Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Monday
May 25, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
MONDAY, MAY 25, 2026
‘হ্যাঁ’ ভোটের পক্ষে সরকারের প্রচারণায় আইনি বাধা নেই: যমুনায় জামায়াত নেতাদের সাথে বৈঠকে প্রধান উপদেষ্টা

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
18 January, 2026, 09:55 pm
Last modified: 18 January, 2026, 10:00 pm

Related News

  • কানাডা থেকে স্বাধীন হয়ে যেতে চায় আলবার্টা প্রদেশ, গণভোটের আয়োজন
  • জামায়াত ও আ.লীগপন্থীদের বর্জনের মধ্যেই শেষ হলো চট্টগ্রাম আইনজীবী সমিতির ভোট গ্রহণ
  • জুলাই সনদ ও গণভোট অধ্যাদেশের বৈধতা প্রশ্নে রুল শুনানি ১৭ জুন
  • কারওয়ান বাজারে প্রতিদিন দুই-তিন কোটি টাকার চাঁদাবাজি হয়, দাবি জামায়াত এমপির
  • হামের টিকা নিয়ে ড. ইউনূসসহ সংশ্লিষ্টদের বিরুদ্ধে রিট: শুনানি মঙ্গলবার পর্যন্ত মুলতবি

‘হ্যাঁ’ ভোটের পক্ষে সরকারের প্রচারণায় আইনি বাধা নেই: যমুনায় জামায়াত নেতাদের সাথে বৈঠকে প্রধান উপদেষ্টা

তিনি বলেন, ‘ঝুঁকির আশঙ্কা আছে এমন কেন্দ্রে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের বডি ক্যামেরা থাকবে। কন্ট্রোল রুম থেকে এগুলো সব মনিটর করা হবে। ফুটেজ রেকর্ডেড থাকবে যাতে কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটামাত্রই ব্যবস্থা নেওয়া যায়।’
টিবিএস রিপোর্ট
18 January, 2026, 09:55 pm
Last modified: 18 January, 2026, 10:00 pm
ছবি: প্রধান উপদেষ্টার প্রেস উইং

প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর চার সদস্যের একটি প্রতিনিধি দল। 

রোববার (১৮ জানুয়ারি) সন্ধ্যায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় জামায়াতের আমির ডা. শফিকুর রহমানের নেতৃত্বে প্রতিনিধি দলটি এই বৈঠকে অংশ নেয়। প্রতিনিধি দলের অন্য সদস্যরা হলেন— ডা. সৈয়দ আবদুল্লাহ মুহাম্মদ তাহের, মাওলানা মিয়া গোলাম পরওয়ার এবং রফিকুল ইসলাম খান।

বৈঠকে অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টাদের মধ্যে উপস্থিত ছিলেন পরিকল্পনা উপদেষ্টা ড. ওয়াহিদ উদ্দিন মাহমুদ, গৃহায়ন ও গণপূর্ত, শিল্প এবং স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা আদিলুর রহমান খান এবং বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ, সড়ক, সেতু ও রেলপথ মন্ত্রণালয়ের উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান।

বৈঠকে আসন্ন নির্বাচনের বিভিন্ন দিক নিয়ে বিস্তারিত আলোচনা হয়। জামায়াতে ইসলামীর নেতারা জানান, আগামী ২২ জানুয়ারি থেকে তারা পূর্ণোদ্যমে নির্বাচনি প্রচারণা শুরু করবেন। তারা আরও উল্লেখ করেন, জামায়াতে ইসলামী ইতোমধ্যে গণভোটে 'হ্যাঁ' জয়যুক্ত করার পক্ষে প্রচারণা শুরু করেছে এবং ২২ জানুয়ারি থেকে নির্বাচনের প্রচারণার পাশাপাশি এই ক্যাম্পেইনও চলবে।

নির্বাচন সংশ্লিষ্ট বেশ কিছু বিষয়ে জামায়াত নেতৃবৃন্দ প্রধান উপদেষ্টার দৃষ্টি আকর্ষণ করলে তিনি বলেন, 'যেভাবেই হোক আমাদের ভালো নির্বাচন করতে হবে। নির্বাচন সংক্রান্ত যেকোনো জরুরি তথ্য, অভিযোগ বা মতামত আমাদের জানাবেন। আমরা তাৎক্ষণিকভাবে নির্বাচন কমিশনের নজরে আনব; সরকারের যদি কোনো ব্যবস্থা নেওয়ার থাকে, নেব।'

ভোটকেন্দ্রের নিরাপত্তা ও স্বচ্ছতা নিশ্চিতে সিসি ক্যামেরা স্থাপনের বিষয়ে প্রধান উপদেষ্টা জানান, অধিকাংশ কেন্দ্র দ্রুত সিসি ক্যামেরার আওতায় আনা হবে এবং এ কাজ জানুয়ারির মধ্যেই শেষ হবে। তিনি বলেন, 'ঝুঁকির আশঙ্কা আছে এমন কেন্দ্রে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের বডি ক্যামেরা থাকবে। কন্ট্রোল রুম থেকে এগুলো সব মনিটর করা হবে। ফুটেজ রেকর্ডেড থাকবে যাতে কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটামাত্রই ব্যবস্থা নেওয়া যায়।'

গণভোটে 'হ্যাঁ' ভোটের পক্ষে সরকারের অবস্থানের আইনি ভিত্তি ব্যাখ্যা করে প্রধান উপদেষ্টা বলেন, 'কেউ কেউ বলছেন গণভোটে 'হ্যাঁ' ভোটের পক্ষে সরকারের প্রচারণা আইনসম্মত কি না, কিন্তু আমরা সংশ্লিষ্ট সকলের সাথে কথা বলে নিশ্চিত হয়েছি এতে কোনো আইনগত বাধা নেই। গণ-অভ্যুত্থানের মধ্য দিয়ে গঠিত অন্তর্বর্তী সরকারের দায়িত্ব সংস্কারের পক্ষে থাকা।'

নির্বাচনের সময়সীমা প্রসঙ্গে দৃঢ় প্রত্যয় ব্যক্ত করে তিনি বলেন, 'এবারের ভোট ও গণভোট সফলভাবে করতেই হবে। যে যাই বলুক না কেন, ১২ ফেব্রুয়ারিতেই নির্বাচন হবে। এবারের নির্বাচন কোনো গোজামিলের নির্বাচন হবে না। এবারের নির্বাচন যাতে সুষ্ঠু ও উৎসবমুখর পরিবেশে হয় এই দায়িত্ব- সরকার, নির্বাচন কমিশন, রাজনৈতিক দল- আমাদের সবার। এ ব্যাপারে সকল রাজনৈতিক দলের সহযোগিতা কামনা করছি।'

প্রধান উপদেষ্টা আরও জানান, নির্বাচনের সময় স্থানীয় পর্যায়ে উদ্ভূত যেকোনো বিরোধ নিরসনে রাজনৈতিক দলের প্রতিনিধি ও অংশীজনদের সমন্বয়ে কার্যকর ব্যবস্থা নেওয়া হবে। এছাড়া নির্বাচনের অভিযোগ গ্রহণের জন্য সার্বক্ষণিক একটি হটলাইন নম্বর চালু থাকবে।

পরিশেষে, জয়-পরাজয় ছাপিয়ে দেশের স্বার্থে এবং একটি সফল নির্বাচনের লক্ষ্যে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান প্রধান উপদেষ্টা।
 

Related Topics

টপ নিউজ

জামায়াত ইসলামী / অধ্যাপক ড. ইউনূস / নির্বাচন / গণভোট

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • প্রতীকী ফাইল ছবি: রয়টার্স
    জুলাইয়ে বাজারে আসছে দেশে তৈরি প্রথম বৈদ্যুতিক গাড়ি
  • স্বপ্না আক্তার। ছবি: টিবিএস
    রামিসাকে ধর্ষণ-হত্যায় সহযোগী ছিল সোহেলের স্ত্রী স্বপ্না, ডেকে এনেছিল ফ্ল্যাটের ভেতরে: অভিযোগপত্রে পুলিশ
  • আলবার্টার অধিবাসীরা ১৯ অক্টোবর ভোট দিয়ে ঠিক করবেন যে তারা কানাডার অংশ থাকতে চান কিনা। ছবি: এএফপি
    কানাডা থেকে স্বাধীন হয়ে যেতে চায় আলবার্টা প্রদেশ, গণভোটের আয়োজন
  • এম জুবায়দুর রহমান। ছবি: সংগৃহীত
    ইসলামী ব্যাংকের চেয়ারম্যান জুবায়দুর রহমানের পদত্যাগ
  • ছবি: রয়টার্স
    ইরানের সঙ্গে চুক্তি সইয়ের কাছাকাছি ট্রাম্প; যা আছে এতে
  • ছবি: এআই জেনারেটেড/ককরোচ জনতা পার্টি
    ‘তেলাপোকারা মরে না’: ‘ককরোচ জনতা পার্টি’র ওয়েবসাইট বন্ধ, নতুন সাইট আনছেন প্রতিষ্ঠাতা দিপক

Related News

  • কানাডা থেকে স্বাধীন হয়ে যেতে চায় আলবার্টা প্রদেশ, গণভোটের আয়োজন
  • জামায়াত ও আ.লীগপন্থীদের বর্জনের মধ্যেই শেষ হলো চট্টগ্রাম আইনজীবী সমিতির ভোট গ্রহণ
  • জুলাই সনদ ও গণভোট অধ্যাদেশের বৈধতা প্রশ্নে রুল শুনানি ১৭ জুন
  • কারওয়ান বাজারে প্রতিদিন দুই-তিন কোটি টাকার চাঁদাবাজি হয়, দাবি জামায়াত এমপির
  • হামের টিকা নিয়ে ড. ইউনূসসহ সংশ্লিষ্টদের বিরুদ্ধে রিট: শুনানি মঙ্গলবার পর্যন্ত মুলতবি

Most Read

1
প্রতীকী ফাইল ছবি: রয়টার্স
বাংলাদেশ

জুলাইয়ে বাজারে আসছে দেশে তৈরি প্রথম বৈদ্যুতিক গাড়ি

2
স্বপ্না আক্তার। ছবি: টিবিএস
বাংলাদেশ

রামিসাকে ধর্ষণ-হত্যায় সহযোগী ছিল সোহেলের স্ত্রী স্বপ্না, ডেকে এনেছিল ফ্ল্যাটের ভেতরে: অভিযোগপত্রে পুলিশ

3
আলবার্টার অধিবাসীরা ১৯ অক্টোবর ভোট দিয়ে ঠিক করবেন যে তারা কানাডার অংশ থাকতে চান কিনা। ছবি: এএফপি
আন্তর্জাতিক

কানাডা থেকে স্বাধীন হয়ে যেতে চায় আলবার্টা প্রদেশ, গণভোটের আয়োজন

4
এম জুবায়দুর রহমান। ছবি: সংগৃহীত
অর্থনীতি

ইসলামী ব্যাংকের চেয়ারম্যান জুবায়দুর রহমানের পদত্যাগ

5
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ইরানের সঙ্গে চুক্তি সইয়ের কাছাকাছি ট্রাম্প; যা আছে এতে

6
ছবি: এআই জেনারেটেড/ককরোচ জনতা পার্টি
আন্তর্জাতিক

‘তেলাপোকারা মরে না’: ‘ককরোচ জনতা পার্টি’র ওয়েবসাইট বন্ধ, নতুন সাইট আনছেন প্রতিষ্ঠাতা দিপক

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net