Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Monday
March 16, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
MONDAY, MARCH 16, 2026
হলফনামায় মির্জা ফখরুলের পেশা ব্যবসা; বাৎসরিক আয় ১২ লাখ

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
31 December, 2025, 11:15 pm
Last modified: 31 December, 2025, 11:15 pm

Related News

  • বিশ্বাস করেন সকাল ৯টা থেকে রাত ১২টা পর্যন্ত খালি তদবির: মির্জা ফখরুল
  • কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কার্যালয় খোলা হলে বিষয়টি আইনগতভাবে দেখা হবে: মির্জা ফখরুল
  • মব জাস্টিস নিয়ন্ত্রণ ও আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন করতে হবে: মির্জা ফখরুল
  • বিএনপি দুই-তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতা পেয়েই গেছে: মির্জা ফখরুল
  • ঠাকুরগাঁও-১ আসনে ভোট দিলেন মির্জা ফখরুল

হলফনামায় মির্জা ফখরুলের পেশা ব্যবসা; বাৎসরিক আয় ১২ লাখ

হলফনামা অনুযায়ী, মির্জা ফখরুল ইসলাম আলমগীরের মোট স্থাবর ও অস্থাবর সম্পদেরমূল্য ১ কোটি ৫২ লাখ ৭৮ হাজার ৮৮৩ টাকা। যদিও এর বাইরে তিনি ব্যক্তিগত একটি প্রাইভেট কার, ১০ ভরি স্বর্ণ ও একটি দুইনলা বন্দুকের মালিক। কিন্তু এসব মূল্য তিনি হলফনামায় অপ্রদর্শিত বলে উল্লেখ করেছেন।
টিবিএস রিপোর্ট
31 December, 2025, 11:15 pm
Last modified: 31 December, 2025, 11:15 pm
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। স্কেচ: টিবিএস

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে ঠাকুরগাঁও-১ আসন থেকে মনোনয়নপত্র দাখিল করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) এর প্রার্থী ও দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

নির্বাচন কমিশনে (ইসি) দাখিল করা হলফনামায় মির্জা ফখরুল ইসলাম আলমগীর তার পেশা ব্যবসা হিসেবে উল্লেখ করেছেন এবং বার্ষিক আয় ১২ লাখ টাকার বেশি বলে ঘোষণা দিয়েছেন।

বুধবার (৩১ ডিসেম্বর) নির্বাচন কমিশনের (ইসি) ওয়েবসাইটে প্রকাশিত তার হলফনামা বিশ্লেষণ করে এসব তথ্য জানা যায়।

হলফনামা অনুযায়ী, মির্জা ফখরুল ইসলাম আলমগীরের মোট স্থাবর ও অস্থাবর সম্পদেরমূল্য ১ কোটি ৫২ লাখ ৭৮ হাজার ৮৮৩ টাকা। যদিও এর বাইরে তিনি ব্যক্তিগত একটি প্রাইভেট কার, ১০ ভরি স্বর্ণ ও একটি দুইনলা বন্দুকের মালিক। কিন্তু এসব মূল্য তিনি হলফনামায় অপ্রদর্শিত বলে উল্লেখ করেছেন।

মির্জা ফখরুল হলফনামায় উল্লেখ করেছেন তার নামে ১০ টি মামলা রয়েছে। এসব মামলার মধ্যে ৬টি বিষ্ফোরক দ্রব্য আইনের মামলা, দুটি দণ্ডবিধি ৫০০ ধারার মামলা। তবে এসব মামলার কার্যক্রম বর্তমানে স্থগিত।

এর আগে তিনি ৫০টি মামলায় অভিযুক্ত হয়েছিলেন বলে উল্লেখ করেছেন।

তিনি পেশা হিসেবে ব্যবসা, পরামর্শক, কৃষি আয়, ব্যাংক মুনাফা ও সম্মানী ভাতা উল্লেখ করেছেন। 

তিনি জানিয়েছেন, কৃষি খাত থেকে বার্ষিক ১ লাখ ৮০ হাজার টাকা, ব্যবসা (হুরমত আলী মার্কেটের শেয়ার) থেকে ১ লাখ ৯৭ হাজার ২৩২ টাকা, ইজাব গ্রুপের পরামর্শক হিসেবে বছরে ৬ লাখ, দি মির্জাস প্রাইভেট লিমিটেড থেকে সম্মানী বাবদ ১ লাখ ৯৮ হাজার এবং ব্যাংক মুনাফা থেকে ৭ হাজার ৯০১ টাকা বছরে আয় হয়।

মির্জা ফখরুল জানিয়েছেন, তার কাছে নগদ ১ কোটি ২৫ লাখ ৫৮ হাজার ১১৬ টাকা রয়েছে।

অস্থাবর সম্পদ

বিএনপি মহাসচিবের অস্থাবর সম্পদের মধ্যে তিনটি ব্যাংক অ্যাকাউন্টে রয়েছে ৩ লাখ ৮২ হাজার ১৫২ টাকা। দি মির্জা প্রাইভেট লিমিটেডে তার ১,৪২৮টি শেয়ার রয়েছে। এর প্রতিটির মূল্য ১০০ টাকা। ১ লাখ ৫০ হাজার টাকার ইলেকট্রনিক পণ্য এবং ১ লাখ ৪০ হাজার টাকার আসবাবপত্র রয়েছে তার। সবমিলিয়ে তিনি ১ কোটি ৩৩ লাখ ৭৩ হাজার ৬৯ টাকার অস্থাবর সম্পদের তথ্য দিয়েছেন। 

এছাড়া, তিনি হলফনামায় একটি প্রাইভেট কার, ১০ ভরি স্বর্ণ ও একটি দুই নলা বন্দুক রয়েছে বলে জানিয়েছেন। তবে এগুলোর মূল্য অপ্রদর্শিত উল্লেখ করেছেন।

স্থাবর সম্পদ

স্থাবর সম্পত্তির হিসেবে মির্জা ফখরুল ৫ একর কৃষি জমি; যার মূল্য ৬০ হাজার টাকা, পৈত্রিক সূত্রে পাওয়া দোতলা বাড়ি, যার মূল্য ১০ লাখ টাকা, ৪ শতাংশ বাণিজ্যিক অকৃষি জমি, যার মূল্য ৫ লাখ টাকা এবং মার্কেটের শেয়ার থেকে ৩ লাখ ৪৫ হাজার ৮৪১ টাকা মূল্য উল্লেখ করেছেন।

তবে এগুলো অর্জনকালীন মূল্য। বর্তমান মূল্য তিনি অজানা উল্লেখ করেছেন।

মির্জা ফখরুল হলফনামায় উল্লেখ করেছেন, ২০২৫-২৬ কর বছরে তিনি আয়কর রিটার্নে মোট সম্পদের পরিমাণ দেখিয়েছেন ১ কোটি ৫২ লাখ ৭৮ হাজার ৮৮৩ টাকা। রিটার্নে তিনি বাৎসরিক আয় দেখিয়েছেন ১১ লাখ ৮৩ হাজার ১৩৩ টাকা এবং ব্যয় দেখিয়েছেন ৮ লাখ ৭১ হাজার ১৮৫ টাকা। তিনি আয়কর দিয়েছেন ৭২ হাজার ৮৮৯ টাকা।

বিএনপির মহাসচিব ইসিকে জানিয়েছেন, তিনি নিজ আয় থেকে নির্বাচনি ব্যয় মেটাবেন। ব্যবসা, কৃষি আয়, পরামর্শক, সম্মানী ভাতা ও ব্যাংক মুনাফা থেকে তার আয় হবে। তিনি সম্ভাব্য অর্থের পরিমাণ হিসেবে ৫১ লাখ ১৬ হাজার ২০০ টাকা উল্লেখ করেছেন।

মির্জা ফখরুলের স্ত্রীর সম্পদ

বিএনপি মহাসচিবের স্ত্রীর তিনটি ব্যাংক অ্যাকাউন্টে রয়েছে ১১ লাখ ৭৪ হাজার ৮৪ টাকা। আর তার স্ত্রীর কাছে নগদ রয়েছে ১ লাখ ৬৫ হাজার ৯৩০ টাকা। সঞ্চয়পত্র রয়েছে ৩৪ লাখ ২৮ হাজার ৯৩৫ টাকা। মেয়াদি আমানত রয়েছে ৪৫ লাখ ১১ হাজার ৭৫০ টাকার। 

বিএনপির মহাসচিবের স্ত্রীর নামে একটি প্রাইভেট কার রয়েছে, যার দাম ২৬ লাখ ৫২ হাজার টাকা।

এছাড়া এক লাখ টাকার ইলেকট্রনিক্স পণ্য ও এক লাখ টাকার আসবাবপত্র রয়েছে তার। রয়েছে ২০ ভরি স্বর্ণ, যদিও স্বর্ণের মূল্য অপ্রদর্শিত উল্লেখ করেছেন তিনি।

রাহাত আরা বেগমের নামে ২.৮৪ একর কৃষি জমি রয়েছে, যার মূল্য ৫১ লাখ ৮৪ হাজার টাকা। আর ঠাকুরগাওয়ে ১২ শতক অকৃষি জমি রয়েছে, যার মূল্য ৩৯ লাখ ৭২ হাজার টাকা, ঢাকার পূর্বাচলে রয়েছে ৫ কাঠা জমির একটি প্লট, যার দাম ৮ লাখ ৫৪ হাজার টাকা।

এছাড়া গুলশান ২ এর ৭১ নং সড়কের ১৮ নম্বর বাড়িতে রয়েছে ১৯৫০ বর্গফুটের একটি ফ্লাট, যার দাম ২০ লাখ ৫০ হাজার টাকা।

মির্জা ফখরুল ইসলাম আলমগীরের স্ত্রী ২০২৫-২৬ কর বছরের আয়কর রিটার্নে মোট ২ কোটি ৪৩ লাখ ৯২ হাজার ৬৯৯ টাকার সম্পদ উল্লেখ করেছেন। তিনি বাৎসরিক আয় দেখিয়েছেন ১২ লাখ ৫০ হাজার ৪৯৩ টাকা, আয়কর পরিশোধ করেছেন ১ লাখ ২০ হাজার ৫৮৫ টাকা।

Related Topics

টপ নিউজ

হলফনামা / জাতীয় সংসদ নির্বাচন / মির্জা ফখরুল ইসলাম আলমগীর / ঠাকুরগাঁও-১

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: টিবিএস
    কাল থেকে জ্বালানি তেলে রেশনিং থাকছে না, আগের মতোই মিলবে পেট্রোল-অকটেন-ডিজেল
  • ছবি: সংগৃহীত
    প্রথমবারের মতো ট্রেনে স্টারলিংকের ইন্টারনেট চালু করল বিএসসিএল
  • ফাইল ছবি: সংগৃহীত
    রক্তক্ষরণ নয়, মস্তিষ্কে ইনফেকশন ধরা পড়েছে মির্জা আব্বাসের; বিদেশ নেওয়ার প্রস্তুতি
  • ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। ছবি: রয়টার্স
    যুদ্ধবিরতি বা আলোচনার জন্য ইরান ‘কখনো অনুরোধ করেনি’: আরাগচি
  • ইনফোগ্রাফিক: টিবিএস
    নন-বন্ডেড ১,১০০ পোশাক কারখানার কাঁচামাল সংগ্রহ সহজ করতে উদ্যোগ নিচ্ছে এনবিআর
  • ছবি : ডেভিড প্লাংকার্ট/ব্লুমবার্গ
    ইরান সংঘাতের ক্ষত: যেভাবে বদলে যেতে পারে উপসাগরীয় অঞ্চলের ভবিষ্যৎ

Related News

  • বিশ্বাস করেন সকাল ৯টা থেকে রাত ১২টা পর্যন্ত খালি তদবির: মির্জা ফখরুল
  • কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কার্যালয় খোলা হলে বিষয়টি আইনগতভাবে দেখা হবে: মির্জা ফখরুল
  • মব জাস্টিস নিয়ন্ত্রণ ও আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন করতে হবে: মির্জা ফখরুল
  • বিএনপি দুই-তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতা পেয়েই গেছে: মির্জা ফখরুল
  • ঠাকুরগাঁও-১ আসনে ভোট দিলেন মির্জা ফখরুল

Most Read

1
ছবি: টিবিএস
অর্থনীতি

কাল থেকে জ্বালানি তেলে রেশনিং থাকছে না, আগের মতোই মিলবে পেট্রোল-অকটেন-ডিজেল

2
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

প্রথমবারের মতো ট্রেনে স্টারলিংকের ইন্টারনেট চালু করল বিএসসিএল

3
ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

রক্তক্ষরণ নয়, মস্তিষ্কে ইনফেকশন ধরা পড়েছে মির্জা আব্বাসের; বিদেশ নেওয়ার প্রস্তুতি

4
ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

যুদ্ধবিরতি বা আলোচনার জন্য ইরান ‘কখনো অনুরোধ করেনি’: আরাগচি

5
ইনফোগ্রাফিক: টিবিএস
অর্থনীতি

নন-বন্ডেড ১,১০০ পোশাক কারখানার কাঁচামাল সংগ্রহ সহজ করতে উদ্যোগ নিচ্ছে এনবিআর

6
ছবি : ডেভিড প্লাংকার্ট/ব্লুমবার্গ
আন্তর্জাতিক

ইরান সংঘাতের ক্ষত: যেভাবে বদলে যেতে পারে উপসাগরীয় অঞ্চলের ভবিষ্যৎ

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net