Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Monday
May 18, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
MONDAY, MAY 18, 2026
খালেদা জিয়ার জানাজা: সংসদ ভবনের চারপাশের সড়কে বন্ধ থাকবে যান চলাচল

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
30 December, 2025, 09:50 pm
Last modified: 30 December, 2025, 09:51 pm

Related News

  • বীরশ্রেষ্ঠদের নামে জাতীয় সংসদের গ্যালারিগুলোর নামকরণ
  • সংবিধান সংশোধনে ১৫-২০ সদস্যের কমিটি হচ্ছে: চিফ হুইপ 
  • ডিএমপির নিষেধাজ্ঞা উপেক্ষা করে ৩ দফা দাবিতে সংসদ ভবনের সামনে এনসিপির অবস্থান
  • ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন: শপথ নিলেন নতুন স্পিকার ও ডেপুটি স্পিকার
  • প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন তারেক রহমান

খালেদা জিয়ার জানাজা: সংসদ ভবনের চারপাশের সড়কে বন্ধ থাকবে যান চলাচল

আপসহীন এই নেত্রীর জানাজায় অংশ নিবে অসংখ্য মানুষ। তাই নিরাপত্তা ও সুষ্ঠু ট্রাফিক ব্যবস্থার জন্য সংসদ ভবনের চারপাশে সড়কে যানবাহন চলাচল বন্ধ থাকবে বলে জানিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।
টিবিএস রিপোর্ট
30 December, 2025, 09:50 pm
Last modified: 30 December, 2025, 09:51 pm
ছবি: সংগৃহীত

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার নামাজে জানাজা আগামীকাল বুধবার (৩১ ডিসেম্বর) বাদ জোহর জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় অনুষ্ঠিত হবে।

আপসহীন এই নেত্রীর জানাজায় অংশ নিবে অসংখ্য মানুষ। তাই নিরাপত্তা ও সুষ্ঠু ট্রাফিক ব্যবস্থার জন্য সংসদ ভবনের চারপাশে সড়কে যানবাহন চলাচল বন্ধ থাকবে বলে জানিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।

মঙ্গলবার (৩০ ডিসেম্বর) ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী স্বাক্ষরিত এক গণবিজ্ঞপ্তিতে এই কথা জানানো হয়।

বুধবার সকাল ৭টা থেকে এই নির্দেশনা কার্যকর হবে বলে জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, খালেদা জিয়ার জানাজার স্থান খালি রাখার স্বার্থে রাপা প্লাজা থেকে গণভবন ক্রসিং, ফার্মগেট থেকে মানিকমিয়া এভিনিউর পশ্চিম প্রান্ত বা আড়ং ক্রসিং, বিজয় স্মরণী ক্রসিং থেকে লেকরোড হয়ে গণভবন ক্রসিং এবং উড়োজাহাজ ক্রসিং থেকে খেজুরবাগান ক্রসিং হয়ে ফার্মগেট পুলিশ বক্স পর্যন্ত রাস্তা বন্ধ থাকবে। এছাড়া বন্ধ থাকবে এলিভেটেড এক্সপ্রেসওয়ের ফার্মগেট নামার র‌্যাম্প।

সুষ্ঠু ট্রাফিক ব্যবস্থাপনার জন্য বেশ কিছু নির্দেশনাও দেওয়া হয় ডিএমপির পক্ষ থেকে। 

বিজ্ঞপ্তিতে বলা হয়, এলিভেটেড এক্সপ্রেসওয়ের ইন্দিরা রোডস্থ ফার্মগেটে নামার র‌্যাম্প বন্ধ থাকবে। এক্ষেত্রে এফডিসি র্যাম্প ব্যবহারের পরামর্শ দেওয়া হলো।

সোনারগাঁও মোড় থেকে ফার্মগেট/বিজয়সরণী (কাজী নজরুল ইসলাম এভিনিউ) রোডে সীমিত গাড়ি চলাচল করবে। তাই যথাসম্ভব কাজী নজরুল ইসলাম এভিনিউ সড়ক পরিহার করার পরামর্শ দেয় ডিএমপি।

এতে আরও বলা হয়, প্রধান উপদেষ্টার কার্যালয় ক্রসিং থেকে দক্ষিণ দিকে বিজয়সরণী/ফার্মগেটে সীমিত আকারে গাড়ি চলাচল করবে। বনানী-মহাখালী-গুলশান বা এয়ারপোর্ট রোড থেকে রমনা-শাহবাগ-মতিঝিল-পল্টন-গুলিস্থানগামী গাড়িসমূহকে মহাখালী-জাহাঙ্গীরগেট- কাজী নজরুল ইসলাম এভিনিউ সড়ক এড়িয়ে মহাখালী বাস টার্মিনালের সামনের রাস্তা ও মগবাজার ফ্লাইওভার ব্যবহার করতে হবে।

মিরপুর অঞ্চল থেকে ধানমন্ডি-মোহাম্মদপুরগামী গাড়িসমূহ মানিকমিয়া এভিনিউ ও এর আশপাশের এলাকা এড়িয়ে মিরপুর-টেকনিক্যাল-শ্যামলী রিংরোড হয়ে চলাচলের অনুরোধ করা হলো।

গণবিজ্ঞপ্তিতে আরও বলা হয়, মিরপুর অঞ্চল থেকে রমনা-মতিঝিলগামী যানসমূহ মিরপুর রোডের শ্যামলী থেকে বামে টার্ন নিয়ে আগারগাঁও ক্রসিং হয়ে ফকরুদ্দিন রোড/লিংক রোড (বীর উত্তম মেজর জেনারেল আজিজুর রহমান রোড) হয়ে জাহাঙ্গীরগেট-মহাখালী-তেজগাঁও-মগবাজার ফ্লাইওভার হয়ে চলাচল করবে।

পান্থপথ ক্রসিং থেকে সোনারগাঁও হোটেল ক্রসিং এর দিকে গাড়ি চলাচল সীমিত করা হবে। ধানমন্ডি ৩২ নাম্বার ক্রসিং ও প্রয়োজনে সাইন্সল্যাব ক্রসিং থেকে গাড়ি ডাইভারশন দেওয়া হবে। প্রধান উপদেষ্টার কার্যালয় ক্রসিং থেকে দক্ষিণ দিক সীমিত গাড়ি চলাচল করবে।

জানাজায় আগত যানবাহনকে পুরাতন বাণিজ্য মেলার মাঠ, মতিঝিল বাণিজ্যিক এলাকা, শাহবাগ থানা এলাকা, উত্তরা ১৭নং সেক্টরের বৌ বাজার/গরুর হাট এলাকা, পূর্বাচল এক্সপ্রেসওয়ে ৩০০ ফিট সার্ভিস রোডে পার্কিং করার নির্দেশনা দেয় ডিএমপি।

Related Topics

টপ নিউজ

বেগম খালেদা জিয়া / সংসদ ভবন / যান চলাচল বন্ধ / জানাজার নামাজ

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: শিনহুয়া
    পদত্যাগ করছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার: ডেইলি মেইল
  • ইলাস্ট্রেশন: টিবিএস
    আবাসন খাতে কালো টাকার দায়মুক্তি ও ২০ খাতে কর অবকাশ ফিরতে পারে
  • এক সময় সাদা সোনাখ্যাত চিংড়ি দেশের রপ্তানির বাজারে এনে দিয়েছে বিপুল বৈদেশিক মুদ্রা। অথচ সেই সাদা সোনা চাষে এখন উপকূলবর্তী অঞ্চলের চাষীদের অনীহা।
    পুরুষ গলদার চাষ যেভাবে বদলে দিচ্ছে সাতক্ষীরার চিংড়ি চাষের চিত্র
  • ছবি: সৌজন্যেপ্রাপ্ত
    বাংলাদেশ থেকে ৬,০০০ চালক নেবে দুবাই ট্যাক্সি কোম্পানি; অভিবাসন ব্যয় ১ লাখ করার আহ্বান প্রতিমন্ত্রীর
  • এআই দিয়ে তৈরি প্রতীকী ছবি
    বোয়িং চুক্তির পর বিমানকে ১৪টির বদলে ১০ উড়োজাহাজ কেনার প্রস্তাব এয়ারবাসের
  • ফাইল ছবি: সংগৃহীত
    হামের টিকা বেসরকারি খাতে স্থানান্তর: ড. ইউনূসসহ ২৪ জনের দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে রিট

Related News

  • বীরশ্রেষ্ঠদের নামে জাতীয় সংসদের গ্যালারিগুলোর নামকরণ
  • সংবিধান সংশোধনে ১৫-২০ সদস্যের কমিটি হচ্ছে: চিফ হুইপ 
  • ডিএমপির নিষেধাজ্ঞা উপেক্ষা করে ৩ দফা দাবিতে সংসদ ভবনের সামনে এনসিপির অবস্থান
  • ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন: শপথ নিলেন নতুন স্পিকার ও ডেপুটি স্পিকার
  • প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন তারেক রহমান

Most Read

1
ছবি: শিনহুয়া
আন্তর্জাতিক

পদত্যাগ করছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার: ডেইলি মেইল

2
ইলাস্ট্রেশন: টিবিএস
অর্থনীতি

আবাসন খাতে কালো টাকার দায়মুক্তি ও ২০ খাতে কর অবকাশ ফিরতে পারে

3
এক সময় সাদা সোনাখ্যাত চিংড়ি দেশের রপ্তানির বাজারে এনে দিয়েছে বিপুল বৈদেশিক মুদ্রা। অথচ সেই সাদা সোনা চাষে এখন উপকূলবর্তী অঞ্চলের চাষীদের অনীহা।
ফিচার

পুরুষ গলদার চাষ যেভাবে বদলে দিচ্ছে সাতক্ষীরার চিংড়ি চাষের চিত্র

4
ছবি: সৌজন্যেপ্রাপ্ত
বাংলাদেশ

বাংলাদেশ থেকে ৬,০০০ চালক নেবে দুবাই ট্যাক্সি কোম্পানি; অভিবাসন ব্যয় ১ লাখ করার আহ্বান প্রতিমন্ত্রীর

5
এআই দিয়ে তৈরি প্রতীকী ছবি
বাংলাদেশ

বোয়িং চুক্তির পর বিমানকে ১৪টির বদলে ১০ উড়োজাহাজ কেনার প্রস্তাব এয়ারবাসের

6
ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

হামের টিকা বেসরকারি খাতে স্থানান্তর: ড. ইউনূসসহ ২৪ জনের দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে রিট

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net