Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Thursday
August 06, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
THURSDAY, AUGUST 06, 2026
কুষ্টিয়ায় ভোটকেন্দ্রের কাছে ১০টি ‘বোমা সদৃশ’ বস্তু উদ্ধার

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
11 February, 2026, 04:30 pm
Last modified: 11 February, 2026, 04:33 pm

Related News

  • মেট্রোরেলের দুই স্টেশনে বোমা আতঙ্ক: তল্লাশিতে মিলল জর্দার কৌটা ও খালি বস্তা
  • কুষ্টিয়ায় পদ্মা নদীতে স্পিডবোটে দুর্বৃত্তদের গুলি, যুবক গুলিবিদ্ধ
  • রথযাত্রার সময় মেট্রো স্টেশনের নিচে রাখা ছাতা-বোমাটি খুললেই বিস্ফোরিত হতো
  • কুষ্টিয়ায় ট্রেনের স্টাফের বিরুদ্ধে বাবা-ছেলেকে ছুরিকাঘাতের অভিযোগ, ২ ঘণ্টা ট্রেন আটকে বিক্ষোভ
  • কুষ্টিয়ায় খেলা দেখে রাতে ঘুমাতে গেলেন ব্রাজিল সমর্থক, সকালে ঝুলন্ত মরদেহ উদ্ধার

কুষ্টিয়ায় ভোটকেন্দ্রের কাছে ১০টি ‘বোমা সদৃশ’ বস্তু উদ্ধার

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বানিয়াকান্দি বাজার সংলগ্ন এলাকায় অবস্থিত বানিয়াকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্র। বাজারের পাশেই স্থানীয় মতিন মাস্টারের নেপিয়ার ঘাসের খেতে বুধবার দুপুর ১২টার দিকে স্থানীয় রাজমিস্ত্রি ফরিদ খান মুখ বাঁধা দুটি ব্যাগ পড়ে থাকতে দেখেন। বিষয়টি সন্দেহজনক মনে হওয়ায় তিনি স্থানীয়দের খবর দেন।
টিবিএস রিপোর্ট
11 February, 2026, 04:30 pm
Last modified: 11 February, 2026, 04:33 pm
ছবি: টিবিএস

কুষ্টিয়ার কুমারখালী উপজেলার একটি ভোটকেন্দ্রের সামনে থেকে ১০টি বোমা সদৃশ বস্তু উদ্ধার করেছে পুলিশ। আজ বুধবার (১১ ফেব্রুয়ারি) দুপুর ১টার দিকে উপজেলার সদকী ইউনিয়নের বানিয়াকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রের পশ্চিম পাশে মাত্র ২০ গজ দূরে একটি নেপিয়ার ঘাসের খেত থেকে এসব বস্তু উদ্ধার করা হয়।

কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জামাল উদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বানিয়াকান্দি বাজার সংলগ্ন এলাকায় অবস্থিত বানিয়াকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্র। বাজারের পাশেই স্থানীয় মতিন মাস্টারের নেপিয়ার ঘাসের খেতে বুধবার দুপুর ১২টার দিকে স্থানীয় রাজমিস্ত্রি ফরিদ খান মুখ বাঁধা দুটি ব্যাগ পড়ে থাকতে দেখেন। বিষয়টি সন্দেহজনক মনে হওয়ায় তিনি স্থানীয়দের খবর দেন।

খবর পেয়ে সেখানে উৎসুক জনতা ভিড় করলে প্রশাসনকে জানানো হয়। পরে ঘটনাস্থলে নির্বাহী ম্যাজিস্ট্রেট, পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা উপস্থিত হয়ে ওই দুটি ব্যাগ তল্লাশি করেন। ব্যাগগুলোর ভেতর থেকে লাল টেপে মোড়ানো ১০টি বোমা সদৃশ বস্তু উদ্ধার করা হয়।

দুপুর ১টা ১৫ মিনিটের দিকে সরেজমিনে দেখা যায়, বানিয়াকান্দি বাজার সড়কের ওপর কয়েকটি বালতিতে রাখা রয়েছে উদ্ধারকৃত বোমা সদৃশ বস্তুগুলো। ঘটনাস্থলে ম্যাজিস্ট্রেট, পুলিশ ও সেনাবাহিনীর অর্ধশতাধিক সদস্য নিরাপত্তা ও পরীক্ষা-নিরীক্ষার কাজে নিয়োজিত ছিলেন। এ সময় আশপাশে বিপুল সংখ্যক মানুষ ভিড় করেন।

ঘটনার প্রত্যক্ষদর্শী রাজমিস্ত্রি ফরিদ খান বলেন, 'ঘাসের ভেতরে মুখ বাঁধা ব্যাগ দেখে ভয় পেয়ে স্থানীয়দের জানাই। পরে আরেকটি ব্যাগও পাওয়া গেলে প্রশাসনকে খবর দেওয়া হয়।' 

এদিকে স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, নির্বাচনে আতঙ্ক সৃষ্টি করতেই দুর্বৃত্তরা এমন ঘটনা ঘটিয়েছে। এ ঘটনায় ভোটার ও এলাকাবাসীর মধ্যে উদ্বেগ ছড়িয়ে পড়েছে। তারা ওই ভোটকেন্দ্রের নিরাপত্তা আরও জোরদার করার দাবি জানান।

ওসি মো. জামাল উদ্দিন বলেন, 'খবর পেয়ে বানিয়াকান্দি ভোটকেন্দ্রের সামনে থেকে দুটি ব্যাগে থাকা ১০টি বোমা সদৃশ বস্তু উদ্ধার করা হয়েছে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে সেগুলো পরীক্ষা-নিরীক্ষার জন্য থানায় আনা হয়েছে। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।' 

Related Topics

টপ নিউজ

কুষ্টিয়া / বোমা / ভোটকেন্দ্র

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: জুলাই জাদুঘর ওয়েবসাইট
    কাল থেকে সবার জন্য উন্মুক্ত হচ্ছে জুলাই জাদুঘর; আবেদন অনলাইনে, টিকিট কত
  • ছবি: সংগৃহীত
    ৮ ব্র্যান্ডের ত্বক ফর্সাকারী ক্রিমে অতিমাত্রায় পারদ পেয়েছে বিএসটিআই
  • সাবেক যুগ্ম সচিব সৈয়দ জগলুল পাশা। ছবি: সংগৃহীত
    খালেদা জিয়ার বাসার সামনে বালুর ট্রাক-পেপার স্প্রে: গ্রেপ্তার জগলুল কারাগারে, আগামীকাল রিমান্ড শুনানি
  • ছবি: সংগৃহীত
    ভিডিও ডকুমেন্টারি প্রদর্শনের পর ‘ভুয়া’ স্লোগান, জুলাই যোদ্ধা ও শহিদ পরিবারের সংবর্ধনা অনুষ্ঠানে হট্টগোল
  • দক্ষিণ কোরিয়ার সঙ্গে সেপা চুক্তি স্বাক্ষর: বদলে যাবে কি বাংলাদেশের শিল্পখাতের ভবিষ্যৎ?
    দক্ষিণ কোরিয়ার সঙ্গে সেপা চুক্তি স্বাক্ষর: বদলে যাবে কি বাংলাদেশের শিল্পখাতের ভবিষ্যৎ?
  • ছবি: ফেসবুক
    রিপাবলিক বাংলা ছাড়লেন আলোচিত ভারতীয় সাংবাদিক ময়ূখ রঞ্জন ঘোষ

Related News

  • মেট্রোরেলের দুই স্টেশনে বোমা আতঙ্ক: তল্লাশিতে মিলল জর্দার কৌটা ও খালি বস্তা
  • কুষ্টিয়ায় পদ্মা নদীতে স্পিডবোটে দুর্বৃত্তদের গুলি, যুবক গুলিবিদ্ধ
  • রথযাত্রার সময় মেট্রো স্টেশনের নিচে রাখা ছাতা-বোমাটি খুললেই বিস্ফোরিত হতো
  • কুষ্টিয়ায় ট্রেনের স্টাফের বিরুদ্ধে বাবা-ছেলেকে ছুরিকাঘাতের অভিযোগ, ২ ঘণ্টা ট্রেন আটকে বিক্ষোভ
  • কুষ্টিয়ায় খেলা দেখে রাতে ঘুমাতে গেলেন ব্রাজিল সমর্থক, সকালে ঝুলন্ত মরদেহ উদ্ধার

Most Read

1
ছবি: জুলাই জাদুঘর ওয়েবসাইট
বাংলাদেশ

কাল থেকে সবার জন্য উন্মুক্ত হচ্ছে জুলাই জাদুঘর; আবেদন অনলাইনে, টিকিট কত

2
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

৮ ব্র্যান্ডের ত্বক ফর্সাকারী ক্রিমে অতিমাত্রায় পারদ পেয়েছে বিএসটিআই

3
সাবেক যুগ্ম সচিব সৈয়দ জগলুল পাশা। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

খালেদা জিয়ার বাসার সামনে বালুর ট্রাক-পেপার স্প্রে: গ্রেপ্তার জগলুল কারাগারে, আগামীকাল রিমান্ড শুনানি

4
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

ভিডিও ডকুমেন্টারি প্রদর্শনের পর ‘ভুয়া’ স্লোগান, জুলাই যোদ্ধা ও শহিদ পরিবারের সংবর্ধনা অনুষ্ঠানে হট্টগোল

5
দক্ষিণ কোরিয়ার সঙ্গে সেপা চুক্তি স্বাক্ষর: বদলে যাবে কি বাংলাদেশের শিল্পখাতের ভবিষ্যৎ?
অর্থনীতি

দক্ষিণ কোরিয়ার সঙ্গে সেপা চুক্তি স্বাক্ষর: বদলে যাবে কি বাংলাদেশের শিল্পখাতের ভবিষ্যৎ?

6
ছবি: ফেসবুক
আন্তর্জাতিক

রিপাবলিক বাংলা ছাড়লেন আলোচিত ভারতীয় সাংবাদিক ময়ূখ রঞ্জন ঘোষ

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net