Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Friday
April 17, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
FRIDAY, APRIL 17, 2026
চিলের মতো ভোট ছিনিয়ে নিতে চাইলে, তার ডানা ছিঁড়ে ফেলবেন: জামায়াত আমির

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
27 January, 2026, 10:35 pm
Last modified: 27 January, 2026, 10:43 pm

Related News

  • ইসলামী ব্যাংকের অস্তিত্ব বিপন্ন হলে দেশের অর্থনীতি বঙ্গোপসাগরে যাবে: জামায়াত আমির 
  • বিএনপি গণভোটের প্রস্তাব দিলেও দুই-তৃতীয়াংশ আসন পেয়ে রাতারাতি মত বদলেছে: শফিকুর রহমান
  • ঈদুল ফিতর উপলক্ষে চীনা দূতাবাস ও জামায়াতের উদ্যোগে রাজধানীতে খাবার বিতরণ 
  • দুই সাবেক উপদেষ্টাকে জিজ্ঞাসাবাদের দাবিতে জামায়াতের বিক্ষোভ
  • আমরা গতানুগতিক বিরোধী দল হিসেবে সংসদে ভূমিকা রাখতে চাই না: শফিকুর রহমান

চিলের মতো ভোট ছিনিয়ে নিতে চাইলে, তার ডানা ছিঁড়ে ফেলবেন: জামায়াত আমির

তিনি বলেন, ‘শুধু রাজার ছেলে রাজা হবে, রাজনীতির এই সংস্কৃতি আমরা পাল্টে দিতে চাই। যার যোগ্যতা আছে, সেই দেশ পরিচালনা করবে। পৈত্রিক সূত্রে, জমিদারি সূত্রে রাজনীতি এই দেশের মানুষ আর দেখতে চায় না।’
টিবিএস রিপোর্ট
27 January, 2026, 10:35 pm
Last modified: 27 January, 2026, 10:43 pm
ছবি: টিবিএস

চিলের মতো ভোট ছিনিয়ে নিতে চাইলে, তার ডানা ছিঁড়ে ফেলবেন বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।

তিনি বলেন, 'আপনাদেরকে সাবধান করে যাব, কেউ যদি আকাশ থেকে কালো চিলের রং ধারণ করে ছো মেরে কারো ভোট নিতে চায়, তবে তার ডানাসহ ছিঁড়ে ফেলবেন।'

মঙ্গলবার (২৭ জানুয়ারি) বিকেলে বাগেরহাটের খানজাহান আলী (রহ.)- এর মাজার মোড় সংলগ্ন মাঠে জামায়াতে ইসলামীর জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

এসময় জামায়াত আমির বলেন, 'আগের ১৫ বছরের আমার ভোট আমি দেব, তোমারটাও আমি দেব সেই সংস্কৃতি আর চলবে না। এখন আমার ভোট আমি দেব, তোমার ভোট তুমি দাও, আমার ভোটে হাত বাড়ালে খবর আছে। নিজেদের ভোটের পাহারাদার হতে হবে, অন্যের ভোটেরও পাহারাদার হতে হবে।'

তিনি বলেন, 'শুধু রাজার ছেলে রাজা হবে, রাজনীতির এই সংস্কৃতি আমরা পাল্টে দিতে চাই। যার যোগ্যতা আছে, সেই দেশ পরিচালনা করবে। পৈত্রিক সূত্রে, জমিদারি সূত্রে রাজনীতি এই দেশের মানুষ আর দেখতে চায় না।'

ডা. শফিকুর রহমান বলেন, 'আমরা সবাইকে বন্ধু হিসেবে পেতে চাই, কাউকেই প্রভু হিসেবে দেখতে চাই না। বিশ্বের প্রত্যেকটি দেশকে আমরা বন্ধু হিসেবে পেতে চাই। কিন্তু অতীতে বন্ধুত্ব নয়, কিছু কিছু ক্ষেত্রে প্রভুত্ব কায়েম হয়েছিল। আমাদের ঘাড়ে চেপে বসেছিল, ৫৪ বছরের অনেক সম্ভাবনাকে ধুলিস্যাৎ করে দিয়েছিল। আগামীতে এই জাতি আর কোনো আধিপত্যবাদ বরদাশত করবে না।'

তিনি বলেন, 'কিছু লোক জাতিকে বিভক্ত করেছে। আমরা সব বিভেদ ভুলে একটি ঐক্যবদ্ধ জাতি গঠন করতে চাই। যেখানে হিন্দু- মুসলমান-বৌদ্ধ-খ্রিস্টান সবাই মিলে আমরা একসঙ্গে ফুলের বাগানের গাছপালার মতো থাকতে চাই। নিরাপদে শান্তিতে থাকতে চাই।'

তিনি আরও বলেন, 'বাগেরহাটের অনেক সমস্যা আছে। বিভিন্ন অঞ্চলকে পিছিয়ে রাখা হয়েছে। ২০১৫ সালে আমি শরণখোলায় গিয়েছিলাম। সেখানে ভালো একটা রাস্তা নেই। কোন মন্ত্রী মহোদয়ের বা প্রেসিডেন্ট সাহেবের বাড়ি কোথায়, আমরা তা দেখব না। কোন এলাকার পাওনা সরকারের কাছে সবচেয়ে বেশি, সেই এলাকায় কাজ করতে হবে। আমরা ক্ষমতায় গেলে সবাইকে সমান চোখে দেখব।'

জামায়াত আমির বলেন, 'এ জাতিকে পাল্টানোর জন্য পাঁচটা বছর যথেষ্ট। আপনারা বিশ্বাস রাখেন, আর আল্লাহ তৌফিক দিলে আমরা পারব, ইনশাআল্লাহ।'

তিনি বলেন, 'যেহেতু আমাদের নিজস্ব কোনো ধান্দাবাজি নাই, আপনাদের সবাইকে অনুরোধ জানাব ১২ তারিখের দুইটি বিষয়ে ঐতিহাসিক গুরুদায়িত্ব পালন করবেন ইনশাআল্লাহ।'

এছাড়াও সভায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর বাগেরহাট জেলা আমির মাওলানা রেজাউল করিমের সভাপতিত্বে  সমাবেশে বক্তব্য দেন জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি নুরুল ইসলাম সাদ্দাম, জেলা সেক্রেটারি শেখ মুহাম্মদ ইউনুস, বাগেরহাট ১ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী মাও: মশিউর রহমান খান প্রমুখ উপস্থিত ছিলেন। 

Related Topics

টপ নিউজ

বাংলাদেশ জামায়াতে ইসলামী / আমির ডা. শফিকুর রহমান

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ‘এখনই অফিস ছাড়ুন’: একসঙ্গে ছবি তোলার কিছুক্ষণ পরই প্রেসিডেন্টকে চলে যেতে বললেন হাঙ্গেরির নতুন প্রধানমন্ত্রী
    ‘এখনই অফিস ছাড়ুন’: একসঙ্গে ছবি তোলার কিছুক্ষণ পরই প্রেসিডেন্টকে চলে যেতে বললেন হাঙ্গেরির নতুন প্রধানমন্ত্রী
  • অলংকরণ: দা আটলান্টিক
    শৈশব ছিল বাবা-মায়ের সোশ্যাল মিডিয়া ‘কন্টেন্ট’, এখন আতঙ্কে দিন কাটছে বড় হওয়া সেই শিশুদের
  • বাগেরহাটে খান জাহান আলীর মাজারের দিঘিতে কুকুরটি ছিটকে পড়লে কুমির টেনে নিয়ে যায়। ছবি: ভিডিও থেকে সংগৃহীত
    বাগেরহাটে কুমিরের শিকারে পরিণত হওয়া কুকুরটি ছিল ‘জলাতঙ্ক’ আক্রান্ত: তদন্ত প্রতিবেদন
  • নির্মাতা প্রতিষ্ঠান নরথ্রপ গ্রুম্যান এমকিউ-৪সি ট্রাইটনকে বিশ্বের অন্যতম সেরা সামুদ্রিক গোয়েন্দা নজরদারি ও লক্ষ্যবস্তু শনাক্তকরণ ড্রোন হিসেবে বর্ণনা করেছে। ফাইল ছবি: রয়টার্স
    পারস্য উপসাগরে মার্কিন নৌবাহিনীর ২৪০ মিলিয়ন ডলারের গোয়েন্দা ড্রোন নিখোঁজ
  • ছবি: জাপান ক্যাবিনেট পাবলিক অ্যাফেয়ার্স অফিস
    তেল সংকট মোকাবিলায় এশিয়ার দেশগুলোকে ১০ বিলিয়ন ডলার সহায়তার প্রতিশ্রুতি জাপানের
  • ছবি: স্ক্রিনগ্র্যাব
    সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াসহ ১৫ ব্যক্তি ও ৫ প্রতিষ্ঠান পেল ‘স্বাধীনতা পুরস্কার’

Related News

  • ইসলামী ব্যাংকের অস্তিত্ব বিপন্ন হলে দেশের অর্থনীতি বঙ্গোপসাগরে যাবে: জামায়াত আমির 
  • বিএনপি গণভোটের প্রস্তাব দিলেও দুই-তৃতীয়াংশ আসন পেয়ে রাতারাতি মত বদলেছে: শফিকুর রহমান
  • ঈদুল ফিতর উপলক্ষে চীনা দূতাবাস ও জামায়াতের উদ্যোগে রাজধানীতে খাবার বিতরণ 
  • দুই সাবেক উপদেষ্টাকে জিজ্ঞাসাবাদের দাবিতে জামায়াতের বিক্ষোভ
  • আমরা গতানুগতিক বিরোধী দল হিসেবে সংসদে ভূমিকা রাখতে চাই না: শফিকুর রহমান

Most Read

1
‘এখনই অফিস ছাড়ুন’: একসঙ্গে ছবি তোলার কিছুক্ষণ পরই প্রেসিডেন্টকে চলে যেতে বললেন হাঙ্গেরির নতুন প্রধানমন্ত্রী
আন্তর্জাতিক

‘এখনই অফিস ছাড়ুন’: একসঙ্গে ছবি তোলার কিছুক্ষণ পরই প্রেসিডেন্টকে চলে যেতে বললেন হাঙ্গেরির নতুন প্রধানমন্ত্রী

2
অলংকরণ: দা আটলান্টিক
আন্তর্জাতিক

শৈশব ছিল বাবা-মায়ের সোশ্যাল মিডিয়া ‘কন্টেন্ট’, এখন আতঙ্কে দিন কাটছে বড় হওয়া সেই শিশুদের

3
বাগেরহাটে খান জাহান আলীর মাজারের দিঘিতে কুকুরটি ছিটকে পড়লে কুমির টেনে নিয়ে যায়। ছবি: ভিডিও থেকে সংগৃহীত
বাংলাদেশ

বাগেরহাটে কুমিরের শিকারে পরিণত হওয়া কুকুরটি ছিল ‘জলাতঙ্ক’ আক্রান্ত: তদন্ত প্রতিবেদন

4
নির্মাতা প্রতিষ্ঠান নরথ্রপ গ্রুম্যান এমকিউ-৪সি ট্রাইটনকে বিশ্বের অন্যতম সেরা সামুদ্রিক গোয়েন্দা নজরদারি ও লক্ষ্যবস্তু শনাক্তকরণ ড্রোন হিসেবে বর্ণনা করেছে। ফাইল ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

পারস্য উপসাগরে মার্কিন নৌবাহিনীর ২৪০ মিলিয়ন ডলারের গোয়েন্দা ড্রোন নিখোঁজ

5
ছবি: জাপান ক্যাবিনেট পাবলিক অ্যাফেয়ার্স অফিস
আন্তর্জাতিক

তেল সংকট মোকাবিলায় এশিয়ার দেশগুলোকে ১০ বিলিয়ন ডলার সহায়তার প্রতিশ্রুতি জাপানের

6
ছবি: স্ক্রিনগ্র্যাব
বাংলাদেশ

সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াসহ ১৫ ব্যক্তি ও ৫ প্রতিষ্ঠান পেল ‘স্বাধীনতা পুরস্কার’

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net