Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Saturday
March 14, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SATURDAY, MARCH 14, 2026
ভোট গ্রহণ শেষ; বেলা ২টা পর্যন্ত ৩৬ হাজার ৩১ কেন্দ্রে ভোট পড়েছে ৪৭.৯১%: ইসি

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
12 February, 2026, 07:45 am
Last modified: 12 February, 2026, 05:03 pm

Related News

  • বাংলাদেশ ব্যাংকের গভর্নরের সঙ্গে আইএমএফ প্রতিনিধির সৌজন্য সাক্ষাৎ  
  • পাঁচ মাসে নির্বাচন-সংশ্লিষ্ট সহিংসতায় নিহত ১২, আহত ২৬৫৩: এইচআরএসএস
  • নেপালের অনূঢ়া, রবি, বালেন শাহদের উত্থানের ধারায় বাংলাদেশ শামিল হতে পারলো না কেন?
  • নেপাল নির্বাচন: 'র‍্যাপার' বালেন শাহর দল আরএসপি ৪৫ আসনে এগিয়ে
  • নেপালের 'জেন জি' ভোটারদের স্বপ্ন এখন এক মিলেনিয়াল র‍্যাপারকে ঘিরে

ভোট গ্রহণ শেষ; বেলা ২টা পর্যন্ত ৩৬ হাজার ৩১ কেন্দ্রে ভোট পড়েছে ৪৭.৯১%: ইসি

টিবিএস রিপোর্ট
12 February, 2026, 07:45 am
Last modified: 12 February, 2026, 05:03 pm
ছবি: টিবিএস

নির্ধারিত সময়ে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট ২০২৬-এর ভোটগ্রহণ শেষ হয়েছে। বিকেল সাড়ে ৪টায় সারা দেশে একযোগে ভোটগ্রহণের নির্ধারিত সময় শেষ হয়। আজ (১২ ফেব্রুয়ারি) এক ঐতিহাসিক 'ডাবল-ব্যালট' প্রক্রিয়ার মধ্য দিয়ে নতুন সরকার নির্বাচন এবং আমূল সাংবিধানিক সংস্কারের লক্ষ্যে ভোট দিয়েছে নাগরিকেরা।

আজ সকাল থেকেই ভোটকেন্দ্রগুলোর সামনে ভোটারদের স্বতঃস্ফূর্ত উপস্থিতি দেখা গেছে। কিছু কিছু এলাকায় ভোটগ্রহণ শুরু হওয়ার প্রায় এক ঘণ্টা আগে থেকেই লম্বা লাইন তৈরি হয়।

এ পর্যন্ত কোনো বড় ধরনের অভিযোগ বা বিশৃঙ্খলা ছাড়াই দেশজুড়ে শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ চলছে। ৭টা থেকে ভোটগ্রহণ শুরু হয়েছে, চলবে বিকাল সাড়ে ৪টা পর্যন্ত, বিরতিহীনভাবে। 


দুপুর ২টা পর্যন্ত ভোট পড়েছে ৪৭.৯১ শতাংশ: ইসি

বেলা ২টা পর্যন্ত ৪২ হাজার ৬৫১টি কেন্দ্রের মধ্যে ৩৬ হাজার ৩১ কেন্দ্রে ভোট পড়েছে ৪৭.৯১ শতাংশ বলে জানিয়েছেন ইসির জ্যেষ্ঠ সচিব আখতার আহমেদ।

বিকেল সোয়া চারটার দিকে ইসি সচিব আখতার আহমেদ সাংবাদিকদের এ তথ্য জানান। তিনি বলেন, সহিংসতা ও অনিয়মের কিছু অভিযোগ এসেছে। এগুলো খতিয়ে দেখা হচ্ছে। প্রমাণিত হলে ব্যবস্থা নেওয়া হবে।


দুপুর ১২টা পর্যন্ত ভোট পড়েছে ৩২.৮৮ শতাংশ: ইসি

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে দুপুর ১২টা পর্যন্ত ৩২ হাজার ৭৮৯টি কেন্দ্রে গড়ে ৩২ দশমিক ৮৮ শতাংশ ভোট পড়েছে। বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) দুপুর ১টায় রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে আয়োজিত এক সংবাদ ব্রিফিংয়ে ইসি সচিবালয়ের সিনিয়র সচিব আখতার এই তথ্য জানান।

সচিব বলেন, 'এবারের নির্বাচনে মোট ৪২ হাজার ৬৫১টি কেন্দ্রে ভোটগ্রহণ চলছে। এর মধ্যে এখন পর্যন্ত ৩২ হাজার ৭৮৯টি কেন্দ্রের ভোট প্রদানের তথ্য আমরা পেয়েছি। সকাল সাড়ে ৭টা থেকে দুপুর ১২টা পর্যন্ত এ তথ্য সংগ্রহ করা হয়েছে।'

ছবি: টিবিএস

ভোলায় ভোটকেন্দ্রে ককটেল বিস্ফোরণ, ভোটগ্রহণ সাময়িকভাবে বন্ধ

ভোলা সদর উপজেলার আলীনগর স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রের মাঠে ককটেল বিস্ফোরণ ঘটিয়ে হামলার চেষ্টা করা হয়েছে। এতে ওই কেন্দ্রের ভোটগ্রহণ সাময়িকভাবে বন্ধ রাখা হয়। 

কেন্দ্রের প্রিজাইডিং অফিসার মো. ওমর ফারুক বলেন, 'দুপুর সোয়া ১২টার দিকে একদল লোক বোমা ফুটিয়ে কেন্দ্রের মধ্যে প্রবেশ করে কেন্দ্রের দায়িত্বরত অনেককে হেনস্তা করেছে। তবে তেমন কোনো সমস্যা করতে পারেনি। এ ঘটনায় ভোটগ্রহণ বন্ধ রাখা হয়েছে।'

ভোলা সদর মডেল থানার ওসি মো. মনিরুল ইসলাম বলেন, 'কেন্দ্রটিতে একদল লোক ঢুকে ব্যালট পেপার নেওয়ার চেষ্টা করেছিল। সেখানে একজন আটকের কথা শুনেছি। ঘটনাস্থলে নির্বাহী ম্যাজিস্ট্রেট আছেন, তারা ব্যবস্থা নেবেন।'


সিলেটে ২টা পর্যন্ত ভোট পড়েছে ৩৫ শতাংশ

সিলেটে দুপুর ২ টা পর্যন্ত ৩৫ শতাংশ ভোট পড়েছে বলে জানিয়েছেন রিটার্নিং কর্মকর্তা ও সিলেটের জেলা প্রশাসক মো. সারওয়ার আলম। 

সকাল থেকে সিলেট নগরের অন্তত ১৫টি আসন ঘুরে তিন-চারটি টি ছাড়া বাকিগুলোতে তেমন ভোটার উপস্থিতি দেখা যায়নি। কয়েকটি কেন্দ্র ফাঁকা দেখা গেছে। তবে চা শ্রমিক ও সংখ্যালঘু অধ্যুষিত কেন্দ্রগুলোতে ভোটের উপস্থিতি বেশি দেখা গেছে।


পোলিং অফিসারের ভুলে ভোট দিতে পারলেন না বৃদ্ধা, অফিসারকে প্রত্যাহার 

ঢাকার আশুলিয়ায় (ঢাকা-১৯) একজন পোলিং অফিসারের ভুলে একজন বৃদ্ধা নারী ভোট দিতে পারেননি বলে অভিযোগ উঠেছে।  এ ঘটনায় তাৎক্ষণিকভাবে সংশ্লিষ্ট পোলিং অফিসার বিপারুল ইসলামকে দায়িত্ব থেকে প্রত্যাহার করে নেওয়া হয়েছে বলে টিবিসকে জানিয়েছেন কেন্দ্রটিতে দায়িত্বরত প্রিজাইডিং কর্মকর্তা মো. সিদ্দিকুর রহমান।

অবশ্য ঢাকা-১৯ আসনের সহকারী রিটার্নিং কর্মকর্তা ও কেন্দ্রটির প্রিজাইডিং কর্মকর্তা জানান, পোলিং অফিসারের অসতর্কতার কারণে এমনটি ঘটেছে, কিন্তু কোনো অনিয়মের ঘটনা ঘটেনি।

কেন্দ্রটিতে দায়িত্বরত প্রিজাইডিং কর্মকর্তা মো. সিদ্দিকুর রহমান টিবিএসকে বলেন, 'মূলত ওই কর্মকর্তার (বিপারুল ইসলাম) অসতর্কতার কারণে…উনি হয়তো একজন ভোট দিতে আসছে, তার সিরিয়ালে টিক না দিয়ে অন্য সিরিয়ালে টিক দিয়ে ফেলেছেন। পরে যখন জাহানারা বেগম নামে একজন বয়স্ক নারী ভোট দিতে আসেন, দেখা গেছে তার সিরিয়ালে টিক দেওয়া হয়ে গেছে, যার কারণে আর ওই ভদ্রমহিলার ভোটটি নেওয়া যায়নি।'


রাজশাহীতে দুপুর ২টা পর্যন্ত ৪৬ শতাংশ ভোট পড়েছে

‎রাজশাহীর সিনিয়র জেলা নির্বাচন কর্মকর্তা মো. মোতাওয়াক্কিল রহমান জানান, দুপুর ২টা পর্যন্ত রাজশাহীর ছয়টি সংসদীয় আসনে ভোট পড়েছে ৪৬.১৬ শতাংশ।


ভোটকেন্দ্রে নাসীরুদ্দীন পাটওয়ারীকে ঘিরে 'ভুয়া ভুয়া' স্লোগান, সেনাবাহিনীর হস্তক্ষেপ

বেলা ১২টার দিকে রাজধানীর শাহজাহানপুর রেলওয়ে উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ১১-দলীয় জোট সমর্থিত প্রার্থী নাসীরুদ্দীন পাটওয়ারীকে ঘিরে 'ভুয়া ভুয়া' স্লোগান দেওয়াকে কেন্দ্র করে উত্তেজনা সৃষ্টি হয়। পরে সেনাবাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণে এনে তাকে নিরাপদে কেন্দ্র থেকে সরিয়ে দেয়।

প্রত্যক্ষদর্শীরা বলেন, পাটোয়ারী 'বহিরাগতদের' নিয়ে কেন্দ্রে প্রবেশ করলে সেখানে বিশৃঙ্খলা তৈরি হয়। একপর্যায়ে একদল ব্যক্তি তাকে ঘিরে 'ভুয়া ভুয়া' স্লোগান দিতে থাকেন। উত্তেজনা বাড়লে তাকে লক্ষ্য করে ধাওয়া দেওয়ারও চেষ্টা হয়। ঘটনাস্থলে থাকা সেনাবাহিনীর সদস্যরা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। সেনা পাহারায় পাটওয়ারীকে কেন্দ্র এলাকা থেকে বের করে নেওয়া হয়।

ছবি: সংগৃহীত

৭৬ বছর বয়সে জীবনের প্রথম ভোট দিতে এলেন মোস্তাকিম

চট্টগ্রাম-১০ আসনে ওয়্যারলেস পাহাড়তলী বিশ্ববিদ্যালয় কলেজের মাঠে লাইনে দাঁড়িয়ে আছেন ৭৬ বছর বয়সি মোহাম্মদ মোস্তাকিম। জীবনে প্রথম ভোট দিতে এসেছেন তিনি। এর আগে কখনক ভোট দেননি। 

মোস্তাকিম টিবিএসকে বলেন, ১৯৪৮ সালে ভারতের উত্তর প্রদেশ থেকে দেশান্তর হয়ে চট্টগ্রামে এসেছিল তার পরিবার। এরপর থেকে এই দেশে। অনেক আগেই ভোটার হয়েছিলেন, কিন্তু ভোট দেওয়া হয়নি। 'এবার উৎসব হচ্ছে, তাই ভোট দিতে এসেছি।'


খুলনায় ভোটকেন্দ্রের সামনে উত্তেজনা, 'অসুস্থ হয়ে পড়ে গিয়ে'' বিএনপি নেতার মৃত্যু

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, খুলনা সদরের আলিয়া মাদ্রাসা ভোটকেন্দ্রের বাইরে বিএনপি ও জামায়াত সমর্থকদের মধ্যে উত্তেজনা তৈরি হয়। এ সময় মহিবুজ্জামান কচি নামে এক বিএনপি নেতা অসুস্থ হয়ে পড়ে যান, পরে তার মৃত্যু হয়। তিনি খুলনা মহানগর বিএনপির সাবেক দপ্তর সম্পাদক। নগরের হাজী মহসিন রোড বাই লেনে তার বাড়ি।

খুলনা সদর থানা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ইউসুফ হারুন মজনু অভিযোগ করেন, আলিয়া মাদ্রাসার অধ্যক্ষকে জামায়াতের প্রচারণায় দিলে তিনি কচিকে ধাক্কা দেন। এতে তিনি গাছের সঙ্গে আঘাত পেয়ে হয়ে মাথায় চোট পান এবং সেখানেই তার মৃত্যু হয়।

তবে অভিযোগ অস্বীকার করে কেন্দ্র পরিচালক মাহবুবুর রহমান বলেন, 'আমাদের নারী কর্মীদের বিএনপির লোকজন কেন্দ্র থেকে বের করে দিচ্ছিল। আমি বাধা দিই। তখন তাদের একজন অসুস্থ হয়ে পড়েন। পরে শুনি তিনি মারা গেছেন। কাউকে ধাক্কা বা মারধরের ঘটনা ঘটেনি।'

খুলনায় নিহত বিএনপি নেতা মহিবুজ্জামান কচি। ছবি: সংগৃহীত

দায়িত্বপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা সদর থানার এসআই খান ফয়সাল রাফি জানান, 'ধাক্কাধাক্কি বা হাতাহাতির কোনো ঘটনা আমরা দেখিনি।'

খুলনা সিটি মেডিকেল কলেজ হাসপাতালের ইমারজেন্সি মেডিকেল অফিসার ডা. পার্থ রায় বলেন, কচিকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয় এবং তার শরীরে দৃশ্যমান আঘাতের কোনো চিহ্ন পাওয়া যায়নি।


গোপালগঞ্জে ভোটকেন্দ্রে ককটেল হামলায় আহত ৩

গোপালগঞ্জের নিচুপাড়া এলাকায় রেশমা ইন্টারন্যাশনাল স্কুল কেন্দ্রে ভোটগ্রহণকালে ককটেল হামলায় দুই আনসার সদস্যসহ এক শিশু আহত হয়েছে।

প্রিজাইডিং অফিসার জহিরুল ইসলাম বলেন, 'সকাল ৯টার দিকে এ ঘটনা ঘটে। এতে দুই আনসার সদস্যসহ এক শিশু সামান্য আহত হয়েছে।'


পোলিং এজেন্টদের কেন্দ্র থেকে বের করে দেয়ার অভিযোগ তাসনিম জারার

ঢাকা-৯ আসনের ভোট কেন্দ্র থেকে ফুটবল মার্কার পোলিং এজেন্টদের বের করে দেওয়ার অভিযোগ করেছেন স্বতন্ত্র প্রার্থী তাসনিম জারা। সকালে খিলগাঁও মডেল কলেজ কেন্দ্র পরিদর্শনে এসে তিনি এই অভিযোগ করেন।

তাসনিম জারা বলেন, 'বেশ কিছু জটিলতার মধ্যে আমাদের যেতে হচ্ছে। বিভিন্ন কেন্দ্রে থেকে নানা অজুহাতে আমাদের পোলিং এজেন্টদের ঢুকতে দেওয়া হচ্ছে না বা বের করে দেওয়া হচ্ছে। বানোয়াট কিছু নিয়ম বানিয়ে এই অজুহাতগুলো দেওয়া হচ্ছে। কাউকে বলা হচ্ছে, আপনারা তো এখানের ভোটার না। অথচ এমন কোনো নিয়ম নেই, পোলিং এজেন্ট হতে হলে ওই আসনের ভোটার হতে হবে। আবার পুরুষ কেন্দ্রে নারী এজেন্ট বলে বের করে দেয়া হচ্ছে।'

তার পোলিং এজেন্টদের বিভিন্নভাবে হেনস্তা করা হচ্ছে অভিযোগ তুলে তাসনিম জারা বলেন, 'বলা হচ্ছে, ফোন নিয়ে ঢোকা যাবে না। অথচ ফোন নিয়ে ঢোকা যাবে, কিন্তু ব্যবহার করা যাবে না। এটা সুষ্ঠু প্রক্রিয়া কীভাবে হয় তাহলে? আমি যখন জিজ্ঞেস করছি, তখন কোনো সদুত্তর দিতে পারছেন না প্রিজাইডিং অফিসাররা।'

ছবি: সৈয়দ জাকির হোসেন/টিবিএস

২ ঘণ্টায় ঢাকার বিভিন্ন কেন্দ্রে ভোট পড়েছে ৩-১০ শতাংশ

ভোটগ্রহণ শুরুর পর রাজধানীর বিভিন্ন কেন্দ্র ঘুরে দেখা গেছে, সকালবেলায় কোথাও কোথাও ভোটারের উপস্থিতি থাকলেও সময় গড়ানোর সঙ্গে সঙ্গে ভিড় কমে আসে। 

প্রিজাইডিং অফিসারদের দেওয়া তথ্য অনুযায়ী, সকাল সাড়ে ৯টা পর্যন্ত প্রথম দুই ঘণ্টায় বিভিন্ন কেন্দ্রে ভোট পড়েছে ৩.৩৯ শতাংশ থেকে সর্বোচ্চ ১০.৪২ শতাংশ।

টিবিএসের প্রতিবেদকদের পাঠানো তথ্যমতে, ভোট গ্রহণ শুরুর দুই ঘণ্টা পর সবচেয়ে বেশি ভোট পড়েছে ঢাকা-৬ আসনের টিকাটুলির কামরুন্নেসা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্রে। এই কেন্দ্রে মোট ভোটার ৩,৩৩৭ জন। এর মধ্যে ভোট দিয়েছেন ৩৪৮ জন। অর্থাৎ মোট ভোটারের ১০.৪২ শতাংশ ভোট পড়েছে।


ভোট নিরপেক্ষ হলে আমরা ফলাফল মেনে নিতে রাজি: ভোট দেওয়ার পর শফিকুর রহমান

সকাল সাড়ে ৮টায় রাজধানীর মনিপুর উচ্চ বিদ্যালয় ও কলেজ কেন্দ্র গিয়ে ভোট দিয়েছেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। 

এ সময় তিনিবলেন, 'ভোট নিরপেক্ষ হলে আমরা ফলাফল মেনে নিতে রাজি। একই সাথে অন্যদেরও মেনে নিতে হবে।'

আজ (১২ ফেব্রুয়ারি) রাজধানীর মিরপুরে ৬০ ফিট সড়কে মনিপুর বয়েজ হাইস্কুল কেন্দ্রে ভোট প্রদান শেষে সাংবাদিকদের এসব কথা বলেন জামায়াত আমির। ছবি: মেহেদী হাসান/টিবিএস

তিনি আরও বলেন, 'আগামীর সরকার হবে ১৮ কোটি মানুষের সরকার। যুবকরা প্রথমবারের মতো ভোট প্রদানের সুযোগ পেল।'


ভোট দিলেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম

ঢাকা-১১ (বাড্ডা–ভাটারা–রামপুরা) আসনে এগারো দলীয় জোটের প্রার্থী ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম ভোট দিয়েছেন।

আজ বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল ৮টার দিকে বেরাইদের একেএম রহমতুল্লাহ কলেজে ভোটকেন্দ্রে ভোট দেন তিনি। 

এগারো দলীয় জোটের প্রার্থী ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম। ছবিঃ সৈয়দ জাকির হোসেন

রাজধানীতে সকালে ভোটকেন্দ্রে নারী ভোটারের উপস্থিতি কম

সরেজমিনে দেখা গেছে, মগবাজার মোড়ে অবস্থিত ইস্পাহানী বালিকা বিদ্যালয় ও মহাবিদ্যালয়ে ভোটকেন্দ্রে নারী ভোটারের লাইন নেই। দুই একজন করে গিয়ে ভোট দিয়ে চলে যাচ্ছেন।

সিদ্দিকুর রহমান প্রিজাইডিং অফিসার বলেন, এ কেন্দ্রে ভোটার ৩৪৯৪ জন৷ সাড়ে সাতটায় ভোট শুরু হয়েছে, ৯ টা পর্যন্ত ৮০ জনের মতো ভোটার ভোট দিয়েছেন। 

প্রথমবারের মতো ভোট দিয়েছেন আকিবা; খিলগাঁও মডেল কলেজে কেন্দ্রে। ছবি: সৈয়দ জাকির হোসেন/টিবিএস

সকাল থেকে কেন্দ্রে ভোটারদের লাইন

ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) এলাকায় ইউনিভার্সিটি ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে ভোটগ্রহণ শুরুর আগেই ভোটাররা এসে লাইন ধরেছেন। নারী ও পুরুষ আলাদা লাইনে দাঁড়িয়েছেন। এই কেন্দ্র পরিদর্শন করেছেন ডিএমপির রমনা বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মাসুদ আলম এবং ঢাবির কলা অনুষদের ডিন ছিদ্দিকুর রহমান খান।

তিন মাসের বাচ্চাকে নিয়ে প্রথমবারের মতো ভোট দিতে এসে খুশি রিমা। খিলগাঁও মডেল কলেজ কেন্দ্রে। ছবি: সৈয়দ জাকির হোসেন/টিবিএস

ডিসি মাসুদ আলম বলেন, 'ইতিহাসের একটি সেরা নির্বাচন হতে যাচ্ছে এটি। সকাল থেকে রমনা বিভাগের বেশ কিছু কেন্দ্র ঘুরে দেখেছি। কোথাও কোথাও এরই মধ্যে ভোটাররা ভোট দিতে এসেছেন। ভোটগ্রহণ শুরু হলে এই উপস্থিতি আরো বাড়বে। কোথাও কোনো সমস্যা নেই। উৎসবমুখর পরিবেশে জনগণ ভোট দেবে। নির্বাচন বাধাগ্রস্ত করতে যত শক্তিই আসুক না কেন, আজকে কোনো ছাড় নেই।'

বেরাইদের একেএম রহমতুল্লাহ কলেজের ভোটকেন্দ্র। এই কেন্দ্রে ভোট দেবেন এনসিপির মুখ্য সমন্বয়ক নাহিদ ইসলাম। ছবি: সৈয়দ জাকির হোসেন/টিবিএস

ঢাকা-১৬ আসনের কালশী ইসলামিয়া উচ্চ বিদ্যালয়ে ভোটগ্রহণ শুরু হয়েছে। এখানে মোট তিনটি ভোট কেন্দ্র রয়েছে। সকাল সাড়ে সাতটায় ভোটারদেরকে ভোট কক্ষে প্রবেশ করতে দেওয়া হয়।

ঢাকা-৬ আসনের সেন্ট্রাল উইমেন্স কলেজ জীবনে প্রথমবার ভোট দিতে পেরে উচ্ছ্বাস প্রকাশ সাজ্জাদূর ইসলাম।

ছবি: টিবিএস

রাজধানীর শনির আখড়ায় বর্ণমালা স্কুল কেন্দ্রে ভোট দিতে এসেছেন অনার্স পড়ুয়া ছাত্র রেদওয়ান আহমেদ। ভোট দিতে পেরে উচ্ছ্বাস প্রকাশ করে তিনি টিবিএসকে বলেন, 'রাতে ঘুমাইতে পারি নাই, ভোট দেব এই আবেগে। ফজরের পর এসে লাইনে দাঁড়িয়ে ছিলাম। এই কেন্দ্রে আমি দ্বিতীয় ভোটার ছিলাম।' 

দুই ব্যক্তির কাঁধে ভর দিয়ে ঢাকার কেরানীগঞ্জের মধুরচর সরকারী প্রাথমিক বিদ্যালয়ে ঢাকা-২ আসনে সকাল সাড়ে ৭টায় প্রথম ভোট দেন মমতাজ বেগম (৭০)। ভোট প্রদান শেষে মমতাজ বেগম টিবিএসকে বলেন, দুই পায়ের ব্যথা নিয়ে অন্যের সহযোগিতায় বয়াতি কান্দি থেকে ভোট কেন্দ্র এসেছেন। নিজের পছন্দের প্রার্থীকে ভোট দিতে পেরে আনন্দ প্রকাশ করেন তিনি। 

ছবি: টিবিএস

নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ সাংবাদিকদের  বলেন, 'সাড়ে সাতটায় ভোট শুরু হয়েছে। কোথাও কোনো ধরনের গোলযোগের খবর পাওয়া যায়নি। শান্তিপূর্ণভাবে নির্বিঘ্ন পরিবেশ বজায় থাকবে শেষ পর্যন্ত—এটাই আশা করি।'

অন্যদিকে নির্বাচন কমিশনার মো. আনোয়ারুল ইসলাম সরকার বলেন, 'কোনোভাবে ভোটে কারচুপি বরদাশত করা হবে না, আইন-শৃঙ্খলঅ বাহিনী সতর্কতার সাথে কাজ করছে। হেলিকপ্টার, ড্রোন, বডি-ওর্ন ক্যামেরা ও  সিসি ক্যামেরা নিয়ে মনিটর করছি আমরা। ছোটখাটো ঘটনার বাইরে কোনো সমস্যা দেখছি না।'

গুলশান মডেল হাই স্কুল অ্যান্ড কলেজ সেন্টারে লাইনে ভোটাররা। ছবি: টিবিএস

আজ নির্বাচন হচ্ছে ২৯৯টি আসনে। শেরপুর-৩ আসনে একজন প্রার্থীর মৃত্যুর কারণে ওই আসনে ভোটগ্রহণ স্থগিত রয়েছে।

Related Topics

টপ নিউজ

নির্বাচন / জাতীয় নির্বাচন / ত্রয়োদশ জাতীয় নির্বাচন / ভোট

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: টিবিএস ক্রিয়েটিভ
    যুক্তরাষ্ট্র-সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের মাধ্যমে জাহাজ ভাড়া করায় হরমুজ প্রণালি দিয়ে বাংলাদেশের তেল পরিবহনে জটিলতা
  • ছবি: সংগৃহীত
    রাজধানীর এভারকেয়ারে মির্জা আব্বাসের মস্তিষ্কে অস্ত্রোপচার
  • ছবি: রয়টার্স
    ইরান যুদ্ধ থেকে বেরিয়ে আসার পথ খুঁজছেন ট্রাম্প, হোয়াইট হাউসের অন্দরেই প্রবল মতভেদ
  • ছবি: রয়টার্স
    যে ৭ কারণে ইরান যুদ্ধে ট্রাম্প এখনো জয়ী হতে পারেননি
  • বাগেরহাটের রামপাল উপজেলার বেলাই ব্রিজ এলাকার খুলনা-মোংলা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। ছবি: ফোকাস বাংলা
    বউ বরণের আনন্দ এখন লাশ দাফনের শোক: বাগেরহাটে সড়ক দুর্ঘটনায় বর-কনেসহ নিহত ১৪
  • ছবি: টিবিএস
    আশুগঞ্জ বিদ্যুৎ কেন্দ্রের ২ ইউনিটে উৎপাদন বন্ধ, একটি সচল হতে লাগবে ৩ দিন  

Related News

  • বাংলাদেশ ব্যাংকের গভর্নরের সঙ্গে আইএমএফ প্রতিনিধির সৌজন্য সাক্ষাৎ  
  • পাঁচ মাসে নির্বাচন-সংশ্লিষ্ট সহিংসতায় নিহত ১২, আহত ২৬৫৩: এইচআরএসএস
  • নেপালের অনূঢ়া, রবি, বালেন শাহদের উত্থানের ধারায় বাংলাদেশ শামিল হতে পারলো না কেন?
  • নেপাল নির্বাচন: 'র‍্যাপার' বালেন শাহর দল আরএসপি ৪৫ আসনে এগিয়ে
  • নেপালের 'জেন জি' ভোটারদের স্বপ্ন এখন এক মিলেনিয়াল র‍্যাপারকে ঘিরে

Most Read

1
ছবি: টিবিএস ক্রিয়েটিভ
বাংলাদেশ

যুক্তরাষ্ট্র-সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের মাধ্যমে জাহাজ ভাড়া করায় হরমুজ প্রণালি দিয়ে বাংলাদেশের তেল পরিবহনে জটিলতা

2
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

রাজধানীর এভারকেয়ারে মির্জা আব্বাসের মস্তিষ্কে অস্ত্রোপচার

3
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ইরান যুদ্ধ থেকে বেরিয়ে আসার পথ খুঁজছেন ট্রাম্প, হোয়াইট হাউসের অন্দরেই প্রবল মতভেদ

4
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

যে ৭ কারণে ইরান যুদ্ধে ট্রাম্প এখনো জয়ী হতে পারেননি

5
বাগেরহাটের রামপাল উপজেলার বেলাই ব্রিজ এলাকার খুলনা-মোংলা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। ছবি: ফোকাস বাংলা
বাংলাদেশ

বউ বরণের আনন্দ এখন লাশ দাফনের শোক: বাগেরহাটে সড়ক দুর্ঘটনায় বর-কনেসহ নিহত ১৪

6
ছবি: টিবিএস
বাংলাদেশ

আশুগঞ্জ বিদ্যুৎ কেন্দ্রের ২ ইউনিটে উৎপাদন বন্ধ, একটি সচল হতে লাগবে ৩ দিন  

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net