Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Sunday
May 03, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SUNDAY, MAY 03, 2026
সঠিক ব্যক্তির পক্ষে রায় দিয়ে মানুষের ভাগ্য পরিবর্তনের আহ্বান তারেক রহমানের

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
31 January, 2026, 10:05 pm
Last modified: 31 January, 2026, 10:10 pm

Related News

  • কথা বললেই পুলিশ ধরে নিয়ে যাবে এমনটি আর চলবে না: প্রধানমন্ত্রী
  • আগামীকাল সিলেট যাচ্ছেন প্রধানমন্ত্রী
  • দেশের গণতান্ত্রিক যাত্রা কিছু মহলের পছন্দ নয়, তারা আবার ষড়যন্ত্র করছে: প্রধানমন্ত্রী
  • বিএনপি ও তারেক রহমানের বিরুদ্ধে ষড়যন্ত্রকারীরাই জনবিচ্ছিন্ন হবে: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী টুকু
  • এই চেয়ারে বসলে মনে হয় আগুনের তপ্ত হিট আসছে: সংসদে প্রধানমন্ত্রী   

সঠিক ব্যক্তির পক্ষে রায় দিয়ে মানুষের ভাগ্য পরিবর্তনের আহ্বান তারেক রহমানের

কৃষকদের জন্য ১০ হাজার টাকা পর্যন্ত কৃষিঋণ মওকুফ এবং নারীদের জন্য ‘ফ্যামিলি কার্ড’ নিশ্চিত করার প্রতিশ্রুতি দেন তিনি। সভায় নেতা-কর্মীদের ধানের শীষে ভোট দেওয়ার পাশাপাশি ভোটকেন্দ্র পাহারা দেওয়ার নির্দেশনাও দেন বিএনপির চেয়ারম্যান।
টিবিএস রিপোর্ট
31 January, 2026, 10:05 pm
Last modified: 31 January, 2026, 10:10 pm
ছবি: টিবিএস

বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, আপনারা সঠিক ব্যক্তির পক্ষে রায় প্রদানের মাধ্যমে ১২ তারিখে বাংলাদেশের মানুষের ভাগ্য পরিবর্তন করতে পারেন। ৫ই আগস্টের পরবর্তী সময়ে শুধু রাজনৈতিক পরিবর্তন হলে চলবে না। এই পরিবর্তন হতে হবে মানুষের ভাগ্যের পরিবর্তন। তেমনই ১২ ফেব্রুয়ারি শুধু নির্বাচনের দিন হলে চলবে না। দিনটি হতে হবে ভাগ্য পরিবর্তনের দিন।

তিনি আরও বলেন, 'এই নির্বাচনটি বাংলাদেশের ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ নির্বাচন। বিগত দিনে সাধারণ মানুষ তাদের দাবি ও অধিকার থেকে বঞ্চিত হয়েছে।'

শনিবার (৩১ জানুয়ারি) সন্ধ্যায় টাঙ্গাইল সদর উপজেলার দরুন চরজানা বাইপাস এলাকায় এক নির্বাচনি পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তারেক রহমান বলেন, 'আমরা দেখেছি বিগতদিনে ঢাকাসহ বড় বড় শহরে মেগা প্রজেক্ট হয়েছে। কিন্তু একই সাথে দেখেছি মেগা দুর্নীতিও হয়েছে। আমরা যেমন খুন দেখেছি, গুম দেখেছি, গায়েবি মামলা দেখেছি, তেমনই মেগা মেগা দুর্নীতিও দেখেছি। এই অবস্থার পরিবর্তনের সময় এসেছে, এই অবস্থার পরিবর্তন করতে হলে ভোটারদের ৫ই আগস্টের মতো ঐক্যবদ্ধ হয়ে ভোট কেন্দ্রে যেতে হবে।'

তিনি আরও বলেন, 'আমরা যদি ৫ তারিখের সেই পরিবর্তনকে চালু না রাখি—অর্থাৎ ১২ তারিখে ভোট দিয়ে যদি আমরা গণতন্ত্রকে শক্তিশালী করতে না পারি, তাহলে আমরা যে গণতন্ত্রের ভিত্তি রচনা করতে যাচ্ছি, সেই গণতন্ত্র বাধাগ্রস্ত হবে। সেই গণতন্ত্র যেন বাধাগ্রস্ত না হয়, ১২ তারিখের নির্বাচনের মাধ্যমে যাতে গণতন্ত্র প্রতিষ্ঠিত করা যায়, জনগণের নিকট একটি জবাবদিহিতামূলক সরকার প্রতিষ্ঠা করা যায়—সেই জন্য জনগণকে সামনে এগিয়ে আসতে হবে। কারণ এই বাংলাদেশ কীভাবে চলবে, কীভাবে চলবে না, তার সিদ্ধান্ত নেবে জনগণ। কারণ এই জনগণই দেশের মালিক।'

উন্নয়ন ও জনকল্যাণমুখী পরিকল্পনার কথা তুলে ধরে তিনি বলেন, 'টাঙ্গাইলের তাঁতের শাড়ি ও আনারস বিদেশে রপ্তানি করার পরিকল্পনা রয়েছে। দেশের পাটশিল্পের জন্য মিল-কারখানা গড়ে কর্মসংস্থান তৈরিরও পরিকল্পনা আছে।' 

এছাড়া কৃষকদের জন্য ১০ হাজার টাকা পর্যন্ত কৃষিঋণ মওকুফ এবং নারীদের জন্য 'ফ্যামিলি কার্ড' নিশ্চিত করার প্রতিশ্রুতি দেন তিনি। সভায় নেতা-কর্মীদের ধানের শীষে ভোট দেওয়ার পাশাপাশি ভোটকেন্দ্র পাহারা দেওয়ার নির্দেশনাও দেন বিএনপির চেয়ারম্যান।

পথসভায় তারেক রহমানের সহধর্মিনী ডা. জোবাইদা রহমান উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে টাঙ্গাইলের আটটি আসনের প্রার্থীদের পরিচয় করিয়ে দেন তারেক রহমান। দীর্ঘ ২১ বছর পর টাঙ্গাইল সফরে যাওয়া তারেক রহমানের এটিই ছিল জেলাটিতে প্রথম রাজনৈতিক সফর।

সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন টাঙ্গাইল-২ (গোপালপুর-ভূঞাপুর) আসনের মনোনীত প্রার্থী বিএনপির ভাইস চেয়ারম্যান আব্দুস সালাম পিন্টু, টাঙ্গাইল-৮ (বাসাইল-সখীপুর) আসনের মনোনীত প্রার্থী বিএনপির ভাইস চেয়ারম্যান আহমেদ আযম খান, টাঙ্গাইল-৫ (সদর) আসনের মনোনীত প্রার্থী বিএনপির প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু, টাঙ্গাইল-৭ (মির্জাপুর) আসনের মনোনীত প্রার্থী কেন্দ্রীয় বিএনপির শিশু বিষয়ক সম্পাদক আবুল কালাম আজাদ সিদ্দিকী, টাঙ্গাইল-৩ (ঘাটাইল) আসনের মনোনীত প্রার্থী বিএনপির নির্বাহী কমিটির সদস্য ওবায়দুল হক নাসির এবং জেলা বিএনপির সভাপতি হাসানুজ্জামিল শাহীন প্রমুখ।

আসন্ন নির্বাচনকে সামনে রেখে তারেক রহমানের এই সফরকে কেন্দ্র করে পুরো জেলায় বিএনপির নেতা-কর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা গেছে। বিপুল সংখ্যক সমর্থকের উপস্থিতিতে জনসভাস্থল পূর্ণ হতে দেখা যায়।
 

Related Topics

টপ নিউজ

তারেক রহমান / টাঙ্গাইল / বিএনপি

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • একটি টেপ-টেনিস ক্রিকেট ম্যাচের দৃশ্য। ছবি: সৌজন্যে প্রাপ্ত
    মৌসুমে আয় ৩০-৩৫ লাখ টাকা! নীরবে বড় হচ্ছে দেশের টেপ-টেনিস ক্রিকেটের অর্থনীতি
  • ছবি: নূর-এ-আলম/টিবিএস/ফাইল
    তেলের লাইনের পর এবার সংকট রাইড-শেয়ারিং চালকদের আয়ে
  • জার্মান চ্যান্সেলর ফ্রিডরিখ মের্ৎস ও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: রয়টার্স
    'ইরানের হাতে অপমানিত যুক্তরাষ্ট্র': চ্যান্সেলরের মন্তব্যের পর জার্মানি থেকে ৫,০০০ মার্কিন সেনা প্রত্যাহারের ঘোষণা
  • স্যাটেলাইট থেকে তোলা ছবিতে ইরানের ইসফাহান সমৃদ্ধকরণ কারখানা। ছবি: রয়টার্স
    যেভাবে ১১ টন সমৃদ্ধ ইউরেনিয়ামের মজুত গড়ল ইরান
  • ছবি: সংগৃহীত
    উত্তরায় বাবার সামনে স্কুলছাত্রী অপহরণ: গ্রেপ্তার লামিন কারাগারে, রিমান্ড শুনানি ৪ মে
  • ইলাস্ট্রেশন: টিবিএস
    বাংলাদেশের প্রাণঘাতী বজ্রপাত এখন আর কেবল ‘প্রাকৃতিক’ দুর্যোগ নয় 

Related News

  • কথা বললেই পুলিশ ধরে নিয়ে যাবে এমনটি আর চলবে না: প্রধানমন্ত্রী
  • আগামীকাল সিলেট যাচ্ছেন প্রধানমন্ত্রী
  • দেশের গণতান্ত্রিক যাত্রা কিছু মহলের পছন্দ নয়, তারা আবার ষড়যন্ত্র করছে: প্রধানমন্ত্রী
  • বিএনপি ও তারেক রহমানের বিরুদ্ধে ষড়যন্ত্রকারীরাই জনবিচ্ছিন্ন হবে: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী টুকু
  • এই চেয়ারে বসলে মনে হয় আগুনের তপ্ত হিট আসছে: সংসদে প্রধানমন্ত্রী   

Most Read

1
একটি টেপ-টেনিস ক্রিকেট ম্যাচের দৃশ্য। ছবি: সৌজন্যে প্রাপ্ত
ফিচার

মৌসুমে আয় ৩০-৩৫ লাখ টাকা! নীরবে বড় হচ্ছে দেশের টেপ-টেনিস ক্রিকেটের অর্থনীতি

2
ছবি: নূর-এ-আলম/টিবিএস/ফাইল
বাংলাদেশ

তেলের লাইনের পর এবার সংকট রাইড-শেয়ারিং চালকদের আয়ে

3
জার্মান চ্যান্সেলর ফ্রিডরিখ মের্ৎস ও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

'ইরানের হাতে অপমানিত যুক্তরাষ্ট্র': চ্যান্সেলরের মন্তব্যের পর জার্মানি থেকে ৫,০০০ মার্কিন সেনা প্রত্যাহারের ঘোষণা

4
স্যাটেলাইট থেকে তোলা ছবিতে ইরানের ইসফাহান সমৃদ্ধকরণ কারখানা। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

যেভাবে ১১ টন সমৃদ্ধ ইউরেনিয়ামের মজুত গড়ল ইরান

5
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

উত্তরায় বাবার সামনে স্কুলছাত্রী অপহরণ: গ্রেপ্তার লামিন কারাগারে, রিমান্ড শুনানি ৪ মে

6
ইলাস্ট্রেশন: টিবিএস
ফিচার

বাংলাদেশের প্রাণঘাতী বজ্রপাত এখন আর কেবল ‘প্রাকৃতিক’ দুর্যোগ নয় 

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net