Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Thursday
May 21, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
THURSDAY, MAY 21, 2026
পাচার হওয়া টাকা ফেরত আনার চেষ্টা করবে জামায়াত: শফিকুর রহমান

বাংলাদেশ

বিবিসি বাংলা
29 January, 2026, 09:10 pm
Last modified: 29 January, 2026, 09:20 pm

Related News

  • ইসিতে নির্বাচনী ব্যয়ের হিসাব জমা দিল জামায়াত, খরচ হয়েছে প্রায় সাড়ে ৪ কোটি টাকা
  • গণভোটের রায় অস্বীকার করে বিএনপি ফ্যাসিবাদের পথে যাত্রা শুরু করেছে: শফিকুর রহমান
  • জামায়াতের আমির ও তার দল কখনোই সুষ্ঠুভাবে চিন্তা করেন না: মির্জা ফখরুল
  • নির্বাচনের ফল চ্যালেঞ্জ: হাইকোর্টে কক্সবাজার-২ আসনের পরাজিত প্রার্থী জামায়াত নেতা আযাদের আবেদন
  • নারায়ণগঞ্জে খেয়াঘাটের শিডিউল জমা নিয়ে বিএনপির সঙ্গে জামায়াত-এনসিপি সমর্থকদের সংঘর্ষ 

পাচার হওয়া টাকা ফেরত আনার চেষ্টা করবে জামায়াত: শফিকুর রহমান

নির্বাচনের পর জামায়াত বিজয়ী হলে চাঁদাবাজদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলার প্রতিশ্রুতি দেন তিনি। জামায়াতের আমির বলেন, ‘১৩ তারিখ থেকে পাল্টে যাবে বাংলাদেশের চিত্র। যেখানে হাত অবশ হয়ে যাবে ৯০ ভাগ চাঁদাবাজের’।
বিবিসি বাংলা
29 January, 2026, 09:10 pm
Last modified: 29 January, 2026, 09:20 pm
ফাইল ছবি: সংগৃহীত

'বিগত সরকারের আমলে যে বিপুল পরিমাণ অর্থ বিদেশে পাচার হয়েছে তা ফেরত আনার চেষ্টা করা হবে' বলে আশ্বাস দিয়েছেন জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান।

'বাংলাদেশ থেকে ২৮ লক্ষ কোটি টাকা গত সাড়ে ১৫ বছরে বিদেশে পাচার করা হয়েছে। আমরা চেষ্টা করবো পেটের ভিতরে হাত ঢুকিয়ে ওই টাকা বের করে আনতে। এটা জনগণের টাকা। জনগণের উন্নয়ন খাতে এই টাকা যুক্ত হবে ইনশাআল্লাহ।'

বৃহস্পতিবার ঢাকার কারওয়ান বাজারে ঢাকা-১২ আসনে জামায়াত মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী সাইফুল ইসলাম মিলনের নির্বাচনি পথসভায় যোগ দিয়ে তিনি এই প্রতিশ্রুতি দেন।

নির্বাচনের পর জামায়াত বিজয়ী হলে চাঁদাবাজদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলার প্রতিশ্রুতি দেন তিনি। জামায়াতের আমির বলেন, '১৩ তারিখ থেকে পাল্টে যাবে বাংলাদেশের চিত্র। যেখানে হাত অবশ হয়ে যাবে ৯০ ভাগ চাঁদাবাজের'।

চাঁদাবাজি বন্ধ করতে আইন-শৃঙ্খলা বাহিনীর পাশাপাশি জামায়াত নেতা-কর্মীরাও মাঠে থাকবে বলে জানান তিনি।

গতকাল বিএনপির চেয়ারপারসন তারেক রহমান এক জনসভায় বলেছিলেন, 'একটি রাজনৈতিক দলের বক্তব্য দুর্নীতিতে বলে চ্যাম্পিয়ন ছিলো। আমার প্রশ্ন ২০০১ থেকে ২০০৬ সাল পর্যন্ত তাদের দুজন সদস্য বিএনপির সরকারে ছিলো। বিএনপি যদি এতোই খারাপ হয় ওই দুজন কেন পদত্যাগ করেনি'।

জামায়াতের আমির কারওয়ান বাজারের সমাবেশে জানান, চার দলীয় ঐক্যজোট ক্ষমতায় থাকার সময় 'জামায়াতের মন্ত্রীরা কোনো ধরনের দুর্নীতিতে জড়িত হননি' এবং 'মন্ত্রণালয় বাঁচাতেই' দায়িত্বও ছাড়েননি।

তিনি বলেন, 'দু একজন নেতা বলছেন, আপনারা এত সৎ ছিলেন তো ছেড়ে গেলেন না কেন? আমরা ছেড়ে যাইনি এ কারণে অন্তত তিনটা মন্ত্রণালয় বেঁচে যাক। বেঁচে যাক দুর্নীতির হাত থেকে, রক্ষা পাক।'

এর আগে মিরপুরে জামায়াতের নির্বাচনি ডিজিটাল ক্যাম্পেইনের উদ্বোধন অনুষ্ঠানে শফিকুর রহমান বলেন, 'নতুন বাংলাদেশে আমাদের ভূখণ্ড বদলাবে না, বদলাবে আমাদের চরিত্র ও দৃষ্টিভঙ্গি। আর গত ৫৪ বছর যে দৃষ্টিভঙ্গি নিয়ে দেশ চালানো হয়েছে, মাঝে মাঝে কিছু ব্যতিক্রম ছাড়া অধিকাংশ ক্ষেত্রে জুলুম করা হয়েছে। ফ্যাসিজম চাপিয়ে দেওয়া হয়েছে'।

Related Topics

BBC / টপ নিউজ

জামায়াত / আমির ডা. শফিকুর রহমান / টাকা

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ইউএস ক্যাপিটল বিল্ডিং। ছবি: রয়টার্স
    ইরানে ট্রাম্পের হামলা রুখতে মার্কিন সিনেটে প্রস্তাব পাস, সমর্থন দিলেন রিপাবলিকানরাও
  • ছবি: টিবিএস
    পল্লবীতে শিশু ধর্ষণ ও হত্যা: ঘাতক সোহেলের স্বীকারোক্তি, স্ত্রী কারাগারে
  • ইরানের সাবেক প্রেসিডেন্ট মাহমুদ আহমাদিনেজাদ ২০২৪ সালে তেহরানে অনুষ্ঠিত প্রেসিডেন্ট নির্বাচনে প্রার্থী হিসেবে নিবন্ধন করছেন। ছবি: আরাশ খামোশি/পোলারিস, দ্য নিউ ইয়র্ক টাইমস
    যুদ্ধের শুরুতেই আহমাদিনেজাদকে ইরানের ক্ষমতায় বসাতে চেয়েছিল যুক্তরাষ্ট্র-ইসরায়েল
  • ছবি: টিবিএস
    হামের টিকার সংকট নিয়ে ২০২৪ সাল থেকে ১০ বার সরকারকে সতর্ক করা হয়েছিল: ইউনিসেফ
  • ছবি: মেহেদি হাসান/টিবিএস
    গুলশান-বনানী-বারিধারা লেক দূষণমুক্ত রাখতে কঠোর হচ্ছে সরকার
  • নিহত সেনা কর্মকর্তা মো. তানজিম ছারোয়ার। ছবি: সংগৃহীত
    কক্সবাজারে সেনা কর্মকর্তা তানজিম হত্যা: ৪ জনের মৃত্যুদণ্ড, ৯ জনের যাবজ্জীবন

Related News

  • ইসিতে নির্বাচনী ব্যয়ের হিসাব জমা দিল জামায়াত, খরচ হয়েছে প্রায় সাড়ে ৪ কোটি টাকা
  • গণভোটের রায় অস্বীকার করে বিএনপি ফ্যাসিবাদের পথে যাত্রা শুরু করেছে: শফিকুর রহমান
  • জামায়াতের আমির ও তার দল কখনোই সুষ্ঠুভাবে চিন্তা করেন না: মির্জা ফখরুল
  • নির্বাচনের ফল চ্যালেঞ্জ: হাইকোর্টে কক্সবাজার-২ আসনের পরাজিত প্রার্থী জামায়াত নেতা আযাদের আবেদন
  • নারায়ণগঞ্জে খেয়াঘাটের শিডিউল জমা নিয়ে বিএনপির সঙ্গে জামায়াত-এনসিপি সমর্থকদের সংঘর্ষ 

Most Read

1
ইউএস ক্যাপিটল বিল্ডিং। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ইরানে ট্রাম্পের হামলা রুখতে মার্কিন সিনেটে প্রস্তাব পাস, সমর্থন দিলেন রিপাবলিকানরাও

2
ছবি: টিবিএস
বাংলাদেশ

পল্লবীতে শিশু ধর্ষণ ও হত্যা: ঘাতক সোহেলের স্বীকারোক্তি, স্ত্রী কারাগারে

3
ইরানের সাবেক প্রেসিডেন্ট মাহমুদ আহমাদিনেজাদ ২০২৪ সালে তেহরানে অনুষ্ঠিত প্রেসিডেন্ট নির্বাচনে প্রার্থী হিসেবে নিবন্ধন করছেন। ছবি: আরাশ খামোশি/পোলারিস, দ্য নিউ ইয়র্ক টাইমস
আন্তর্জাতিক

যুদ্ধের শুরুতেই আহমাদিনেজাদকে ইরানের ক্ষমতায় বসাতে চেয়েছিল যুক্তরাষ্ট্র-ইসরায়েল

4
ছবি: টিবিএস
বাংলাদেশ

হামের টিকার সংকট নিয়ে ২০২৪ সাল থেকে ১০ বার সরকারকে সতর্ক করা হয়েছিল: ইউনিসেফ

5
ছবি: মেহেদি হাসান/টিবিএস
বাংলাদেশ

গুলশান-বনানী-বারিধারা লেক দূষণমুক্ত রাখতে কঠোর হচ্ছে সরকার

6
নিহত সেনা কর্মকর্তা মো. তানজিম ছারোয়ার। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

কক্সবাজারে সেনা কর্মকর্তা তানজিম হত্যা: ৪ জনের মৃত্যুদণ্ড, ৯ জনের যাবজ্জীবন

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net