Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Monday
March 16, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
MONDAY, MARCH 16, 2026
বগুড়ায় জামায়াতের হামলায় বিএনপি নেতার ‘চোখ হারানোর’ অভিযোগ, খবর শুনে মায়ের মৃত্যু

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
11 February, 2026, 11:25 am
Last modified: 11 February, 2026, 11:26 am

Related News

  • চট্টগ্রামে বিএনপির সাইনবোর্ড লাগিয়ে দোকান দখল, দোকানি নারীকে নির্যাতন ও লুটের অভিযোগ
  • রক্তক্ষরণ নয়, মস্তিষ্কে ইনফেকশন ধরা পড়েছে মির্জা আব্বাসের; বিদেশ নেওয়ার প্রস্তুতি
  • উন্নত চিকিৎসার জন্য মির্জা আব্বাসকে সিঙ্গাপুর নেওয়ার প্রস্তুতি চলছে
  • বিএনপির পদ ছাড়লেন স্পিকার মেজর হাফিজ ও ডেপুটি স্পিকার কায়সার কামাল
  • বাংলাদেশ ব্যাংকের গভর্নরের সঙ্গে আইএমএফ প্রতিনিধির সৌজন্য সাক্ষাৎ  

বগুড়ায় জামায়াতের হামলায় বিএনপি নেতার ‘চোখ হারানোর’ অভিযোগ, খবর শুনে মায়ের মৃত্যু

টিবিএস রিপোর্ট
11 February, 2026, 11:25 am
Last modified: 11 February, 2026, 11:26 am
টিবিএস কোলাজ

সোমবার রাতে বগুড়ার নন্দীগ্রাম উপজেলায় বিএনপি ও জামায়াতে ইসলামীর সমর্থকদের মধ্যে সংঘর্ষে অন্তত ছয়জন আহত হয়েছেন। এ সংঘর্ষে স্থানীয় এক নেতা একটি চোখ হারিয়েছেন বলে অভিযোগ করেছে বিএনপি।

আহত মাসুদ রানা মাঝগ্রাম ইউনিয়ন বিএনপির সভাপতি। হামলায় তিনি গুরুতর আহত হয়েছেন এখন শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

বিএনপি আরও দাবি করেছে, একই ঘটনায় স্বেচ্ছাসেবক দলের নেতা ও মাসুদের ছোট ভাই রবিউল ইসলামও গুরুতর আহত হয়েছেন।

বিএনপি নেতারা বলেন, সংঘর্ষের সময় মাসুদের ডান চোখ উপড়ে নেওয়া হয়েছে। হাসপাতাল কর্তৃপক্ষ নিশ্চিত করেছে, তার চোখে গুরুতর আঘাত লেগেছে; তবে চোখের ক্ষতির সঠিক ধরন সম্পর্কে তারা বিস্তারিত জানায়নি।

থালতা মাঝগ্রাম ইউনিয়নের পারশুন গ্রামে এই সংঘর্ষের ঘটনা ঘটে। বিএনপি কর্মীদের অভিযোগ, নির্বাচনের আগে ভোট কেনার অভিযোগে দুজনকে আটক করার পর উত্তেজনা ছড়িয়ে পড়ে।

ছেলের চোখে হারানোর কথা জানার পরপরই মাসুদের মা, ৬৫ বছর বয়সি রাবেয়া বেওয়া অসুস্থ হয়ে পড়েন। এর পর গতকাল বিকেলে তিনি নিজ বাড়িতে মারা যান। রাতে গ্রামের বাড়িতে তার নামাজে জানাজা অনুষ্ঠিত হয়।

এদিকে গতকাল বগুড়া প্রেসক্লাবে পৃথক সংবাদ সম্মেলনে বিএনপি ও জামায়াত নেতারা ঘটনার পাল্টাপাল্টি বিবরণ তুলে ধরেন।

বিএনপির সংবাদ সম্মেলনে বগুড়া-৪ আসনের দলীয় প্রার্থী মোশাররফ হোসেন অভিযোগ করেন, জামায়াত প্রার্থীর সমর্থনে ভোট কেনার অভিযোগে আওয়ামী লীগের অঙ্গসংগঠন স্বেচ্ছাসেবক লীগের দুই নেতাকে বিএনপি কর্মীরা আটক করার পর সংঘর্ষের সূত্রপাত হয়।

তিনি বলেন, সাবেক আওয়ামী লীগ কর্মী আব্দুল মজিদ—যিনি এখন জামায়াতের হয়ে কাজ করছেন—জামায়াত-শিবিরের কয়েকজন কর্মীকে নিয়ে পারশুন গ্রামে ভোটারদের মধ্যে দাঁড়িপাল্লার পক্ষে টাকা বিতরণ করতে গিয়েছিলেন। 

মোশাররফ দাবি করেন, বিএনপি কর্মীরা দুজনকে হাতেনাতে ধরে পুলিশকে খবর দেয়। তবে পুলিশ ব্যবস্থা নেওয়ার আগেই লাঠি ও ধারালো অস্ত্র নিয়ে মোটরসাইকেলে শত শত জামায়াত সমর্থক সেখানে পৌঁছে স্থানীয় বিএনপি নেতা মাসুদ রানার বাড়িতে হামলা চালান। তারা ভাঙচুর করেন এবং মজিদসহ দুইজনকে জোর করে ছিনিয়ে নিয়ে যান। 

মোশাররফ অভিযোগ করেন, 'জামায়াত-শিবিরের কর্মীরা মাসুদকে মারধর করেন, তার একটি চোখ উপড়ে ফেলেন এবং তার ভাইকেও মারধর করেছেন। মাসুদ বর্তমানে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। চিকিৎসকেরা নিশ্চিত করেছেন, তার একটি চোখ উপড়ে ফেলা হয়েছে।'

তিনি বলেন, হামলার পর মাসুদকে তার স্ত্রী সালমা বেগম ও কলেজপড়ুয়া মেয়ে মীম আকতার হাসপাতালে নিয়ে যান। চিকিৎসক তার ডান চোখ হারানোর কথা জানান। সালমা মোবাইল ফোনে বিষয়টি রাবেয়া বেওয়াকে জানান। ছেলের চোখে হারানোর কথা জানার পরপরই রাবেয়া অসুস্থ হয়ে পড়েন। পরে মারা যান।

এ সময় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও জেলা রিটার্নিং কর্মকর্তার নিষ্ক্রিয়তার অভিযোগও তোলেন মোশাররফ। 

তবে বিএনপির সংবাদ সম্মেলনের প্রায় এক ঘণ্টা পর প্রেসক্লাবে পাল্টা সংবাদ সম্মেলন করেন বিএনপির অভিযোগ প্রত্যাখ্যান করেন বগুড়া-৪ আসনে জামায়াতের প্রার্থী মোস্তফা ফয়সাল। 

ফয়সাল দাবি করেন, 'জুলাই যোদ্ধা' আসাদুল্লাহ আল গালিব ও ফারুক নামের এক ব্যক্তিসহ বেশ কয়েকজন জামায়াত কর্মীকে বিএনপি সমর্থকরা আক্রমণ করেন এবং বেআইনিভাবে আটকে রাখেন।

তার দাবি, গণভোটের প্রচারণা শেষে বাড়ি ফেরার পথে বিএনপি কর্মীরা গালিবের ওপর  হামলা করেন। এছাড়া ফারুকসহ কয়েকজনের ওপর হামলা চালান মাসুদ রানা ও তার ভাই রবিউল ইসলাম। 

'আমাদের কর্মীদের মারধর করা হয়েছে, মাথা ফাটিয়ে দেওয়া হয়েছে এবং একজন বিএনপি নেতার বাড়িতে নিয়ে বেঁধে রাখা হয়েছিল,' বলেন ফয়সাল। 

পুলিশের নিষ্ক্রিয়তার বিষয়ে জানতে চাইলে জেলা পুলিশ সুপার মো. শাহাদত হোসেন বলেন, পুলিশ ঘটনাস্থালে যাওয়ার আগেই হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। 'পরে পুলিশ আহতদের উদ্ধার করে হাসপাতালে নিয়েছে।' 

শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের উপপরিচালক মঞ্জুর এ মুর্শেদ বলেন, 'মাসুদ রানার চোখে গুরুতর আঘাত রয়েছে। আরও কয়েকজন ভর্তি রয়েছেন। মাসুদের চোখের আঘাত গুরুতর।'

Related Topics

টপ নিউজ

বিএনপি / জামায়াত / সংঘর্ষ / নির্বাচন / বগুড়া

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ফাইল ছবি/সংগৃহীত
    শপিং ব্যাগের দাম নেওয়া বন্ধে আড়ংকে আইনি নোটিশ
  • ক্রেডিট কার্ডের সর্বোচ্চ সীমা বাড়িয়ে ৪০ লাখ টাকা নির্ধারণ
    ক্রেডিট কার্ডের সর্বোচ্চ সীমা বাড়িয়ে ৪০ লাখ টাকা নির্ধারণ
  • সর্বজনীন পেনশন স্কিমে অন্তর্ভুক্তি থমকে গেছে
    সর্বজনীন পেনশন স্কিমে অন্তর্ভুক্তি থমকে গেছে
  • ইরানের মিসাইল প্রতিহত করছে ইসরায়েলের প্রতিরক্ষা ব্যবস্থা। ২০২৪ সালের এপ্রিলে। ছবি: রয়টার্স
    মিসাইল ঠেকানোর ইন্টারসেপ্টরের মজুত ‘বিপজ্জনকভাবে কমে গেছে’, যুক্তরাষ্ট্রকে জানাল ইসরায়েল
  • ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। ছবি: রয়টার্স
    যুদ্ধবিরতি বা আলোচনার জন্য ইরান ‘কখনো অনুরোধ করেনি’: আরাগচি
  • শিক্ষামন্ত্রী এহসানুল হক মিলন। ফাইল ছবি: সংগৃহীত
    প্রাথমিক ভর্তিতে লটারি পদ্ধতি যুক্তিসংগত নয়, ২০২৭ থেকে নতুন সিদ্ধান্ত: শিক্ষামন্ত্রী

Related News

  • চট্টগ্রামে বিএনপির সাইনবোর্ড লাগিয়ে দোকান দখল, দোকানি নারীকে নির্যাতন ও লুটের অভিযোগ
  • রক্তক্ষরণ নয়, মস্তিষ্কে ইনফেকশন ধরা পড়েছে মির্জা আব্বাসের; বিদেশ নেওয়ার প্রস্তুতি
  • উন্নত চিকিৎসার জন্য মির্জা আব্বাসকে সিঙ্গাপুর নেওয়ার প্রস্তুতি চলছে
  • বিএনপির পদ ছাড়লেন স্পিকার মেজর হাফিজ ও ডেপুটি স্পিকার কায়সার কামাল
  • বাংলাদেশ ব্যাংকের গভর্নরের সঙ্গে আইএমএফ প্রতিনিধির সৌজন্য সাক্ষাৎ  

Most Read

1
ফাইল ছবি/সংগৃহীত
বাংলাদেশ

শপিং ব্যাগের দাম নেওয়া বন্ধে আড়ংকে আইনি নোটিশ

2
ক্রেডিট কার্ডের সর্বোচ্চ সীমা বাড়িয়ে ৪০ লাখ টাকা নির্ধারণ
অর্থনীতি

ক্রেডিট কার্ডের সর্বোচ্চ সীমা বাড়িয়ে ৪০ লাখ টাকা নির্ধারণ

3
সর্বজনীন পেনশন স্কিমে অন্তর্ভুক্তি থমকে গেছে
বাংলাদেশ

সর্বজনীন পেনশন স্কিমে অন্তর্ভুক্তি থমকে গেছে

4
ইরানের মিসাইল প্রতিহত করছে ইসরায়েলের প্রতিরক্ষা ব্যবস্থা। ২০২৪ সালের এপ্রিলে। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

মিসাইল ঠেকানোর ইন্টারসেপ্টরের মজুত ‘বিপজ্জনকভাবে কমে গেছে’, যুক্তরাষ্ট্রকে জানাল ইসরায়েল

5
ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

যুদ্ধবিরতি বা আলোচনার জন্য ইরান ‘কখনো অনুরোধ করেনি’: আরাগচি

6
শিক্ষামন্ত্রী এহসানুল হক মিলন। ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

প্রাথমিক ভর্তিতে লটারি পদ্ধতি যুক্তিসংগত নয়, ২০২৭ থেকে নতুন সিদ্ধান্ত: শিক্ষামন্ত্রী

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net