলার ঘটনা ঘটে। 

অভিযোগে বলা হয়, ব্রাজিল সমর্থক রিফাত হোসেন নামের এক যুবক আজাদ হোসেনের ওপর হামলা করেন এবং তার মাথায় আঘাত করলে তিনি গুরুতর আহত হন।

আহতের বড় ভাই মনির হোসেন দাবি করেন, 'অভিযুক্ত ব্যক্তি এর আগেও আমাদের পরিবারের সদস্যদের হুমকি দিয়েছেন। এই ঘটনার সুষ্ঠু তদন্ত ও বিচার দাবি করছি।'

তবে নিজের বিরুদ্ধে ওঠা অভিযোগ অস্বীকার করে রিফাত হোসেন জানান, তিনি কোনো হামলা করেননি। তার দাবি, 'এলাকায় অন্য একটি বিষয়কে কেন্দ্র করে উত্তেজনা সৃষ্টি হয়েছিল।'

এ বিষয়ে চন্দ্রগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, এখনো কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
 
Related Topics

টপ নিউজ

ব্রাজিল / আর্জেন্টিনা / সংঘর্ষে আহত

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: সংগৃহীত
    অনার্স পর্যায়ে বাংলা, ইতিহাস ও দর্শন বিভাগ বাতিল: যা বললেন শিক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তা
  • ফাইল ছবি: সংগৃহীত
    খুরশীদ আলমের নিয়োগ নিয়ে বিতর্ক, এবার পজিটিভ থেকে ঘাটতিতে ইসলামী ব্যাংকের সিআরআর
  • ছবি: এনডিটিভি
    ইতিহাসে এই প্রথম ১২টি পারমাণবিক ওয়ারহেড মোতায়েন করেছে ভারত
  • ছবি: ফেসবুক থেকে নেওয়া
    যে কারণে ২০২৬ ফুটবল বিশ্বকাপে বাংলাদেশের সমর্থন চাইল নরওয়ে
  • ইলাস্ট্রেশন: টিবিএস
    বাইসাইকেল থেকে সার্কিট বোর্ড: বাংলাদেশের বৈদ্যুতিক পণ্য রপ্তানিতে উৎপাদনের নতুন যুগের সূচনা
  • ছবি: সংগৃহীত
    বাজেটে বিড়ির মূল্য ও করহার অপরিবর্তিত থাকছে: সংসদে অর্থমন্ত্রী

Related News

  • চট্টগ্রাম সিটি কলেজে ছাত্রদল-শিবিরের দফায় দফায় সংঘর্ষ, আহত ৬
  • ব্রাজিলে মিলল বিশালাকার ডাইনোসরের নতুন প্রজাতির সন্ধান
  • ব্রাহ্মণবাড়িয়ায় পাওনা টাকা নিয়ে দফায় দফায় সংঘর্ষ, আহত ৩০
  • বিড়াল যখন বিশ্বচ্যাম্পিয়ন!
  • ম্যারাডোনার মৃত্যুর পাঁচ বছর: শ্রদ্ধাঞ্জলি, ন্যায়বিচার ও সম্পত্তির উত্তরাধিকার নিয়ে দ্বন্দ্ব

Most Read

1
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

অনার্স পর্যায়ে বাংলা, ইতিহাস ও দর্শন বিভাগ বাতিল: যা বললেন শিক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তা

2
ফাইল ছবি: সংগৃহীত
অর্থনীতি

খুরশীদ আলমের নিয়োগ নিয়ে বিতর্ক, এবার পজিটিভ থেকে ঘাটতিতে ইসলামী ব্যাংকের সিআরআর

3
ছবি: এনডিটিভি
আন্তর্জাতিক

ইতিহাসে এই প্রথম ১২টি পারমাণবিক ওয়ারহেড মোতায়েন করেছে ভারত

4
ছবি: ফেসবুক থেকে নেওয়া
খেলা

যে কারণে ২০২৬ ফুটবল বিশ্বকাপে বাংলাদেশের সমর্থন চাইল নরওয়ে

5
ইলাস্ট্রেশন: টিবিএস
অর্থনীতি

বাইসাইকেল থেকে সার্কিট বোর্ড: বাংলাদেশের বৈদ্যুতিক পণ্য রপ্তানিতে উৎপাদনের নতুন যুগের সূচনা

6
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

বাজেটে বিড়ির মূল্য ও করহার অপরিবর্তিত থাকছে: সংসদে অর্থমন্ত্রী

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net