Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Saturday
September 19, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SATURDAY, SEPTEMBER 19, 2026
খালেদা জিয়ার দিকনির্দেশনা যখন সবচেয়ে বেশি প্রয়োজন ছিল, তখনই তিনি আমাদের ছেড়ে চলে গেছেন: দেবপ্রিয়

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
16 January, 2026, 09:55 pm
Last modified: 16 January, 2026, 10:01 pm

Related News

  • আবুল বারকাতের দুই ফ্ল্যাট, গাড়ি ও ব্যাংক হিসাব জব্দের আদেশ আদালতের
  • জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিস্থলে ছাত্রদলের পরিচ্ছন্নতা অভিযান
  • সিপিডি’র নতুন নির্বাহী পরিচালক নাজনীন আহমেদ, সম্মানীয় ফেলো ফাহমিদা খাতুন
  • ‘ছয় মাস পরেও সরকার পতিত সরকারের নির্দেশিকা অনুযায়ী কাজ করছেন’: দেবপ্রিয় ভট্টাচার্য
  • খালেদা জিয়ার গাড়িবহরে হামলা: শ্রমিক লীগ নেতা ‘হাতকাটা কাশেম’ কারাগারে

খালেদা জিয়ার দিকনির্দেশনা যখন সবচেয়ে বেশি প্রয়োজন ছিল, তখনই তিনি আমাদের ছেড়ে চলে গেছেন: দেবপ্রিয়

এ অর্থনীতিবিদ বলেন, ‘আমার সৌভাগ্য হয়েছিল বেগম খালেদা জিয়ার সঙ্গে ওনার দুই শাসনামলে অন্তত চারবার নীতি বিষয়ক আলোচনা করার সুযোগ।’
টিবিএস রিপোর্ট
16 January, 2026, 09:55 pm
Last modified: 16 January, 2026, 10:01 pm
ড. দেবপ্রিয় ভট্টাচার্য। ফাইল ছবি: ইউএনবি

জাতির এই সন্ধিক্ষণে খালেদা জিয়ার দিক নির্দেশনা সম্ভবত সবচেয়ে বেশি প্রয়োজন ছিল বলে মন্তব্য করেছেন সেন্টার ফর পলিসি ডায়ালগের (সিপিডি) সম্মানিত ফেলো ও অর্থনীতিবিদ ড. দেবপ্রিয় ভট্টাচার্য।

তিনি বলেন, 'জাতির এই সন্ধিক্ষণে যখন তার (খালেদা জিয়া) উপস্থিতি, পরামর্শ, দিকনির্দেশনা সম্ভবত সবচেয়ে বেশি প্রয়োজন ছিল, তখনই তিনি আমাদের ছেড়ে চলে গেছেন। উনি হয়তো চাইতেন আমরা সবাই একত্রে, নীতিনিষ্ঠভাবে দেশ ও মাতৃকার প্রতি আমাদের ভালোবাসা থেকে যৌথভাবে আজকের এই চ্যালেঞ্জগুলো মোকাবিলা করি। উনি হয়তো সেটাই চাইতেন।'

শুক্রবার (১৬ জানুয়ারি) সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার স্মরণে আয়োজিত নাগরিক শোকসভায় তিনি এসব কথা বলেন।

ড. দেবপ্রিয় ভট্টাচার্য বলেন, 'ওনার মতো বহুমাত্রিক জীবন নিয়ে বিভিন্নভাবে আলোচনা হতে পারে। আমরা জাতীয়ভাবে, বৈশ্বিকভাবে আলোচনা করতে পারি, সামষ্টিক-ব্যাষ্টিকভাবে আলোচনা করতে পারি, বিভিন্ন আঙ্গিক থেকে তাৎক্ষণিকতা এবং ইতিহাসের দৃষ্টিভঙ্গি থেকেও আলোচনা করতে পারি। কিন্তু যাদের সৌভাগ্য হয়েছিল ওনার কাছে যাওয়ার, তাদের অভিজ্ঞতার আলোকে যদি আমরা বৃহৎ চিত্রটিকে অনুধাবন করতে পারি, সেটিই মনে হয় এই শেষ বেলায় আমার জন্য সবচেয়ে বেশি আকর্ষনীয় হবে।'

এ অর্থনীতিবিদ বলেন, 'আমার সৌভাগ্য হয়েছিল বেগম খালেদা জিয়ার সঙ্গে ওনার দুই শাসনামলে অন্তত চারবার নীতি বিষয়ক আলোচনা করার সুযোগ।'

তিনি বলেন, 'প্রথমে একবার যখন আমি অর্থনীতি সমিতির সাধারণ সম্পাদক ছিলাম ১৯৯১ সালে। তারপর যখন আমি ব্যাংক রিফর্ম কমিশনের সদস্য ছিলাম তখন। আর একবার ডব্লিউটিও- এর প্রাক্কালে দোহা নেগসিয়েশনের প্রাক্কালের দল নির্বাচনের সময়, আরেকবার আলোচনার সুযোগ হয়েছিল।'

তিনি আরও বলেন, 'সর্বশেষ ২০০২ সালে তিনি যখন প্রধানমন্ত্রী ছিলেন, দেশে প্রাকৃতিক গ্যাস ব্যবহার করার জন্য একটি জাতীয় কমিটি করা হয়েছিল, সেই কমিটির সদস্য আমি যখন ছিলাম। তখন একটি ক্যাবিনেট সাব কমিটির মিটিংয়ে ওনার সঙ্গে আমার অত্যন্ত তাৎপর্যপূর্ণ একটি আলোচনা হয়েছিল, যা হয়তো জাতীয় ইতিহাসের নীতি নির্ধারণের এবং প্রাকৃতিক সম্পদ ব্যবহারের ক্ষেত্রে একটি মাইলস্টোন হিসেবে আছে।'

Related Topics

টপ নিউজ

খালেদা জিয়া / সিপিডি / ড. দেবপ্রিয় ভট্টাচার্য / অর্থনীতিবিদ

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • চীনের অর্থায়নে ট্রাঙ্ক হাইওয়ের জন্য ১২ কোটি টাকার মহাপরিকল্পনা করছে সরকার
    চীনের অর্থায়নে ট্রাঙ্ক হাইওয়ের জন্য ১২ কোটি টাকার মহাপরিকল্পনা করছে সরকার
  • ছবি: সংগৃহীত
    আনুষ্ঠানিকভাবে বিশ্ব পারমাণবিক পরিবারে প্রবেশ করল বাংলাদেশ
  • বন্ধ চার পাটকল চালু করল আবুল খায়ের গ্রুপ, ডিসেম্বরের মধ্যে ১,৫০০ কোটি টাকার রপ্তানি লক্ষ্যমাত্রা
    বন্ধ চার পাটকল চালু করল আবুল খায়ের গ্রুপ, ডিসেম্বরের মধ্যে ১,৫০০ কোটি টাকার রপ্তানি লক্ষ্যমাত্রা
  • কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি ও ইউরোপীয় পার্লামেন্টের প্রেসিডেন্ট রবার্টা মেটসোলা কানাডা ও ইউরোপের মধ্যে আরও ঘনিষ্ঠ সম্পর্ক গড়ার বিষয়ে কথা বলছেন। ছবি: রয়টার্স
    কানাডার পর ইইউর ‘সহযোগী সদস্য’ হতে পারে অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ডও, ইইউ পার্লামেন্ট প্রেসিডেন্টের ইঙ্গিত
  • ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল। ফাইল ছবি: সংগৃহীত
    ‘স্বার্থ রক্ষায় প্রয়োজনীয় ব্যবস্থা নেব’: ঢাকার ১০১ চুক্তি পর্যালোচনা নিয়ে নয়াদিল্লি
  • ছবি: সৈয়দ জাকির হোসেন/টিবিএস
    বসুন্ধরায় গড়ে উঠছে ২৪ তলা ভবনের সমান উঁচু নাগরদোলা ‘ঢাকা আই’ 

Related News

  • আবুল বারকাতের দুই ফ্ল্যাট, গাড়ি ও ব্যাংক হিসাব জব্দের আদেশ আদালতের
  • জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিস্থলে ছাত্রদলের পরিচ্ছন্নতা অভিযান
  • সিপিডি’র নতুন নির্বাহী পরিচালক নাজনীন আহমেদ, সম্মানীয় ফেলো ফাহমিদা খাতুন
  • ‘ছয় মাস পরেও সরকার পতিত সরকারের নির্দেশিকা অনুযায়ী কাজ করছেন’: দেবপ্রিয় ভট্টাচার্য
  • খালেদা জিয়ার গাড়িবহরে হামলা: শ্রমিক লীগ নেতা ‘হাতকাটা কাশেম’ কারাগারে

Most Read

1
চীনের অর্থায়নে ট্রাঙ্ক হাইওয়ের জন্য ১২ কোটি টাকার মহাপরিকল্পনা করছে সরকার
বাংলাদেশ

চীনের অর্থায়নে ট্রাঙ্ক হাইওয়ের জন্য ১২ কোটি টাকার মহাপরিকল্পনা করছে সরকার

2
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

আনুষ্ঠানিকভাবে বিশ্ব পারমাণবিক পরিবারে প্রবেশ করল বাংলাদেশ

3
বন্ধ চার পাটকল চালু করল আবুল খায়ের গ্রুপ, ডিসেম্বরের মধ্যে ১,৫০০ কোটি টাকার রপ্তানি লক্ষ্যমাত্রা
অর্থনীতি

বন্ধ চার পাটকল চালু করল আবুল খায়ের গ্রুপ, ডিসেম্বরের মধ্যে ১,৫০০ কোটি টাকার রপ্তানি লক্ষ্যমাত্রা

4
কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি ও ইউরোপীয় পার্লামেন্টের প্রেসিডেন্ট রবার্টা মেটসোলা কানাডা ও ইউরোপের মধ্যে আরও ঘনিষ্ঠ সম্পর্ক গড়ার বিষয়ে কথা বলছেন। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

কানাডার পর ইইউর ‘সহযোগী সদস্য’ হতে পারে অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ডও, ইইউ পার্লামেন্ট প্রেসিডেন্টের ইঙ্গিত

5
ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল। ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

‘স্বার্থ রক্ষায় প্রয়োজনীয় ব্যবস্থা নেব’: ঢাকার ১০১ চুক্তি পর্যালোচনা নিয়ে নয়াদিল্লি

6
ছবি: সৈয়দ জাকির হোসেন/টিবিএস
বাংলাদেশ

বসুন্ধরায় গড়ে উঠছে ২৪ তলা ভবনের সমান উঁচু নাগরদোলা ‘ঢাকা আই’ 

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net