Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Saturday
July 04, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SATURDAY, JULY 04, 2026
থার্ড টার্মিনাল দ্রুত চালু করতে চায় সরকার; বেসামরিক বিমান পরিবহনমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ জাপানি রাষ্ট্রদূতের

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
24 February, 2026, 08:55 pm
Last modified: 24 February, 2026, 08:59 pm

Related News

  • দোহায় যুক্তরাষ্ট্রের সঙ্গে বৈঠকের খবর নাকচ করল ইরান
  • বাংলাদেশের ‘বিশ্বস্ত বন্ধু’ হয়ে থাকার প্রতিশ্রুতি দিয়েছে চীন: হুমায়ুন কবির
  • শি জিনপিংয়ের সঙ্গে তারেক রহমানের বৈঠক শুক্রবার
  • ভাঙছে বিমানের একচেটিয়া আধিপত্য, তৃতীয় টার্মিনালে সেবা দিতে নিয়োগ পাবে বৈশ্বিক জায়ান্টরা
  • মরিশাসে আবারও খুলছে বাংলাদেশের শ্রমবাজার, জেনেভায় দুই দেশের মন্ত্রীর বৈঠক

থার্ড টার্মিনাল দ্রুত চালু করতে চায় সরকার; বেসামরিক বিমান পরিবহনমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ জাপানি রাষ্ট্রদূতের

ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের দীর্ঘ প্রতীক্ষিত তৃতীয় টার্মিনাল দ্রুত চালুর সরকারি উদ্যোগের প্রেক্ষাপটে এ বৈঠকটি তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে।
টিবিএস রিপোর্ট
24 February, 2026, 08:55 pm
Last modified: 24 February, 2026, 08:59 pm

ছবি: পিআইডি

বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী আফরোজা খানম রিতা আজ ঢাকায় তাঁর দপ্তরে বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত সাইদা শিনইচির সঙ্গে সাক্ষাৎ করেছেন। এসময় তাদের মধ্যে বেসামরিক বিমানখাতে চলমান সহযোগিতাসহ পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়।

মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, বৈঠকে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী এম. রশিদুজ্জামান মিল্লাতও উপস্থিত ছিলেন।

ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের দীর্ঘ প্রতীক্ষিত তৃতীয় টার্মিনাল দ্রুত চালুর সরকারি উদ্যোগের প্রেক্ষাপটে এ বৈঠকটি তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে।

গত ২২ ফেব্রুয়ারি সচিবালয়ের মন্ত্রিপরিষদের সম্মেলন কক্ষে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত এক সভায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে তৃতীয় টার্মিনাল দ্রুত পূর্ণাঙ্গভাবে চালুর নির্দেশ দেওয়া হয়। বিমানবন্দরের যাত্রী ধারণক্ষমতা বৃদ্ধি এবং কার্যক্রমের দক্ষতা উন্নয়নের লক্ষ্যে এ নির্দেশনা দেওয়া হয়েছে।

২১ হাজার কোটি টাকা ব্যয়ে নির্মিত তৃতীয় টার্মিনাল প্রকল্পটি জাপানের আন্তর্জাতিক সহযোগিতা সংস্থা–জাইকা'র আর্থিক সহায়তায় বাস্তবায়িত হয়। ২০২৩ সালের অক্টোবরে প্রকল্পটির সফট লঞ্চ করা হয়, তবে নির্মাণকাজ শেষ হওয়ার এক বছরের বেশি সময় পার হলেও টার্মিনালটি পূর্ণাঙ্গভাবে চালু হয়নি।

২০২৫ সালের নভেম্বরে টার্মিনালের পরিচালনা ও আয়-বণ্টন কাঠামো নিয়ে বাংলাদেশ ও জাপান পক্ষের মধ্যে আলোচনায় মতপার্থক্য দেখা দেওয়ায় আলোচনা ভেঙে যায়। তবে প্রধানমন্ত্রীর সাম্প্রতিক নির্দেশনার পর আলোচনার প্রক্রিয়া পুনরায় শুরু করে পূর্ণাঙ্গ পরিচালন শর্ত চূড়ান্ত করার উদ্যোগ নেওয়া হতে পারে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

কর্তৃপক্ষ আশা করছে, তৃতীয় টার্মিনাল চালু হলে ঢাকার বিমানবন্দরে দীর্ঘদিনের যাত্রীজট উল্লেখযোগ্যভাবে কমবে, যাত্রী ও কার্গো পরিবহন সক্ষমতা বাড়বে এবং বিমান খাতে বাংলাদেশ-জাপান সহযোগিতা আরও জোরদার হবে।

Related Topics

টপ নিউজ

থার্ড টার্মিনাল / জাপানের রাষ্ট্রদূত / বৈঠক / বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • প্রতীকী। ছবি: সংগৃহীত
    প্রথমবারের মতো দেশব্যাপী ডিসকাউন্টে শপিং উৎসব শুরু হতে যাচ্ছে; ছাড় মিলবে ৭৫ শতাংশ পর্যন্ত
  • ইরানের পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ এবং পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। ছবি: রয়টার্স
    শান্তি আলোচনা চলাকালে ইরানি মধ্যস্থতাকারীদের গুপ্তহত্যার ষড়যন্ত্র করছিল ইসরায়েল; তেহরানকে সতর্ক করে দেয় যুক্তরাষ্ট্র!
  • ফাইল ছবি: সংগৃহীত
    বাংলাদেশ-চীন যুদ্ধবিমান আলোচনা ও করিডোর প্রস্তাবের দিকে নজর রাখছে ভারত: জয়সওয়াল 
  • সীতাকুণ্ডের জাহাজভাঙা ইয়ার্ডসংলগ্ন উপকূলে এক জেলের নোঙর। ছবি: মনোয়ার মারুফ নাফিস
    বদলাচ্ছে জাহাজভাঙা শিল্প, সমুদ্রে ফিরছেন সীতাকুণ্ডের ‘জলদাস’রা
  • লাল কার্ড দেখানোর পর সতীর্থ জিও রেইনা (বাঁয়ে) ও টিমোথি ওয়েহ (ডানে) ফোলারিন বালোগুনকে সান্ত্বনা দেন। ছবি: আইএসআই
    বিশ্বকাপে লাল কার্ড, পরবর্তী ম্যাচের জন্য বালোগানকে ‘ক্ষমা’ করতে ট্রাম্পের হস্তক্ষেপ দাবি মার্কিন সমর্থকদের
  • ছবি: টিবিএস
    ভবন ভাড়া দিয়ে আয় বাড়াতে চায় ন্যাশনাল ব্যাংক, বিশেষ সুবিধা চেয়ে সরকারকে কেন্দ্রীয় ব্যাংকের চিঠি

Related News

  • দোহায় যুক্তরাষ্ট্রের সঙ্গে বৈঠকের খবর নাকচ করল ইরান
  • বাংলাদেশের ‘বিশ্বস্ত বন্ধু’ হয়ে থাকার প্রতিশ্রুতি দিয়েছে চীন: হুমায়ুন কবির
  • শি জিনপিংয়ের সঙ্গে তারেক রহমানের বৈঠক শুক্রবার
  • ভাঙছে বিমানের একচেটিয়া আধিপত্য, তৃতীয় টার্মিনালে সেবা দিতে নিয়োগ পাবে বৈশ্বিক জায়ান্টরা
  • মরিশাসে আবারও খুলছে বাংলাদেশের শ্রমবাজার, জেনেভায় দুই দেশের মন্ত্রীর বৈঠক

Most Read

1
প্রতীকী। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

প্রথমবারের মতো দেশব্যাপী ডিসকাউন্টে শপিং উৎসব শুরু হতে যাচ্ছে; ছাড় মিলবে ৭৫ শতাংশ পর্যন্ত

2
ইরানের পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ এবং পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

শান্তি আলোচনা চলাকালে ইরানি মধ্যস্থতাকারীদের গুপ্তহত্যার ষড়যন্ত্র করছিল ইসরায়েল; তেহরানকে সতর্ক করে দেয় যুক্তরাষ্ট্র!

3
ফাইল ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

বাংলাদেশ-চীন যুদ্ধবিমান আলোচনা ও করিডোর প্রস্তাবের দিকে নজর রাখছে ভারত: জয়সওয়াল 

4
সীতাকুণ্ডের জাহাজভাঙা ইয়ার্ডসংলগ্ন উপকূলে এক জেলের নোঙর। ছবি: মনোয়ার মারুফ নাফিস
ফিচার

বদলাচ্ছে জাহাজভাঙা শিল্প, সমুদ্রে ফিরছেন সীতাকুণ্ডের ‘জলদাস’রা

5
লাল কার্ড দেখানোর পর সতীর্থ জিও রেইনা (বাঁয়ে) ও টিমোথি ওয়েহ (ডানে) ফোলারিন বালোগুনকে সান্ত্বনা দেন। ছবি: আইএসআই
খেলা

বিশ্বকাপে লাল কার্ড, পরবর্তী ম্যাচের জন্য বালোগানকে ‘ক্ষমা’ করতে ট্রাম্পের হস্তক্ষেপ দাবি মার্কিন সমর্থকদের

6
ছবি: টিবিএস
অর্থনীতি

ভবন ভাড়া দিয়ে আয় বাড়াতে চায় ন্যাশনাল ব্যাংক, বিশেষ সুবিধা চেয়ে সরকারকে কেন্দ্রীয় ব্যাংকের চিঠি

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net