Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Tuesday
April 14, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
TUESDAY, APRIL 14, 2026
বাহিনী নিয়ে ম্যাজিস্ট্রেটের মন্তব্যকে অবমাননাকর বলছে পুলিশ অ্যাসোসিয়েশন, উদ্বেগ প্রকাশ

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
11 April, 2026, 10:05 pm
Last modified: 11 April, 2026, 10:11 pm

Related News

  • ম্যাজিস্ট্রেটকে ‘বৃদ্ধাঙ্গুলি’ দেখানোর অভিযোগ অস্বীকার রুমিন ফারহানার, প্রশাসনের বিরুদ্ধে পক্ষপাতের অভিযোগ
  • আচরণবিধি লঙ্ঘন করায় জরিমানা, ম্যাজিস্ট্রেটকে বুড়ো আঙুল দেখালেন রুমিন ফারহানা
  • আমাকেও মাঝেমধ্যে শুনতে হয়, ‘উনি কি আমাদের লোক?’: আইজিপি
  • কোম্পানীগঞ্জে মাটি চাপা দেওয়া বিপুল পাথর উদ্ধার
  • গত ৩ নির্বাচনে দায়িত্ব পালনকারী ম্যাজিস্ট্রেটদের তথ্য চেয়েছে ইসি

বাহিনী নিয়ে ম্যাজিস্ট্রেটের মন্তব্যকে অবমাননাকর বলছে পুলিশ অ্যাসোসিয়েশন, উদ্বেগ প্রকাশ

বিবৃতিতে আরও উল্লেখ করা হয়, সড়ক নিরাপত্তা নিশ্চিতকরণ, টহল কার্যক্রম, অভিযান পরিচালনা ও তাৎক্ষণিক আইনশৃঙ্খলা রক্ষার প্রয়োজনে পুলিশকে অনেক সময় রাস্তায় গাড়ি রেখেই দায়িত্ব পালন করতে হয়। সেই বাস্তব প্রেক্ষাপট বিবেচনা না করে প্রকাশ্যে পুরো বাহিনী সম্পর্কে নেতিবাচক মন্তব্য করা অত্যন্ত দুঃখজনক ও অপ্রত্যাশিত। 
টিবিএস রিপোর্ট
11 April, 2026, 10:05 pm
Last modified: 11 April, 2026, 10:11 pm
ছবি: বাসস

রাজধানীর সড়কে সরকারি গাড়ি পার্কিং করাকে কেন্দ্র করে পুলিশ বাহিনী সম্পর্কে এক স্পেশাল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটের 'অবমাননাকর' মন্তব্যে উদ্বেগ প্রকাশ করেছে বাংলাদেশ পুলিশ অ্যাসোসিয়েশন। 

আজ শনিবার (১১ এপ্রিল) সংগঠনের সভাপতি কামরুল হাসান তালুকদার ও সাধারণ সম্পাদক মনিরুল হক ডাবলু স্বাক্ষরিত এক বিবৃতিতে এই প্রতিক্রিয়া জানানো হয়।
ঘটনার বিবরণে জানা যায়, গত ৬ এপ্রিল রাজধানীতে ফুটপাত ও সড়কে উচ্ছেদ অভিযান পরিচালনার সময় রাস্তার ওপর পার্ক করা পুলিশের একটি গাড়ি দেখতে পান স্পেশাল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আরিফুর রহমান। ওই সময় তিনি গাড়িটির চালক এক পুলিশ সদস্যের ওপর চড়াও হন। 

সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায়, ম্যাজিস্ট্রেট আরিফুর রহমান ওই পুলিশ সদস্যের উদ্দেশে বলছেন, 'কিসের ড্রাইভার আপনি? কয় ফিট দূরে রাখছেন গাড়িটা। আপনার বিরুদ্ধে কমপ্লেন দিব কমিশনারের কাছে। আপনার বিরুদ্ধে মামলা হলে তো চাকরিই থাকবে না। ভালো হন, আপনাদের ওপর মানুষের আস্থা নেই।'

ম্যাজিস্ট্রেটের এই মন্তব্যে তীব্র উদ্বেগ প্রকাশ করে পুলিশ অ্যাসোসিয়েশনের বিবৃতিতে বলা হয়েছে, 'স্পেশাল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আরিফুর রহমান কর্তৃক প্রকাশিত কিছু মন্তব্য সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে। বিশেষ করে 'পুলিশের ওপর জনগণের আস্থা নাই' এ ধরনের সামগ্রিক ও অবমাননাকর মন্তব্য শুধুমাত্র সংশ্লিষ্ট সদস্যকেই নয়, বরং সমগ্র পুলিশ বাহিনীর পেশাগত মর্যাদা, আত্মসম্মান ও মনোবলকে মারাত্মকভাবে আঘাত করেছে।'

বিবৃতিতে আরও উল্লেখ করা হয়, সড়ক নিরাপত্তা নিশ্চিতকরণ, টহল কার্যক্রম, অভিযান পরিচালনা ও তাৎক্ষণিক আইনশৃঙ্খলা রক্ষার প্রয়োজনে পুলিশকে অনেক সময় রাস্তায় গাড়ি রেখেই দায়িত্ব পালন করতে হয়। সেই বাস্তব প্রেক্ষাপট বিবেচনা না করে প্রকাশ্যে পুরো বাহিনী সম্পর্কে নেতিবাচক মন্তব্য করা অত্যন্ত দুঃখজনক ও অপ্রত্যাশিত। 

একজন দায়িত্বশীল পদে অধিষ্ঠিত কর্মকর্তার কাছ থেকে এমন আচরণ সমীচীন নয় বলে মনে করে সংগঠনটি। বিবৃতিতে বলা হয়, এই বিষয়টি কেবল সাধারণ জনমনে বিভ্রান্তি সৃষ্টি করেনি, বরং সামাজিক যোগাযোগমাধ্যমে মাঠপর্যায়ের পুলিশ সদস্যদের মধ্যেও তীব্র নেতিবাচক প্রতিক্রিয়া তৈরি করেছে।

বাংলাদেশ পুলিশ অ্যাসোসিয়েশন বিশ্বাস করে, পারস্পরিক সহযোগিতার মাধ্যমেই রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোর মর্যাদা অক্ষুণ্ণ রাখা সম্ভব। ভবিষ্যতে এ ধরনের স্পর্শকাতর বিষয়ে সংশ্লিষ্ট সকল মহলকে আরও বেশি সংযত ও দায়িত্বশীল আচরণ করার জন্য বিবৃতিতে অনুরোধ জানানো হয়েছে।
 
Related Topics

টপ নিউজ

পুলিশ বাহিনী / ম্যাজিস্ট্রেট

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • মো. ওমর ফারুক খাঁন। ছবি: সংগৃহীত
    ইসলামী ব্যাংকের এমডি ওমর ফারুককে বাধ্যতামূলক ছুটিতে পাঠাল বোর্ড
  • ইংল্যান্ডের একটি বিমানঘাঁটি থেকে উড্ডয়ন করছে মার্কিন বিমানবাহিনীর একটি বি-৫২ স্ট্রাটোফোট্রেস বোমারু বিমান। ফাইল ছবি: গেটি/ এএফপি
    ইরান ইস্যুতে পিছু হটল যুক্তরাষ্ট্র, দীর্ঘকাল মনে রাখবে মিত্ররা
  • প্রতীকী ছবি/সংগৃহীত
    ছেঁড়া-ফাটা নোট বদলে না দিলে ব্যাংকের বিরুদ্ধে ব্যবস্থা
  • ছবি: সংগৃহীত
    অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতি পেলেন ১৫ বছর পর চাকরি ফেরত পাওয়া কোহিনূর মিয়া
  • মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ফাইল ছবি: রয়টার্স
    হরমুজ প্রণালি অবরোধের ঘোষণা ট্রাম্পের; ইরানকে টোল দেওয়া জাহাজ আটকের নির্দেশ
  • ছবি: রয়টার্স
    ইরানের ‘ডার্ক ফ্লিট’: অদৃশ্য নৌবহর কীভাবে টিকিয়ে রাখছে বৈশ্বিক তেলের বাজার

Related News

  • ম্যাজিস্ট্রেটকে ‘বৃদ্ধাঙ্গুলি’ দেখানোর অভিযোগ অস্বীকার রুমিন ফারহানার, প্রশাসনের বিরুদ্ধে পক্ষপাতের অভিযোগ
  • আচরণবিধি লঙ্ঘন করায় জরিমানা, ম্যাজিস্ট্রেটকে বুড়ো আঙুল দেখালেন রুমিন ফারহানা
  • আমাকেও মাঝেমধ্যে শুনতে হয়, ‘উনি কি আমাদের লোক?’: আইজিপি
  • কোম্পানীগঞ্জে মাটি চাপা দেওয়া বিপুল পাথর উদ্ধার
  • গত ৩ নির্বাচনে দায়িত্ব পালনকারী ম্যাজিস্ট্রেটদের তথ্য চেয়েছে ইসি

Most Read

1
মো. ওমর ফারুক খাঁন। ছবি: সংগৃহীত
অর্থনীতি

ইসলামী ব্যাংকের এমডি ওমর ফারুককে বাধ্যতামূলক ছুটিতে পাঠাল বোর্ড

2
ইংল্যান্ডের একটি বিমানঘাঁটি থেকে উড্ডয়ন করছে মার্কিন বিমানবাহিনীর একটি বি-৫২ স্ট্রাটোফোট্রেস বোমারু বিমান। ফাইল ছবি: গেটি/ এএফপি
আন্তর্জাতিক

ইরান ইস্যুতে পিছু হটল যুক্তরাষ্ট্র, দীর্ঘকাল মনে রাখবে মিত্ররা

3
প্রতীকী ছবি/সংগৃহীত
অর্থনীতি

ছেঁড়া-ফাটা নোট বদলে না দিলে ব্যাংকের বিরুদ্ধে ব্যবস্থা

4
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতি পেলেন ১৫ বছর পর চাকরি ফেরত পাওয়া কোহিনূর মিয়া

5
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ফাইল ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

হরমুজ প্রণালি অবরোধের ঘোষণা ট্রাম্পের; ইরানকে টোল দেওয়া জাহাজ আটকের নির্দেশ

6
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ইরানের ‘ডার্ক ফ্লিট’: অদৃশ্য নৌবহর কীভাবে টিকিয়ে রাখছে বৈশ্বিক তেলের বাজার

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net