Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Saturday
March 14, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SATURDAY, MARCH 14, 2026
বগুড়াকে সিটি কর্পোরেশন ঘোষণা ও দ্বিতীয় যমুনা সেতু নির্মাণের অঙ্গীকার জামায়াত আমিরের

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
24 January, 2026, 02:55 pm
Last modified: 24 January, 2026, 02:57 pm

Related News

  • বাংলাদেশ ব্যাংকে সৃষ্ট পরিস্থিতি বর্তমান সরকার সমর্থিত মব-কালচারের আনুষ্ঠানিক সূচনা: জামায়াত আমির 
  • নির্বাচনের আগে শেষ মুহূর্তে ডিজিটাল প্ল্যাটফর্মে চলছে দলগুলোর জোর প্রচারণা
  • মাঠে নেমে যে রাজনৈতিক সৌজন্য আশা করেছিলাম, তা আমরা পাইনি: জামায়াত নেতা দেলাওয়ার
  • শেষ হলো প্রার্থীদের নির্বাচনী প্রচারণা, ভোটের অপেক্ষায় দেশ
  • মঙ্গলবার সকাল ৭টায় শেষ হচ্ছে  নির্বাচনী প্রচারণা: ইসি সচিব

বগুড়াকে সিটি কর্পোরেশন ঘোষণা ও দ্বিতীয় যমুনা সেতু নির্মাণের অঙ্গীকার জামায়াত আমিরের

দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি প্রসঙ্গে তিনি চাঁদাবাজিকে বড় বাধা হিসেবে উল্লেখ করে বলেন, “চাঁদাবাজির কারণে কৃষক ন্যায্যমূল্য পাচ্ছেন না এবং ভোক্তাকে বেশি দামে পণ্য কিনতে হচ্ছে।”
টিবিএস রিপোর্ট
24 January, 2026, 02:55 pm
Last modified: 24 January, 2026, 02:57 pm
ছবি: সৌজন্যে প্রাপ্ত

উত্তরবঙ্গে নির্বাচনী প্রচারণায় গিয়ে বগুড়া শহরকে সিটি কর্পোরেশন ঘোষণা, যমুনা নদীর ওপর দ্বিতীয় সেতু স্থাপন এবং বগুড়ার শহীদ চান্দু স্টেডিয়ামকে পুনরায় চালু করার অঙ্গীকার করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। 

একইসঙ্গে, জামায়াত ক্ষমতায় এলে কাউকে বাদ দিয়ে নয়, বরং দেশের সব মানুষকে সঙ্গে নিয়ে একটি ঐক্যবদ্ধ বাংলাদেশ গড়ে তোলার প্রতিশ্রুতি দিয়েছেন তিনি। 

জামায়াতের আমির বলেন, "আমরা বিভক্তির বাংলাদেশ চাই না, আমরা ঐক্যের বাংলাদেশ চাই।"

শনিবার (২৪ জানুয়ারি) দুপুরে বগুড়ার ঐতিহ্যবাহী আলতাফুন্নেছা মাঠে এক নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি বগুড়ার উন্নয়ন, রাষ্ট্রীয় সংস্কার এবং অর্থনীতি নিয়ে জামায়াতে ইসলামীর ভবিষ্যৎ পরিকল্পনার কথা তুলে ধরেন।

বগুড়াকে উত্তরবঙ্গের প্রাণকেন্দ্র হিসেবে উল্লেখ করে ডা. শফিকুর রহমান বলেন, "আল্লাহ যদি দেশ পরিচালনার দায়িত্ব দেন, তবে বগুড়াকে সিটি কর্পোরেশনে উন্নীত করা হবে।"

তিনি আরও বলেন, "যমুনা নদীর ওপর দ্বিতীয় সেতু নির্মাণের যে যৌক্তিক দাবি বগুড়া ও গাইবান্ধাবাসীর দীর্ঘদিনের, তা বাস্তবায়নে আমরা কার্যকর পদক্ষেপ নেব।"

এছাড়া রাজনৈতিক প্রতিহিংসার কারণে অবহেলিত আন্তর্জাতিক মানের শহীদ চান্দু স্টেডিয়াম পুনরায় সচল করে সেখানে আন্তর্জাতিক খেলা ফিরিয়ে আনারও প্রতিশ্রুতি দেন তিনি।

দেশের অর্থনৈতিক সংকট ও দুর্নীতি নিয়ে বক্তব্য রাখতে গিয়ে জামায়াত আমীর বলেন, "গত সাড়ে ১৫ বছরে দেশ থেকে প্রায় ২৮ লক্ষ কোটি টাকা পাচার হয়েছে। আমরা চেষ্টা করব পাচারকারীদের পেটের ভেতর হাত ঢুকিয়ে ওই টাকা বের করে আনতে। এটা জনগণের টাকা, জনগণের উন্নয়নের জন্য ব্যবহৃত হবে।"

দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি প্রসঙ্গে তিনি চাঁদাবাজিকে বড় বাধা হিসেবে উল্লেখ করে বলেন, "চাঁদাবাজির কারণে কৃষক ন্যায্যমূল্য পাচ্ছেন না এবং ভোক্তাকে বেশি দামে পণ্য কিনতে হচ্ছে।"

নারীর ক্ষমতায়ন ও কর্মসংস্থান প্রসঙ্গে তিনি বলেন, "নারীদের মর্যাদা ও নিরাপত্তা নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব।" ইসলাম নারীদের কর্মক্ষেত্রে বাধা দেয় না বলেও মন্তব্য করেন তিনি।

যুবকদের উদ্দেশে তিনি বলেন, "জামায়াত কোনো 'বেকার ভাতা' দিয়ে যুবসমাজকে অপমান করতে চায় না; বরং সরাসরি কর্মসংস্থান সৃষ্টি করে তাদের আত্মমর্যাদার সঙ্গে জীবনযাপনের সুযোগ দিতে চায়।"

Related Topics

টপ নিউজ

জামায়াত আমির / নির্বাচনী প্রচারণা

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: টিবিএস ক্রিয়েটিভ
    যুক্তরাষ্ট্র-সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের মাধ্যমে জাহাজ ভাড়া করায় হরমুজ প্রণালি দিয়ে বাংলাদেশের তেল পরিবহনে জটিলতা
  • ছবি: সংগৃহীত
    রাজধানীর এভারকেয়ারে মির্জা আব্বাসের মস্তিষ্কে অস্ত্রোপচার
  • ছবি: রয়টার্স
    ইরান যুদ্ধ থেকে বেরিয়ে আসার পথ খুঁজছেন ট্রাম্প, হোয়াইট হাউসের অন্দরেই প্রবল মতভেদ
  • ছবি: রয়টার্স
    যে ৭ কারণে ইরান যুদ্ধে ট্রাম্প এখনো জয়ী হতে পারেননি
  • বাগেরহাটের রামপাল উপজেলার বেলাই ব্রিজ এলাকার খুলনা-মোংলা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। ছবি: ফোকাস বাংলা
    বউ বরণের আনন্দ এখন লাশ দাফনের শোক: বাগেরহাটে সড়ক দুর্ঘটনায় বর-কনেসহ নিহত ১৪
  • ছবি: টিবিএস
    আশুগঞ্জ বিদ্যুৎ কেন্দ্রের ২ ইউনিটে উৎপাদন বন্ধ, একটি সচল হতে লাগবে ৩ দিন  

Related News

  • বাংলাদেশ ব্যাংকে সৃষ্ট পরিস্থিতি বর্তমান সরকার সমর্থিত মব-কালচারের আনুষ্ঠানিক সূচনা: জামায়াত আমির 
  • নির্বাচনের আগে শেষ মুহূর্তে ডিজিটাল প্ল্যাটফর্মে চলছে দলগুলোর জোর প্রচারণা
  • মাঠে নেমে যে রাজনৈতিক সৌজন্য আশা করেছিলাম, তা আমরা পাইনি: জামায়াত নেতা দেলাওয়ার
  • শেষ হলো প্রার্থীদের নির্বাচনী প্রচারণা, ভোটের অপেক্ষায় দেশ
  • মঙ্গলবার সকাল ৭টায় শেষ হচ্ছে  নির্বাচনী প্রচারণা: ইসি সচিব

Most Read

1
ছবি: টিবিএস ক্রিয়েটিভ
বাংলাদেশ

যুক্তরাষ্ট্র-সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের মাধ্যমে জাহাজ ভাড়া করায় হরমুজ প্রণালি দিয়ে বাংলাদেশের তেল পরিবহনে জটিলতা

2
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

রাজধানীর এভারকেয়ারে মির্জা আব্বাসের মস্তিষ্কে অস্ত্রোপচার

3
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ইরান যুদ্ধ থেকে বেরিয়ে আসার পথ খুঁজছেন ট্রাম্প, হোয়াইট হাউসের অন্দরেই প্রবল মতভেদ

4
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

যে ৭ কারণে ইরান যুদ্ধে ট্রাম্প এখনো জয়ী হতে পারেননি

5
বাগেরহাটের রামপাল উপজেলার বেলাই ব্রিজ এলাকার খুলনা-মোংলা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। ছবি: ফোকাস বাংলা
বাংলাদেশ

বউ বরণের আনন্দ এখন লাশ দাফনের শোক: বাগেরহাটে সড়ক দুর্ঘটনায় বর-কনেসহ নিহত ১৪

6
ছবি: টিবিএস
বাংলাদেশ

আশুগঞ্জ বিদ্যুৎ কেন্দ্রের ২ ইউনিটে উৎপাদন বন্ধ, একটি সচল হতে লাগবে ৩ দিন  

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net