Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Sunday
March 15, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SUNDAY, MARCH 15, 2026
নির্বাচনের সময় মোবাইল ব্যাংকিংয়ে একবারে ১ হাজার টাকার বেশি পাঠানো যাবে না, আসছে নির্দেশনা

বাংলাদেশ

01 February, 2026, 03:50 pm
Last modified: 01 February, 2026, 04:42 pm

Related News

  • ‘মসৃণ’ প্রক্রিয়ায় নগদের ব্যবস্থাপনা হস্তান্তরের আশ্বাস গভর্নরের
  • নগদ থেকে প্রশাসক ফিরিয়ে আনার ইঙ্গিত গভর্নরের, চলবে ডাক বিভাগের দায়িত্বে
  • আন্তর্জাতিক বিনিয়োগকারীদের হয়ে নগদে বিনিয়োগের প্রস্তাব পাঠিয়েছি: ব্যারিস্টার আরমান
  • কেবল বিশ্বস্ত বিদেশি বিনিয়োগকারী থাকলেই আলোচনা: ‘নগদ’ নিয়ে আরমানের প্রস্তাব প্রসঙ্গে গভর্নর
  • নির্বাচনকালীন এমএফএস লেনদেন সীমিত, ভোগান্তিতে সাধারণ গ্রাহক ও নেতাকর্মীরা

নির্বাচনের সময় মোবাইল ব্যাংকিংয়ে একবারে ১ হাজার টাকার বেশি পাঠানো যাবে না, আসছে নির্দেশনা

বাংলাদেশ ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তাদের তথ্যমতে, এই বিধিনিষেধ আগামী ৮ ফেব্রুয়ারি থেকে ১৩ ফেব্রুয়ারি পর্যন্ত বলবৎ থাকতে পারে।
01 February, 2026, 03:50 pm
Last modified: 01 February, 2026, 04:42 pm
ছবি: টিবিএস

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে মোবাইল ব্যাংকিং ও ইন্টারনেট ব্যাংকিং লেনদেনে কিছু বিধিনিষেধ আসতে যাচ্ছে। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, নির্বাচনের সময় অর্থের বিনিময়ে ভোটারদের প্রভাবিত করার আশঙ্কা রোধ করতে বিকাশ, রকেট ও নগদের মতো মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস (এমএফএস) প্ল্যাটফর্মগুলোতে লেনদেনের সীমা কমিয়ে আনার পরিকল্পনা করা হয়েছে।

নতুন এই পরিকল্পনা অনুযায়ী, বিধিনিষেধ চলাকালীন একজন গ্রাহক দিনে সর্বোচ্চ ১০ হাজার টাকা লেনদেন করতে পারবেন। তবে প্রতিবার লেনদেনের ক্ষেত্রে সর্বোচ্চ সীমা হবে ১ হাজার টাকা।

এছাড়া, এ বিধিনিষেধ চলাকালীন ইন্টারনেট ব্যাংকিংয়ের মাধ্যমে একে অপরকে অর্থ স্থানান্তর সেবা সাময়িকভাবে স্থগিত রাখা হবে। তবে এই নিষেধাজ্ঞা শুধুমাত্র একজন সাধারণ গ্রাহক থেকে অন্য গ্রাহকের কাছে অর্থ স্থানান্তরের ক্ষেত্রে প্রযোজ্য হবে।

বাংলাদেশ ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তাদের তথ্যমতে, এই বিধিনিষেধ আগামী ৮ ফেব্রুয়ারি থেকে ১৩ ফেব্রুয়ারি পর্যন্ত বলবৎ থাকতে পারে।

বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান আজ রোববার (১ ফেব্রুয়ারি) দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে জানান, নির্বাচনকালীন এমএফএস এবং ইন্টারনেট ব্যাংকিং সেবা পরিচালনার বিষয়ে নির্বাচন কমিশনের (ইসি) দেওয়া নির্দেশনা অনুযায়ী পদক্ষেপ নেবে কেন্দ্রীয় ব্যাংক।

তিনি আরও জানান, তাদের পেমেন্ট সিস্টেম ডিপার্টমেন্ট বিএফআইইউ (বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট) থেকে একটি চিঠি পেয়েছে এবং তার ভিত্তিতে নির্বাচন কমিশনের কাছে প্রয়োজনীয় ব্যাখ্যা চাওয়া হয়েছে। নির্বাচন কমিশন থেকে নির্দেশনা পাওয়ার পরপরই এ বিষয়ে দ্রুত একটি সার্কুলার জারি করা হবে।

তবে বিএফআইইউ-এর একজন ঊর্ধ্বতন কর্মকর্তা জানিয়েছেন, সংস্থাটি স্বতন্ত্রভাবে কোনো নির্দেশনা জারি করেনি। তিনি বলেন, 'আমরা আমাদের পক্ষ থেকে কোনো চিঠি ইস্যু করিনি। স্বরাষ্ট্র মন্ত্রণালয় নির্বাচনের সময় লেনদেন সংক্রান্ত বিষয়ে একাধিক সংস্থাকে একটি চিঠি পাঠিয়েছিল। আমরা সেই চিঠিটি গ্রহণ করে তা কেবল পেমেন্ট সিস্টেম ডিপার্টমেন্টে পাঠিয়ে দিয়েছি।'

সংশ্লিষ্ট সূত্রগুলো জানিয়েছে, মূলত নির্বাচনের সময় টাকার প্রভাব খাটিয়ে ভোটারদের প্রভাবিত করার সুযোগ বন্ধ করাই এই পদক্ষেপের মূল লক্ষ্য। নির্বাচন কমিশনের অনুরোধের প্রেক্ষিতে বিএফআইইউ এই পরিকল্পনাটি প্রণয়ন করেছে এবং কেন্দ্রীয় ব্যাংক বর্তমানে তা বাস্তবায়নের প্রস্তুতি নিচ্ছে।

তবে কর্মকর্তারা উল্লেখ করেছেন যে, চূড়ান্তভাবে কার্যকর করার আগে লেনদেনের এই প্রস্তাবিত সীমায় কিছুটা পরিবর্তন বা সমন্বয় আনা হতে পারে।

উল্লেখ্য, বর্তমানে বিকাশ, রকেট, নগদসহ সব মোবাইল ব্যাংকিং সেবার গ্রাহকেরা দৈনিক একে অপরের কাছে ৫০ হাজার টাকা পর্যন্ত লেনদেন করতে পারেন। এর গ্রাহকেরা প্রতি মাসে তিন লাখ টাকা লেনদেন করতে পারেন। এক দিনে সর্বোচ্চ ৫০টি লেনদেন ও পুরো মাসে ১০০টি লেনদেন করতে পারেন।

Related Topics

টপ নিউজ

বিকাশ / নগদ / মোবাইল ব্যাংকিং / বিধিনিষেধ

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: টিবিএস
    কাল থেকে জ্বালানি তেলে রেশনিং থাকছে না, আগের মতোই মিলবে পেট্রোল-অকটেন-ডিজেল
  • ফাইল ছবি: সংগৃহীত
    রক্তক্ষরণ নয়, মস্তিষ্কে ইনফেকশন ধরা পড়েছে মির্জা আব্বাসের; বিদেশ নেওয়ার প্রস্তুতি
  • ছবি: সংগৃহীত
    প্রথমবারের মতো ট্রেনে স্টারলিংকের ইন্টারনেট চালু করল বিএসসিএল
  • ফাইল ছবি: সৈয়দ মেহেদী হাসান/ টিবিএস
    ঈদে সদরঘাটে চাপ কমাতে বছিলা ও পূর্বাচল থেকে থাকছে বিশেষ লঞ্চ সার্ভিস
  • ছবি : ডেভিড প্লাংকার্ট/ব্লুমবার্গ
    ইরান সংঘাতের ক্ষত: যেভাবে বদলে যেতে পারে উপসাগরীয় অঞ্চলের ভবিষ্যৎ
  • ফাইল ছবি: রয়টার্স
    নোবেল শান্তি পুরস্কারের প্রতি আর আগ্রহ নেই: ট্রাম্প

Related News

  • ‘মসৃণ’ প্রক্রিয়ায় নগদের ব্যবস্থাপনা হস্তান্তরের আশ্বাস গভর্নরের
  • নগদ থেকে প্রশাসক ফিরিয়ে আনার ইঙ্গিত গভর্নরের, চলবে ডাক বিভাগের দায়িত্বে
  • আন্তর্জাতিক বিনিয়োগকারীদের হয়ে নগদে বিনিয়োগের প্রস্তাব পাঠিয়েছি: ব্যারিস্টার আরমান
  • কেবল বিশ্বস্ত বিদেশি বিনিয়োগকারী থাকলেই আলোচনা: ‘নগদ’ নিয়ে আরমানের প্রস্তাব প্রসঙ্গে গভর্নর
  • নির্বাচনকালীন এমএফএস লেনদেন সীমিত, ভোগান্তিতে সাধারণ গ্রাহক ও নেতাকর্মীরা

Most Read

1
ছবি: টিবিএস
অর্থনীতি

কাল থেকে জ্বালানি তেলে রেশনিং থাকছে না, আগের মতোই মিলবে পেট্রোল-অকটেন-ডিজেল

2
ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

রক্তক্ষরণ নয়, মস্তিষ্কে ইনফেকশন ধরা পড়েছে মির্জা আব্বাসের; বিদেশ নেওয়ার প্রস্তুতি

3
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

প্রথমবারের মতো ট্রেনে স্টারলিংকের ইন্টারনেট চালু করল বিএসসিএল

4
ফাইল ছবি: সৈয়দ মেহেদী হাসান/ টিবিএস
বাংলাদেশ

ঈদে সদরঘাটে চাপ কমাতে বছিলা ও পূর্বাচল থেকে থাকছে বিশেষ লঞ্চ সার্ভিস

5
ছবি : ডেভিড প্লাংকার্ট/ব্লুমবার্গ
আন্তর্জাতিক

ইরান সংঘাতের ক্ষত: যেভাবে বদলে যেতে পারে উপসাগরীয় অঞ্চলের ভবিষ্যৎ

6
ফাইল ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

নোবেল শান্তি পুরস্কারের প্রতি আর আগ্রহ নেই: ট্রাম্প

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net