Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Friday
May 15, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
FRIDAY, MAY 15, 2026
২০২৭ সালের এসএসসি ৭ জানুয়ারি, এইচএসসি শুরু ৬ জুন

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
14 May, 2026, 04:10 pm
Last modified: 14 May, 2026, 04:54 pm

Related News

  • নির্দিষ্ট সময়ের মধ্যে এসএসসি-এইচএসসি পরীক্ষা শেষ করতে কাজ করছে সরকার: শিক্ষামন্ত্রী
  • এসএসসি পরীক্ষা চলাকালে কেন্দ্রের ২০০ গজের মধ্যে জনসাধারণের প্রবেশ নিষেধ: ডিএমপি
  • আগামী ২ জুলাই থেকে এইচএসসি ও সমমান পরীক্ষা শুরু
  • ডিসেম্বরের মধ্যে এসএসসি-এইচএসসি পরীক্ষা, প্রতিটি কেন্দ্রে থাকবে সিসিটিভি ক্যামেরা: শিক্ষামন্ত্রী
  • এসএসসির প্রশ্নপত্র প্রণয়ন, বিতরণে কোনো অনিয়ম মেনে নেওয়া হবে না: শিক্ষামন্ত্রী

২০২৭ সালের এসএসসি ৭ জানুয়ারি, এইচএসসি শুরু ৬ জুন

বৃহস্পতিবার (১৪ মে) প্রকাশিত এই সূচি অনুযায়ী, আগামী বছরের এসএসসি পরীক্ষা শুরু হবে ৭ জানুয়ারি এবং এইচএসসি পরীক্ষা শুরু হবে ৬ জুন থেকে।
টিবিএস রিপোর্ট
14 May, 2026, 04:10 pm
Last modified: 14 May, 2026, 04:54 pm
ফাইল ছবি: মোহাম্মদ মিনহাজ উদ্দিন/টিবিএস

২০২৭ সালের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) পরীক্ষার প্রস্তাবিত সময়সূচি প্রকাশ করেছে দেশের সাধারণ শিক্ষা বোর্ডগুলো। বৃহস্পতিবার (১৪ মে) প্রকাশিত এই সূচি অনুযায়ী, আগামী বছরের এসএসসি পরীক্ষা শুরু হবে ৭ জানুয়ারি এবং এইচএসসি পরীক্ষা শুরু হবে ৬ জুন থেকে।

ঢাকা, রাজশাহী, কুমিল্লা, যশোর, চট্টগ্রাম, বরিশাল, সিলেট, দিনাজপুর ও ময়মনসিংহ শিক্ষা বোর্ড যৌথভাবে এই সময়সূচি প্রকাশ করেছে। তবে বোর্ড জানিয়েছে, ২০২৭ সালের শিক্ষাপ্রতিষ্ঠানের ছুটির তালিকা এখনও চূড়ান্ত না হওয়ায় বিশেষ প্রয়োজনে এই সময়সূচিতে পরিবর্তন আনা হতে পারে।

প্রকাশিত সময়সূচি অনুযায়ী, এসএসসি পরীক্ষা প্রতিদিন সকাল ১০টায় শুরু হবে। ৭ জানুয়ারি বৃহস্পতিবার বাংলা (আবশ্যিক) ১ম পত্রের মাধ্যমে এই পরীক্ষা শুরু হবে। এরপর ৯ জানুয়ারি শনিবার বাংলা (আবশ্যিক) ২য় পত্র, ১১ জানুয়ারি সোমবার ইংরেজি (আবশ্যিক) ১ম পত্র এবং ১৩ জানুয়ারি বুধবার ইংরেজি (আবশ্যিক) ২য় পত্রের পরীক্ষা অনুষ্ঠিত হবে। ১৪ জানুয়ারি বৃহস্পতিবার তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, ১৬ জানুয়ারি শনিবার গণিত (আবশ্যিক) এবং ১৮ জানুয়ারি সোমবার বাংলাদেশ ও বিশ্বপরিচয় পরীক্ষা অনুষ্ঠিত হবে। ২১ জানুয়ারি বৃহস্পতিবার পদার্থবিজ্ঞান (তত্ত্বীয়), বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা এবং ফিন্যান্স ও ব্যাংকিং বিষয়ের পরীক্ষা নেওয়া হবে। এরপর ২৩ জানুয়ারি শনিবার ভূগোল ও পরিবেশ এবং ২৫ জানুয়ারি সোমবার ইসলাম ও নৈতিক শিক্ষা, হিন্দুধর্ম ও নৈতিক শিক্ষা, বৌদ্ধধর্ম ও নৈতিক শিক্ষা এবং খ্রিষ্টধর্ম ও নৈতিক শিক্ষা বিষয়ের পরীক্ষা অনুষ্ঠিত হবে।

২৭ জানুয়ারি বুধবার গার্হস্থ্যবিজ্ঞান, কৃষিশিক্ষা, সঙ্গীত, আরবি, সংস্কৃত, পালি, শারীরিক শিক্ষা ও ক্রীড়া এবং চারু ও কারুকলা বিষয়ের পরীক্ষা হবে। ৩০ জানুয়ারি শনিবার হিসাববিজ্ঞান এবং ৩১ জানুয়ারি রবিবার রসায়ন, পৌরনীতি ও নাগরিকতা এবং ব্যবসায় উদ্যোগ বিষয়ের পরীক্ষা অনুষ্ঠিত হবে। ৩ ফেব্রুয়ারি বুধবার জীববিজ্ঞান ও অর্থনীতি এবং সবশেষে ৬ ফেব্রুয়ারি শনিবার উচ্চতর গণিত ও বিজ্ঞান পরীক্ষার মাধ্যমে তত্ত্বীয় পরীক্ষা শেষ হবে। এসএসসির সকল ব্যবহারিক পরীক্ষা আগামী ১১ ফেব্রুয়ারির মধ্যে সম্পন্ন করার নির্দেশনা দেওয়া হয়েছে।

অন্যদিকে প্রকাশিত সময়সূচি অনুযায়ী, ৬ জুন রবিবার বাংলা (আবশ্যিক) ১ম পত্রের মাধ্যমে এইচএসসি পরীক্ষা শুরু হবে। এরপর ৮ জুন বাংলা ২য় পত্র, ১০ জুন ইংরেজি ১ম পত্র, ১২ জুন ইংরেজি ২য় পত্র এবং ১৪ জুন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আবশ্যিক) বিষয়ের পরীক্ষা অনুষ্ঠিত হবে। ১৭ জুন বৃহস্পতিবার পদার্থবিজ্ঞান (তত্ত্বীয়) ১ম পত্র, হিসাববিজ্ঞান ১ম পত্র ও যুক্তিবিদ্যা ১ম পত্রের পরীক্ষা নেওয়া হবে এবং ১৯ জুন এসব বিষয়ের ২য় পত্রের পরীক্ষা অনুষ্ঠিত হবে। ২০ জুন রবিবার সকালে ভূগোলের ১ম পত্র এবং বিকালে উচ্চাঙ্গ সংগীত, আরবি ও পালির ১ম পত্রের পরীক্ষা হবে। একইভাবে ২১ জুন সকালে ভূগোলের ২য় পত্র এবং বিকালে উচ্চাঙ্গ সংগীত, আরবি ও পালির ২য় পত্রের পরীক্ষা অনুষ্ঠিত হবে।

পরবর্তী সূচি অনুযায়ী, ২৩ জুন বুধবার সকালে রসায়ন, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি, ইতিহাস, গৃহ ব্যবস্থাপনা ও পারিবারিক জীবন এবং উৎপাদন ব্যবস্থাপনা ও বিপণনের ১ম পত্রের পরীক্ষা অনুষ্ঠিত হবে এবং ২৬ জুন এসব বিষয়ের ২য় পত্রের পরীক্ষা নেওয়া হবে। ২৭ জুন রবিবার সকালে অর্থনীতি ১ম পত্র এবং প্রকৌশল অঙ্কন ও ওয়ার্কশপ প্র্যাকটিসের ১ম পত্রের পরীক্ষা হবে। ২৯ জুন সকালে অর্থনীতি ২য় পত্র এবং প্রকৌশল অঙ্কন ও ওয়ার্কশপ প্র্যাকটিসের ২য় ও ৩য় পত্রের পরীক্ষা অনুষ্ঠিত হবে। ১ জুলাই বৃহস্পতিবার সকালে পৌরনীতি ও সুশাসন, জীববিজ্ঞান এবং ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনার ১ম পত্র এবং বিকালে খাদ্য ও পুষ্টির ১ম পত্রের পরীক্ষা হবে। ৩ জুলাই শনিবার সকালে এসব বিষয়ের ২য় পত্র এবং বিকালে খাদ্য ও পুষ্টির ২য় পত্রের পরীক্ষা অনুষ্ঠিত হবে। ৫ জুলাই সোমবার সকালে উচ্চতর গণিত ও ইসলাম শিক্ষার ১ম পত্র এবং বিকালে গার্হস্থ্য বিজ্ঞান, সংস্কৃত ও লঘু সংগীতের ১ম পত্রের পরীক্ষা হবে। ৭ জুলাই বুধবার সকালে উচ্চতর গণিত ও ইসলাম শিক্ষার ২য় পত্র এবং বিকালে গার্হস্থ্য বিজ্ঞান, সংস্কৃত ও লঘু সংগীতের ২য় পত্রের পরীক্ষা নেওয়া হবে।

পরীক্ষার শেষ ধাপে ৮ জুলাই বৃহস্পতিবার সকালে মনোবিজ্ঞান, কৃষিশিক্ষা, মৃত্তিকা বিজ্ঞান, চারু ও কারুকলা এবং নাট্যকলার ২য় পত্র এবং বিকালে পরিসংখ্যান ও ব্যবহারিক শিল্পকলা ও বস্ত্র পরিচ্ছদের ২য় পত্রের পরীক্ষা হবে। ১০ জুলাই শনিবার সকালে এসব বিষয়ের ১ম পত্র এবং বিকালে পরিসংখ্যান ও ব্যবহারিক শিল্পকলা ও বস্ত্র পরিচ্ছদের ১ম পত্রের পরীক্ষা অনুষ্ঠিত হবে। ১১ জুলাই রবিবার সকালে ফিন্যান্স, ব্যাংকিং ও বিমা এবং শিশু বিকাশের ১ম পত্র এবং বিকালে সমাজবিজ্ঞান, সমাজকর্ম ও ক্রীড়ার ১ম পত্রের পরীক্ষা হবে। সবশেষে ১৩ জুলাই মঙ্গলবার সকালে ফিন্যান্স ও শিশু বিকাশের ২য় পত্র এবং বিকালে সমাজবিজ্ঞান, সমাজকর্ম ও ক্রীড়ার ২য় পত্রের পরীক্ষার মাধ্যমে তত্ত্বীয় পরীক্ষা শেষ হবে। এইচএসসির সকল ব্যবহারিক পরীক্ষা ১৮ জুলাইয়ের মধ্যে সম্পন্ন করতে হবে বলে বোর্ড জানিয়েছে।

Related Topics

টপ নিউজ

এসএসসি / এইচএসসি / শিক্ষা বোর্ড

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • রপ্তানি আদেশ দেখিয়ে প্রিমিয়ার ব্যাংকে ১০,৫০০ কোটি টাকা আত্মসাৎ: বাংলাদেশ ব্যাংকের তদন্ত
    রপ্তানি আদেশ দেখিয়ে প্রিমিয়ার ব্যাংকে ১০,৫০০ কোটি টাকা আত্মসাৎ: বাংলাদেশ ব্যাংকের তদন্ত
  • ফাইল ছবি/সংগৃহীত
    সেবা প্রকাশনীর সব কার্যক্রম সাময়িক স্থগিত
  • ছবি: টিবিএস কোলাজ
    ৩৪,৩৪৭ কোটি টাকার পদ্মা ব্যারেজ প্রকল্পের অনুমোদন দিল সরকার  
  • ছবি: পিএমও
    একনেকে ৩৬ হাজার ৬৯৫ কোটি টাকার ৯ প্রকল্প অনুমোদন
  • তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী বিজয় ও তার জ্যোতিষী রাধান পণ্ডিত। ছবি: সংগৃহীত
    নিজের জ্যোতিষীকে বিশেষ কর্মকর্তা নিয়োগ: সমালোচনার মুখে নিয়োগ বাতিল করলেন বিজয়
  • ফাইল ছবি
    মেয়াদোত্তীর্ণ ঋণের দন্ড সুদের হার ০.৫ শতাংশে নামিয়ে আরো সুবিধা দিল বাংলাদেশ ব্যাংক

Related News

  • নির্দিষ্ট সময়ের মধ্যে এসএসসি-এইচএসসি পরীক্ষা শেষ করতে কাজ করছে সরকার: শিক্ষামন্ত্রী
  • এসএসসি পরীক্ষা চলাকালে কেন্দ্রের ২০০ গজের মধ্যে জনসাধারণের প্রবেশ নিষেধ: ডিএমপি
  • আগামী ২ জুলাই থেকে এইচএসসি ও সমমান পরীক্ষা শুরু
  • ডিসেম্বরের মধ্যে এসএসসি-এইচএসসি পরীক্ষা, প্রতিটি কেন্দ্রে থাকবে সিসিটিভি ক্যামেরা: শিক্ষামন্ত্রী
  • এসএসসির প্রশ্নপত্র প্রণয়ন, বিতরণে কোনো অনিয়ম মেনে নেওয়া হবে না: শিক্ষামন্ত্রী

Most Read

1
রপ্তানি আদেশ দেখিয়ে প্রিমিয়ার ব্যাংকে ১০,৫০০ কোটি টাকা আত্মসাৎ: বাংলাদেশ ব্যাংকের তদন্ত
অর্থনীতি

রপ্তানি আদেশ দেখিয়ে প্রিমিয়ার ব্যাংকে ১০,৫০০ কোটি টাকা আত্মসাৎ: বাংলাদেশ ব্যাংকের তদন্ত

2
ফাইল ছবি/সংগৃহীত
বাংলাদেশ

সেবা প্রকাশনীর সব কার্যক্রম সাময়িক স্থগিত

3
ছবি: টিবিএস কোলাজ
বাংলাদেশ

৩৪,৩৪৭ কোটি টাকার পদ্মা ব্যারেজ প্রকল্পের অনুমোদন দিল সরকার  

4
ছবি: পিএমও
বাংলাদেশ

একনেকে ৩৬ হাজার ৬৯৫ কোটি টাকার ৯ প্রকল্প অনুমোদন

5
তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী বিজয় ও তার জ্যোতিষী রাধান পণ্ডিত। ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

নিজের জ্যোতিষীকে বিশেষ কর্মকর্তা নিয়োগ: সমালোচনার মুখে নিয়োগ বাতিল করলেন বিজয়

6
ফাইল ছবি
অর্থনীতি

মেয়াদোত্তীর্ণ ঋণের দন্ড সুদের হার ০.৫ শতাংশে নামিয়ে আরো সুবিধা দিল বাংলাদেশ ব্যাংক

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net