Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Wednesday
April 29, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
WEDNESDAY, APRIL 29, 2026
রাজধানীতে অবৈধ ব্যাটারিচালিত রিকশা উচ্ছেদে মাঠে নামছে ডিএসসিসি

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
28 April, 2026, 03:30 pm
Last modified: 28 April, 2026, 03:33 pm

Related News

  • কুমিল্লায় অটোরিকশার পথরোধ করে স্বামীকে আটকে রেখে গৃহবধূকে ধর্ষণের অভিযোগ
  • ঢাকার যানজট নিরসনে ব্যাটারিচালিত অটোরিকশা চলাচলে পর্যায়ক্রমে বিধিনিষেধের পরিকল্পনা পুলিশের
  • সায়েদাবাদে বাস টার্মিনালে ডিএসসিসির উচ্ছেদ অভিযান, অনুমোদনহীন একাধিক কাউন্টার সিলগালা
  • ফুটপাত হকারমুক্ত করতে ঢাকায় ৮ নৈশ মার্কেট চালুর পরিকল্পনা: ডিএসসিসি প্রশাসক
  • ঢাকা উত্তরে আদীব, দক্ষিণে আসিফ, অন্য সিটিতে এনসিপির মেয়রপ্রার্থী যারা 

রাজধানীতে অবৈধ ব্যাটারিচালিত রিকশা উচ্ছেদে মাঠে নামছে ডিএসসিসি

ডিএসসিসি প্রশাসক মো. আবদুস সালাম বলেন, সরকার রিকশা রাখতে চায় এবং এ বিষয়ে ইতিবাচক মনোভাব রয়েছে।
টিবিএস রিপোর্ট
28 April, 2026, 03:30 pm
Last modified: 28 April, 2026, 03:33 pm
রাজধানীর মোহাম্মদপুরের একটি সড়ক থেকে কয়েকটি ব্যাটারিচালি অটোরিকশা জব্দ করে নিয়ে যাচ্ছে পুলিশ। ছবি: সৈয়দ জাকির হোসেন/টিবিএস

রাজধানীতে যানজট নিরসনে অবৈধ ব্যাটারি চালিত রিকশা উচ্ছেদে মাঠে নামছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন (ডিএসসিসি)। এ বিষয়ে বাংলাদেশ রিক্সা-ভ্যান ও ব্যাটারি চালিত রিক্সা-ভ্যান মালিক ফেডারেশনের সঙ্গে মতবিনিময় সভা করেছেন ডিএসসিসির প্রশাসক মো. আবদুস সালাম। 

মঙ্গলবার (২৮ এপ্রিল) দুপুরে রাজধানীর নগর ভবনে এ সভা অনুষ্ঠিত হয়।

বৈঠকে রিকশার বৈধতা, নিয়ন্ত্রণ এবং চালকদের জীবিকা নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা হয়। ডিএসসিসি প্রশাসক মো. আবদুস সালাম বলেন, সরকার রিকশা রাখতে চায় এবং এ বিষয়ে ইতিবাচক মনোভাব রয়েছে। তবে যন্ত্রচালিত যানবাহন সংক্রান্ত উদ্যোগ নিলেই কিছু গোষ্ঠী আন্দোলনের নামে বিশৃঙ্খলা সৃষ্টি করে।

তিনি বলেন, ঢাকা শহর আমাদের। এই শহরের রিকশা চালক ও মালিকদেরই নিজেদের অধিকার রক্ষায় সামনে আসতে হবে। বাইরের এলাকা থেকে এসে যারা অবৈধভাবে রিকশা চালাচ্ছে, তাদের বিরুদ্ধে আপনাদেরই সোচ্চার হতে হবে।"

তিনি আরও বলেন, শুধু প্রশাসনিক ব্যবস্থা দিয়ে সমস্যার সমাধান সম্ভব নয়। রিকশা মালিক ও চালকদের সংগঠিত হয়ে নিজেদের দাবি তুলে ধরতে হবে। প্রয়োজনে প্রেস ক্লাবের সামনে সমাবেশ করে জনমত গড়ে তোলার পরামর্শও দেন তিনি।

রিকশার আধুনিকায়ন প্রসঙ্গে তিনি জানান, ভবিষ্যতে রিকশায় গিয়ার সংযোজনসহ নিরাপদ ব্যবস্থাপনা নিশ্চিত করতে হবে। বর্তমান ব্যবস্থায় দুর্ঘটনার হার বেশি, যা উদ্বেগজনক। এ বিষয়ে একটি টেকসই নীতিমালা প্রণয়নে সরকার কাজ করছে বলেও জানান তিনি।

অন্যদিকে, বৈঠকে রিকশা চালক ও মালিকরা জানান, বর্তমানে প্রায় ২ লাখ ১২ হাজার রিকশার অনুমোদন চাওয়া হচ্ছে। তারা দাবি করেন, পূর্বে বিভিন্ন সময়ে অনুমোদিত রিকশার সংখ্যা বৃদ্ধি পেয়ে এখন বিশৃঙ্খল পরিস্থিতির সৃষ্টি হয়েছে। একই সঙ্গে ঢাকা শহরে প্রায় ১২ লাখ অটোরিকশা চলাচলের কারণে যানজট বেড়েছে বলেও উল্লেখ করেন তারা।

তাদের দাবি, বৈধ রিকশাগুলোর নম্বর নবায়ন করে অবৈধ রিকশা উচ্ছেদ করা হোক। এতে তারা প্রশাসনকে সর্বাত্মক সহযোগিতা করবেন। পাশাপাশি দীর্ঘদিন ধরে ঢাকায় রিকশা চালিয়ে আসা চালকদের অগ্রাধিকার দেওয়ার আহ্বান জানান তারা।

রিকশা চালকরা আরও বলেন, স্বল্প ভাড়ায় নগরবাসীর দৈনন্দিন যাতায়াতে রিকশার বিকল্প নেই। তাই এই পেশার সঙ্গে যুক্ত লক্ষাধিক মানুষের জীবিকা রক্ষায় দ্রুত কার্যকর সিদ্ধান্ত নেওয়ার দাবি জানান তারা।

বৈঠকে উভয় পক্ষই আলোচনার মাধ্যমে একটি টেকসই সমাধানে পৌঁছানোর আশাবাদ ব্যক্ত করেন।

Related Topics

টপ নিউজ

অটোরিকশা / উচ্ছেদ / ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন / ডিএসসিসি / অবৈধ অটোরিকশা

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ফাইল ছবি: সংগৃহীত
    বিমানের একচেটিয়া আধিপত্যের অবসান: থার্ড টার্মিনালে দ্বিতীয় গ্রাউন্ড হ্যান্ডলার নিয়োগ দিচ্ছে বেবিচক
  • প্রতীকী ছবি: সংগৃহীত
    গুলশানে বিদেশি নারীকে ‘পিটিয়ে হত্যার’ অভিযোগ; পুলিশ বলছে, ‘এখনও নিশ্চিত নয়’
  • জব্দকৃত মহাবিপন্ন বাঘা আইড় মাছ। ছবি: টিবিএস
    রাঙামাটিতে ১৬ কেজির মহাবিপন্ন বাঘা আইড় জব্দ, পরে মাটিচাপা
  • মেক্সিকো উপসাগরে একটি অফশোর ড্রিলিং রিগ। ছবি: ইউসিজি
    আপনি এই শিরোনাম পড়তে পড়তে ১২ হাজার ডলার কামিয়ে নিয়েছে বড় জীবাশ্ম জ্বালানি কোম্পানিগুলো
  • প্রতীকী ছবি: সংগৃহীত
    ডলারের সর্বোচ্চ ক্রয়মূল্য ১২২.৮৫ টাকা নির্ধারণে কেন্দ্রীয় ব্যাংকের মৌখিক নির্দেশ, সমালোচনা বিশেষজ্ঞদের
  • ছবি: আইএইএ
    পারমাণবিক জ্বালানি কী? যেভাবে চলে পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র

Related News

  • কুমিল্লায় অটোরিকশার পথরোধ করে স্বামীকে আটকে রেখে গৃহবধূকে ধর্ষণের অভিযোগ
  • ঢাকার যানজট নিরসনে ব্যাটারিচালিত অটোরিকশা চলাচলে পর্যায়ক্রমে বিধিনিষেধের পরিকল্পনা পুলিশের
  • সায়েদাবাদে বাস টার্মিনালে ডিএসসিসির উচ্ছেদ অভিযান, অনুমোদনহীন একাধিক কাউন্টার সিলগালা
  • ফুটপাত হকারমুক্ত করতে ঢাকায় ৮ নৈশ মার্কেট চালুর পরিকল্পনা: ডিএসসিসি প্রশাসক
  • ঢাকা উত্তরে আদীব, দক্ষিণে আসিফ, অন্য সিটিতে এনসিপির মেয়রপ্রার্থী যারা 

Most Read

1
ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

বিমানের একচেটিয়া আধিপত্যের অবসান: থার্ড টার্মিনালে দ্বিতীয় গ্রাউন্ড হ্যান্ডলার নিয়োগ দিচ্ছে বেবিচক

2
প্রতীকী ছবি: সংগৃহীত
বাংলাদেশ

গুলশানে বিদেশি নারীকে ‘পিটিয়ে হত্যার’ অভিযোগ; পুলিশ বলছে, ‘এখনও নিশ্চিত নয়’

3
জব্দকৃত মহাবিপন্ন বাঘা আইড় মাছ। ছবি: টিবিএস
বাংলাদেশ

রাঙামাটিতে ১৬ কেজির মহাবিপন্ন বাঘা আইড় জব্দ, পরে মাটিচাপা

4
মেক্সিকো উপসাগরে একটি অফশোর ড্রিলিং রিগ। ছবি: ইউসিজি
আন্তর্জাতিক

আপনি এই শিরোনাম পড়তে পড়তে ১২ হাজার ডলার কামিয়ে নিয়েছে বড় জীবাশ্ম জ্বালানি কোম্পানিগুলো

5
প্রতীকী ছবি: সংগৃহীত
অর্থনীতি

ডলারের সর্বোচ্চ ক্রয়মূল্য ১২২.৮৫ টাকা নির্ধারণে কেন্দ্রীয় ব্যাংকের মৌখিক নির্দেশ, সমালোচনা বিশেষজ্ঞদের

6
ছবি: আইএইএ
আন্তর্জাতিক

পারমাণবিক জ্বালানি কী? যেভাবে চলে পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net