Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Tuesday
May 19, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
TUESDAY, MAY 19, 2026
জনগণের রায়কে অসাংবিধানিক বললে সংসদকে কলঙ্কিত করা হবে: আখতার হোসেন

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
31 March, 2026, 09:20 pm
Last modified: 31 March, 2026, 09:30 pm

Related News

  • সংবিধান আমাদের অস্তিত্ব, আবেগ এবং শহীদের রক্তের সঙ্গে জড়িত: মির্জা ফখরুল  
  • গণভোট ও জুলাই সনদ নিয়ে বিভ্রান্তকারীদের প্রশ্রয় না দেওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর
  • নির্বাচনের পর বিএনপি জনগণের সঙ্গে প্রতারণা করেছে: আখতার হোসেন   
  • চার অধ্যাদেশ বাতিল: সংসদ কি পথ হারাইয়াছে?
  • আপনারা জেন-জি রিপ্রেজেন্ট করেন, জামায়াত জেনারেশন হয়ে যাইয়েন না: তরুণ প্রজন্মের উদ্দেশে সংসদে পার্থ

জনগণের রায়কে অসাংবিধানিক বললে সংসদকে কলঙ্কিত করা হবে: আখতার হোসেন

আখতার হোসেন বলেন, আমরা কোন প্রেক্ষাপটের মধ্য দিয়ে আজকের এই সংসদে এসেছি, আমরা সকলেই সেটা জানি। সেই প্রেক্ষাপট যখন বাংলাদেশে সংঘটিত হলো, তারপরে ৫ আগস্ট থেকে নিয়ে ৮ আগস্ট পর্যন্ত বাংলাদেশে কোন সরকার ছিল না। সেই সময়টাতে বাংলাদেশের সংবিধান কতটুকু কার্যকর ছিল, সেই ব্যাপারে কি আমরা খোঁজখবরটা রেখেছি?
টিবিএস রিপোর্ট
31 March, 2026, 09:20 pm
Last modified: 31 March, 2026, 09:30 pm
জাতীয় নাগরিক পার্টির এমপি ও শীর্ষ নেতা আখতার হোসেন। ফাইল ছবি: সংগৃহীত

রংপুর-৪ আসনে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সংসদ সদস্য আখতার হোসেন বলেছেন, অনেকে গণভোটের আদেশকে আইন নয়, অসাংবিধানিক বলছে। জনগণ যেখানে গণভোটের মধ্য দিয়ে এই আদেশের পক্ষে রায় দিয়েছে। সেখানে জনগণের রায়কে অসাংবিধানিক বলা হলে এই সংসদকে কলঙ্কিত করা হবে। 

জাতীয় সংসদের অধিবেশনের জুলাই জাতীয় সনদ (সংবিধান সংস্কার) বাস্তবায়ন আদেশের ওপর আলোচনায় তিনি এসব কথা বলেন।

আখতার হোসেন বলেন, আমরা কোন প্রেক্ষাপটের মধ্য দিয়ে আজকের এই সংসদে এসেছি, আমরা সকলেই সেটা জানি। সেই প্রেক্ষাপট যখন বাংলাদেশে সংঘটিত হলো, তারপরে ৫ আগস্ট থেকে নিয়ে ৮ আগস্ট পর্যন্ত বাংলাদেশে কোন সরকার ছিল না। সেই সময়টাতে বাংলাদেশের সংবিধান কতটুকু কার্যকর ছিল, সেই ব্যাপারে কি আমরা খোঁজখবরটা রেখেছি?

তিনি আরও বলেন, আমরা একটা জিনিস স্পষ্ট করে বলতে চাই, আমাদের এখানে বর্তমানে যিনি আইনমন্ত্রী আছেন, তিনি যে তখন অ্যাটর্নি জেনারেল হিসেবে নিয়োগ পেলেন, কোন সংবিধানের বদৌলতে তিনি অ্যাটর্নি জেনারেল হিসেবে নিয়োগ পেলেন, সে প্রশ্নটাকে আমরা ভুলে গেছি? 

অন্তর্বর্তীকালীন সরকার শপথ গ্রহণ করেছে... সে অন্তর্বর্তীকালীন সরকারের বাংলাদেশের সংবিধানের কোথাও কোনো বর্ণনা নেই। অন্তর্বর্তীকালীন সরকারের সময়টাতে ঐকমত্য কমিশন গঠিত হয়। সেই কমিশনে আমরা ৩০টিরও অধিক রাজনৈতিক দল এবং জোট দিনের পর দিন, সপ্তাহের পর সপ্তাহ আলোচনা করেছিলাম। সেই আলোচনার এক প্রান্তে গিয়ে যখন জুলাই সনদ বাস্তবায়নের প্রসঙ্গ আসে সেটা নিয়ে আমরা কয়েক দফায় আলোচনা করেছি। সেই আলোচনায় আজকের স্বরাষ্ট্রমন্ত্রী উপস্থিত ছিলেন, জুনায়েদ সাকিব ভাই, সেখানে উপস্থিত ছিলেন, নুরুল হক নূর ভাই, উপস্থিত ছিলেন শাহাদাত হোসেন সেলিম। এতগুলো মানুষ সরকারি দলের বেঞ্চে তারা বসে আছেন, তারা ঐকমত্য কমিশনে উপস্থিত হয়েছিলেন।

আখতার হোসেন বলেন, কমিশনে জুলাই সনদ বাস্তবায়নের ব্যাপারে আলোচনা হয়েছিল। সেই আলোচনার প্রসঙ্গ তারা সংসদে এসে কিভাবে ভুলে গেলেন সেটা আমি তাদের কাছে জানতে চাই। ৫ অক্টোবর আজকের স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ বলেছিলেন, গণভোটে জনগণের তরফ থেকে যে রায় আসবে, সেই রায় সংসদের প্রত্যেক সদস্যকে মানতে হবে। তিনি তার কথার ওপরে এখন অটল কেন নাই? সেটা আমরা তাদের কাছ থেকে জানতে চাই। 

তিনি আরও বলেন, জনগণের সামনে তারেক রহমান... আমাদের প্রধানমন্ত্রী ৩০ জানুয়ারি রংপুরে আবু সাঈদের জন্মভূমিতে দাঁড়িয়ে বলেছিলেন, দয়া করে গণভোটে 'হ্যাঁ' দিন। দয়া করে গণভোটে 'হ্যাঁ' দেওয়ার কথা বলে তারা এখন এসে দায় মানতে কেন চান না। সেই প্রশ্নটা আমরা প্রধানমন্ত্রীর কাছে করতে চাই। 

আমরা আরও স্পষ্ট করে আপনার মাধ্যমে জানতে চাই যে, আদেশ জারি করা হয়েছে সে আদেশটা নাকি আইন নয়। এমন  বক্তব্য এখানে উপস্থাপন করা হয়। অথচ বাংলাদেশ সংবিধানের ১৫২ নাম্বার আর্টিকেলের মধ্যে একটা আদেশও যে আইন হতে পারে সেই ব্যাপারে সেখানে স্পষ্ট নির্দেশনা দেওয়া আছে৷ তারা বলছেন আদেশ তো আইন নয়, অসাংবিধানিক।

আখতার হোসেন বলেন, যে অধ্যাদেশ জারি করা হয়েছে, সে অধ্যাদেশের ব্যাপার নিয়ে একটা আলাপ এখানে উঠেছে। সে অধ্যাদেশটা কি এই সংসদে অ্যাপ্রুভ করা হবে না? সেই অধ্যাদেশ এই সংসদে অ্যাপ্রুভ করা হোক আর না হোক, সেই গণভোট যে বৈধ সেটাকে অবৈধ বলার কোনো সুযোগ নেই।
 
Related Topics

টপ নিউজ

আখতার হোসেন / জুলাই জাতীয় সনদ / গণভোট অধ্যাদেশ / সংবিধান

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ইলাস্ট্রেশন: টিবিএস
    আবাসন খাতে কালো টাকার দায়মুক্তি ও ২০ খাতে কর অবকাশ ফিরতে পারে
  • একই ফ্রেমে সাম্প্রতিক সময়ের চার ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন, লিজ ট্রস, ঋষি সুনাক ও কিয়ার স্টারমার। এদের সবারই প্রধানমন্ত্রিত্ব বেশিদিন টেকেনি। ছবি: গেটি/ ভায়া দ্য গার্ডিয়ান
    অশাসনযোগ্য দেশ? কেন বারবার বদলাচ্ছে ব্রিটেনের প্রধানমন্ত্রী?
  • এআই দিয়ে তৈরি প্রতীকী ছবি
    বোয়িং চুক্তির পর বিমানকে ১৪টির বদলে ১০ উড়োজাহাজ কেনার প্রস্তাব এয়ারবাসের
  • ছবি: সৌজন্যেপ্রাপ্ত
    বাংলাদেশ থেকে ৬,০০০ চালক নেবে দুবাই ট্যাক্সি কোম্পানি; অভিবাসন ব্যয় ১ লাখ করার আহ্বান প্রতিমন্ত্রীর
  • ছবি: রয়টার্স
    প্রায় ৬০০ ড্রোন দিয়ে মস্কো ও আশপাশে ইউক্রেনের বিশাল হামলা; ভারতীয়সহ নিহত ৪
  • ফাইল ছবি: সংগৃহীত
    হামের টিকা বেসরকারি খাতে স্থানান্তর: ড. ইউনূসসহ ২৪ জনের দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে রিট

Related News

  • সংবিধান আমাদের অস্তিত্ব, আবেগ এবং শহীদের রক্তের সঙ্গে জড়িত: মির্জা ফখরুল  
  • গণভোট ও জুলাই সনদ নিয়ে বিভ্রান্তকারীদের প্রশ্রয় না দেওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর
  • নির্বাচনের পর বিএনপি জনগণের সঙ্গে প্রতারণা করেছে: আখতার হোসেন   
  • চার অধ্যাদেশ বাতিল: সংসদ কি পথ হারাইয়াছে?
  • আপনারা জেন-জি রিপ্রেজেন্ট করেন, জামায়াত জেনারেশন হয়ে যাইয়েন না: তরুণ প্রজন্মের উদ্দেশে সংসদে পার্থ

Most Read

1
ইলাস্ট্রেশন: টিবিএস
অর্থনীতি

আবাসন খাতে কালো টাকার দায়মুক্তি ও ২০ খাতে কর অবকাশ ফিরতে পারে

2
একই ফ্রেমে সাম্প্রতিক সময়ের চার ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন, লিজ ট্রস, ঋষি সুনাক ও কিয়ার স্টারমার। এদের সবারই প্রধানমন্ত্রিত্ব বেশিদিন টেকেনি। ছবি: গেটি/ ভায়া দ্য গার্ডিয়ান
আন্তর্জাতিক

অশাসনযোগ্য দেশ? কেন বারবার বদলাচ্ছে ব্রিটেনের প্রধানমন্ত্রী?

3
এআই দিয়ে তৈরি প্রতীকী ছবি
বাংলাদেশ

বোয়িং চুক্তির পর বিমানকে ১৪টির বদলে ১০ উড়োজাহাজ কেনার প্রস্তাব এয়ারবাসের

4
ছবি: সৌজন্যেপ্রাপ্ত
বাংলাদেশ

বাংলাদেশ থেকে ৬,০০০ চালক নেবে দুবাই ট্যাক্সি কোম্পানি; অভিবাসন ব্যয় ১ লাখ করার আহ্বান প্রতিমন্ত্রীর

5
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

প্রায় ৬০০ ড্রোন দিয়ে মস্কো ও আশপাশে ইউক্রেনের বিশাল হামলা; ভারতীয়সহ নিহত ৪

6
ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

হামের টিকা বেসরকারি খাতে স্থানান্তর: ড. ইউনূসসহ ২৪ জনের দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে রিট

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net