Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Thursday
March 12, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
THURSDAY, MARCH 12, 2026
বগুড়ার সব আসনেই বিএনপির নিরুঙ্কুশ জয়

বাংলাদেশ

খোরশেদ আলম, উত্তরাঞ্চল প্রধান
13 February, 2026, 02:25 am
Last modified: 13 February, 2026, 02:31 am

Related News

  • বিএনপির পদ ছাড়লেন স্পিকার মেজর হাফিজ ও ডেপুটি স্পিকার কায়সার কামাল
  • '২০৪২ সালেও তারেক রহমান প্রধানমন্ত্রী থাকবেন' বক্তব্য, জয়নুল আবদিনকে সতর্ক করল বিএনপি
  • শফিকুর রহমান: এক স্বঘোষিত বিরোধী দলীয় নেতার অদ্ভুত কাহিনি
  • সংসদের প্রথম অধিবেশন শুরু হতে পারে খন্দকার মোশাররফের সভাপতিত্বে 
  • সরকারকে বিব্রত করে ক্ষমতায় যাওয়ার চিন্তা করলে দেশের উন্নয়ন হবে না: মির্জা আব্বাস

বগুড়ার সব আসনেই বিএনপির নিরুঙ্কুশ জয়

বগুড়ার রিটার্নিং কর্মকর্তার কার্যালয় সূত্রে এসব ফল জানা গেছে। তবে এতে পোস্টাল ব্যালটের ফলাফল যুক্ত করা হয়নি।
খোরশেদ আলম, উত্তরাঞ্চল প্রধান
13 February, 2026, 02:25 am
Last modified: 13 February, 2026, 02:31 am

বিএনপির চেয়ারম্যান তারেক রহমানসহ বগুড়ার সাতটি আসনেই জয়লাভ করেছেন ধানের শীষের প্রার্থীরা।

বগুড়ার রিটার্নিং কর্মকর্তার কার্যালয় সূত্রে এসব ফল জানা গেছে। তবে এতে পোস্টাল ব্যালটের ফলাফল যুক্ত করা হয়নি।

বগুড়া-১ 

বগুড়া-১ (সারিয়াকান্দি–সোনাতলা) আসনে বিএনপির কাজী রফিকুল ইসলাম বিপুল ভোটে জয়লাভ করেছেন। তিনি ধানের শীষ প্রতীকে ১ লাখ ৭১ হাজার ৪৪০ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী দাঁড়িপাল্লা প্রতীকে মো: শাহাবুদ্দিন ৫৭ হাজার ৯৫৯ ভোট পেয়েছেন।

বগুড়া-২ 

বগুড়া-২ (শিবগঞ্জ) আসনে বিজয়ী হয়েছেন বিএনপির প্রার্থী মীর শাহে আলম। তিনি পেয়েছেন ১ লাখ ৪৫ হাজার ২৪ ভোট। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামীর আবুল আজাদ মোহাম্মদ শাহাদুজ্জামান ৯৩ হাজার ৫৪৮ ভোট পেয়েছেন।

বগুড়া-৩ 

বগুড়া-৩ (আদমদিঘী-দুপচাঁচিয়া) আসনে বিজয়ী হয়েছেন বিএনপির প্রার্থী আবদুল মহিত তালুকদার। তিনি ভোট পেয়েছেন ১ লাখ ২৭ হাজার ৪০৬ ভোট। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামের প্রার্থী নূর মোহাম্মদ ১ লাখ ১১ হাজার ২৬ ভোট পেয়েছেন।

বগুড়া-৪ 

বগুড়া-৪ (নন্দীগ্রাম ও কাহালু) আসনে বিজয়ী হয়েছেন বিএনপির প্রার্থী ও বগুড়া জেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন। তিনি পেয়েছেন ১ লাখ ৫৫ হাজার ৩৩৯ ভোট। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াত ইসলামের প্রার্থী দাঁড়িপাল্লা মার্কায় ১ লাখ ৮ হাজার ৯৭৮ ভোট পেয়েছেন।

বগুড়া- ৫

২ লাখ ৪৮ হাজার ৮৪১ ভোট পেয়ে বগুড়া-৫ (শেরপুর-ধুনট) আসনে বিজয়ী হয়েছেন জেলা বিএনপির সাবেক আহ্বায়ক গোলাম মো. সিরাজ। এই আসনে তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতের ইসলামীর প্রার্থী দবিবুর রহমান পেয়েছেন ১ লাখ ৪৩ হাজার ৩২৯ ভোট।

বগুড়া-৬

বগুড়া-৬ (সদর) আসনের বেসরকারিভাবে এমপি নির্বাচিত হয়েছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান।

১৫০টি কেন্দ্রের প্রাপ্ত ফলাফল অনুযায়ী, ধানের শীষ প্রতীকে বিএনপির প্রার্থী তারেক রহমান পেয়েছেন ২ লাখ ১৬ হাজার ২৮৪ ভোট। অন্যদিকে তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামীর প্রার্থী আবিদুর রহমান সোহেল দাঁড়িপাল্লা প্রতীকে ৯৭ হাজার ৬২৬ ভোট পেয়েছেন।

বগুড়া-৭:  খালেদা জিয়ার আসনে বিএনপির মোরশেদ মিলটন বিজয়ী

বগুড়া-৭ (গাবতলী-শাজাহানপুর) আসনে ধানের শীষের মনোনীত প্রার্থী মোরশেদ মিলটন বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন।

এই আসনে ধানের শীষের প্রার্থী মোরশেদ মিলটন পেয়েছেন ২ লাখ ৬২ হাজার ৫০১ ভোট। নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতের প্রার্থী মো. গোলাম রাব্বানী দাঁড়িপাল্লা প্রতীকে পেয়েছেন ১ লাখ ১৫ হাজার ১৮৪ ভোট।

গত ৩০ ডিসেম্বর বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া মারা যাওয়ার পরে মোরশেদ মিলটনকে এই আসনে দলীয় প্রার্থী ঘোষণা করা হয়।

দলীয় সূত্রে জানা যায়, খালেদা জিয়া ১৯৯১ থেকে ২০০৮ সাল পর্যন্ত প্রতিটি নির্বাচনে বগুড়া-৭ আসন থেকে জয়ী হন। ফলে এটি 'খালেদা জিয়ার আসন' হিসেবে পরিচিতি লাভ করে।

 

Related Topics

টপ নিউজ

বগুড়া / বিএনপি

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • আহমেদ আযম খান। ছবি: বাসস
    মন্ত্রী হলেন আহমেদ আযম খান
  • ইরানের নতুন সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি। ছবি: রয়টার্স
    সব মার্কিন ঘাঁটি বন্ধের হুঁশিয়ারি ইরানের নতুন সর্বোচ্চ নেতার; হরমুজ প্রণালী বন্ধ রাখার ঘোষণা
  • ছবি: টিবিএস
    জুন মাসের মধ্যেই আসছে জাতীয় ই-হেলথ কার্ড: স্বাস্থ্যমন্ত্রী
  • মার্কিন-ইসরায়েল সংঘাতের প্রেক্ষাপটে ইরান হরমুজ প্রণালি বন্ধের হুমকি দেওয়ার পর গত ৭ মার্চ ওমানের মাস্কাট উপকূলে নোঙর করে আছে ‘লুওজিয়াশান’ তেলবাহী ট্যাংকার। ছবি: বেনোয়া তেসিয়ের/রয়টার্স
    যুদ্ধ 'শিগগিরই' শেষ হবে, ইরানে হামলা করার মতো 'কার্যত আর কিছুই বাকি নেই': ট্রাম্প
  • ছবি: সংগৃহীত
    যুদ্ধ 'শিগগিরই' শেষ হবে, ইরানে হামলা করার মতো 'কার্যত আর কিছুই বাকি নেই': ট্রাম্প
  • ওমানের মাস্কাটে নোঙর করে থাকা ভ্যান ওর্ড পরিচালিত 'রটারডাম' নামক হপার ড্রেজার জাহাজটি ইরান-যুক্তরাষ্ট্র ও ইসরায়েল সংঘাতের মধ্যেই হরমুজে অবস্থান করতে দেখা যায়। ছবি: রয়টার্স
    যুদ্ধাবস্থায় জলপথ রুদ্ধ হলেও হরমুজ প্রণালী দিয়ে চীনে লাখ লাখ ব্যারেল তেল পাঠাচ্ছে ইরান

Related News

  • বিএনপির পদ ছাড়লেন স্পিকার মেজর হাফিজ ও ডেপুটি স্পিকার কায়সার কামাল
  • '২০৪২ সালেও তারেক রহমান প্রধানমন্ত্রী থাকবেন' বক্তব্য, জয়নুল আবদিনকে সতর্ক করল বিএনপি
  • শফিকুর রহমান: এক স্বঘোষিত বিরোধী দলীয় নেতার অদ্ভুত কাহিনি
  • সংসদের প্রথম অধিবেশন শুরু হতে পারে খন্দকার মোশাররফের সভাপতিত্বে 
  • সরকারকে বিব্রত করে ক্ষমতায় যাওয়ার চিন্তা করলে দেশের উন্নয়ন হবে না: মির্জা আব্বাস

Most Read

1
আহমেদ আযম খান। ছবি: বাসস
বাংলাদেশ

মন্ত্রী হলেন আহমেদ আযম খান

2
ইরানের নতুন সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

সব মার্কিন ঘাঁটি বন্ধের হুঁশিয়ারি ইরানের নতুন সর্বোচ্চ নেতার; হরমুজ প্রণালী বন্ধ রাখার ঘোষণা

3
ছবি: টিবিএস
বাংলাদেশ

জুন মাসের মধ্যেই আসছে জাতীয় ই-হেলথ কার্ড: স্বাস্থ্যমন্ত্রী

4
মার্কিন-ইসরায়েল সংঘাতের প্রেক্ষাপটে ইরান হরমুজ প্রণালি বন্ধের হুমকি দেওয়ার পর গত ৭ মার্চ ওমানের মাস্কাট উপকূলে নোঙর করে আছে ‘লুওজিয়াশান’ তেলবাহী ট্যাংকার। ছবি: বেনোয়া তেসিয়ের/রয়টার্স
আন্তর্জাতিক

যুদ্ধ 'শিগগিরই' শেষ হবে, ইরানে হামলা করার মতো 'কার্যত আর কিছুই বাকি নেই': ট্রাম্প

5
ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

যুদ্ধ 'শিগগিরই' শেষ হবে, ইরানে হামলা করার মতো 'কার্যত আর কিছুই বাকি নেই': ট্রাম্প

6
ওমানের মাস্কাটে নোঙর করে থাকা ভ্যান ওর্ড পরিচালিত 'রটারডাম' নামক হপার ড্রেজার জাহাজটি ইরান-যুক্তরাষ্ট্র ও ইসরায়েল সংঘাতের মধ্যেই হরমুজে অবস্থান করতে দেখা যায়। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

যুদ্ধাবস্থায় জলপথ রুদ্ধ হলেও হরমুজ প্রণালী দিয়ে চীনে লাখ লাখ ব্যারেল তেল পাঠাচ্ছে ইরান

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net