Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Tuesday
March 17, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
TUESDAY, MARCH 17, 2026
গোপালগঞ্জে ৭ ভোটকেন্দ্রের আশপাশে ককটেল বিস্ফোরণ

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
12 February, 2026, 12:15 am
Last modified: 12 February, 2026, 12:24 am

Related News

  • গোপালগঞ্জে আধিপত্য বিস্তার নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, নিহত ১
  • গোপালগঞ্জে ৩ আসনে জামানত হারালেন ২০ প্রার্থী 
  • গোপালগঞ্জের ৩ আসনেই জয় পেল বিএনপি
  • গোপালগঞ্জের ৩ আসনেই জয়ের পথে বিএনপির প্রার্থীরা 
  • গোপালগঞ্জে ভোটকেন্দ্রে ককটেল হামলা, দুই আনসার সদস্যসহ আহত ৩

গোপালগঞ্জে ৭ ভোটকেন্দ্রের আশপাশে ককটেল বিস্ফোরণ

ঘটনার বিষয়ে গোপালগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) মো. সরোয়ার হোসেন জানান, '৫ থেকে ৭টি স্থানে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। মূলত ভোটারদের মধ্যে আতঙ্ক সৃষ্টির উদ্দেশ্যেই এ ঘটনা ঘটানো হয়েছে। জড়িতদের শনাক্ত করতে পুলিশি তদন্ত চলছে।'
টিবিএস রিপোর্ট
12 February, 2026, 12:15 am
Last modified: 12 February, 2026, 12:24 am
ছবি: টিবিএস

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণের মাত্র কয়েক ঘণ্টা আগে গোপালগঞ্জে ৭টি ভোটকেন্দ্রের আশপাশে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। তবে এসব ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

বুধবার (১১ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৭টা থেকে রাত সাড়ে ৮টার মধ্যে গোপালগঞ্জ-২ ও গোপালগঞ্জ-৩ আসনের অন্তর্গত বিভিন্ন ভোটকেন্দ্রের আশপাশে এসব বিস্ফোরণের ঘটনা ঘটে।

যেসব ভোটকেন্দ্রের আশপাশে ককটেল বিস্ফোরণ হয়েছে সেগুলো হলো— গোপালগঞ্জ শহরের মধ্যপাড়ার বীণাপাণি সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়, নিচু পাড়া এলাকার রেশমা ইন্টারন্যাশনাল স্কুল, নীলার মাঠ এলাকার শহীদ মাহবুব আলী সরকারি প্রাথমিক বিদ্যালয়, গোপালগঞ্জ সদর উপজেলার দক্ষিণ রঘুনাথপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, মাঝিগাতী ১০ পল্লী নেছার উদ্দিন খান উচ্চ বিদ্যালয়, দুর্গাপুর উচ্চ বিদ্যালয় এবং টুঙ্গিপাড়া উপজেলার গুয়াদানা বিন্দুবাসিনী উচ্চ বিদ্যালয়।

বিস্ফোরণের শব্দে সংশ্লিষ্ট এলাকাগুলোতে আতঙ্ক ছড়িয়ে পড়লেও কোনো প্রাণহানির ঘটনা ঘটেনি। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলগুলো পরিদর্শন করে আলামত জব্দ করেছে। এছাড়া সেনাবাহিনীর সদস্যরাও বিস্ফোরণস্থলগুলো পরিদর্শন করেছেন এবং জেলাজুড়ে নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করা হয়েছে।

ঘটনার বিষয়ে গোপালগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) মো. সরোয়ার হোসেন জানান, '৫ থেকে ৭টি স্থানে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। মূলত ভোটারদের মধ্যে আতঙ্ক সৃষ্টির উদ্দেশ্যেই এ ঘটনা ঘটানো হয়েছে। জড়িতদের শনাক্ত করতে পুলিশি তদন্ত চলছে।'

উল্লেখ্য, এর আগে গত ১০ ফেব্রুয়ারি জেলা প্রশাসকের কার্যালয়ের সামনের পৌরসভা সংলগ্ন বাগানের পাশের রাস্তায় ককটেল বিস্ফোরণ ঘটেছিল। এছাড়া গত জানুয়ারি মাসে জেলা ও দায়রা জজের কলেজ রোডের বাসভবন, শহরের বেদ গ্রামের আনসার ব্যাটালিয়ন সদর দপ্তর, গোবরা এলাকার গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের মূল ফটক এবং গত ডিসেম্বর মাসে জেলা স্টেডিয়াম এলাকার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের মূল গেটের সামনের রাস্তায় ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। 

Related Topics

টপ নিউজ

গোপালগঞ্জ / ককটেল

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • বাংলাদেশ ব্যাংকের গভর্নর মো. মোস্তাকুর রহমান। ছবি: সংগৃহীত
    হাসিনা আমলে ইসলামী ব্যাংক একটি দলের অনুগত ছিল, এখন আর তা হবে না: গভর্নর
  • বাংলাদেশ ব্যাংক। ফাইল ছবি: বাসস
    ঈদুল ফিতরের ছুটিতে ঈদের দিন ব্যতীত সীমিত পরিসরে ব্যাংক খোলা রাখার নির্দেশ 
  • ছবি: সংগৃহীত
    শিক্ষার্থীদের আন্দোলনের মুখে সরিয়ে দেওয়া অধ্যাপক মাছুদ ফের কুয়েট উপাচার্য
  • ওবায়দুল ইসলাম ও মামুন আহমেদ। কোলাজ: টিবিএস
    ঢাকা বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য ওবায়দুল ইসলাম, ইউজিসির চেয়ারম্যান মামুন আহমেদ
  • বাংলাদেশ ব্যাংক। ছবি: সংগৃহীত
    ব্যাংক, এমএফএস কোম্পানিতে ‘ক্যাশলেস বাংলাদেশ ইউনিট’ স্থাপনের নির্দেশ
  • হরমুজ প্রণালি। ছবি: এপি
    ভারত, পাকিস্তানসহ হরমুজ প্রণালিতে যেসব দেশকে জাহাজ চলাচলের অনুমতি দিচ্ছে ইরান

Related News

  • গোপালগঞ্জে আধিপত্য বিস্তার নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, নিহত ১
  • গোপালগঞ্জে ৩ আসনে জামানত হারালেন ২০ প্রার্থী 
  • গোপালগঞ্জের ৩ আসনেই জয় পেল বিএনপি
  • গোপালগঞ্জের ৩ আসনেই জয়ের পথে বিএনপির প্রার্থীরা 
  • গোপালগঞ্জে ভোটকেন্দ্রে ককটেল হামলা, দুই আনসার সদস্যসহ আহত ৩

Most Read

1
বাংলাদেশ ব্যাংকের গভর্নর মো. মোস্তাকুর রহমান। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

হাসিনা আমলে ইসলামী ব্যাংক একটি দলের অনুগত ছিল, এখন আর তা হবে না: গভর্নর

2
বাংলাদেশ ব্যাংক। ফাইল ছবি: বাসস
বাংলাদেশ

ঈদুল ফিতরের ছুটিতে ঈদের দিন ব্যতীত সীমিত পরিসরে ব্যাংক খোলা রাখার নির্দেশ 

3
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

শিক্ষার্থীদের আন্দোলনের মুখে সরিয়ে দেওয়া অধ্যাপক মাছুদ ফের কুয়েট উপাচার্য

4
ওবায়দুল ইসলাম ও মামুন আহমেদ। কোলাজ: টিবিএস
বাংলাদেশ

ঢাকা বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য ওবায়দুল ইসলাম, ইউজিসির চেয়ারম্যান মামুন আহমেদ

5
বাংলাদেশ ব্যাংক। ছবি: সংগৃহীত
অর্থনীতি

ব্যাংক, এমএফএস কোম্পানিতে ‘ক্যাশলেস বাংলাদেশ ইউনিট’ স্থাপনের নির্দেশ

6
হরমুজ প্রণালি। ছবি: এপি
আন্তর্জাতিক

ভারত, পাকিস্তানসহ হরমুজ প্রণালিতে যেসব দেশকে জাহাজ চলাচলের অনুমতি দিচ্ছে ইরান

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net