Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Saturday
May 23, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SATURDAY, MAY 23, 2026
গণভোটের প্রচারে ‘হ্যাঁ’/‘না’-এর পক্ষ নিতে পারবেন না সরকারি চাকরিজীবীরা, সরকারকে চিঠি দেবে ইসি

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
29 January, 2026, 08:40 am
Last modified: 29 January, 2026, 08:50 am

Related News

  • জুলাই সনদ ও গণভোট অধ্যাদেশের বৈধতা প্রশ্নে রুল শুনানি ১৭ জুন
  • নির্বাচনের আগে অনলাইন অপপ্রচারের ৭৪ শতাংশই ছিল রাজনৈতিক ও লিঙ্গবৈষম্যমূলক: ইউএনডিপি
  • পশ্চিমবঙ্গ নির্বাচনে বিজেপির জয় নিয়ে কী ভাবছে বাংলাদেশের দলগুলো
  • আমরা তো হারিনি, কেন পদত্যাগ করব?: মমতা বন্দ্যোপাধ্যায়
  • পশ্চিমবঙ্গে বিজেপির জয়ে সীমান্তের দুই পাড়ের পরিস্থিতি খারাপ হবে: আলতাফ পারভেজ

গণভোটের প্রচারে ‘হ্যাঁ’/‘না’-এর পক্ষ নিতে পারবেন না সরকারি চাকরিজীবীরা, সরকারকে চিঠি দেবে ইসি

এ বিষয়ে মন্ত্রিপরিষদ বিভাগে আনুষ্ঠানিকভাবে চিঠি পাঠানো হবে।
টিবিএস রিপোর্ট
29 January, 2026, 08:40 am
Last modified: 29 January, 2026, 08:50 am
ফাইল ছবি: সংগৃহীত

আসন্ন গণভোটে 'হ্যাঁ' বা 'না'—কোনো পক্ষে সরকারি কর্মকর্তা-কর্মচারীরা অবস্থান নিতে পারবেন না বলে জানিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। এ বিষয়ে মন্ত্রিপরিষদ বিভাগে আনুষ্ঠানিকভাবে চিঠি পাঠানো হবে।

একজন নির্বাচন কমিশনার দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে বলেন, অন্তর্বর্তী সরকারের 'হ্যাঁ' ভোটের পক্ষে অবস্থানে আইনগত কোনো জটিলতা নেই। তবে সাংবিধানিকভাবে সরকারি কর্মকর্তা-কর্মচারীরা নিরপেক্ষ থাকতে বাধ্য এবং তারা প্রকাশ্যে কোনো পক্ষের সঙ্গে নিজেদের যুক্ত করতে পারবেন না।

বুধবার (২৮ জানুয়ারি) সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ বলেন, শিগগিরই নির্বাচন কমিশন সচিবালয় মন্ত্রিপরিষদ বিভাগে চিঠি পাঠাবে। এর মাধ্যমে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের নিরপেক্ষতা নিশ্চিত করতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানানো হবে।

তিনি বলেন, গণভোট বিষয়ে সাধারণ ভোটার সচেতনতা কার্যক্রমে সরকারি কর্মকর্তা-কর্মচারীরা অংশ নিতে পারবেন। তবে 'হ্যাঁ' বা 'না'—কোনো পক্ষের পক্ষে বা বিপক্ষে প্রচারে অংশ নিতে পারবেন না।

সরকারি কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে 'হ্যাঁ' ভোটের পক্ষে প্রচারে জড়িত থাকার অভিযোগের প্রেক্ষাপটে নির্বাচন কমিশন এ উদ্যোগ নিচ্ছে।

এর আগে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস জাতির উদ্দেশে দেওয়া ভিডিও বার্তায় আসন্ন গণভোটে 'হ্যাঁ' ভোট দেওয়ার আহ্বান জানান। সরকারের উপদেষ্টারাও 'হ্যাঁ' ভোটের পক্ষে প্রচারাভিযানে অংশ নিচ্ছেন। অন্তর্বর্তী সরকার গণভোটের বিষয়ে জনসচেতনতা তৈরিতে বড় পরিসরে উদ্যোগ নিলেও বাস্তবে এই প্রচার 'হ্যাঁ' ভোটের পক্ষেই হচ্ছে বলে বিভিন্ন মহলে প্রশ্ন উঠেছে।

নির্বাচন কমিশন তফসিল ঘোষণার পর থেকে ৬৯ জন রিটার্নিং অফিসার, ৬০০ জন সহকারী রিটার্নিং অফিসার, সহস্রাধিক নির্বাহী ও বিচারিক ম্যাজিস্ট্রেট নিয়োজিত রয়েছে। ভোটের কাজে যুক্ত আছেন আট লাখের বেশি ভোটগ্রহণ কর্মকর্তা এবং ৯ লাখের বেশি আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য।

এমন প্রেক্ষাপটে নির্বাচন কমিশন জানিয়েছে, রিটার্নিং অফিসার ও সহকারী রিটার্নিং অফিসারসহ ভোট পরিচালনায় যুক্ত সরকারি কর্মকর্তা-কর্মচারীরা গণভোট বিষয়ে সচেতনতা কার্যক্রমে অংশ নিতে পারবেন। তবে তারা 'হ্যাঁ' বা 'না'—কোনো পক্ষের পক্ষে অবস্থান প্রকাশ করতে পারবেন না।

বর্তমানে দেশে প্রায় ১৪ লাখ সরকারি কর্মচারী রয়েছেন। তাদের কেউই গণভোটে কোনো পক্ষাবলম্বন করতে পারবেন না।

এ বিষয়ে জানতে চাইলে নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ বলেন, "আমরা সরকারকে একটি চিঠি দেব। নির্বাচন কমিশন সচিবালয় এই চিঠি মন্ত্রিপরিষদ বিভাগে পাঠাবে। এ বিষয়ে সংশ্লিষ্ট বিভাগ প্রয়োজনীয় ব্যবস্থা নেবে। সরকারি কর্মকর্তা-কর্মচারীরা গণভোট বিষয়ে মানুষকে সচেতন করতে বা প্রচার করতে পারবেন, কিন্তু 'হ্যাঁ' বা 'না' ভোট দেওয়ার আহ্বান জানাতে পারবেন না।"

তিনি আরও বলেন, উপদেষ্টারা কোনো সরকারি কর্মকর্তা নন। ফলে গণভোটে তাদের পক্ষাবলম্বনে কোনো বাধা নেই।
 
Related Topics

টপ নিউজ

গণভোট / নির্বাচন / হ্যাঁ ভোট

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: দ্য কুইন্ট
    পশ্চিমবঙ্গে মুসলিমরা হয়ে গেছেন গো-রক্ষক, হিন্দু ব্যবসায়ীরা চান গবাদিপশু জবাই
  • সালমান এফ রহমানকে আদালতে নেওয়া হচ্ছে। ছবি: টিবিএস
    ‘এই গরমে মরেই যাবো’: আদালতে সালমান এফ রহমান
  • ছবি: স্ক্রিনগ্র্যাব
    বেকার তরুণদের ‘তেলাপোকা’ বললেন ভারতের প্রধান বিচারপতি; ক্ষোভে ‘ককরোচ জনতা পার্টি’ খুললেন যুবক
  • রপ্তানিতে উচ্চ মূল্য সংযোজনের পরিকল্পনা সরকারের
    রপ্তানিতে উচ্চ মূল্য সংযোজনের পরিকল্পনা সরকারের
  • ছবি: বিবিসি
    ফাঁকা রুম, বিপুলসংখ্যক বুকিং বাতিল: বিশ্বকাপ ফুটবলে বড় লোকসানের শঙ্কায় যুক্তরাষ্ট্রের হোটেলগুলো
  • ফাইল ছবি: টিবিএস/মুমিত এম
    মেট্রোরেল প্রকল্পের অস্বাভাবিক ব্যয় কমাতে বিদেশি বিশেষজ্ঞ নিয়োগের পরিকল্পনা সরকারের

Related News

  • জুলাই সনদ ও গণভোট অধ্যাদেশের বৈধতা প্রশ্নে রুল শুনানি ১৭ জুন
  • নির্বাচনের আগে অনলাইন অপপ্রচারের ৭৪ শতাংশই ছিল রাজনৈতিক ও লিঙ্গবৈষম্যমূলক: ইউএনডিপি
  • পশ্চিমবঙ্গ নির্বাচনে বিজেপির জয় নিয়ে কী ভাবছে বাংলাদেশের দলগুলো
  • আমরা তো হারিনি, কেন পদত্যাগ করব?: মমতা বন্দ্যোপাধ্যায়
  • পশ্চিমবঙ্গে বিজেপির জয়ে সীমান্তের দুই পাড়ের পরিস্থিতি খারাপ হবে: আলতাফ পারভেজ

Most Read

1
ছবি: দ্য কুইন্ট
আন্তর্জাতিক

পশ্চিমবঙ্গে মুসলিমরা হয়ে গেছেন গো-রক্ষক, হিন্দু ব্যবসায়ীরা চান গবাদিপশু জবাই

2
সালমান এফ রহমানকে আদালতে নেওয়া হচ্ছে। ছবি: টিবিএস
বাংলাদেশ

‘এই গরমে মরেই যাবো’: আদালতে সালমান এফ রহমান

3
ছবি: স্ক্রিনগ্র্যাব
আন্তর্জাতিক

বেকার তরুণদের ‘তেলাপোকা’ বললেন ভারতের প্রধান বিচারপতি; ক্ষোভে ‘ককরোচ জনতা পার্টি’ খুললেন যুবক

4
রপ্তানিতে উচ্চ মূল্য সংযোজনের পরিকল্পনা সরকারের
অর্থনীতি

রপ্তানিতে উচ্চ মূল্য সংযোজনের পরিকল্পনা সরকারের

5
ছবি: বিবিসি
খেলা

ফাঁকা রুম, বিপুলসংখ্যক বুকিং বাতিল: বিশ্বকাপ ফুটবলে বড় লোকসানের শঙ্কায় যুক্তরাষ্ট্রের হোটেলগুলো

6
ফাইল ছবি: টিবিএস/মুমিত এম
বাংলাদেশ

মেট্রোরেল প্রকল্পের অস্বাভাবিক ব্যয় কমাতে বিদেশি বিশেষজ্ঞ নিয়োগের পরিকল্পনা সরকারের

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net