Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Monday
March 16, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
MONDAY, MARCH 16, 2026
রমজানে নিত্যপণ্যের দাম সাধারণের ক্রয়ক্ষমতার নাগালেই থাকবে: বাণিজ্য উপদেষ্টা

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
25 January, 2026, 08:00 pm
Last modified: 25 January, 2026, 08:14 pm

Related News

  • রমজান আর পুরান ঢাকার কাসিদা: হারানো ঐতিহ্য বাঁচিয়ে রাখার লড়াই
  • রমজানের তৃতীয় সপ্তাহে জমে উঠেছে পাঞ্জাবির বাজার
  • ঈদের আগেই ব্রয়লারের কেজি ছাড়াল ২০০ টাকা, বাড়ছে মসলার দাম
  • এলপিজির দাম বাড়ানোর কোনো সিদ্ধান্ত নেই: বাণিজ্যমন্ত্রী
  • রোজার সময় ইফতারে ছোলা, পেঁয়াজু, বেগুনির মতো মুখরোচক খাবারের রীতি এল যেভাবে

রমজানে নিত্যপণ্যের দাম সাধারণের ক্রয়ক্ষমতার নাগালেই থাকবে: বাণিজ্য উপদেষ্টা

তিনি বলেন, ‘ব্যবসায়ীরা আমাদের আশ্বস্ত করেছেন যে, রমজানে নিত্যপণ্যের সরবরাহ স্বাভাবিক থাকবে। দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে থাকবে এবং কোনো পণ্যের দাম বাড়বে না; বরং কিছু কিছু পণ্যের দাম গত বছরের তুলনায় আরও কমতে পারে।’
টিবিএস রিপোর্ট
25 January, 2026, 08:00 pm
Last modified: 25 January, 2026, 08:14 pm
বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন। ফাইল ছবি: সংগৃহীত

আসন্ন পবিত্র রমজান মাসে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম গত বছরের তুলনায় সহনীয় ও স্বস্তিদায়ক হবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন। তিনি জানিয়েছেন, গত বছরের তুলনায় এবার নিত্যপণ্য আমদানি ৪০ শতাংশ বৃদ্ধি পেয়েছে, যার ইতিবাচক প্রভাব বাজারে পড়বে।

রোববার (২৫ জানুয়ারি) বিকেলে সচিবালয়ে বাণিজ্য মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে নিত্যপ্রয়োজনীয় খাদ্যপণ্যের মূল্য ও বাজার পরিস্থিতি পর্যালোচনা বিষয়ক টাস্কফোর্স কমিটির ১০ম সভা শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

বাণিজ্য উপদেষ্টা বলেন, 'আমরা বর্তমান বাজারের সামগ্রিক পরিস্থিতি পর্যালোচনা করেছি। আমদানি এবং উৎপাদনের পরিমাণগত বিশ্লেষণ করে আমরা এই উপলব্ধিতে উপনীত হয়েছি যে, গত বছরের চেয়েও এ বছরের রমজানের বাজার অনেক ভালো হবে। আমাদের বিশ্বাস, এবারের রমজানে বাজারে পণ্যের সরবরাহ ও স্থিতি অনেক বেশি থাকবে।'

ব্যবসায়ীদের সঙ্গে আলোচনার কথা উল্লেখ করে শেখ বশিরউদ্দীন বলেন, 'আজকের সভায় ব্যবসায়ীরা আমাদের আশ্বস্ত করেছেন যে রমজানে নিত্যপণ্যের সরবরাহ স্বাভাবিক থাকবে। দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে থাকবে এবং কোনো পণ্যের দাম বাড়বে না; বরং কিছু কিছু পণ্যের দাম গত বছরের তুলনায় আরও কমতে পারে।'

এ সময় তিনি আরও বলেন, 'গত বছরের চেয়ে এবার নিত্যপণ্য আমদানি ৪০ শতাংশ বেশি হয়েছে। ফলে আসন্ন রমজানে নিত্যপণ্যের দাম সাধারণ মানুষের ক্রয়ক্ষমতার নাগালেই থাকবে।'

সম্প্রতি নেত্রকোনায় এক অনুষ্ঠানে 'পদ্মা সেতু নির্মাণের কারণে চালের দাম বেড়েছে'—এমন মন্তব্যের ব্যাখ্যা জানতে চাইলে উপদেষ্টা বলেন, 'কর্ণফুলী টানেল, পায়রা বন্দর এবং পদ্মা সেতুর মতো কিছু অযাচিত প্রকল্পের কারণে সরকারের বড় ধরনের আর্থিক দায় তৈরি হয়েছে। এর ফলে টাকার অবমূল্যায়ন ঘটেছে এবং আইএমএফের কাছ থেকে বড় অংকের ঋণ নিতে হয়েছে। এসব সামষ্টিক অর্থনৈতিক পরিস্থিতির প্রভাব সরাসরি নিত্যপণ্যের বাজার ও দামের ওপর পড়ছে।'

সভায় বাণিজ্য সচিব মাহবুবুর রহমান, বাণিজ্য মন্ত্রণালয়ের বিভিন্ন সংস্থার প্রধান এবং দেশের শীর্ষস্থানীয় বেসরকারি বাণিজ্যিক সংগঠনের প্রতিনিধি ও ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Related Topics

টপ নিউজ

বাণিজ্য উপদেষ্টা / শেখ বশিরউদ্দিন / রমজান / নিত্যপণ্য বাজার / দাম

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: টিবিএস
    কাল থেকে জ্বালানি তেলে রেশনিং থাকছে না, আগের মতোই মিলবে পেট্রোল-অকটেন-ডিজেল
  • ছবি: সংগৃহীত
    প্রথমবারের মতো ট্রেনে স্টারলিংকের ইন্টারনেট চালু করল বিএসসিএল
  • ফাইল ছবি: সংগৃহীত
    রক্তক্ষরণ নয়, মস্তিষ্কে ইনফেকশন ধরা পড়েছে মির্জা আব্বাসের; বিদেশ নেওয়ার প্রস্তুতি
  • ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। ছবি: রয়টার্স
    যুদ্ধবিরতি বা আলোচনার জন্য ইরান ‘কখনো অনুরোধ করেনি’: আরাগচি
  • ইনফোগ্রাফিক: টিবিএস
    নন-বন্ডেড ১,১০০ পোশাক কারখানার কাঁচামাল সংগ্রহ সহজ করতে উদ্যোগ নিচ্ছে এনবিআর
  • ছবি : ডেভিড প্লাংকার্ট/ব্লুমবার্গ
    ইরান সংঘাতের ক্ষত: যেভাবে বদলে যেতে পারে উপসাগরীয় অঞ্চলের ভবিষ্যৎ

Related News

  • রমজান আর পুরান ঢাকার কাসিদা: হারানো ঐতিহ্য বাঁচিয়ে রাখার লড়াই
  • রমজানের তৃতীয় সপ্তাহে জমে উঠেছে পাঞ্জাবির বাজার
  • ঈদের আগেই ব্রয়লারের কেজি ছাড়াল ২০০ টাকা, বাড়ছে মসলার দাম
  • এলপিজির দাম বাড়ানোর কোনো সিদ্ধান্ত নেই: বাণিজ্যমন্ত্রী
  • রোজার সময় ইফতারে ছোলা, পেঁয়াজু, বেগুনির মতো মুখরোচক খাবারের রীতি এল যেভাবে

Most Read

1
ছবি: টিবিএস
অর্থনীতি

কাল থেকে জ্বালানি তেলে রেশনিং থাকছে না, আগের মতোই মিলবে পেট্রোল-অকটেন-ডিজেল

2
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

প্রথমবারের মতো ট্রেনে স্টারলিংকের ইন্টারনেট চালু করল বিএসসিএল

3
ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

রক্তক্ষরণ নয়, মস্তিষ্কে ইনফেকশন ধরা পড়েছে মির্জা আব্বাসের; বিদেশ নেওয়ার প্রস্তুতি

4
ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

যুদ্ধবিরতি বা আলোচনার জন্য ইরান ‘কখনো অনুরোধ করেনি’: আরাগচি

5
ইনফোগ্রাফিক: টিবিএস
অর্থনীতি

নন-বন্ডেড ১,১০০ পোশাক কারখানার কাঁচামাল সংগ্রহ সহজ করতে উদ্যোগ নিচ্ছে এনবিআর

6
ছবি : ডেভিড প্লাংকার্ট/ব্লুমবার্গ
আন্তর্জাতিক

ইরান সংঘাতের ক্ষত: যেভাবে বদলে যেতে পারে উপসাগরীয় অঞ্চলের ভবিষ্যৎ

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net