Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Wednesday
April 08, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
WEDNESDAY, APRIL 08, 2026
জেএফ–১৭ থান্ডার যুদ্ধবিমানের ‘সম্ভাব্য ক্রয়’ নিয়ে আলোচনা বাংলাদেশ ও পাকিস্তান বিমানবাহিনী প্রধানদের

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
06 January, 2026, 07:55 pm
Last modified: 06 January, 2026, 08:04 pm

Related News

  • ভবিষ্যৎ হরমুজ মিশন নিয়ে ৩৫ দেশের সঙ্গে আলোচনা করেছে ফ্রান্স
  • হঠাৎ কেন ইরানের সঙ্গে আলোচনায় আগ্রহী হয়ে উঠলেন ট্রাম্প?
  • যুক্তরাষ্ট্র ‘অসৎ’, তাদের সঙ্গে নতুন করে আলোচনায় বসার কোনো কারণ নেই: আরাগচি
  • দ্বিতীয় দিন অফিস করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান, তিন বাহিনী প্রধানের সঙ্গে বৈঠক
  • ওমানে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনাকে ‘ভালো শুরু’ বললেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী 

জেএফ–১৭ থান্ডার যুদ্ধবিমানের ‘সম্ভাব্য ক্রয়’ নিয়ে আলোচনা বাংলাদেশ ও পাকিস্তান বিমানবাহিনী প্রধানদের

চীন ও পাকিস্তানের যৌথ উদ্যোগে নির্মিত জেএফ–১৭ থান্ডার একটি বহুমুখী যুদ্ধবিমান। ২০১৯ ও ২০২৫ সালে ভারতের সঙ্গে সংঘর্ষে এর যুদ্ধসক্ষমতা ইতোমধ্যে প্রমাণিত হয়েছে।
টিবিএস রিপোর্ট
06 January, 2026, 07:55 pm
Last modified: 06 January, 2026, 08:04 pm
বাম থেকে বাংলাদেশ বিমানবাহিনীর প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান এবং পাকিস্তানের এয়ার চিফ মার্শাল জহির আহমেদ বাবর সিধু। আজ মঙ্গলবার (৬ জানুয়ারি) ইসলামাবাদে এক আলোচনায় অংশ নেন তারা। ছবি: আইএসপিআর ডিরেক্টরেট অব পাকিস্তান

জেএফ–১৭ থান্ডার যুদ্ধবিমানের 'সম্ভাব্য ক্রয়' বিষয়ে বাংলাদেশ ও পাকিস্তানের বিমানবাহিনী প্রধানদের মধ্যে আলোচনা হয়েছে বলে জানিয়েছে পাকিস্তানের আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর)।

পাকিস্তানের প্রভাবশালী ইংরেজি দৈনিক দ্য ডনের এক প্রতিবেদনে বলা হয়েছে, বাংলাদেশ বিমানবাহিনীর প্রধান এয়ার মার্শাল হাসান মাহমুদ খান ইসলামাবাদে পাকিস্তান বিমানবাহিনীর (পিএএফ) প্রধান এয়ার মার্শাল জহির আহমেদ বাবর সিধুর সঙ্গে সাক্ষাৎ করেন।

বৈঠকে উভয় দেশের বিমানবাহিনীর মধ্যে অপারেশনাল সহযোগিতা ও প্রাতিষ্ঠানিক সমন্বয় জোরদারের বিষয়টি গুরুত্ব পায়। বিশেষ করে প্রশিক্ষণ, সক্ষমতা বৃদ্ধি এবং মহাকাশ ও বিমানপ্রযুক্তি খাতে সহযোগিতা নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

ইসলামাবাদে পৌঁছালে বাংলাদেশ বিমানবাহিনী প্রধানকে আনুষ্ঠানিক গার্ড অব অনার প্রদান করা হয়। এই সফরকালে এয়ার মার্শাল হাসান মাহমুদ খান একটি জ্যেষ্ঠ প্রতিরক্ষা প্রতিনিধিদলের নেতৃত্ব দিচ্ছেন।

বৈঠকে পাকিস্তানের এয়ার চিফ মার্শাল জহির আহমেদ বাবর সিধু পাকিস্তান বিমানবাহিনীর সাম্প্রতিক অগ্রগতি সম্পর্কে তাঁর বাংলাদেশি সমকক্ষকে অবহিত করেন। তিনি প্রাথমিক উড্ডয়ন প্রশিক্ষণ থেকে শুরু করে উন্নত ও বিশেষায়িত কোর্স পর্যন্ত পূর্ণাঙ্গ প্রশিক্ষণ ব্যবস্থার মাধ্যমে বাংলাদেশ বিমানবাহিনীকে সহায়তার প্রতিশ্রুতি দেন।

এ ছাড়া সুপার মুশশাক প্রশিক্ষণ বিমান দ্রুত সরবরাহের আশ্বাস দেন তিনি। এই উদ্যোগের সঙ্গে দীর্ঘমেয়াদি প্রশিক্ষণ ও কারিগরি সহায়তা কাঠামো যুক্ত থাকবে বলেও জানান।

এয়ার মার্শাল হাসান মাহমুদ খান পাকিস্তান বিমানবাহিনীর যুদ্ধ সক্ষমতা ও অপারেশনাল রেকর্ডের প্রশংসা করেন এবং তাদের বাস্তব অভিজ্ঞতা থেকে বাংলাদেশ উপকৃত হবে বলে জানান। তিনি বাংলাদেশের পুরোনো বিমান বহরের রক্ষণাবেক্ষণে সহায়তা এবং আকাশ প্রতিরক্ষা রাডার ব্যবস্থা সমন্বয়ের মাধ্যমে নজরদারি সক্ষমতা জোরদারে সহযোগিতা চান।

পাকিস্তানের আইএসপিআর জানায়, বৈঠকে জেএফ–১৭ থান্ডার যুদ্ধবিমানের সম্ভাব্য ক্রয় নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। সফরের অংশ হিসেবে বাংলাদেশি প্রতিনিধিদল পাকিস্তান বিমানবাহিনীর গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোও পরিদর্শন করে।

এই সফরের মাধ্যমে দুই দেশের ঐতিহাসিক সম্পর্কের বিষয়টি আবারও উঠে আসে এবং দুই দেশের মধ্যে প্রতিরক্ষা সহযোগিতা আরও গভীর করা ও দীর্ঘমেয়াদি কৌশলগত অংশীদারত্ব গড়ে তোলার যৌথ আগ্রহের দিকটিও উঠে আসে।

চীন ও পাকিস্তানের যৌথ উদ্যোগে নির্মিত জেএফ–১৭ থান্ডার একটি বহুমুখী যুদ্ধবিমান। ২০১৯ ও ২০২৫ সালে ভারতের সঙ্গে সংঘর্ষে এর যুদ্ধসক্ষমতা ইতোমধ্যে প্রমাণিত হয়েছে।

Related Topics

টপ নিউজ

জেএফ-১৭ / যুদ্ধবিমান ক্রয় / আলোচনা / বিমানবাহিনী প্রধান

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • সম্মিলিত ইসলামী ব্যাংকের গ্রাহকরা চিকিৎসার প্রয়োজনে ১০ লাখ টাকা পর্যন্ত তুলতে পারবেন: বাংলাদেশ ব্যাংক
    সম্মিলিত ইসলামী ব্যাংকের গ্রাহকরা চিকিৎসার প্রয়োজনে ১০ লাখ টাকা পর্যন্ত তুলতে পারবেন: বাংলাদেশ ব্যাংক
  • প্রতীকী ছবি
    রামপালে স্থাপন হচ্ছে দেশের বৃহত্তম সৌরবিদ্যুৎ কেন্দ্র, সক্ষমতা ৪৪২ মেগাওয়াট
  • ফাইল ছবি: এএফপি
    ‘অজ্ঞান’ আছেন মুজতবা খামেনি, কোম শহরে চলছে চিকিৎসা: মার্কিন-ইসরায়েলি গোয়েন্দা রিপোর্ট
  • ছবি: সংগৃহীত
    বিচার বিভাগের স্বাধীনতা নিয়ে ফেসবুকে পোস্ট: অধস্তন আদালতের ২৮ বিচারককে শোকজ
  • ইলাস্ট্রেশন: টিবিএস
    খেলাপি ঋণের চাপে ২৩ ব্যাংকের মূলধন ঘাটতি ২.৮২ লাখ কোটি টাকায়; নেতিবাচক অবস্থানে ব্যাংকিং খাত
  • ফাইল ছবি: সংগৃহীত
    সংসদে আইনি স্বীকৃতি পেল আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালসহ ৮ অধ্যাদেশ

Related News

  • ভবিষ্যৎ হরমুজ মিশন নিয়ে ৩৫ দেশের সঙ্গে আলোচনা করেছে ফ্রান্স
  • হঠাৎ কেন ইরানের সঙ্গে আলোচনায় আগ্রহী হয়ে উঠলেন ট্রাম্প?
  • যুক্তরাষ্ট্র ‘অসৎ’, তাদের সঙ্গে নতুন করে আলোচনায় বসার কোনো কারণ নেই: আরাগচি
  • দ্বিতীয় দিন অফিস করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান, তিন বাহিনী প্রধানের সঙ্গে বৈঠক
  • ওমানে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনাকে ‘ভালো শুরু’ বললেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী 

Most Read

1
সম্মিলিত ইসলামী ব্যাংকের গ্রাহকরা চিকিৎসার প্রয়োজনে ১০ লাখ টাকা পর্যন্ত তুলতে পারবেন: বাংলাদেশ ব্যাংক
অর্থনীতি

সম্মিলিত ইসলামী ব্যাংকের গ্রাহকরা চিকিৎসার প্রয়োজনে ১০ লাখ টাকা পর্যন্ত তুলতে পারবেন: বাংলাদেশ ব্যাংক

2
প্রতীকী ছবি
বাংলাদেশ

রামপালে স্থাপন হচ্ছে দেশের বৃহত্তম সৌরবিদ্যুৎ কেন্দ্র, সক্ষমতা ৪৪২ মেগাওয়াট

3
ফাইল ছবি: এএফপি
আন্তর্জাতিক

‘অজ্ঞান’ আছেন মুজতবা খামেনি, কোম শহরে চলছে চিকিৎসা: মার্কিন-ইসরায়েলি গোয়েন্দা রিপোর্ট

4
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

বিচার বিভাগের স্বাধীনতা নিয়ে ফেসবুকে পোস্ট: অধস্তন আদালতের ২৮ বিচারককে শোকজ

5
ইলাস্ট্রেশন: টিবিএস
অর্থনীতি

খেলাপি ঋণের চাপে ২৩ ব্যাংকের মূলধন ঘাটতি ২.৮২ লাখ কোটি টাকায়; নেতিবাচক অবস্থানে ব্যাংকিং খাত

6
ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

সংসদে আইনি স্বীকৃতি পেল আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালসহ ৮ অধ্যাদেশ

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net