Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Friday
March 20, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
FRIDAY, MARCH 20, 2026
ইসির শুনানিতে দুই দিনে প্রার্থিতা ফিরে পেলেন  ১০৯ জন

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
12 January, 2026, 10:05 am
Last modified: 12 January, 2026, 10:08 am

Related News

  • বগুড়া-৬ ও শেরপুর-৩ আসনে ভোট ৯ এপ্রিল
  • ভোটকেন্দ্রের সিসিটিভি ফুটেজ সংরক্ষণের নির্দেশ দিল নির্বাচন কমিশন
  • গভীর রাতে গেজেট প্রকাশ করে ইসি হাত মুছে নিয়েছে: বদিউল আলম মজুমদার
  • এনআইডি সংশোধনে বড় পরিবর্তন: আবেদন নিষ্পত্তি হবে ডিজি পর্যায়ে
  • ঢাকা-চট্টগ্রাম সিটি করপোরেশনসহ স্থানীয় সরকার নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে ইসি

ইসির শুনানিতে দুই দিনে প্রার্থিতা ফিরে পেলেন  ১০৯ জন

দ্বিতীয় দিনে ৫৮ জনের আপিল মঞ্জুর করেছে নির্বাচন কমিশন (ইসি)।
টিবিএস রিপোর্ট
12 January, 2026, 10:05 am
Last modified: 12 January, 2026, 10:08 am
ছবি: সংগৃহীত

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে রিটার্নিং কর্মকর্তাদের সিদ্ধান্তের বিরুদ্ধে করা আপিলের শুনানির দ্বিতীয় দিনে ৫৮ জনের আপিল মঞ্জুর করেছে নির্বাচন কমিশন (ইসি)। এদিন আরও ৭টি আবেদন খারিজ করা হয়েছে এবং ৬টি আবেদন পর্যালোচনায় রাখা হয়েছে।

এ নিয়ে দুই দিনের শুনানিতে মোট ১০৯ জন প্রার্থিতা ফিরে পেয়েছেন।

ইসির তফসিল অনুযায়ী, রোববার ৭১ জন প্রার্থীর আপিলের শুনানি হয়। এছাড়া মুনশিগঞ্জ-৩ আসনের স্বতন্ত্র প্রার্থী মো. মহিউদ্দিনের আগে ঝুলে থাকা আপিলটিও অনুমোদন দেওয়া হয়েছে।

রিটার্নিং কর্মকর্তাদের সিদ্ধান্তের বিরুদ্ধে করা আপিলের এই শুনানি ১৩তম জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে অনুষ্ঠিত হচ্ছে। আগামী ১২ ফেব্রুয়ারি নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

ইসি সচিবালয়ের জনসংযোগ পরিচালক মো. রুহুল আমিন মল্লিক জানান, রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনে সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত এসব শুনানি অনুষ্ঠিত হয়।

দ্বিতীয় দিনের শুনানিতে অন্তত ১৯ জন স্বতন্ত্র প্রার্থী তাদের প্রার্থিতা ফিরে পেয়েছেন। এছাড়া চাঁদপুর-২ ও জামালপুর-৩ আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থীদের আপিল গ্রহণ করা হয়েছে, ফলে তাদের প্রার্থিতাও পুনর্বহাল হয়েছে।

এদিন জাতীয় পার্টির ৭ জন প্রার্থী—এর মধ্যে কুড়িগ্রাম-২ আসনের একজন প্রার্থীও রয়েছেন—পুনরায় প্রার্থী হওয়ার যোগ্যতা ফিরে পান। পাশাপাশি ঢাকা-১৮ আসনে ন্যাশনাল পিপলস পার্টির (এনপিপি) একজন প্রার্থীর প্রার্থিতাও বৈধ ঘোষণা করা হয়েছে।

রুহুল আমিন মল্লিক বলেন, 'রোববার আপিল শুনানির দ্বিতীয় দিনে কমিশন ৫৮টি আবেদন মঞ্জুর করেছে। এ সময় সাতটি আবেদন বাতিল করা হয়েছে এবং ছয়টি আবেদন মুলতবি রাখা হয়েছে।'

তিনি জানান, আবেদন নম্বর ১৪১ থেকে ২১০ পর্যন্ত আপিলের শুনানি সোমবার অনুষ্ঠিত হবে। সেদিনও সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত আগারগাঁওয়ের নির্বাচন কমিশন ভবনের অডিটোরিয়ামে এসব শুনানি চলবে।

এর আগে প্রথম দিনের শুনানিতে ৫১ জন প্রার্থীর মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়। তবে একজন প্রার্থীর ক্ষেত্রে রিটার্নিং কর্মকর্তা যে মনোনয়ন আগে বৈধ ঘোষণা করেছিলেন, তা আপিল শুনানিতে বাতিল করা হয়।

নির্বাচনী তফসিল অনুযায়ী, আগামী ২০ জানুয়ারি প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন। পরদিন ২১ জানুয়ারি চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করা হবে এবং প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের মধ্যে নির্বাচনী প্রতীক বরাদ্দ দেওয়া হবে।

Related Topics

টপ নিউজ

নির্বাচনে প্রার্থিতা / নির্বাচন কমিশন

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • কাতারের রাস লাফান ইন্ডাস্ট্রিয়াল সিটি। ফাইল ছবি: সংগৃহীত
    কাতারের গ্যাস স্থাপনায় হামলায় বাংলাদেশসহ দক্ষিণ এশিয়ায় বিদ্যুৎ সংকটের আশঙ্কা
  • ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় ব্যাপক ক্ষয়ক্ষতির শিকার কাতারের রাস লাফান শিল্পাঞ্চল। ছবি: বিবিসি থেকে সংগৃহীত
    ইরানের তেলের ওপর মার্কিন বিধিনিষেধ শিথিলের ইঙ্গিত অর্থমন্ত্রী বেসেন্টের; আমাদের লক্ষ্যমাত্রা ‘সঠিক পথে’ রয়েছে: হেগসেথ
  • তুলসি গ্যাবার্ড। ছবি: রয়টার্স
    যুদ্ধের আগে পারমাণবিক কর্মসূচি নতুন করে গড়ছিল না ইরান: মার্কিন গোয়েন্দা প্রধান
  • ফাইল ছবি
    ঈদের আগে যে ব্যাংকগুলোয় সবচেয়ে বেশি রেমিট্যান্স এসেছে
  • মার্কিন অর্থমন্ত্রী স্কট বেসেন্ট। ফাইল ছবি: এপি
    ইরানের তেলের ওপর বিধিনিষেধ শিথিলের ইঙ্গিত দিলেন মার্কিন অর্থমন্ত্রী স্কট বেসেন্ট
  • প্রতীকী ছবি: রয়টার্স
    ইরানের আঘাতে ক্ষতিগ্রস্ত মার্কিন এফ-৩৫ যুদ্ধবিমান, জরুরি অবতরণ

Related News

  • বগুড়া-৬ ও শেরপুর-৩ আসনে ভোট ৯ এপ্রিল
  • ভোটকেন্দ্রের সিসিটিভি ফুটেজ সংরক্ষণের নির্দেশ দিল নির্বাচন কমিশন
  • গভীর রাতে গেজেট প্রকাশ করে ইসি হাত মুছে নিয়েছে: বদিউল আলম মজুমদার
  • এনআইডি সংশোধনে বড় পরিবর্তন: আবেদন নিষ্পত্তি হবে ডিজি পর্যায়ে
  • ঢাকা-চট্টগ্রাম সিটি করপোরেশনসহ স্থানীয় সরকার নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে ইসি

Most Read

1
কাতারের রাস লাফান ইন্ডাস্ট্রিয়াল সিটি। ফাইল ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

কাতারের গ্যাস স্থাপনায় হামলায় বাংলাদেশসহ দক্ষিণ এশিয়ায় বিদ্যুৎ সংকটের আশঙ্কা

2
ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় ব্যাপক ক্ষয়ক্ষতির শিকার কাতারের রাস লাফান শিল্পাঞ্চল। ছবি: বিবিসি থেকে সংগৃহীত
আন্তর্জাতিক

ইরানের তেলের ওপর মার্কিন বিধিনিষেধ শিথিলের ইঙ্গিত অর্থমন্ত্রী বেসেন্টের; আমাদের লক্ষ্যমাত্রা ‘সঠিক পথে’ রয়েছে: হেগসেথ

3
তুলসি গ্যাবার্ড। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

যুদ্ধের আগে পারমাণবিক কর্মসূচি নতুন করে গড়ছিল না ইরান: মার্কিন গোয়েন্দা প্রধান

4
ফাইল ছবি
অর্থনীতি

ঈদের আগে যে ব্যাংকগুলোয় সবচেয়ে বেশি রেমিট্যান্স এসেছে

5
মার্কিন অর্থমন্ত্রী স্কট বেসেন্ট। ফাইল ছবি: এপি
আন্তর্জাতিক

ইরানের তেলের ওপর বিধিনিষেধ শিথিলের ইঙ্গিত দিলেন মার্কিন অর্থমন্ত্রী স্কট বেসেন্ট

6
প্রতীকী ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ইরানের আঘাতে ক্ষতিগ্রস্ত মার্কিন এফ-৩৫ যুদ্ধবিমান, জরুরি অবতরণ

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net