ঠাকুরগাঁও-১ আসনে ভোট দিলেন মির্জা ফখরুল
আজ বৃহস্পতিবার তিনি ঠাকুরগাঁও সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্র থেকে ভোট দেন।
ছবি: টিবিএস
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে ভোট দিয়েছেন বিএনপি মহাসচিব ও ঠাকুরগাঁও-১ আসনের প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
আজ বৃহস্পতিবার সকাল প্রায় ৭টা ৪০ মিনিটে তিনি ঠাকুরগাঁও সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্র থেকে ভোট দেন।
এদিকে, বিএনপির চেয়ারপারসন তারেক রহমান রাজধানীর গুলশান মডেল স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে ভোট দেওয়ার কথা রয়েছে।
বিএনপি চেয়ারপারসনের প্রেস উইংয়ের সদস্য শামসুদ্দিন দিদার জানান, সকাল সাড়ে ৯টা থেকে ১০টার মধ্যে কেন্দ্রে গিয়ে ভোট দেবেন তারেক রহমান।
