সংবিধান সংশোধনে ১৫-২০ সদস্যের কমিটি হচ্ছে: চিফ হুইপ
চিফ হুইপ বলেন, ‘সংবিধান সংশোধনের জন্য একটা কমিটি হবে। সেখানে আমরা বিরোধী দলসহ সকল দলের প্রতিনিধিদের রাখতে চাই। সকলের মতামতকে গুরুত্ব দিয়ে আমরা সংবিধান সংশোধনের কমিটি করতে চাই।’
চিফ হুইপ নূরুল ইসলাম মনি। ফাইল ছবি: বাসস
সংবিধান সংশোধনের লক্ষ্যে ১৫ থেকে ২০ সদস্যের একটি কমিটি অচিরেই গঠন করা হবে বলে জানিয়েছেন জাতীয় সংসদের চিফ হুইপ নূরুল ইসলাম মনি।
আজ বুধবার (১ এপ্রিল) জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত 'সংসদ কমিটি'র ৩য় বৈঠক শেষে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি এ তথ্য জানান।
চিফ হুইপ বলেন, 'সংবিধান সংশোধনের জন্য একটা কমিটি হবে। সেখানে আমরা বিরোধী দলসহ সকল দলের প্রতিনিধিদের রাখতে চাই। সকলের মতামতকে গুরুত্ব দিয়ে আমরা সংবিধান সংশোধনের কমিটি করতে চাই।'
