Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Thursday
October 01, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
THURSDAY, OCTOBER 01, 2026
জুলাই সনদের চূড়ান্ত সিদ্ধান্ত নেবে আগামী সংসদ: আলী রীয়াজ

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
14 February, 2026, 01:10 pm
Last modified: 14 February, 2026, 01:10 pm

Related News

  • জুলাই সনদ বাস্তবায়নের দাবি ও এজন্য সহযোগিতা না করা পরস্পরবিরোধী: সংসদে বিরোধীদলকে স্বরাষ্ট্রমন্ত্রী
  • জুলাই সনদের পথেই এগোতে চায় বিএনপি, পেছনে ফিরতে চায় না: আইনমন্ত্রী
  • ৭০ অনুচ্ছেদ না থাকলে কি বিরোধীদলীয় প্রার্থী রাষ্ট্রপতি নির্বাচনে জিততে পারতেন?
  • জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে বিতর্কের অবসান হওয়া উচিত : মির্জা ফখরুল
  • গণভোট ব্যর্থ হলে সরকারকেও ব্যর্থ করে দেওয়া হবে: শফিকুর রহমান

জুলাই সনদের চূড়ান্ত সিদ্ধান্ত নেবে আগামী সংসদ: আলী রীয়াজ

টিবিএস রিপোর্ট
14 February, 2026, 01:10 pm
Last modified: 14 February, 2026, 01:10 pm
ছবি: সংগৃহীত

জাতীয় ঐকমত্য কমিশনের সহ-সভাপতি অধ্যাপক আলী রিয়াজ বলেছেন, জুলাই সনদ সংক্রান্ত চূড়ান্ত সিদ্ধান্ত নেবে আগামী জাতীয় সংসদ।

শনিবার (১৪ ফেব্রুয়ারি) রাজধানীর ফরেইন সার্ভিস একাডেমিতে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে তিনি এ কথা জানান।

আলী রীয়াজ বলেন, গণতান্ত্রিক উত্তরণ প্রক্রিয়ায় নাগরিক সমাজ ও রাজনৈতিক দলগুলোর গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। নির্বাচিত সংসদ সদস্যরা সেই প্রক্রিয়াকে সমন্বয় করে বাস্তবায়নের দিকে এগিয়ে নেবেন।

গণভোটের ফলাফল তুলে ধরে তিনি বলেন, 'জনগণ যে দায়িত্ব দিয়েছিল, তা স্বীকৃত হয়েছে এবং ভোটারদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ লক্ষ করা গেছে।' 

আলী রিয়াজ বলেন, এবারের সংসদ নির্বাচনের তুলনায় গণভোটে এক শতাংশ বেশি ভোট পড়েছে। গণভোটে মোট ভোটার উপস্থিতি ছিল ৬০ দশমিক ২৬ শতাংশ এবং 'হ্যাঁ' ভোট পড়েছে ৬৮ শতাংশ। সংসদ নির্বাচনের তুলনায় গণভোটে বেশি ভোট পড়াকে তিনি অস্বাভাবিক নয় বলেও মন্তব্য করেন।

নোট অভ ডিসেন্টসহ (ভিন্নমত) অন্যান্য বিষয়গুলোও নির্বাচিত সংসদ সদস্যরা বিবেচনায় নেবেন বলে আশা প্রকাশ করেন আলী রীয়াজ। তিনি বলেন, 'গণভোট একটি গণতান্ত্রিক প্রক্রিয়া এবং জুলাই সনদ বিষয়ে সব রাজনৈতিক দলেরই নৈতিক ও রাজনৈতিক দায়বদ্ধতা রয়েছে।'

বিএনপির অবস্থান প্রসঙ্গে তিনি বলেন, 'দলটি সংস্কারের পক্ষে রয়েছে এবং ঐকমত্য কমিশন মনে করে তারা এ ধারা অব্যাহত রাখবে। লিখিত আইনগত ব্যাখ্যার চেয়ে রাজনৈতিক গণতন্ত্রের চর্চাকে অগ্রাধিকার দেবে বলে আমরা প্রত্যাশা করি।'

জুলাই সনদের অগ্রাধিকার বিষয়ে আলী রীয়াজ বলেন, উচ্চকক্ষ গঠনের বিষয়টি ছয় মাসের মধ্যে সম্পন্ন করা প্রয়োজন। গণভোটের মাধ্যমে জনগণের রায় স্পষ্ট হয়েছে বলেও উল্লেখ করেন তিনি।

Related Topics

টপ নিউজ

জুলাই সনদ / গণভোট / ত্রয়োদশ জাতীয় নির্বাচন

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • প্রতীকী ছবি: সংগৃহীত
    নভেম্বর থেকে বাংলা কিউআরে ব্যক্তিপর্যায়ে টাকা পাঠানো যাবে; কমছে লেনদেনের খরচ, মিলবে প্রণোদনাও
  • ছবি: সংগৃহীত
    শহীদ ওসমান হাদির নাম মুছে আগের নামে ফিরছে ‘শেখ মুজিবুর রহমান হল’
  • ২৯ সেপ্টেম্বর ইরাকের বাগদাদ আন্তর্জাতিক বিমানবন্দরের কাছে ক্যাম্প ভিক্টরিতে যুক্তরাষ্ট্রের একটি সামরিক পরিবহন বিমান। ৩০ সেপ্টেম্বরের মধ্যে ইরাকের সর্বশেষ ঘাঁটিগুলো থেকে মার্কিন সেনা প্রত্যাহারের কথা রয়েছে। এর মধ্য দিয়ে দেশটিতে দুই দশকের বেশি সময়ের মার্কিন সামরিক উপস্থিতির অবসান ঘটবে। ছবি: রয়টার্স
    ইরাকের তেল বিক্রির অর্থ এখনও কেন জমা হয় যুক্তরাষ্ট্রের ব্যাংকে
  • ছবি: সংগৃহীত
    হিন্দু সংগঠনের সফরে নারী কর্মীদের আড়ালে থাকার নির্দেশ: পদ ছাড়ছেন আইফেল টাওয়ারের প্রধান
  • ফাতিমা এজাহরা আল মানসুরি। ছবি: জালাল মোরশিদি/ইপিএ
    মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী হলেন ফাতিমা মানসুরি
  • ছবি: রয়টার্স
    ইসরায়েলগামী ফ্লাইটে দুই পাইলটের ‘মারামারি’, গতিপথ বদলে সৌদি আরবে জরুরি অবতরণ

Related News

  • জুলাই সনদ বাস্তবায়নের দাবি ও এজন্য সহযোগিতা না করা পরস্পরবিরোধী: সংসদে বিরোধীদলকে স্বরাষ্ট্রমন্ত্রী
  • জুলাই সনদের পথেই এগোতে চায় বিএনপি, পেছনে ফিরতে চায় না: আইনমন্ত্রী
  • ৭০ অনুচ্ছেদ না থাকলে কি বিরোধীদলীয় প্রার্থী রাষ্ট্রপতি নির্বাচনে জিততে পারতেন?
  • জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে বিতর্কের অবসান হওয়া উচিত : মির্জা ফখরুল
  • গণভোট ব্যর্থ হলে সরকারকেও ব্যর্থ করে দেওয়া হবে: শফিকুর রহমান

Most Read

1
প্রতীকী ছবি: সংগৃহীত
অর্থনীতি

নভেম্বর থেকে বাংলা কিউআরে ব্যক্তিপর্যায়ে টাকা পাঠানো যাবে; কমছে লেনদেনের খরচ, মিলবে প্রণোদনাও

2
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

শহীদ ওসমান হাদির নাম মুছে আগের নামে ফিরছে ‘শেখ মুজিবুর রহমান হল’

3
২৯ সেপ্টেম্বর ইরাকের বাগদাদ আন্তর্জাতিক বিমানবন্দরের কাছে ক্যাম্প ভিক্টরিতে যুক্তরাষ্ট্রের একটি সামরিক পরিবহন বিমান। ৩০ সেপ্টেম্বরের মধ্যে ইরাকের সর্বশেষ ঘাঁটিগুলো থেকে মার্কিন সেনা প্রত্যাহারের কথা রয়েছে। এর মধ্য দিয়ে দেশটিতে দুই দশকের বেশি সময়ের মার্কিন সামরিক উপস্থিতির অবসান ঘটবে। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ইরাকের তেল বিক্রির অর্থ এখনও কেন জমা হয় যুক্তরাষ্ট্রের ব্যাংকে

4
ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

হিন্দু সংগঠনের সফরে নারী কর্মীদের আড়ালে থাকার নির্দেশ: পদ ছাড়ছেন আইফেল টাওয়ারের প্রধান

5
ফাতিমা এজাহরা আল মানসুরি। ছবি: জালাল মোরশিদি/ইপিএ
আন্তর্জাতিক

মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী হলেন ফাতিমা মানসুরি

6
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ইসরায়েলগামী ফ্লাইটে দুই পাইলটের ‘মারামারি’, গতিপথ বদলে সৌদি আরবে জরুরি অবতরণ

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net