Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Tuesday
August 25, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
TUESDAY, AUGUST 25, 2026
কুষ্টিয়ায় দরবার শরীফের খাদেমের ওপর হামলা, থানায় অভিযোগ

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
10 May, 2026, 09:10 pm
Last modified: 10 May, 2026, 09:18 pm

Related News

  • ১৫ হাজার ডলার চাঁদা না দেওয়ায় চিকিৎসকের ওপর হামলা, ‘ডেভিড ইমন’ গ্রুপের বিরুদ্ধে অভিযোগ
  • খালেদা জিয়ার গাড়িবহরে হামলা: শ্রমিক লীগ নেতা ‘হাতকাটা কাশেম’ কারাগারে
  • আমির হামজার গাড়িতে হামলা: ২৪ ঘণ্টার মধ্যে জড়িতদের গ্রেপ্তারের আলটিমেটাম
  • বাংলাদেশে সেল গঠনের চেষ্টা করছে আল-কায়েদা: জাতিসংঘের সতর্কর্তা
  • সৌদি আরবের আরামকো তেল শোধনাগারে হুথিদের হামলা

কুষ্টিয়ায় দরবার শরীফের খাদেমের ওপর হামলা, থানায় অভিযোগ

আসন্ন ওরশ শরীফ ও মেলার কমিটি গঠন নিয়ে বিরোধের কারণেই পরিকল্পিতভাবে তার ওপর হামলা চালানো হয়েছে বলে ভুক্তভোগী দাবি করেন।
টিবিএস রিপোর্ট
10 May, 2026, 09:10 pm
Last modified: 10 May, 2026, 09:18 pm
হযরত শাহ রউফ (রা.) দরবার শরীফ। ছবি: টিবিএস

কুষ্টিয়ার দৌলতপুরে হযরত শাহ রউফ (রা.) দরবার শরীফের খাদেম কামাল হোসেনের (৪০) ওপর হামলার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় আহত খাদেম নিজেই বাদী হয়ে দৌলতপুর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।

গতকাল শনিবার (৯ মে) সন্ধ্যায় উপজেলার মথুরাপুর বাজার সংলগ্ন হযরত শাহ রউফ (রা.) দরবার শরীফের ভেতরে এ ঘটনা ঘটে।

আহত কামাল হোসেন উপজেলার মথুরাপুর দরগাতলা এলাকার বাসিন্দা এবং শহিদুল ইসলামের ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, হযরত শাহ রউফ (রা.) দরবার শরীফে প্রতিবছর বৈশাখের ২৯, ৩০ এবং ১লা জ্যৈষ্ঠ তিন দিনব্যাপী ওরশ মোবারক অনুষ্ঠিত হয়। আসন্ন ওরশ মোবারককে কেন্দ্র করে দরবার এলাকায় মেলার আয়োজন ও প্রস্তুতি চলছিল।

এ সময় মেলার কমিটি গঠনকে কেন্দ্র করে বিরোধ সৃষ্টি হয়। সেই বিরোধের জেরেই খাদেম কামাল হোসেনের ওপর হামলার ঘটনা ঘটে বলে অভিযোগ উঠেছে।

ছবি: টিবিএস

থানায় দায়ের করা অভিযোগে উল্লেখ করা হয়, মৃত রহিম বক্স বিশ্বাসের ছেলে আমিরুল বিশ্বাস (৫৫), হাকিম বিশ্বাসের ছেলে উকিল বিশ্বাস (৪৫), আমিরুল বিশ্বাসের ছেলে সালাম বিশ্বাস এবং উকিল বিশ্বাসের স্ত্রী বুলবুলি খাতুন (৩৫) লাঠি, বাটাম ও পাইপ দিয়ে খাদেম কামাল হোসেনের ওপর অতর্কিত হামলা চালান।

অভিযোগে আরও বলা হয়, কামাল হোসেনকে উদ্ধার করতে গেলে তার বোন রিতা খাতুনকে (৩৫) মারধর করা হয়। পরে তাদের চিৎকারে স্থানীয় লোকজন এগিয়ে এসে আহত দুজনকে উদ্ধার করে দৌলতপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।

আহত খাদেম কামাল হোসেন জানান, তিনি দীর্ঘ চার বছর ধরে ওই মাজারে খাদেম হিসেবে দায়িত্ব পালন করছেন।

আসন্ন ওরশ শরীফ ও মেলার কমিটি গঠন নিয়ে বিরোধের কারণেই পরিকল্পিতভাবে তার ওপর হামলা চালানো হয়েছে বলে তিনি দাবি করেন।

ছবি: টিবিএস

তিনি আরও অভিযোগ করেন, হামলার সময় তার বোন রিতা খাতুন এগিয়ে এলে তাকেও মারধর করা হয় এবং তার গলায় থাকা প্রায় ৮ আনা ওজনের স্বর্ণের চেইন ছিনিয়ে নেওয়া হয়।

এ বিষয়ে দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুর রহমান বলেন, 'খাদেমের ওপর হামলার ঘটনায় একটি লিখিত অভিযোগ পাওয়া গেছে। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে।'

Related Topics

টপ নিউজ

কুষ্টিয়া / দরবার শরীফ / খাদেম / হামলা

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ফাইল ছবি
    খেলাপি ঋণ আদায়ে ১৮ মাসের কঠোর পরিকল্পনা বাংলাদেশ ব্যাংকের
  • ইলাস্ট্রেশন: টিবিএস
    ৩০৯ কোটি টাকার শিল্পপার্ক—যেখানে নেই কোনো কারখানা
  • ইমরান খান। ছবি: রয়টার্স
    ইমরান খানের ‘যথাযথ চিকিৎসা’ নিশ্চিতের আহ্বান গাভাস্কার, গিলক্রিস্ট, কুকসহ ২১ সাবেক অধিনায়কের
  • ফেনীর নুসরাত হত্যা: হাইকোর্টে ২ আসামির মৃত্যুদণ্ড বহাল, চারজনের যাবজ্জীবন কারাদণ্ড, ১০ জন খালাস
    ফেনীর নুসরাত হত্যা: হাইকোর্টে ২ আসামির মৃত্যুদণ্ড বহাল, চারজনের যাবজ্জীবন কারাদণ্ড, ১০ জন খালাস
  • ধানমন্ডি লেক। ছবি: রাজীব ধর/টিবিএস
    ধানমন্ডি লেককে নতুন রূপ দিতে ৭৫ কোটি টাকার সংস্কার পরিকল্পনা
  • ছবি: সংগৃহীত
    যুদ্ধের মধ্যেই নতুন গ্যাসখনির সন্ধান পেল ইরান, মজুত ৭.৫ ট্রিলিয়ন ঘনফুট

Related News

  • ১৫ হাজার ডলার চাঁদা না দেওয়ায় চিকিৎসকের ওপর হামলা, ‘ডেভিড ইমন’ গ্রুপের বিরুদ্ধে অভিযোগ
  • খালেদা জিয়ার গাড়িবহরে হামলা: শ্রমিক লীগ নেতা ‘হাতকাটা কাশেম’ কারাগারে
  • আমির হামজার গাড়িতে হামলা: ২৪ ঘণ্টার মধ্যে জড়িতদের গ্রেপ্তারের আলটিমেটাম
  • বাংলাদেশে সেল গঠনের চেষ্টা করছে আল-কায়েদা: জাতিসংঘের সতর্কর্তা
  • সৌদি আরবের আরামকো তেল শোধনাগারে হুথিদের হামলা

Most Read

1
ফাইল ছবি
অর্থনীতি

খেলাপি ঋণ আদায়ে ১৮ মাসের কঠোর পরিকল্পনা বাংলাদেশ ব্যাংকের

2
ইলাস্ট্রেশন: টিবিএস
বাংলাদেশ

৩০৯ কোটি টাকার শিল্পপার্ক—যেখানে নেই কোনো কারখানা

3
ইমরান খান। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ইমরান খানের ‘যথাযথ চিকিৎসা’ নিশ্চিতের আহ্বান গাভাস্কার, গিলক্রিস্ট, কুকসহ ২১ সাবেক অধিনায়কের

4
ফেনীর নুসরাত হত্যা: হাইকোর্টে ২ আসামির মৃত্যুদণ্ড বহাল, চারজনের যাবজ্জীবন কারাদণ্ড, ১০ জন খালাস
বাংলাদেশ

ফেনীর নুসরাত হত্যা: হাইকোর্টে ২ আসামির মৃত্যুদণ্ড বহাল, চারজনের যাবজ্জীবন কারাদণ্ড, ১০ জন খালাস

5
ধানমন্ডি লেক। ছবি: রাজীব ধর/টিবিএস
বাংলাদেশ

ধানমন্ডি লেককে নতুন রূপ দিতে ৭৫ কোটি টাকার সংস্কার পরিকল্পনা

6
ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

যুদ্ধের মধ্যেই নতুন গ্যাসখনির সন্ধান পেল ইরান, মজুত ৭.৫ ট্রিলিয়ন ঘনফুট

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net