Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Wednesday
August 12, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
WEDNESDAY, AUGUST 12, 2026
ফজরের নামাজ ভোটকেন্দ্রের সামনে আদায় করতে হবে; অনেক ষড়যন্ত্র হচ্ছে ভোট নিয়ে: তারেক রহমান

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
23 January, 2026, 09:55 am
Last modified: 23 January, 2026, 10:02 am

Related News

  • হেফাজতের ৯ দফা: হেযবুত তওহীদ নিষিদ্ধ ও কাদিয়ানি সম্প্রদায়কে ‘অমুসলিম’ ঘোষণার দাবি
  • বাংলাদেশের সঙ্গে সম্পর্ক জোরদারে অঙ্গীকার আসিয়ান মিশনগুলোর
  • বিদেশি বিনিয়োগকারীদের সব ধরনের সহযোগিতা করতে সরকার প্রস্তুত: প্রধানমন্ত্রী
  • ঝুঁকি মোকাবিলায় ‘ব্যাংক রেজল্যুশন আইন, ২০২৬’-এর খসড়া অনুমোদন
  • এবার ভঙ্গুর এই রাষ্ট্র পুনর্গঠনের পালা: প্রধানমন্ত্রী

ফজরের নামাজ ভোটকেন্দ্রের সামনে আদায় করতে হবে; অনেক ষড়যন্ত্র হচ্ছে ভোট নিয়ে: তারেক রহমান

ব্রাহ্মণবাড়িয়ায় নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তারেক রহমান বলেন, ‘ভোটকেন্দ্রে সকালে গেলে হবে না। সবাইকে ফজরের নামাজ ভোটকেন্দ্রের সামনে আদায় করতে হবে। কারণ এবারও ভোট নিয়ে অনেক ষড়যন্ত্র হচ্ছে।'
টিবিএস রিপোর্ট
23 January, 2026, 09:55 am
Last modified: 23 January, 2026, 10:02 am
বৃহস্পতিবার (২২ জানুয়ারি) রাত সাড়ে ১০টায় ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার কুট্টাপাড়া খেলার মাঠে এক নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে এ আহ্বান জানান তারেক রহমান। ছবি: সংগৃহীত

'এবারও ভোট নিয়ে অনেক ষড়যন্ত্র হচ্ছে'—এ অভিযোগ তুলে ভোটারদের ফজরের নামাজ ভোটকেন্দ্রের সামনে আদায় করে ভোটের লাইনে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। 

গতকাল বৃহস্পতিবার (২২ জানুয়ারি) রাত সাড়ে ১০টায় ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার কুট্টাপাড়া খেলার মাঠে এক নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান।

জনসভায় ব্রাহ্মণবাড়িয়ার ছয়টি সংসদীয় আসনে বিএনপি ও জোট মনোনীত প্রার্থীদের পরিচয় করিয়ে দেন তারেক রহমান।

তারেক রহমান বলেন, 'ভোটকেন্দ্রে সকালে গেলে হবে না। সবাইকে ফজরের নামাজ ভোটকেন্দ্রের সামনে আদায় করতে হবে। কারণ এবারও ভোট নিয়ে অনেক ষড়যন্ত্র হচ্ছে।'

তিনি বলেন, 'প্রবাসীদের জন্য যে ব্যালট পেপার পাঠানো হয়েছে, কীভাবে একটা দল সে ব্যালট পেপার দখল করেছে- দেখেছেন? এই ষড়যন্ত্র দেশের ভেতরেও চলছে। এজন্যই বলছি, ফজরের নামাজ পড়তে হবে ভোটকেন্দ্রের সামনে। নামাজ পড়ে ভোটের লাইনে দাঁড়িয়ে যাবেন। ধানের শীষে সিল দেবেন।'

সরকার গঠনের নানা প্রতিশ্রুতির কথা তুলে ধরে তিনি বলেন, নারীদের জন্য 'ফ্যামিলি কার্ড' এবং কৃষকদের জন্য 'কৃষি কার্ড' দেওয়া হবে। ফ্যামিলি কার্ডের মাধ্যমে নারীদের সহায়তা পৌঁছে দেওয়া হবে, যাতে তারা সংসার সুন্দরভাবে চালাতে পারেন। আর কৃষি কার্ডের মাধ্যমে কৃষকদের সার, বীজ ও কীটনাশক সরবরাহ করা হবে।

ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির সভাপতি খালেদ হোসেন মাহবুব শ্যামলের সভাপতিত্বে জনসভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা মুশফিকুর রহমান, গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি, জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের সহসভাপতি জুনায়েদ আল হাবীবসহ অন্যরা।

Related Topics

টপ নিউজ

তারেক রহমান / নির্বাচন / ভোটকেন্দ্র / ষড়যন্ত্র

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • গ্রাফিকস: টিবিএস
    কোনো বিশেষ কোম্পানি নয়, সবার জন্য উন্মুক্ত হচ্ছে জ্বালানি তেল আমদানি ও বিক্রির সুযোগ: জ্বালানিমন্ত্রী
  • ছবি: সংগৃহীত
    অর্থ আত্মসাত মামলা: স্ট্রেচারে করে ঢাকার আদালতে পদ্মা ব্যাংকের সাবেক কর্মকর্তা
  • ঢাকা মেট্রোরেল। ফাইল ছবি: মুমিত এম/ টিবিএস
    সুদের খরচ বাদ দিয়ে এমআরটি লাইন-৫-এর ব্যয় কমল ২,২১৭ কোটি টাকা
  • প্রতীকী ছবি
    বাংলাদেশ ব্যাংক থেকে ই-ওয়ালেট চালুর লাইসেন্স পেল বাংলালিংকের সাবসিডিয়ারি
  • ফাইল ছবি: টিবিএস
    নিলামে উঠছে র‍্যাবের প্রশিক্ষিত ল্যাব্রাডর ও জার্মান শেফার্ড জাতের ৮ কুকুর
  • ছবি: সংগৃহীত
    রাষ্ট্রায়ত্ত দুই জুট মিল ইজারা পেল প্রাণ-আরএফএল গ্রুপ

Related News

  • হেফাজতের ৯ দফা: হেযবুত তওহীদ নিষিদ্ধ ও কাদিয়ানি সম্প্রদায়কে ‘অমুসলিম’ ঘোষণার দাবি
  • বাংলাদেশের সঙ্গে সম্পর্ক জোরদারে অঙ্গীকার আসিয়ান মিশনগুলোর
  • বিদেশি বিনিয়োগকারীদের সব ধরনের সহযোগিতা করতে সরকার প্রস্তুত: প্রধানমন্ত্রী
  • ঝুঁকি মোকাবিলায় ‘ব্যাংক রেজল্যুশন আইন, ২০২৬’-এর খসড়া অনুমোদন
  • এবার ভঙ্গুর এই রাষ্ট্র পুনর্গঠনের পালা: প্রধানমন্ত্রী

Most Read

1
গ্রাফিকস: টিবিএস
অর্থনীতি

কোনো বিশেষ কোম্পানি নয়, সবার জন্য উন্মুক্ত হচ্ছে জ্বালানি তেল আমদানি ও বিক্রির সুযোগ: জ্বালানিমন্ত্রী

2
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

অর্থ আত্মসাত মামলা: স্ট্রেচারে করে ঢাকার আদালতে পদ্মা ব্যাংকের সাবেক কর্মকর্তা

3
ঢাকা মেট্রোরেল। ফাইল ছবি: মুমিত এম/ টিবিএস
বাংলাদেশ

সুদের খরচ বাদ দিয়ে এমআরটি লাইন-৫-এর ব্যয় কমল ২,২১৭ কোটি টাকা

4
প্রতীকী ছবি
অর্থনীতি

বাংলাদেশ ব্যাংক থেকে ই-ওয়ালেট চালুর লাইসেন্স পেল বাংলালিংকের সাবসিডিয়ারি

5
ফাইল ছবি: টিবিএস
বাংলাদেশ

নিলামে উঠছে র‍্যাবের প্রশিক্ষিত ল্যাব্রাডর ও জার্মান শেফার্ড জাতের ৮ কুকুর

6
ছবি: সংগৃহীত
অর্থনীতি

রাষ্ট্রায়ত্ত দুই জুট মিল ইজারা পেল প্রাণ-আরএফএল গ্রুপ

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net