Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Friday
March 13, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
FRIDAY, MARCH 13, 2026
খালেদা জিয়ার দুই রেকর্ড কেউ ভাঙতে পারবে না: মহিউদ্দিন আহমদ

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
16 January, 2026, 09:35 pm
Last modified: 16 January, 2026, 09:42 pm

Related News

  • খালেদা জিয়া, আয়াতুল্লাহ আলী খামেনির মৃত্যুতে সংসদে শোক প্রকাশ
  • জিয়া ও খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধার মধ্য দিয়ে ‘বেগম খালেদা জিয়া স্মৃতি সংসদ’-এর যাত্রা শুরু
  • ভারতের পার্লামেন্টে খালেদা জিয়াকে শ্রদ্ধা জানানো হবে
  • খালেদা জিয়া সত্যিকার অর্থেই মানুষ ও দেশের নেত্রী হয়ে উঠেছিলেন: নূরুল কবির
  • খালেদা জিয়ার দিকনির্দেশনা যখন সবচেয়ে বেশি প্রয়োজন ছিল, তখনই তিনি আমাদের ছেড়ে চলে গেছেন: দেবপ্রিয়

খালেদা জিয়ার দুই রেকর্ড কেউ ভাঙতে পারবে না: মহিউদ্দিন আহমদ

তিনি বলেন, ‘খালেদা জিয়ার প্রধান বৈশিষ্ট্য হচ্ছে এলিগেন্স (মার্জিত) চরিত্র, যেটা আমাদের আকর্ষণ করে। তাকে সম্মান করতে হয়।’
টিবিএস রিপোর্ট
16 January, 2026, 09:35 pm
Last modified: 16 January, 2026, 09:42 pm
ছবি: সংগৃহীত

বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার দুটি রেকর্ড কেউ ভাঙতে পারবে না বলে মন্তব্য করেছেন বিশিষ্ট লেখক ও গবেষক মহিউদ্দিন আহমদ। 

রেকর্ড দুটির বর্ণনা দিয়ে তিনি বলেন, প্রথমত— বাংলাদেশে একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচনের মধ্য দিয়ে নির্বাচিত হওয়া প্রথম প্রধানমন্ত্রী তিনি। দ্বিতীয়টি হলো— রাজনীতিতে যোগ দেওয়ার পর দ্রুততম সময়ের মধ্যে তিনি রাষ্ট্রের সর্বোচ্চ নির্বাহী ক্ষমতা পেয়েছেন।
শুক্রবার (১৬ জানুয়ারি) রাজধানীর জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার স্মরণে আয়োজিত এক নাগরিক শোকসভায় এসব কথা বলেন মহিউদ্দিন আহমদ।

খালেদা জিয়ার রাজনৈতিক পরিক্রমা বিশ্লেষণ করে তিনি বলেন, 'খালেদা জিয়ার রাজনৈতিক জীবনকে মূলত তিনটি পর্বে ভাগ করা যায়। প্রথম পর্বটি ছিল তার উত্থানকাল, যা ১৯৮২ থেকে ১৯৯০ সাল পর্যন্ত বিস্তৃত। এই সময় তিনি আন্দোলনের মধ্য দিয়ে একটি বিপর্যস্ত রাজনৈতিক দলকে পুনর্গঠন করেন এবং নেতা হয়ে ওঠেন।'

তিনি আরও উল্লেখ করেন, 'দ্বিতীয় পর্বটি হচ্ছে— ১৯৯১ সাল থেকে তার সরকার পরিচালনা। দুই মেয়াদে সরকার পরিচালনা এবং এক মেয়াদে বিরোধী দলের নেতা হন তিনি। রাষ্ট্র পরিচালনা করতে গেলে অনেক সমস্যার সম্মুখীন হতে হয়। সেখানে অনেক ভালো কাজ হয়, তার প্রশংসা হয়। অনেক খারাপ কাজ হয়, সমালোচনা হয়। এটা নিয়েই সরকার। তারপর ২০০৭ সাল থেকে তার লড়াই–সংগ্রাম এবং নানানভাবে তাকে ভিক্টিমাইজ করা হয়।' এ সময় তিনি খালেদা জিয়ার প্রথম দিকের উত্থান পর্বের পর তাকে আপসহীন নেত্রী বলা হয় বলে জানান।

খালেদা জিয়ার বর্তমান ভাবমূর্তি নিয়ে তিনি বলেন, 'শেষ পর্বে খালেদা জিয়ার মৃত্যুর পর তার প্রতি সাধারণ মানুষের আবেগ, ভালোবাসা এবং সহানুভূতি হচ্ছে তার সেই ভিকটিম ইমেজ। মানুষ এই দুটোকে চিরদিন স্মরণ রাখবে।'

বক্তব্যে খালেদা জিয়ার ব্যক্তিগত গুণাবলির প্রশংসা করে মহিউদ্দিন আহমদ বলেন, 'খালেদা জিয়ার প্রধান বৈশিষ্ট্য হচ্ছে এলিগেন্স (মার্জিত) চরিত্র, যেটা আমাদের আকর্ষণ করে। তাকে সম্মান করতে হয়।'

রাজনীতিতে শিষ্টাচারের অভাব নিয়ে আক্ষেপ প্রকাশ করে তিনি প্রশ্ন রাখেন, 'খালেদা জিয়ার এলিগেন্সটা দেশের রাজনীতিতে আর নেই। আমরা একটা কথা বলি যে, ক্রিকেট হচ্ছে ভদ্রলোকের খেলা। রাজনীতিটা কেন ভদ্র–সজ্জনদের পেশা হবে না? এটা কেন দুর্বৃত্তদের হাতে চলে যাবে?'

২০২৪ সালের ৭ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানের পর খালেদা জিয়ার দেওয়া ভাষণের উদ্ধৃতি দিয়ে তিনি বলেন, 'সেখানে তিনি স্পষ্ট করে বলেছিলেন যে আমাদের প্রতিহিংসার রাজনীতি থেকে বেরিয়ে আসতে হবে।'

দেশের ভবিষ্যতের জন্য 'পলিটিক্স অফ রিকন্সিলিয়েশন' বা সমঝোতার রাজনীতির ওপর গুরুত্বারোপ করে মহিউদ্দিন আহমদ বলেন, 'চোখের বদলে চোখ, নাকের বদলে নাক, জানের বদলে জান— এভাবে দশকের পর দশক পার করছি। কিন্তু এভাবে আমরা সামনে এগোতে পারব না।'

বক্তব্যের শেষে খালেদা জিয়াকে নিয়ে লেখা নিজের বইয়ের উৎসর্গপত্রের কথা স্মরণ করেন তিনি। তিনি বলেন, 'খালেদা জিয়াকে নিয়ে একটা বই লিখেছি। তার উৎসর্গে জালালউদ্দিন রুমির একটি উদ্ধৃতি দিয়েছি। আলো দিতে হলে মোমবাতি হতে হয় এবং নিজেকে পুড়তে হয়। খালেদা জিয়া সেটা তার জীবন দিয়ে প্রমাণ করে গেছেন।'
 

Related Topics

টপ নিউজ

মহিউদ্দিন আহমদ / খালেদা জিয়া / শোকসভা

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • আহমেদ আযম খান। ছবি: বাসস
    মন্ত্রী হলেন আহমেদ আযম খান
  • ইরানের নতুন সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি। ছবি: রয়টার্স
    সব মার্কিন ঘাঁটি বন্ধের হুঁশিয়ারি ইরানের নতুন সর্বোচ্চ নেতার; হরমুজ প্রণালী বন্ধ রাখার ঘোষণা
  • ছবি: টিবিএস
    জুন মাসের মধ্যেই আসছে জাতীয় ই-হেলথ কার্ড: স্বাস্থ্যমন্ত্রী
  • মার্কিন-ইসরায়েল সংঘাতের প্রেক্ষাপটে ইরান হরমুজ প্রণালি বন্ধের হুমকি দেওয়ার পর গত ৭ মার্চ ওমানের মাস্কাট উপকূলে নোঙর করে আছে ‘লুওজিয়াশান’ তেলবাহী ট্যাংকার। ছবি: বেনোয়া তেসিয়ের/রয়টার্স
    যুদ্ধ 'শিগগিরই' শেষ হবে, ইরানে হামলা করার মতো 'কার্যত আর কিছুই বাকি নেই': ট্রাম্প
  • ছবি: সংগৃহীত
    যুদ্ধ 'শিগগিরই' শেষ হবে, ইরানে হামলা করার মতো 'কার্যত আর কিছুই বাকি নেই': ট্রাম্প
  • ওমানের মাস্কাটে নোঙর করে থাকা ভ্যান ওর্ড পরিচালিত 'রটারডাম' নামক হপার ড্রেজার জাহাজটি ইরান-যুক্তরাষ্ট্র ও ইসরায়েল সংঘাতের মধ্যেই হরমুজে অবস্থান করতে দেখা যায়। ছবি: রয়টার্স
    যুদ্ধাবস্থায় জলপথ রুদ্ধ হলেও হরমুজ প্রণালী দিয়ে চীনে লাখ লাখ ব্যারেল তেল পাঠাচ্ছে ইরান

Related News

  • খালেদা জিয়া, আয়াতুল্লাহ আলী খামেনির মৃত্যুতে সংসদে শোক প্রকাশ
  • জিয়া ও খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধার মধ্য দিয়ে ‘বেগম খালেদা জিয়া স্মৃতি সংসদ’-এর যাত্রা শুরু
  • ভারতের পার্লামেন্টে খালেদা জিয়াকে শ্রদ্ধা জানানো হবে
  • খালেদা জিয়া সত্যিকার অর্থেই মানুষ ও দেশের নেত্রী হয়ে উঠেছিলেন: নূরুল কবির
  • খালেদা জিয়ার দিকনির্দেশনা যখন সবচেয়ে বেশি প্রয়োজন ছিল, তখনই তিনি আমাদের ছেড়ে চলে গেছেন: দেবপ্রিয়

Most Read

1
আহমেদ আযম খান। ছবি: বাসস
বাংলাদেশ

মন্ত্রী হলেন আহমেদ আযম খান

2
ইরানের নতুন সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

সব মার্কিন ঘাঁটি বন্ধের হুঁশিয়ারি ইরানের নতুন সর্বোচ্চ নেতার; হরমুজ প্রণালী বন্ধ রাখার ঘোষণা

3
ছবি: টিবিএস
বাংলাদেশ

জুন মাসের মধ্যেই আসছে জাতীয় ই-হেলথ কার্ড: স্বাস্থ্যমন্ত্রী

4
মার্কিন-ইসরায়েল সংঘাতের প্রেক্ষাপটে ইরান হরমুজ প্রণালি বন্ধের হুমকি দেওয়ার পর গত ৭ মার্চ ওমানের মাস্কাট উপকূলে নোঙর করে আছে ‘লুওজিয়াশান’ তেলবাহী ট্যাংকার। ছবি: বেনোয়া তেসিয়ের/রয়টার্স
আন্তর্জাতিক

যুদ্ধ 'শিগগিরই' শেষ হবে, ইরানে হামলা করার মতো 'কার্যত আর কিছুই বাকি নেই': ট্রাম্প

5
ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

যুদ্ধ 'শিগগিরই' শেষ হবে, ইরানে হামলা করার মতো 'কার্যত আর কিছুই বাকি নেই': ট্রাম্প

6
ওমানের মাস্কাটে নোঙর করে থাকা ভ্যান ওর্ড পরিচালিত 'রটারডাম' নামক হপার ড্রেজার জাহাজটি ইরান-যুক্তরাষ্ট্র ও ইসরায়েল সংঘাতের মধ্যেই হরমুজে অবস্থান করতে দেখা যায়। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

যুদ্ধাবস্থায় জলপথ রুদ্ধ হলেও হরমুজ প্রণালী দিয়ে চীনে লাখ লাখ ব্যারেল তেল পাঠাচ্ছে ইরান

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net