Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Saturday
May 16, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SATURDAY, MAY 16, 2026
তারেক রহমানের বিরুদ্ধে এনসিপির আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ ‘পরিকল্পিত প্রোপাগান্ডা’: রিজভী

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
24 January, 2026, 12:00 pm
Last modified: 24 January, 2026, 12:02 pm

Related News

  • আগামীকাল চাঁদপুরে যাচ্ছেন প্রধানমন্ত্রী
  • এনসিপি কি ডানপন্থি রাজনৈতিক দল হয়ে উঠছে?
  • ঢাকার যানজট নিরসনে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে সভা অনুষ্ঠিত
  • গবেষণা ও উদ্ভাবনের দিকে মনোযোগী হতে বিশ্ববিদ্যালয়গুলোর প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান
  • রূপপুর থেকে পদ্মা সেতু: মেগা প্রকল্পে ‘ব্যাপক দুর্নীতি’র চিত্র তুলে ধরলেন প্রধানমন্ত্রী

তারেক রহমানের বিরুদ্ধে এনসিপির আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ ‘পরিকল্পিত প্রোপাগান্ডা’: রিজভী

টিবিএস রিপোর্ট
24 January, 2026, 12:00 pm
Last modified: 24 January, 2026, 12:02 pm
ছবি: স্ক্রিনগ্র্যাব

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আনা নির্বাচনি আচরণবিধি লঙ্ঘনের অভিযোগকে সম্পূর্ণ মিথ্যা ও পরিকল্পিত 'হাইপার প্রোপাগান্ডা' বলে মন্তব্য করেছেন দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

শনিবার (২৪ জানুয়ারি) সকালে রাজধানীর বনানী কবরস্থানে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ছোট ছেলে আরাফাত রহমান কোকোর মৃত্যুবার্ষিকী উপলক্ষে কবর জিয়ারত শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।

শুক্রবার রাতে এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ অভিযোগ করেন, তারেক রহমানসহ বিএনপির নেতাকর্মীরা মধ্যরাতে মাইক বাজিয়ে প্রচারণা চালিয়ে নির্বাচনি আচরণবিধি লঙ্ঘন করছেন। তিনি বলেন, 'নির্বাচনি প্রচারণার প্রথম দিনেই একটি বড় দল আচরণবিধি লঙ্ঘন করেছে। বিএনপির চেয়ারম্যান তারেক রহমান সময়সীমার বাইরে গিয়ে রাত চারটার সময় মাইক বাজিয়ে প্রচারণা চালাচ্ছেন। পার্টির চেয়ারম্যান এরকম করলে এটা উৎসাহ পাবে।'

 এ বিষয়ে দলের অবস্থান জানতে চাইলে রিজভী বলেন, 'এটা অফিশিয়ালভাবে তো সম্পূর্ণ, সর্বৈবভাবে মিথ্যা।'

তারেক রহমান নির্বাচন কমিশনের আইনের প্রতি শ্রদ্ধাশীল উল্লেখ করে রিজভী বলেন, 'আপনারা দেখেছেন যে, নির্বাচন কমিশনের অনুরোধে উনি উত্তরবঙ্গের সফর, তার নিজের যে জেলা সেই বগুড়া এবং রংপুরে আবু সাঈদের কবর জিয়ারত করার কর্মসূচি বাতিল করেছেন।'

তিনি আরও বলেন, 'যেদিন থেকে নির্বাচনী কর্মকাণ্ড করা যাবে, ঠিক সেই দিন থেকেই তিনি দেশের একজন প্রখ্যাত সুফি সাধক হজরত শাহজালাল (রহ.)-এর মাজার জিয়ারত করে সেখান থেকে প্রচারণা শুরু করেছেন।'

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের জনপ্রিয়তাকে প্রশ্নবিদ্ধ করতেই এমন অভিযোগ করা হচ্ছে দাবি করে রিজভী বলেন, 'বরং এটা একটি পরিকল্পিত হাইপার প্রোপাগান্ডার অংশ। জনাব তারেক রহমান, তার যে ডিসেন্ট [শালীন] কথাবার্তা, চমৎকার বক্তব্য এবং জনগণের সাথে মিথস্ক্রিয়ার মাধ্যমে তার বক্তব্য আজকে প্রশংসিত হচ্ছে। তার নেতৃত্ব আজকে সারা দেশের মানুষের কাছে গ্রহণযোগ্য। এটাকে হেয় করার জন্য এবং জনগণের কাছে বিভ্রান্তি তৈরি করার জন্য এই কথা বলা হচ্ছে।'
 

Related Topics

টপ নিউজ

রুহুল কবির রিজভী / তারেক রহমান / এনসিপি

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • কোয়ান্টানাইটের প্রোডাকশন ফ্লোর
    কোয়ান্টানাইট: ঢাকার যে ‘ব্যাক অফিস’ বিশ্বজুড়ে ডিজিটাল সেবার নেপথ্যে
  • চীনা প্রেসিডেন্ট শি জিনপিং ও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: রয়টার্স
    চীন মাত্র ২০০ বিমান অর্ডার করেছে, ট্রাম্পের এমন ঘোষণায় বোয়িংয়ের শেয়ারের দাম ৪% কমল
  • ছবি: এএফপি
    যুক্তরাষ্ট্র থেকে তেল ও ২০০ বোয়িং জেট কিনবে চীন, হরমুজ খুলতেও একমত বেইজিং: ট্রাম্প
  • যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার সিটি অব ইন্ডাস্ট্রিতে একটি হোন্ডা ডিলারশিপের প্রাঙ্গণে বিক্রির জন্য রাখা গাড়িগুলো। ফাইল ছবি: ফ্রেডরিক জে. ব্রাউন/এএফপি
    ৭০ বছরের মধ্যে এই প্রথম লোকসানে হোন্ডা
  • ছবি: সংগৃহীত
    ব্রিটিশ-আমেরিকান টোবাকো বাংলাদেশের সিগারেট বিক্রি ১৪% হ্রাস, প্রথম প্রান্তিকে মুনাফা কমেছে ৩৪%
  • বৃহস্পতিবার বেইজিংয়ের গ্রেট হল অব দ্য পিপল-এ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সম্মানে আয়োজিত এক অভ্যর্থনা অনুষ্ঠানে চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে হাত মেলাচ্ছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। ছবি: রয়টার্স
    নিষিদ্ধ রুবিও এখন বেইজিংয়ের অতিথি, যে কৌশলে জটিলতা এড়ালো চীন

Related News

  • আগামীকাল চাঁদপুরে যাচ্ছেন প্রধানমন্ত্রী
  • এনসিপি কি ডানপন্থি রাজনৈতিক দল হয়ে উঠছে?
  • ঢাকার যানজট নিরসনে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে সভা অনুষ্ঠিত
  • গবেষণা ও উদ্ভাবনের দিকে মনোযোগী হতে বিশ্ববিদ্যালয়গুলোর প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান
  • রূপপুর থেকে পদ্মা সেতু: মেগা প্রকল্পে ‘ব্যাপক দুর্নীতি’র চিত্র তুলে ধরলেন প্রধানমন্ত্রী

Most Read

1
কোয়ান্টানাইটের প্রোডাকশন ফ্লোর
ফিচার

কোয়ান্টানাইট: ঢাকার যে ‘ব্যাক অফিস’ বিশ্বজুড়ে ডিজিটাল সেবার নেপথ্যে

2
চীনা প্রেসিডেন্ট শি জিনপিং ও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

চীন মাত্র ২০০ বিমান অর্ডার করেছে, ট্রাম্পের এমন ঘোষণায় বোয়িংয়ের শেয়ারের দাম ৪% কমল

3
ছবি: এএফপি
আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্র থেকে তেল ও ২০০ বোয়িং জেট কিনবে চীন, হরমুজ খুলতেও একমত বেইজিং: ট্রাম্প

4
যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার সিটি অব ইন্ডাস্ট্রিতে একটি হোন্ডা ডিলারশিপের প্রাঙ্গণে বিক্রির জন্য রাখা গাড়িগুলো। ফাইল ছবি: ফ্রেডরিক জে. ব্রাউন/এএফপি
আন্তর্জাতিক

৭০ বছরের মধ্যে এই প্রথম লোকসানে হোন্ডা

5
ছবি: সংগৃহীত
অর্থনীতি

ব্রিটিশ-আমেরিকান টোবাকো বাংলাদেশের সিগারেট বিক্রি ১৪% হ্রাস, প্রথম প্রান্তিকে মুনাফা কমেছে ৩৪%

6
বৃহস্পতিবার বেইজিংয়ের গ্রেট হল অব দ্য পিপল-এ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সম্মানে আয়োজিত এক অভ্যর্থনা অনুষ্ঠানে চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে হাত মেলাচ্ছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

নিষিদ্ধ রুবিও এখন বেইজিংয়ের অতিথি, যে কৌশলে জটিলতা এড়ালো চীন

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net