Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Friday
September 25, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
FRIDAY, SEPTEMBER 25, 2026
চলতি অর্থবছরে নতুন শিক্ষাপ্রতিষ্ঠান এমপিওভুক্ত করার সিদ্ধান্ত; আবেদন শুরু ১৪ জানুয়ারি

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট 
08 January, 2026, 10:00 am
Last modified: 08 January, 2026, 10:00 am

Related News

  • শিক্ষায় জিডিপির ২ শতাংশ বরাদ্দ দেয়া হয়েছে সঠিক শিক্ষার জন্য, শুধু বিল্ডিং বানানোর জন্য নয়: ববি হাজ্জাজ
  • এনটিআরসিএর মাধ্যমেই হবে শিক্ষক নিয়োগের সুপারিশ, বদলাচ্ছে পরীক্ষা পদ্ধতি
  • এসএসসির ফলের ভিত্তিতেই একাদশে ভর্তি, ২ সেপ্টেম্বর থেকে আবেদন শুরু
  • জুনের শুরুতে হতে পারে এইচএসসি পরীক্ষা
  • টানা ৪০ দিনের ছুটি শেষে খুলেছে শিক্ষাপ্রতিষ্ঠান, মানতে হবে যেসব নির্দেশনা

চলতি অর্থবছরে নতুন শিক্ষাপ্রতিষ্ঠান এমপিওভুক্ত করার সিদ্ধান্ত; আবেদন শুরু ১৪ জানুয়ারি

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এমপিওভুক্তির আবেদন সরাসরি, ইমেইল কিংবা ডাকযোগে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ বা এর অধীনে কোনো দপ্তরে নেওয়া হবে না।
টিবিএস রিপোর্ট 
08 January, 2026, 10:00 am
Last modified: 08 January, 2026, 10:00 am
ছবি: সংগৃহীত

চলতি ২০২৫-২৬ অর্থবছরে নতুন শিক্ষা প্রতিষ্ঠান এমপিওভুক্ত করার সিদ্ধান্ত নিয়েছে সরকার। এজন্য বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান (স্কুল ও কলেজ) জনবল কাঠামো ও এমপিও নীতিমালা-২০২৫ অনুযায়ী নির্ধারিত মানদণ্ডের ভিত্তিতে যোগ্য শিক্ষাপ্রতিষ্ঠানের কাছ থেকে আবেদন চেয়েছে শিক্ষা মন্ত্রণালয়। 

বিজ্ঞপ্তি অনুসারে, নতুন শিক্ষাপ্রতিষ্ঠান এমপিওভুক্ত করার লক্ষ্যে অনলাইনে আবেদন করা যাবে ১৪ জানুয়ারি থেকে, চলবে ২৫ জানুয়ারি পর্যন্ত।

বুধবার শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের এক গণবিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর এবং বাংলাদেশ শিক্ষাতথ্য ও পরিসংখ্যান ব্যুরো (ব্যানবেইস) এর ওয়েবসাইটের মাধ্যমে অনলাইনে এমপিওভুক্তির এই আবেদন করা যাবে। নতুন শিক্ষাপ্রতিষ্ঠান এমপিওভুক্তির সব কার্যক্রম সম্পূর্ণ ডিজিটাল পদ্ধতিতে সম্পন্ন করা হবে বলে জানিয়েছে শিক্ষা মন্ত্রণালয়।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, এমপিওভুক্তির আবেদন সরাসরি, ইমেইল কিংবা ডাকযোগে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ বা এর অধীনে কোনো দপ্তরে নেওয়া হবে না। অনলাইনে প্রদর্শিত নির্দেশিকা অনুসরণ করেই আবেদন প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। এ বিষয়ে কোনো হার্ডকপি আবেদন গ্রহণযোগ্য হবে না।

নতুন শিক্ষাপ্রতিষ্ঠান এমপিওভুক্তির সব কার্যক্রম সম্পূর্ণ ডিজিটাল পদ্ধতিতে সম্পন্ন করা হবে। বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান (স্কুল ও কলেজ) জনবল কাঠামো ও এমপিও নীতিমালা-২০২৫ অনুযায়ী নির্ধারিত মানদণ্ডের ভিত্তিতে যোগ্য শিক্ষাপ্রতিষ্ঠানের তালিকা প্রস্তুত করা হবে।

বর্তমানে শিক্ষা মন্ত্রণালয়াধীন তিনটি অধিদপ্তরের অধীনে ৩২ হাজারের মতো সাধারণ স্কুল-কলেজ, কারিগরি ও মাদ্রাসা এমপিওভুক্ত রয়েছে। এতে কর্মরত সাড়ে পাঁচ লাখের মতো শিক্ষক-কর্মচারী প্রতিমাসে সরকারি কোষাগার থেকে বেতন-ভাতা পান, যার অফিসিয়াল নাম মান্থলি পেমেন্ট অর্ডার বা এমপিও।

Related Topics

টপ নিউজ

নতুন শিক্ষাপ্রতিষ্ঠান / এমপিওভুক্ত / নতুন আবেদন / ১৪ জানুয়ারি / শিক্ষা মন্ত্রণালয়

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: সৌজন্যেপ্রাপ্ত
    স্টারলিংকের প্রযুক্তিতে প্রত্যন্ত অঞ্চলে স্যাটেলাইট মোবাইল সেবা চালুর অনুমোদন পেল বাংলালিংক
  • ফাইল ছবি: এএফপি
    ‘ইসরায়েলকে জমি দিতে চাইলে নিউ জার্সি দিয়ে দিন’: ট্রাম্পের সঙ্গে সিরিয়ার প্রেসিডেন্টের রসিকতা
  • ছবি: টিবিএস
    বারিধারায় নির্মাণশ্রমিককে গাড়িচাপার ঘটনায় গ্রেপ্তার আযানকে কিশোর সংশোধনাগারে পাঠানোর নির্দেশ
  • প্রতীকী ছবি: রয়টার্স
    যুক্তরাষ্ট্রের বদলে হংকংয়ে চলে যাওয়া এফ-৩৫ যুদ্ধবিমানের সংবেদনশীল যন্ত্রাংশ জব্দ করল চীন
  • ইলাস্ট্রেশন: টিবিএস
    বিকাশ, বুস্ট-রবিসহ ৫ ডিজিটাল ব্যাংকের অনুমোদন দিল বাংলাদেশ ব্যাংক

Related News

  • শিক্ষায় জিডিপির ২ শতাংশ বরাদ্দ দেয়া হয়েছে সঠিক শিক্ষার জন্য, শুধু বিল্ডিং বানানোর জন্য নয়: ববি হাজ্জাজ
  • এনটিআরসিএর মাধ্যমেই হবে শিক্ষক নিয়োগের সুপারিশ, বদলাচ্ছে পরীক্ষা পদ্ধতি
  • এসএসসির ফলের ভিত্তিতেই একাদশে ভর্তি, ২ সেপ্টেম্বর থেকে আবেদন শুরু
  • জুনের শুরুতে হতে পারে এইচএসসি পরীক্ষা
  • টানা ৪০ দিনের ছুটি শেষে খুলেছে শিক্ষাপ্রতিষ্ঠান, মানতে হবে যেসব নির্দেশনা

Most Read

1
ছবি: সৌজন্যেপ্রাপ্ত
বাংলাদেশ

স্টারলিংকের প্রযুক্তিতে প্রত্যন্ত অঞ্চলে স্যাটেলাইট মোবাইল সেবা চালুর অনুমোদন পেল বাংলালিংক

2
ফাইল ছবি: এএফপি
আন্তর্জাতিক

‘ইসরায়েলকে জমি দিতে চাইলে নিউ জার্সি দিয়ে দিন’: ট্রাম্পের সঙ্গে সিরিয়ার প্রেসিডেন্টের রসিকতা

3
ছবি: টিবিএস
বাংলাদেশ

বারিধারায় নির্মাণশ্রমিককে গাড়িচাপার ঘটনায় গ্রেপ্তার আযানকে কিশোর সংশোধনাগারে পাঠানোর নির্দেশ

4
প্রতীকী ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্রের বদলে হংকংয়ে চলে যাওয়া এফ-৩৫ যুদ্ধবিমানের সংবেদনশীল যন্ত্রাংশ জব্দ করল চীন

5
ইলাস্ট্রেশন: টিবিএস
অর্থনীতি

বিকাশ, বুস্ট-রবিসহ ৫ ডিজিটাল ব্যাংকের অনুমোদন দিল বাংলাদেশ ব্যাংক

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net