Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Thursday
October 01, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
THURSDAY, OCTOBER 01, 2026
অনলাইন জুয়ার টাকা চীনে পাচার: ৬ চীনা নাগরিকসহ ৮ জন ২ দিনের রিমান্ডে

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
14 May, 2026, 05:00 pm
Last modified: 14 May, 2026, 07:18 pm

Related News

  • অনলাইন জুয়া, হুন্ডির অভিযোগ: ১৪ হাজার এমএফএস অ্যাকাউন্ট ফ্রিজ করছে বিএফআইইউ
  • অনলাইন জুয়ার মাধ্যমে মাসে অন্তত ২০০ কোটি টাকা পাচার, ৩ চীনা নাগরিকসহ গ্রেপ্তার ৪
  • অনলাইন জুয়া ও বেটিং প্রতিরোধে নতুন বিল পাস
  • অনলাইন জুয়া, হুন্ডির অভিযোগে ৫৫ হাজার এমএফএস অ্যাকাউন্টের লেনদেন ফ্রিজ করেছে বিএফআইইউ
  • ভবিষ্যতে টাকা পাচার বন্ধে বেনিফিসিয়াল ওনারশিপ রেজিস্টার প্রতিষ্ঠার উদ্যোগ নেওয়া হয়েছে: অর্থমন্ত্রী

অনলাইন জুয়ার টাকা চীনে পাচার: ৬ চীনা নাগরিকসহ ৮ জন ২ দিনের রিমান্ডে

বৃহস্পতিবার (১৪ মে) মামলার তদন্ত কর্মকর্তার আবেদনের প্রেক্ষিতে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আমিনুল ইসলাম জুনাইদের আদালত এই আদেশ দেন। পুলিশের প্রসিকিউশন বিভাগের সহকারী উপপরিদর্শক রেজাউল করিম বিষয়টি নিশ্চিত করেছেন।
টিবিএস রিপোর্ট
14 May, 2026, 05:00 pm
Last modified: 14 May, 2026, 07:18 pm
ছবি: সংগৃহীত

অনলাইন জুয়া ও সাইবার প্রতারণা করে কোটি কোটি টাকা চীনে পাচার করার অভিযোগে গ্রেপ্তার ছয় চীনা নাগরিকসহ আটজনকে দুই দিনের রিমান্ডে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত। এছাড়া রোকন উদ্দিন নামে এই চক্রের আরেক আসামিকে জেলগেটে জিজ্ঞাসাবাদের নির্দেশ দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (১৪ মে) মামলার তদন্ত কর্মকর্তার আবেদনের প্রেক্ষিতে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আমিনুল ইসলাম জুনাইদের আদালত এই আদেশ দেন। পুলিশের প্রসিকিউশন বিভাগের সহকারী উপপরিদর্শক রেজাউল করিম বিষয়টি নিশ্চিত করেছেন।

এদিন মামলাটির তদন্ত কর্মকর্তা ডিবি পুলিশের সাইবার টিম দক্ষিণের উপপরিদর্শক মো. রাশেদুল ইসলাম আসামিদের আদালতে হাজির করে প্রত্যেকের পাঁচ দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন। অন্যদিকে, আসামিদের পক্ষে আইনজীবী পরিমল পাল ও হেলাল উদ্দিনসহ অন্যরা রিমান্ড বাতিল চেয়ে জামিন প্রার্থনা করেন। রাষ্ট্রপক্ষ থেকে জামিনের বিরোধিতা করা হয়। উভয় পক্ষের শুনানি শেষে আদালত আট আসামির দুই দিনের রিমান্ড এবং রোকনকে জেলগেটে জিজ্ঞাসাবাদের অনুমতি দেন।

রিমান্ডে যাওয়া আসামিরা হলেন—এমএ জি (৩৩), ঝাং জিয়াহাও (২২), লিও জিঞ্জি (৩২), ওয়াং শিবো (২৪), চাং তিয়ানতিয়ান (২৯), জেমস ঝু (৪৩), মো. কাউসার হোসেন (২৪) ও মো. আব্দুল-কারিম (২৮)।

গত বুধবার ডিবি পুলিশ রাজধানীর উত্তরা ও তুরাগ এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে। এ সময় তাদের কাছ থেকে অনলাইন জুয়ার কার্যক্রম পরিচালনায় ব্যবহৃত ৩টি ৬৪-পোর্ট বিশিষ্ট জিএসএম/জিপিআরএস সিম মডিউল (ভিওআইপি জিএসএম গেটওয়ে) মেশিন, ১টি ৮-পোর্ট বিশিষ্ট মেশিন, ১টি ২৫৬-পোর্ট বিশিষ্ট সিম মডিউল মেশিন, বিভিন্ন অপারেটরের প্রায় ২৮০টি সিম কার্ড, একাধিক ল্যাপটপ, ২০টি স্মার্টফোন, নগদ প্রায় ৬ লাখ ৫ হাজার টাকা, বিদেশি নাগরিকদের পাসপোর্ট ও এনআইডি এবং ১টি মাইক্রোবাস উদ্ধার করা হয়।

এর আগে দুপুরে ডিএমপির মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে ডিবির অতিরিক্ত কমিশনার শফিকুল ইসলাম বলেন, "গত ১ মে থেকে আমরা অনলাইন জুয়ার বিরুদ্ধে বিশেষ অভিযান শুরু করেছি। অনলাইন জুয়া বর্তমানে মহামারি আকার ধারণ করেছে। আমাদের সাইবার টিম মনিটরিং করতে গিয়ে এই চক্রটিকে শনাক্ত ও গ্রেপ্তার করে।"

তিনি জানান, চক্রটি ফেসবুক, ইউটিউব, টেলিগ্রাম এবং বিভিন্ন ভুয়া ওয়েবসাইটের মাধ্যমে জুয়ার বিজ্ঞাপন দিত। স্বল্প সময়ে টাকা দ্বিগুণ-তিনগুণ করার প্রলোভন দেখিয়ে তারা সাধারণ মানুষকে ফাঁদে ফেলত। শফিকুল ইসলাম বলেন, "আমরা অনুসন্ধান করতে গিয়ে দেখছি, এই টাকাগুলো নগদ বা বিকাশ অ্যাকাউন্টের মাধ্যমে লেনদেন হচ্ছে এবং তাৎক্ষণিকভাবে দেশের বাইরে চলে যাচ্ছে, যা আমাদের অর্থনীতির জন্য ক্ষতিকর। চক্রটি প্রথমে প্রলোভন দেখিয়ে কিছু লাভ দিলেও পরবর্তীতে মানুষ নিঃস্ব হয়ে যাচ্ছে।"

চীনা নাগরিকদের সম্পৃক্ততার বিষয়ে ডিবি প্রধান বলেন, "প্রযুক্তিগত দিক থেকে চাইনিজরা অনেক উন্নত। তারা বিভিন্ন বিজ্ঞাপনের মাধ্যমে বাংলাদেশিদের প্রলুব্ধ করছে। এছাড়া আমাদের দেশ থেকে ডিজিটাল পদ্ধতিতে টাকা ট্রান্সফার হয়তো কিছুটা সহজ হয়ে গেছে। আমরা আইনপ্রণেতাদের সঙ্গে এ বিষয়ে কথা বলব যাতে আইন আরও কঠোর করা হয়।"

অবৈধ সিম ব্যবহারের বিষয়ে তিনি বলেন, "সিম বিক্রেতারা অনেক সময় কম শিক্ষিত মানুষের কাছ থেকে ফিঙ্গারপ্রিন্ট মেলেনি অজুহাতে বারবার ছাপ নেয়। এভাবে তারা একাধিক সিম রেজিস্ট্রেশন করে এসব অপরাধী চক্রের কাছে বিক্রি করে। আমরা এ ধরনের অবৈধ কাজের সঙ্গে জড়িতদের আইনের আওতায় আনব।"

উল্লেখ্য, এই প্রতারণার ঘটনায় ডিবি পুলিশের সাইবার টিমের এসআই সুব্রত দাশ বাদী হয়ে রমনা মডেল থানায় একটি মামলা দায়ের করেছেন।

Related Topics

টপ নিউজ

অনলাইন জুয়া / টাকা পাচার

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: সংগৃহীত
    বাংলাদেশ বিমানে তানভীর মোকাম্মেলের ‘লালসালু’ ও ‘চিত্রা নদীর পারে’ প্রদর্শন বন্ধ
  • ছবি: টিবিএস
    আমার ১৫ বছরের ক্যারিয়ার; একটা শাড়ির জন্য আদালতে আসব, এটা কাম্য নয়: আদালতে তানজিন তিশা
  • প্রতীকী ছবি: সংগৃহীত
    যুক্তরাষ্ট্রের বিশেষ ওষুধ শুল্ক ছাড়ের তালিকায় বাংলাদেশসহ ২০ দেশ
  • ছবি: সংগৃহীত
    চাকরি হারালেন পুলিশের আরো ‍দুই কর্মকর্তা
  • ইলাস্ট্রেশন: টিবিএস
    ইসলামিক ক্রেডিট কার্ডের গাইডলাইন: মদ, জুয়াসহ নিষিদ্ধ খাতে লেনদেন করা যাবে না  
  • ব্রাউনফিশ স্টুডিওতে হামলা-ভাঙচুরের দৃশ্য। ছবি: সংগৃহীত
    নিউ গিনি প্রপার্টিজে হামলার পর বন্ধ ব্রাউনফিশ স্টুডিও, নির্মাণশ্রমিকদের টাকা-ফোন লুট

Related News

  • অনলাইন জুয়া, হুন্ডির অভিযোগ: ১৪ হাজার এমএফএস অ্যাকাউন্ট ফ্রিজ করছে বিএফআইইউ
  • অনলাইন জুয়ার মাধ্যমে মাসে অন্তত ২০০ কোটি টাকা পাচার, ৩ চীনা নাগরিকসহ গ্রেপ্তার ৪
  • অনলাইন জুয়া ও বেটিং প্রতিরোধে নতুন বিল পাস
  • অনলাইন জুয়া, হুন্ডির অভিযোগে ৫৫ হাজার এমএফএস অ্যাকাউন্টের লেনদেন ফ্রিজ করেছে বিএফআইইউ
  • ভবিষ্যতে টাকা পাচার বন্ধে বেনিফিসিয়াল ওনারশিপ রেজিস্টার প্রতিষ্ঠার উদ্যোগ নেওয়া হয়েছে: অর্থমন্ত্রী

Most Read

1
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

বাংলাদেশ বিমানে তানভীর মোকাম্মেলের ‘লালসালু’ ও ‘চিত্রা নদীর পারে’ প্রদর্শন বন্ধ

2
ছবি: টিবিএস
বাংলাদেশ

আমার ১৫ বছরের ক্যারিয়ার; একটা শাড়ির জন্য আদালতে আসব, এটা কাম্য নয়: আদালতে তানজিন তিশা

3
প্রতীকী ছবি: সংগৃহীত
বাংলাদেশ

যুক্তরাষ্ট্রের বিশেষ ওষুধ শুল্ক ছাড়ের তালিকায় বাংলাদেশসহ ২০ দেশ

4
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

চাকরি হারালেন পুলিশের আরো ‍দুই কর্মকর্তা

5
ইলাস্ট্রেশন: টিবিএস
অর্থনীতি

ইসলামিক ক্রেডিট কার্ডের গাইডলাইন: মদ, জুয়াসহ নিষিদ্ধ খাতে লেনদেন করা যাবে না  

6
ব্রাউনফিশ স্টুডিওতে হামলা-ভাঙচুরের দৃশ্য। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

নিউ গিনি প্রপার্টিজে হামলার পর বন্ধ ব্রাউনফিশ স্টুডিও, নির্মাণশ্রমিকদের টাকা-ফোন লুট

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net