Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Friday
March 13, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
FRIDAY, MARCH 13, 2026
১ ফেব্রুয়ারি থেকে ঢাকা-ম্যানচেস্টার রুটের ফ্লাইট সাময়িক স্থগিত করছে বিমান বাংলাদেশ

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
04 January, 2026, 05:40 pm
Last modified: 04 January, 2026, 05:43 pm

Related News

  • স্থগিত হওয়া দুবাই ও আবুধাবি রুটে কাল ফিরছে বিমানের ফ্লাইট
  • স্থগিত হওয়া মধ্যপ্রাচ্যের ফ্লাইটে রিফান্ড ও রি-বুকিং সুবিধা দিচ্ছে বিমান
  • স্থগিত হওয়া ফ্লাইটের রিশিডিউল করে যাত্রীদের যাতায়াতে পর্যাপ্ত সময় দেওয়া হবে: বিমান প্রতিমন্ত্রী
  • দোহা, দুবাই ও আবুধাবি বাদে মধ্যপ্রাচ্যে বিমানের ফ্লাইট চলাচল স্বাভাবিক  
  • ৫৪ ফ্লাইট স্থগিত, সৌদি আরব–ওমান রুটে পুনরায় ফ্লাইট চালু ইউএস-বাংলার

১ ফেব্রুয়ারি থেকে ঢাকা-ম্যানচেস্টার রুটের ফ্লাইট সাময়িক স্থগিত করছে বিমান বাংলাদেশ

বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের পরিচালনা পর্ষদের সিদ্ধান্ত অনুযায়ী উড়োজাহাজের স্বল্পতা, আসন্ন হজ কার্যক্রম পরিচালনা, বিদ্যমান উড়োজাহাজের দীর্ঘমেয়াদি রক্ষণাবেক্ষণ এবং নেটওয়ার্কজুড়ে উড়োজাহাজের সর্বোত্তম ব্যবহার নিশ্চিত করার লক্ষ্যে এই পদক্ষেপ নেওয়া হয়েছে।
টিবিএস রিপোর্ট
04 January, 2026, 05:40 pm
Last modified: 04 January, 2026, 05:43 pm
বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বোয়িং ৭৮৭-৯ ড্রিমলাইনারের ফাইল ছবি। ছবি: সংগৃহীত

আগামী ১ ফেব্রুয়ারি থেকে ঢাকা-ম্যানচেস্টার-ঢাকা রুটে নিয়মিত ফ্লাইট পরিচালনা সাময়িকভাবে স্থগিত করার সিদ্ধান্ত নিয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। উরোজাহাজ সংকট, আসন্ন হজ কার্যক্রম এবং রক্ষণাবেক্ষণসহ অভ্যন্তরীণ বিভিন্ন কারণে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

রোববার (৪ জানুয়ারি) বিমানের মহাব্যবস্থাপক (জনসংযোগ) বোসরা ইসলাম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের পরিচালনা পর্ষদের সিদ্ধান্ত অনুযায়ী উড়োজাহাজের স্বল্পতা, আসন্ন হজ কার্যক্রম পরিচালনা, বিদ্যমান উড়োজাহাজের দীর্ঘমেয়াদি রক্ষণাবেক্ষণ এবং নেটওয়ার্কজুড়ে উড়োজাহাজের সর্বোত্তম ব্যবহার নিশ্চিত করার লক্ষ্যে এই পদক্ষেপ নেওয়া হয়েছে। ১ ফেব্রুয়ারি থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এই স্থগিতাদেশ কার্যকর থাকবে।

ক্ষতিগ্রস্ত যাত্রীদের সহযোগিতার বিষয়ে বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ঢাকা-ম্যানচেস্টার-ঢাকা রুটের পরিবর্তে যাত্রীরা ঢাকা-লন্ডন-ঢাকা রুটে বিকল্প ফ্লাইটে যাতায়াত করতে পারবেন। এছাড়া ফ্লাইটের তারিখ পরিবর্তন অথবা টিকেট রিফান্ডের ক্ষেত্রে বিমানের বিদ্যমান নীতিমালা অনুযায়ী যাত্রীদের প্রয়োজনীয় সহায়তা প্রদান করা হবে।

এ বিষয়ে সংশ্লিষ্ট যাত্রীদের বিমানের ঢাকা ও লন্ডন বিক্রয় অফিস, বিমান কল সেন্টার (১৩৬৩৬ / +৮৮-০৯৬১০৯-১৩৬৩৬) অথবা অনুমোদিত ট্রাভেল এজেন্টদের সঙ্গে যোগাযোগ করার জন্য বিশেষভাবে অনুরোধ জানানো হয়েছে।

সাময়িক এই অসুবিধার জন্য আন্তরিক দুঃখ প্রকাশ করেছে বিমান কর্তৃপক্ষ। এছাড়া বলা হয়েছে, ঢাকা-ম্যানচেস্টার-ঢাকা রুটে পুনরায় ফ্লাইট চালু হলে তা যথাসময়ে যাত্রীদের অবহিত করা হবে।

Related Topics

টপ নিউজ

বিমান বাংলাদেশ / ঢাকা-ম্যানচেস্টার / ফ্লাইট

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • আহমেদ আযম খান। ছবি: বাসস
    মন্ত্রী হলেন আহমেদ আযম খান
  • ছবি: ফোকাস বাংলা
    বাগেরহাটে সড়ক দুর্ঘটনায় ১৩ জন নিহত, আহত কমপক্ষে ১৫
  • রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র। ছবি: তাজুল ইসলাম/ টিবিএস
    ডিসেম্বরেই রূপপুর থেকে জাতীয় গ্রিডে মিলবে ১২০০ মেগাওয়াট বিদ্যুৎ
  • যুদ্ধের মধ্যে ইরান কার্যত হরমুজ প্রণালি বন্ধ করে দেওয়ায় ওমানের মাস্কাটে একটি তেলবাহী ট্যাংকার নোঙর করে আছে। ছবিটি ৭ মার্চ ২০২৬ তারিখে তোলা। ছবি: রয়টার্স
    ইরান যুদ্ধে 'ভেঙে পড়ছে' ইইউ জ্বালানি কৌশল, ভেস্তে যাচ্ছে রাশিয়ার বিকল্প খোঁজার পরিকল্পনা
  • দুবাইয়ের আকাশে একটি ইরানি মিসাইল প্রতিহত করার পর বিস্ফোরণ, ১ মার্চ ২০২৬। ছবি: এএফপি
    ইন্টারসেপ্টর মিসাইল ফুরিয়ে আসছে, বেছে বেছে লক্ষ্যবস্তু ঠিক করতে হচ্ছে উপসাগরীয় দেশগুলোকে
  • ছবি: সংগৃহীত
    বৃদ্ধ পথচারীকে মারধর, হয়রানি: মডেল মনিকা কবিরের বিরুদ্ধে মামলা

Related News

  • স্থগিত হওয়া দুবাই ও আবুধাবি রুটে কাল ফিরছে বিমানের ফ্লাইট
  • স্থগিত হওয়া মধ্যপ্রাচ্যের ফ্লাইটে রিফান্ড ও রি-বুকিং সুবিধা দিচ্ছে বিমান
  • স্থগিত হওয়া ফ্লাইটের রিশিডিউল করে যাত্রীদের যাতায়াতে পর্যাপ্ত সময় দেওয়া হবে: বিমান প্রতিমন্ত্রী
  • দোহা, দুবাই ও আবুধাবি বাদে মধ্যপ্রাচ্যে বিমানের ফ্লাইট চলাচল স্বাভাবিক  
  • ৫৪ ফ্লাইট স্থগিত, সৌদি আরব–ওমান রুটে পুনরায় ফ্লাইট চালু ইউএস-বাংলার

Most Read

1
আহমেদ আযম খান। ছবি: বাসস
বাংলাদেশ

মন্ত্রী হলেন আহমেদ আযম খান

2
ছবি: ফোকাস বাংলা
বাংলাদেশ

বাগেরহাটে সড়ক দুর্ঘটনায় ১৩ জন নিহত, আহত কমপক্ষে ১৫

3
রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র। ছবি: তাজুল ইসলাম/ টিবিএস
অর্থনীতি

ডিসেম্বরেই রূপপুর থেকে জাতীয় গ্রিডে মিলবে ১২০০ মেগাওয়াট বিদ্যুৎ

4
যুদ্ধের মধ্যে ইরান কার্যত হরমুজ প্রণালি বন্ধ করে দেওয়ায় ওমানের মাস্কাটে একটি তেলবাহী ট্যাংকার নোঙর করে আছে। ছবিটি ৭ মার্চ ২০২৬ তারিখে তোলা। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ইরান যুদ্ধে 'ভেঙে পড়ছে' ইইউ জ্বালানি কৌশল, ভেস্তে যাচ্ছে রাশিয়ার বিকল্প খোঁজার পরিকল্পনা

5
দুবাইয়ের আকাশে একটি ইরানি মিসাইল প্রতিহত করার পর বিস্ফোরণ, ১ মার্চ ২০২৬। ছবি: এএফপি
আন্তর্জাতিক

ইন্টারসেপ্টর মিসাইল ফুরিয়ে আসছে, বেছে বেছে লক্ষ্যবস্তু ঠিক করতে হচ্ছে উপসাগরীয় দেশগুলোকে

6
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

বৃদ্ধ পথচারীকে মারধর, হয়রানি: মডেল মনিকা কবিরের বিরুদ্ধে মামলা

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net