Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Friday
March 13, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
FRIDAY, MARCH 13, 2026
জাতীয় নির্বাচন: অল্পের জন্য কপাল পুড়লো যেসব প্রার্থীর

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
13 February, 2026, 05:00 pm
Last modified: 13 February, 2026, 05:13 pm

Related News

  • বিএনপির পদ ছাড়লেন স্পিকার মেজর হাফিজ ও ডেপুটি স্পিকার কায়সার কামাল
  • জাতীয় সংসদের স্পিকার নির্বাচিত হলেন হাফিজ উদ্দিন আহমদ, ডেপুটি স্পিকার কায়সার কামাল
  • ডেপুটি স্পিকার নিয়ে বিএনপির প্রস্তাব ‘আপাতত নাকচ’ জামায়াতের
  • '২০৪২ সালেও তারেক রহমান প্রধানমন্ত্রী থাকবেন' বক্তব্য, জয়নুল আবদিনকে সতর্ক করল বিএনপি
  • শফিকুর রহমান: এক স্বঘোষিত বিরোধী দলীয় নেতার অদ্ভুত কাহিনি

জাতীয় নির্বাচন: অল্পের জন্য কপাল পুড়লো যেসব প্রার্থীর

ঢাকা-১৩ আসনে বিএনপির ববি হাজ্জাজের সঙ্গে ২৩২০ ভোটে হেরেছেন বাংলাদেশ খেলাফতে মজলিশের নেতা মামুনুল হক।
টিবিএস রিপোর্ট
13 February, 2026, 05:00 pm
Last modified: 13 February, 2026, 05:13 pm
ছবি: সংগৃহীত

খুলনা-২ আসনে ১ লাখ ৪৬ হাজার ২৪৬ ভোট পেয়েও দুই হাজার ভোটে হেরেছেন জামায়াতের জামায়াত ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। খুলনা-৫ (ডুমুরিয়া-ফুলতলা) আসনে তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জয়ী প্রার্থী বিএনপির আলী আসগর লবি।

ঢাকা-১৩ আসনে বিএনপির ববি হাজ্জাজের সঙ্গে ২৩২০ ভোটে হেরেছেন বাংলাদেশ খেলাফতে মজলিশের নেতা মামুনুল হক।

অন্যদিকে, সিরাজগঞ্জ-৪ আসনে মাত্র ৫৯৪ ভোটে জামায়াতে ইসলামী কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল রফিকুল ইসলাম খানের কাছে হেরেছেন বিএনপির প্রার্থী এম আকবর আলী।

এবারের ভোটে শুধু আকবর আলী, মামনুল হক কিংবা গোলাম পরওয়ারই নন, বিপুল ভোট পেয়ে সামান্য ব্যবধানে হেরেছেন বহু প্রার্থী। শুধু ৫ হাজারের কম ব্যবধানেই অর্ধশতাধিক প্রার্থী হেরেছেন বলে প্রাথমিক ফলাফলে জানা গেছে।

অল্প ব্যবধানে পরাজিত এই প্রার্থীদের অধিকাংশই জামায়াতের। যদিও এর মধ্যে বেশ কিছু জায়গা বিএনপির দূর্গ হিসাবে পরিচিত ছিল।

ঢাকার ২০টি আসনের মধ্যে হাড্ডাহাডি লড়াই শেষে ৫ হাজার ভোটের কম ব্যবধানে জয়লাভ করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান, এনসিপির প্রধান নাহিদ ইসলাম, বিএনপির প্রার্থী ববি হাজ্জাজসহ বেশ কয়েকজন।

ঢাকা-১৭ আসনে তারেক রহমানের কাছে জামায়াতের প্রার্থী ড. এ এস এম খালিদুজ্জামান পরাজিত হয়েছেন ২ হাজার ৩৪৫ ভোটে।

ঢাকা-১১ আসনে নাহিদ ইসলামের কাছে বিএনপির প্রার্থী এম এ কাইয়ুম পরাজিত হয়েছেন ২ হাজার ৩৯ ভোটে।

ঢাকা-৮ আসনে বিএনপির হেভিওয়েট প্রার্থী মির্জা আব্বাসের কাছে নাসির উদ্দিন পাটোয়ারি পরাজিত হয়েছেন ৫ হাজার ১৪৩ ভোটে।

ঢাকা-৪ আসনে জামায়াত প্রার্থী জয়নুল আবেদীনের কাছে ২ হাজার ৯৮০ ভোটে পরাজিত হয়েছেন বিএনপির তানভীর আহমেদ রবিন।

ঢাকা-১০ আসনে জামায়াত প্রার্থী মো. জসীম উদ্দীন সরকার ৩ হাজার ৩০০ ভোটে হেরেছেন বিএনপির প্রার্থী রবিউল ইসলামের কাছে।

ঢাকা -১৩ আসনে ১১–দলীয় ঐক্যের প্রার্থী মামুনুল হক ২ হাজার ৩২০ ভোটে হেরেছেন বিএনপির প্রার্থী ববি হাজ্জাজের কাছে।

ঢাকা- ১৬ আসনে বিএনপির হেভিওয়েট প্রার্থী মো. আমিনুল হক ৩ হাজার ৩৬১ ভোটের ব্যবধানে হেরেছেন জামায়াতের কর্নেল আব্দুল হকের কাছে।

ঢাকার বাইরে খুলনা-২ আসনে জামায়াতের মহানগর সেক্রেটারি শেখ জাহাঙ্গীর হোসেন হেলালের কাছে ৫ হাজার ব্যবধানে হেরেছেন বিএনপির আরেক হেভিওয়েট প্রার্থী নজরুল ইসলাম মঞ্জু।

গাইবান্ধা-৪ (গোবিন্দগঞ্জ) আসনে বিএনপি প্রার্থী শামীম কায়সার লিংকনের কাছে ২ হাজার ১১২ ভোটে হেরেছেন জামায়াতের আব্দুর রহীম সরকার।

পঞ্চগড়-১ আসন থেকে বিএনপির প্রার্থী নওশাদ জমিরের কাছে ৭ হাজার ভোটে হেরেছেন এনসিপির উত্তরাঞ্চলের মূখ্য সমন্বয়ক সারজিস আলম।

দিনাজপুর-৩ আসনে বিএনপির প্রার্থী সৈয়দ জাহাঙ্গীর আলমের কাছে চার হাজার ভোটে হেরেছেন জামায়াতে ইসলামীর অ্যাডভোকেট মাইনুল আলম।

দিনাজপুর-৫ আসনেও একই ব্যবধানে হেরেছেন এনসিপির প্রার্থী ড. আব্দুল আহাদ।

Related Topics

টপ নিউজ

প্রার্থী / বিএনপি / জামায়াতে ইসলামী / ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • আহমেদ আযম খান। ছবি: বাসস
    মন্ত্রী হলেন আহমেদ আযম খান
  • ইরানের নতুন সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি। ছবি: রয়টার্স
    সব মার্কিন ঘাঁটি বন্ধের হুঁশিয়ারি ইরানের নতুন সর্বোচ্চ নেতার; হরমুজ প্রণালী বন্ধ রাখার ঘোষণা
  • ছবি: টিবিএস
    জুন মাসের মধ্যেই আসছে জাতীয় ই-হেলথ কার্ড: স্বাস্থ্যমন্ত্রী
  • মার্কিন-ইসরায়েল সংঘাতের প্রেক্ষাপটে ইরান হরমুজ প্রণালি বন্ধের হুমকি দেওয়ার পর গত ৭ মার্চ ওমানের মাস্কাট উপকূলে নোঙর করে আছে ‘লুওজিয়াশান’ তেলবাহী ট্যাংকার। ছবি: বেনোয়া তেসিয়ের/রয়টার্স
    যুদ্ধ 'শিগগিরই' শেষ হবে, ইরানে হামলা করার মতো 'কার্যত আর কিছুই বাকি নেই': ট্রাম্প
  • ছবি: সংগৃহীত
    যুদ্ধ 'শিগগিরই' শেষ হবে, ইরানে হামলা করার মতো 'কার্যত আর কিছুই বাকি নেই': ট্রাম্প
  • ওমানের মাস্কাটে নোঙর করে থাকা ভ্যান ওর্ড পরিচালিত 'রটারডাম' নামক হপার ড্রেজার জাহাজটি ইরান-যুক্তরাষ্ট্র ও ইসরায়েল সংঘাতের মধ্যেই হরমুজে অবস্থান করতে দেখা যায়। ছবি: রয়টার্স
    যুদ্ধাবস্থায় জলপথ রুদ্ধ হলেও হরমুজ প্রণালী দিয়ে চীনে লাখ লাখ ব্যারেল তেল পাঠাচ্ছে ইরান

Related News

  • বিএনপির পদ ছাড়লেন স্পিকার মেজর হাফিজ ও ডেপুটি স্পিকার কায়সার কামাল
  • জাতীয় সংসদের স্পিকার নির্বাচিত হলেন হাফিজ উদ্দিন আহমদ, ডেপুটি স্পিকার কায়সার কামাল
  • ডেপুটি স্পিকার নিয়ে বিএনপির প্রস্তাব ‘আপাতত নাকচ’ জামায়াতের
  • '২০৪২ সালেও তারেক রহমান প্রধানমন্ত্রী থাকবেন' বক্তব্য, জয়নুল আবদিনকে সতর্ক করল বিএনপি
  • শফিকুর রহমান: এক স্বঘোষিত বিরোধী দলীয় নেতার অদ্ভুত কাহিনি

Most Read

1
আহমেদ আযম খান। ছবি: বাসস
বাংলাদেশ

মন্ত্রী হলেন আহমেদ আযম খান

2
ইরানের নতুন সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

সব মার্কিন ঘাঁটি বন্ধের হুঁশিয়ারি ইরানের নতুন সর্বোচ্চ নেতার; হরমুজ প্রণালী বন্ধ রাখার ঘোষণা

3
ছবি: টিবিএস
বাংলাদেশ

জুন মাসের মধ্যেই আসছে জাতীয় ই-হেলথ কার্ড: স্বাস্থ্যমন্ত্রী

4
মার্কিন-ইসরায়েল সংঘাতের প্রেক্ষাপটে ইরান হরমুজ প্রণালি বন্ধের হুমকি দেওয়ার পর গত ৭ মার্চ ওমানের মাস্কাট উপকূলে নোঙর করে আছে ‘লুওজিয়াশান’ তেলবাহী ট্যাংকার। ছবি: বেনোয়া তেসিয়ের/রয়টার্স
আন্তর্জাতিক

যুদ্ধ 'শিগগিরই' শেষ হবে, ইরানে হামলা করার মতো 'কার্যত আর কিছুই বাকি নেই': ট্রাম্প

5
ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

যুদ্ধ 'শিগগিরই' শেষ হবে, ইরানে হামলা করার মতো 'কার্যত আর কিছুই বাকি নেই': ট্রাম্প

6
ওমানের মাস্কাটে নোঙর করে থাকা ভ্যান ওর্ড পরিচালিত 'রটারডাম' নামক হপার ড্রেজার জাহাজটি ইরান-যুক্তরাষ্ট্র ও ইসরায়েল সংঘাতের মধ্যেই হরমুজে অবস্থান করতে দেখা যায়। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

যুদ্ধাবস্থায় জলপথ রুদ্ধ হলেও হরমুজ প্রণালী দিয়ে চীনে লাখ লাখ ব্যারেল তেল পাঠাচ্ছে ইরান

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net