Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Saturday
September 05, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SATURDAY, SEPTEMBER 05, 2026
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ছাত্রীকে ধর্ষণচেষ্টা: অভিযুক্তের তথ্য দিলে পুরস্কৃত করবে পুলিশ

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
16 May, 2026, 02:25 pm
Last modified: 16 May, 2026, 02:39 pm

Related News

  • জুলাই আন্দোলন নিয়ে বিতর্কিত পোস্টের অভিযোগ, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীকে পুলিশে সোপর্দ
  • জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রক্টর পদ ছাড়লেন অধ্যাপক রশিদুল আলম
  • র‍্যাগিংয়ের অভিযোগে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ৮ শিক্ষার্থী সাময়িক বহিষ্কার   
  • জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে নতুন দুই উপ-উপাচার্য
  • কোটি কোটি টাকা খরচের পরও ঢাকার নদীগুলো মরছেই

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ছাত্রীকে ধর্ষণচেষ্টা: অভিযুক্তের তথ্য দিলে পুরস্কৃত করবে পুলিশ

পুলিশ সদর দপ্তরের বার্তায় আশ্বস্ত করা হয়েছে যে অভিযুক্ত যুবকের তথ্য দেওয়া ব্যক্তির পরিচয় সম্পূর্ণ গোপন রাখা হবে। এর পাশাপাশি নির্ভরযোগ্য ও সঠিক তথ্যদাতাকে পুলিশের পক্ষ থেকে পুরস্কৃত করা হবে।
টিবিএস রিপোর্ট
16 May, 2026, 02:25 pm
Last modified: 16 May, 2026, 02:39 pm
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ধর্ষণচেষ্টার ঘটনায় অভিযুক্ত ব্যক্তি। ছবি: সংগৃহীত

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) এক ছাত্রীর ওপর আক্রমণ ও ধর্ষণচেষ্টার ঘটনায় অভিযুক্ত যুবকের পরিচয় ও অবস্থান জানতে জনসাধারণের সহযোগিতা চেয়েছে পুলিশ। সিসিটিভি ফুটেজে দেখা যাওয়া ওই যুবক সম্পর্কে কেউ সঠিক তথ্য দিতে পারলে তাকে পুরস্কৃত করারও ঘোষণা দেওয়া হয়েছে।  

শনিবার (১৬ মে) পুলিশ সদর দপ্তর থেকে গণমাধ্যমে পাঠানো এক খুদে বার্তায় এই ঘোষণা দেওয়া হয়। 

পুলিশ সদর দপ্তর জানায়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে এক ছাত্রীর ওপর আক্রমণ ও ধর্ষণচেষ্টার ঘটনায় সিসিটিভি ফুটেজে দেখা যাওয়া ওই ব্যক্তির পরিচয় শনাক্ত করতে ইতিমধ্যে কাজ শুরু করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। 

কেউ যদি ওই ব্যক্তির পরিচয়, অবস্থান বা এর সঙ্গে সংশ্লিষ্ট কোনো তথ্য জানেন, তবে একটি নির্দিষ্ট হোয়াটসঅ্যাপ নম্বরে (০১৩২০-০৮৯৩০৫) তথ্য দিয়ে পুলিশকে সহযোগিতা করার জন্য বিশেষভাবে অনুরোধ করা হয়েছে। 

পুলিশ সদর দপ্তরের বার্তায় আশ্বস্ত করা হয়েছে যে অভিযুক্ত যুবকের তথ্য দেওয়া ব্যক্তির পরিচয় সম্পূর্ণ গোপন রাখা হবে। এর পাশাপাশি নির্ভরযোগ্য ও সঠিক তথ্যদাতাকে পুলিশের পক্ষ থেকে পুরস্কৃত করা হবে। 

গত মঙ্গলবার (১২ মে) রাতে বিশ্ববিদ্যালয়ের ফজিলাতুন্নেছা হল সংলগ্ন এলাকায় এক ছাত্রীকে জোরপূর্বক টেনে নিয়ে ধর্ষণের চেষ্টা করে বহিরাগত ওই যুবক। এই ঘটনার পর থেকেই ক্যাম্পাসে সাধারণ শিক্ষার্থীদের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়। নির্ধারিত আল্টিমেটামের মধ্যে অপরাধী গ্রেপ্তার না হওয়ায় বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল বডিকে অবাঞ্ছিত ঘোষণা করেছেন আন্দোলনকারী নারী শিক্ষার্থীরা। এর পাশাপাশি প্রক্টর কার্যালয়ের তালা ভেঙে সেখানে নতুন করে তালা ঝুলিয়ে দিয়েছেন তারা।

Related Topics

টপ নিউজ

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় / ধর্ষণচেষ্টা

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: সংগৃহীত
    পর্বতারোহীদের প্রস্রাবে গলছে এভারেস্টের হিমবাহ: গবেষণা
  • নেপালের রসুয়া জেলায় জলবিদ্যুৎ প্রকল্পের সুড়ঙ্গের বাইরে তল্লাশি ও উদ্ধার অভিযান চলাকালে নেপাল সেনাবাহিনীর সদস্যদের কাজ করতে দেখা যাচ্ছে; ২ সেপ্টেম্বর প্রাপ্ত একটি হ্যান্ডআউট ছবিতে এটি ধারণ করা হয়। (ছবি: নেপাল আর্মি/হ্যান্ডআউট/রয়টার্স)
    নেপালে বন্যার ৯ দিন পর বিদ্যুৎকেন্দ্রের টানেল থেকে ২ জনকে জীবিত উদ্ধার, ভেতরে শোনা যাচ্ছে আরও বহু মানুষের কণ্ঠ
  • ছবি: টিবিএস
    বগুড়ায় পথচারীকে বাঁচাতে প্রতিমন্ত্রীর গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে ধানখেতে, নারীর মৃত্যু
  • ২৮৬ দিন সমুদ্রে অবস্থানের পর থাইল্যান্ডে অবকাশ যাপনের সুযোগ পান ইউএসএস লিংকনের সেনা সদস্যরা। ছবি: এএফপি
    থাইল্যান্ড সফরকালে মদ্যপ অবস্থায় মারামারি: মার্কিন রণতরিতে ফেরত পাঠানো হলো দুই সেনাকে
  • প্রতীকী ছবি: রয়টার্স
    ‘চোখের সামনেই ভয়াবহ রূপ নিচ্ছে’: ধেয়ে আসছে শক্তিশালী এল নিনো, রেকর্ড উষ্ণতার সতর্কতা জাতিসংঘের
  • সংসদে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। ফাইল ছবি: সংগৃহীত
    ব্যাংক রেজল্যুশন আইন: বাতিল হচ্ছে বিতর্কিত পরিচালকদের মালিকানায় ফেরার সুযোগের ধারা 

Related News

  • জুলাই আন্দোলন নিয়ে বিতর্কিত পোস্টের অভিযোগ, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীকে পুলিশে সোপর্দ
  • জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রক্টর পদ ছাড়লেন অধ্যাপক রশিদুল আলম
  • র‍্যাগিংয়ের অভিযোগে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ৮ শিক্ষার্থী সাময়িক বহিষ্কার   
  • জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে নতুন দুই উপ-উপাচার্য
  • কোটি কোটি টাকা খরচের পরও ঢাকার নদীগুলো মরছেই

Most Read

1
ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

পর্বতারোহীদের প্রস্রাবে গলছে এভারেস্টের হিমবাহ: গবেষণা

2
নেপালের রসুয়া জেলায় জলবিদ্যুৎ প্রকল্পের সুড়ঙ্গের বাইরে তল্লাশি ও উদ্ধার অভিযান চলাকালে নেপাল সেনাবাহিনীর সদস্যদের কাজ করতে দেখা যাচ্ছে; ২ সেপ্টেম্বর প্রাপ্ত একটি হ্যান্ডআউট ছবিতে এটি ধারণ করা হয়। (ছবি: নেপাল আর্মি/হ্যান্ডআউট/রয়টার্স)
আন্তর্জাতিক

নেপালে বন্যার ৯ দিন পর বিদ্যুৎকেন্দ্রের টানেল থেকে ২ জনকে জীবিত উদ্ধার, ভেতরে শোনা যাচ্ছে আরও বহু মানুষের কণ্ঠ

3
ছবি: টিবিএস
বাংলাদেশ

বগুড়ায় পথচারীকে বাঁচাতে প্রতিমন্ত্রীর গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে ধানখেতে, নারীর মৃত্যু

4
২৮৬ দিন সমুদ্রে অবস্থানের পর থাইল্যান্ডে অবকাশ যাপনের সুযোগ পান ইউএসএস লিংকনের সেনা সদস্যরা। ছবি: এএফপি
আন্তর্জাতিক

থাইল্যান্ড সফরকালে মদ্যপ অবস্থায় মারামারি: মার্কিন রণতরিতে ফেরত পাঠানো হলো দুই সেনাকে

5
প্রতীকী ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

‘চোখের সামনেই ভয়াবহ রূপ নিচ্ছে’: ধেয়ে আসছে শক্তিশালী এল নিনো, রেকর্ড উষ্ণতার সতর্কতা জাতিসংঘের

6
সংসদে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

ব্যাংক রেজল্যুশন আইন: বাতিল হচ্ছে বিতর্কিত পরিচালকদের মালিকানায় ফেরার সুযোগের ধারা 

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net