Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Monday
August 24, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
MONDAY, AUGUST 24, 2026
এস আলম-সামিট দেশি না বিদেশি কোম্পানি, তা স্পষ্ট নয়: বদিউল আলম মজুমদার

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
19 May, 2026, 06:50 pm
Last modified: 19 May, 2026, 07:07 pm

Related News

  • ব্যাংকিং বিধিনিষেধে চট্টগ্রামে এস আলম গ্রুপের ১১ কারখানায় উৎপাদন বন্ধের ঘোষণা
  • চট্টগ্রামে এস আলম গ্রুপের ১১ কারখানা বন্ধ ঘোষণা, কাজ হারালেন প্রায় ৬ হাজার শ্রমিক
  • বিদেশ থেকে অর্থ ফেরাতে ৯ আন্তর্জাতিক আইনি প্রতিষ্ঠান নিয়োগের প্রক্রিয়া শুরু: সংসদে অর্থমন্ত্রী
  • কাগুজে প্রতিষ্ঠান ও ঋণ: এভাবেই ইসলামী ব্যাংকের শেয়ার হাতিয়ে নেয় এস আলম
  • দেশের শীর্ষ ২০ ঋণখেলাপি প্রতিষ্ঠানের ৯টিই এস আলম গ্রুপের

এস আলম-সামিট দেশি না বিদেশি কোম্পানি, তা স্পষ্ট নয়: বদিউল আলম মজুমদার

দেশি-বিদেশি বিনিয়োগের এই বিভ্রান্তির পেছনে দুর্নীতি, অর্থ পাচার, আইনের শিথিলতা এবং আইন প্রয়োগে দুর্বলতা বড় কারণ হিসেবে কাজ করছে বলে মন্তব্য করেন বদিউল আলম মজুমদার।
টিবিএস রিপোর্ট
19 May, 2026, 06:50 pm
Last modified: 19 May, 2026, 07:07 pm
ছবি : টিবিএস

বর্তমানে দেশি ও বিদেশি কোম্পানির বিভাজন অস্পষ্ট হয়ে গেছে বলে মন্তব্য করেছেন সুশাসনের জন্য নাগরিক (সুজন) সম্পাদক বদিউল আলম মজুমদার।

এস আলম ও সামিট গ্রুপের উদাহরণ টেনে তিনি প্রশ্ন করেন, 'এস আলম গ্রুপ কি স্বদেশি না বিদেশি? সামিট গ্রুপ স্বদেশি নাকি বিদেশি? এসব স্পষ্ট নয়। তারা (এস আলম, সামিট) যখন দরকার হয়, সুযোগ সুবিধা নিতে হয় তখন স্বদেশি হয়ে যায়; আবার তাদের যখন স্বার্থের অনুকূল হয় তখন তারা বিদেশি হয়ে যায়।'

মঙ্গলবার (১৯ মে) রাজধানীর একটি হোটেলে 'কৌশলগত সম্পদে দেশীয় বিনিয়োগের অগ্রাধিকার' শীর্ষক এক গোলটেবিল বৈঠকে সুজন সম্পাদক এসব মন্তব্য করেন। বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর স্ট্র্যাটেজিক রিসার্চ (সিএসআর) এই অনুষ্ঠানের আয়োজন করে।

দেশি-বিদেশি বিনিয়োগের এই বিভ্রান্তির পেছনে দুর্নীতি, অর্থ পাচার, আইনের শিথিলতা এবং আইন প্রয়োগে দুর্বলতা বড় কারণ হিসেবে কাজ করছে বলে মন্তব্য করেন বদিউল আলম মজুমদার।

আদানি গ্রুপের সঙ্গে বাংলাদেশের বিদ্যুৎ চুক্তির প্রসঙ্গ টেনে সুজন সম্পাদক বলেন, 'শুনেছি আদানির চুক্তির সব কাগজপত্র বাইরে থেকে তৈরি করে এনে আমাদের সংশ্লিষ্ট সরকারি কর্মকর্তাদের শুধু সই করতে বলা হয়েছিল।'

অতীতে বিশেষ বাহিনীর সহায়তায় ব্যাংক দখলের ঘটনাও ঘটেছে বলে অভিযোগ করেন তিনি।

বদিউল আলম মজুমদার বলেন, 'বিদেশি বিনিয়োগকে কার্যকর করতে হলে স্থানীয় শিল্পের সক্ষমতা বাড়ানোর শর্ত আরোপ করতে হবে।' তাইওয়ানের উদাহরণ তুলে ধরে তিনি জানান, সেখানে বিদেশি কোম্পানিগুলোকে প্রথমে সব যন্ত্রাংশ আমদানির সুযোগ দেওয়া হলেও পরে ধাপে ধাপে স্থানীয়ভাবে সংগ্রহ বাধ্যতামূলক করা হয়েছিল। এর মাধ্যমেই দেশটির প্রযুক্তিগত সক্ষমতা তৈরি হয়েছে।

বাংলাদেশে সুশাসন, আইনের শাসন, স্বাধীন বিচারব্যবস্থা ও পেশাদারিত্ব নিশ্চিত না হলে কাঙ্ক্ষিত বিনিয়োগ পরিবেশ গড়ে উঠবে না বলেও সতর্ক করেন তিনি।

তিনি আরও বলেন, 'লুটপাট, দুর্নীতি এখন আমাদের অস্থিমজ্জার সঙ্গে মিশে গেছে। এটা যদি দমন করতে না পারি, তাহলে এটাই হতে পারে আমাদের সবচেয়ে বড় শত্রু।'

Related Topics

টপ নিউজ

বদিউল আলম মজুমদার / এস আলম গ্রুপ

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ক্লিমেন্ট ভ্যান্ডেনকেরখোভ। ছবি: বেলগা
    ডিএনএ পরীক্ষায় পিতৃপরিচয় নিশ্চিত হওয়ার পর রাজপুত্র হলেন বেলজিয়ামের গাড়ি বিক্রেতা 
  • প্রতীকী ছবি: মুমিত এম/টিবিএস
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ দিতে হবে বাংলাদেশকে
  • সাউথ ক্যারোলাইনায় নির্বাচনী প্রচারণায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: এএফপি
    মধ্যবর্তী নির্বাচনে হারলে আমাকে অভিশংসন করা হবে, আপনারা সবকিছু হারাবেন: ট্রাম্প
  • বাংলাদেশে পেপ্যাল: বহুল প্রতীক্ষিত বাজার প্রবেশ কতোটা কাছাকাছি?
    বাংলাদেশে পেপ্যাল: বহুল প্রতীক্ষিত বাজার প্রবেশ কতোটা কাছাকাছি?
  • ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল মাখোঁ। ছবি: রয়টার্স
    নিরাময়-অযোগ্য রোগীদের জন্য ফ্রান্সে আনুষ্ঠানিকভাবে কার্যকর হলো ‘মৃত্যু সহায়তা’ আইন

Related News

  • ব্যাংকিং বিধিনিষেধে চট্টগ্রামে এস আলম গ্রুপের ১১ কারখানায় উৎপাদন বন্ধের ঘোষণা
  • চট্টগ্রামে এস আলম গ্রুপের ১১ কারখানা বন্ধ ঘোষণা, কাজ হারালেন প্রায় ৬ হাজার শ্রমিক
  • বিদেশ থেকে অর্থ ফেরাতে ৯ আন্তর্জাতিক আইনি প্রতিষ্ঠান নিয়োগের প্রক্রিয়া শুরু: সংসদে অর্থমন্ত্রী
  • কাগুজে প্রতিষ্ঠান ও ঋণ: এভাবেই ইসলামী ব্যাংকের শেয়ার হাতিয়ে নেয় এস আলম
  • দেশের শীর্ষ ২০ ঋণখেলাপি প্রতিষ্ঠানের ৯টিই এস আলম গ্রুপের

Most Read

1
ক্লিমেন্ট ভ্যান্ডেনকেরখোভ। ছবি: বেলগা
আন্তর্জাতিক

ডিএনএ পরীক্ষায় পিতৃপরিচয় নিশ্চিত হওয়ার পর রাজপুত্র হলেন বেলজিয়ামের গাড়ি বিক্রেতা 

2
প্রতীকী ছবি: মুমিত এম/টিবিএস
বাংলাদেশ

ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ দিতে হবে বাংলাদেশকে

3
সাউথ ক্যারোলাইনায় নির্বাচনী প্রচারণায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: এএফপি
আন্তর্জাতিক

মধ্যবর্তী নির্বাচনে হারলে আমাকে অভিশংসন করা হবে, আপনারা সবকিছু হারাবেন: ট্রাম্প

4
বাংলাদেশে পেপ্যাল: বহুল প্রতীক্ষিত বাজার প্রবেশ কতোটা কাছাকাছি?
অর্থনীতি

বাংলাদেশে পেপ্যাল: বহুল প্রতীক্ষিত বাজার প্রবেশ কতোটা কাছাকাছি?

5
ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল মাখোঁ। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

নিরাময়-অযোগ্য রোগীদের জন্য ফ্রান্সে আনুষ্ঠানিকভাবে কার্যকর হলো ‘মৃত্যু সহায়তা’ আইন

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net