হাইকোর্টের আদেশ স্থগিত, কুমিল্লা-২ আসনে ইসির সীমানা অনুযায়ী হবে নির্বাচন
ছবি: সংগৃহীত
কুমিল্লা-২ আসনের সীমানা পরিবর্তন করে নির্বাচন কমিশন (ইসি) যে গেজেট প্রকাশ করেছিল, তা অবৈধ ঘোষণা করে হাইকোর্টের দেওয়া আদেশ স্থগিত করেছেন আপিল বিভাগ। এর ফলে নির্বাচন কমিশনের পুনর্নির্ধারিত সীমানা অনুযায়ীই এই আসনে নির্বাচন অনুষ্ঠিত হবে। অর্থাৎ হোমনা ও তিতাস উপজেলা নিয়েই গঠিত হবে কুমিল্লা-২ আসন।
মঙ্গলবার (২০ জানুয়ারি) হাইকোর্টের আদেশের বিরুদ্ধে করা লিভ টু আপিল মঞ্জুর করে প্রধান বিচারপতির নেতৃত্বাধীন আপিল বিভাগ এই আদেশ দেন।
